The Pulse Today
BREAKING

Charak Gajan: The Traditional Rural Festival of Bengal

চড়ক গাজন, বাংলার একটি গ্রামীণ উৎসব যা শিবের উপাসনায় অনন্য রীতি নিয়ে আসে।

By Staff Correspondent1 min read
Share
চড়ক গাজন: বাংলার একটি গ্রামীণ উৎসব

চড়ক গাজন, বাংলার একটি গ্রামীণ উৎসব যা শিবের উপাসনায় অনন্য রীতি নিয়ে আসে। বাংলা বর্ষপঞ্চির শেষ মাস চৈত্রে এই উৎসব পালিত হয়। চড়ক গাজন উৎসবটি গ্রামবাংলার ধর্মভীরু সনাতনীদের নিজস্ব উৎসব হিসেবে পরিচিত।

গাজন শব্দটি সম্পর্কে বঙ্গীয় সাহিত্য পরিষদ পত্রিকায় ১৩১৮ সনে হরিদাস পালিত লিখেছিলেন, 'জনগণের চিৎকার, বিপুল বাদ্যোদমে গর্জন, তাই বোধহয় উৎসব কালক্রমে গাজন নামে অভিহিত হইয়া থাকিবে।'

চড়ক গাছে পিঠফোঁড়ানো ভক্তরা যে দণ্ডের ওপর ঘুরতে থাকেন, তাকে বলা হয় 'গজারি'। চড়ক শব্দটি এসেছে চক্র থেকে। অর্থাৎ চক্রাকারে ঘোরার রীতি থেকে বলা হয় 'চড়ক'।

চড়ক ও গাজনকে কেন্দ্র করে শিবের উপাসকেরা নানা রকমের লোকাচার পালনে শামিল হন এই দিন। যেমন পিঠফোঁড়, বাণফোঁড়, চাটুফোঁড়, বঁটিঝাঁপ, কাঁটাঝাঁপ, নীলব্রত, আগুনে হাঁটা, সংনাচ প্রভৃতি।

এই দিন নারীরা তাঁদের সন্তানের মঙ্গল কামনা করে নীলব্রত পালন করেন, যেহেতু নীলকণ্ঠ মহাদেবের আরেক নাম। কোথাও কোথাও শিবের অপর নাম 'গম্ভীর' থেকে গম্ভীরা গানের মাধ্যমে শিবের সংকীর্তন করেন ভক্তরা।

Your reaction

Was this helpful?

Pay to keep the news free

We serve you, not advertisers. Those who pay for news shape its direction — you decide.

Donate from ৳10 →

FAQ

চড়ক গাজন কোন মাসে পালিত হয়?
চৈত্র মাসে।
চড়ক গাজন কি?
বাংলার একটি গ্রামীণ উৎসব যা শিবের উপাসনায় অনন্য রীতি নিয়ে আসে।

Ask AI about this story

Comments

More in Religion

See all →

Latest stories