Sixth-grade students aiming for Cadet College admission in 2027 will face questions on Bengali grammar. Here are 30 crucial phrases to master:
1. চোখ পাকানো (রাগ দেখানো): আমার দিকে এমন চোখ পাকানোর কারণ কী? 2. চোখ বুজে থাকা (ভূমিকা না রাখা): প্রতিবেশীর বিপদে চোখ বুজে থাকতে নেই। 3. চোখে শর্ষে ফুল দেখা (বিপদে দিশাহারা হওয়া): পরীক্ষা সামনে, তাই চোখে শর্ষে ফুল তো দেখবেই। 4. টনক নড়া (চৈতন্য হওয়া): প্রথম সাময়িক পরীক্ষা খারাপ হওয়ায় তার টনক নড়ল। 5. ঠোঁট কাটা (স্পষ্টভাষী): তোমার মুখে কিন্তু কিছুই আটকায় না, ঠোঁট কাটা যাকে বলে। 6. ডুমুরের ফুল (অদৃশ্য বস্তু): ঢাকায় গিয়ে ডুমুরের ফুল হয়ে ওঠো না। 7. ঢাকের কাঠি (মোসাহেব): ম্যানেজার যা বলেন, তুমিও তা–ই বলো, তুমি তো তার ঢাকের কাঠি। 8. তীর্থের কাক (সাগ্রহ প্রতীক্ষাকারী): ছেলের প্রতীক্ষায় মা তীর্থের কাকের মতো অপেক্ষায় আছেন। 9. থ বনে যাওয়া (স্তম্ভিত হওয়া): তার কাণ্ড দেখে আমি তো থ বনে গেলাম। 10. দিবাস্বপ্ন (অলীক কল্পনা): দিবাস্বপ্ন দেখতে ভালোবাসে না এমন লোক মেলা ভার। 11. দহরম মহরম (ঘনিষ্ঠতা): ম্যানেজারের সঙ্গে আজমল সাহেবের খুব দহরম মহরম। 12. দুধের মাছি (সুসময়ের বন্ধু): টাকা থাকলে দুধের মাছির অভাব হয় না। 13. ধামাধরা (চাটুকারিতা): সমাজে ধামাধরা লোকের অভাব নেই। 14. নয় ছয় (অপচয়): জাভেদ জমি বিক্রির টাকাগুলো নয় ছয় করে ফেলল। 15. পুঁটি মাছের প্রাণ (ছোট মন): পুঁটি মাছের প্রাণ নিয়ে নেতা হওয়া যায় না। 16. পুকুর চুরি (বড় রকমের চুরি): অসাধু কর্মচারীরা পুকুর চুরি করে ব্যবসায় লালবাতি জ্বালিয়েছেন। 17. বর্ণচোরা (ভণ্ড): বর্ণচোরা লোকেরা খুব সহজেই অন্যদের বিপদে ফেলে। 18. বিড়াল তপস্বী (ভণ্ড সাধু): মুখে নীতিবাক্য আওড়ালেও লোকটা আসলে বিড়াল তপস্বী। 19. বাঘের দুধ (অসম্ভব বস্তু): টাকায় কী না হয়? বাঘের দুধ মেলে। 20. বিনা মেঘে বজ্রপাত (অপ্রত্যাশিত বিপদ): সন্তানের মৃত্যুর সংবাদ তার কাছে বিনা মেঘে বজ্রপাতের মতো। 21. ভরাডুবি (সর্বনাশ): দোকানে আগুন লেগে ফজলু মিঞার ভরাডুবি হয়েছে। 22. ভিজে বিড়াল (কপটচারী): সে একজন ভিজা বেড়াল, তাকে চেনা সহজ নয়। 23. যক্ষের ধন (কৃপণের কড়ি): যক্ষের ধনের মতো সে তার টাকাকড়ি আগলে আছে, কাউকে দুই পয়সার সাহায্যও করে না। 24. মানিক জোড় (গভীর সম্পর্ক): সহকর্মীদের এমন মানিক জোড় খুব কমই দেখা যায়। 25. লেফাফা দুরস্ত (বাইরে পরিপাটি): লোকটি লেফাফা দুরস্ত হলে কী হবে, আসলে মূর্খ। 26. সপ্তমে চড়া (প্রচণ্ড উত্তেজনা): এসব দুর্নীতি দেখে তার মেজাজ সপ্তমে চড়ে গেল। 27. সোনায় সোহাগা (উপযুক্ত মিলন): বর-কনেকে খুব সুন্দর মানিয়েছে, এ যেন সোনায় সোহাগা। 28. রাঘব বোয়াল (সর্বগ্রাসী ক্ষমতাসীন ব্যক্তি): উচ্চপদে নিয়োজিত ব্যক্তিরা যদি রাঘব বোয়াল হন, দেশের উন্নতি হবে কীভাবে? 29. শাঁখের করাত (উভয় সংকট): বাবা বিপদে পড়েন সত্য বললে, আর মা বিপদে পড়েন মিথ্যে বললে। আমি পড়েছি শাঁখের করাতে। 30. শাপে বর (অনিষ্টে ইষ্ট লাভ): বড় সাহেব হারুনকে শাস্তি না দিয়ে দিলেন প্রমোশন, একই বলে শাপে বর।
Professor Mohammad Aflatun, Principal of Hazaribag Government College, Dhaka, provided these essential phrases.






























