The Pulse Today
BREAKING
Sajib Pledges Aid for 50,000 Flood-Affected People in SonargaonMP Azharul Islam Mannan Distributes Relief Funds to Needy Families in SonargaonParliament Proposes Anti-Gambling Bill with Maximum 7-Year Prison PenaltyOpenAI Unveils 'Schedule' Feature to Boost Task Management in AI ChatbotPrime Minister Tareq Rahman Arrives in Dalian, China for Economic ForumEurope Confronts Intense Heatwave; Conditions Predicted to DeteriorateGold Prices Rise Again in Bangladesh Amid Global Market IncreaseSpaceX's Nasdaq Debut Values Company at Over $2 Trillion, Surpassing AmazonStudy Reveals AI Data Centers Contribute to Local Temperature IncreasesNarayanganj BNP Youth Wing Holds Rally to Welcome New Central CommitteeSix Fatalities Reported in Bogura Road AccidentKorean Official Highlights Strong Prospects for Upgrading Bangladesh's RMG IndustryRajshahi Sweet Shop Fined for Selling Unauthorized Sweets Without BSTI CertificationDr. Saimum Parvez Discusses Modernization Plans for Rajshahi Silk FactorySabalenka and Pegula Advance to Next Rounds at WTA Toronto MastersPoll: UK Teens Show Strong Resistance to Proposed Social Media CurfewOver Ten Students Wounded in School Shooting Near BangkokChilbolton Observatory Tracks Rising Space Debris ThreatCamels in Outback Australia: From Transport to Thriving Residents and Economic ContributorsMeta Ordered to Pay $567 Million for Harming Children in New MexicoTrump Signs Executive Order to Curb 'Birth Tourism' and Birthright CitizenshipCritical Political Transition Talks Commence in Caracas, VenezuelaSaudi Arabia, Turkey, and Pakistan to Forge Joint Defence PactIndia Urged to Clarify Stance on Hasina's Activities from Its SoilFarzana Sharmin Champions Youth-Led Change for a Unified Bangladesh

Saraswati: The Goddess of Education and Knowledge in Hindu Tradition

সনাতন ধর্মাবলম্বীরা মা সরস্বতীকে শিক্ষা, জ্ঞান ও ললিতকলার দেবী হিসেবে পূজা করেন।

By Staff Correspondent
Share
জ্ঞানদায়িনী সরস্বতী

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, মা সরস্বতী হলেন শিক্ষা, জ্ঞান ও ললিতকলার দেবী। তাঁর আশীর্বাদ ও মানুষের নিষ্ঠা জ্ঞানের চরম শিখরে পৌঁছে দিতে পারে। শুক্লা পঞ্চমীর মাহেন্দ্রক্ষণে সরস্বতীপূজা হয়, যা বসন্ত পঞ্চমী, শ্রীপঞ্চমী, সরস্বতী পঞ্চমী, ঋষি পঞ্চমী নামেও পরিচিত।

ঋগ্বেদ অনুসারে, ব্রহ্মা তাঁর নিজের সৃষ্টিতে সন্তুষ্ট ছিলেন না। চারদিকে নিস্তব্ধতা। তারপর তিনি তাঁর কমণ্ডলু থেকে জল ছিটিয়ে দিলেন, যার ফলে এক চতুর্ভুজা নারী তাঁর হাতে বীণা নিয়ে হাজির হলেন। ব্রহ্মার আদেশে দেবী বীণায় সুমধুর সুর তোলেন, যা বিশ্বকে শব্দ ও বাণীতে অভিভূত করে। এরপর ব্রহ্মা দেবীর নাম রাখেন ‘সরস্বতী’।

সরস্বতী দেবীর রূপান্তর হয়েছে পৃথিবীতে নদীরূপে এবং সরস্বতীই অগ্নি-ইন্দ্র-মরুৎ অশ্বীদ্বয়ের সংস্পর্শে শত্রুঘাতিনী, ধনদাত্রী এবং বৃহস্পতি-ব্রহ্মাণস্পতির বিদ্যাবত্তার সংযোগে নদী সরস্বতীর সঙ্গে অভিন্নরূপে সরস্বতী তীরে উচ্চারিত বৈদিক মন্ত্রে সংশ্লিষ্ট হয়ে পুরাণে বিদ্যা ও জ্ঞান ভিন্ন অপর জ্ঞানগুলো অন্যত্র স্থাপন করে হলেন বিদ্যাধিষ্ঠাত্রী।

বৃহস্পতি হচ্ছেন জ্ঞানের দেবতা, তিনি বাক্পতিও। ইন্দ্রও বাক্পতি। বৃহস্পতিপত্নী সরস্বতীও জ্ঞানের দেবী। সব জ্ঞানের ভান্ডার তো ব্রহ্মা-বিষ্ণু আর মহেশ্বরের। তাঁদেরই শক্তিতে সরস্বতী জ্ঞানের দেবী। সরস্বতী নদীর তীরে যজ্ঞের আগুন জ্বেলে সেখানেই ঋষিরা লাভ করেছিলেন বেদ, ঋগ্‌মন্ত্র। সুতরাং সরস্বতী জ্ঞানের দেবী হিসেবেই পরিচিত হয়েছিলেন ধরাতে।

FAQ

সরস্বতী দেবী কেন পূজিত হন?
সরস্বতী দেবী শিক্ষা, জ্ঞান ও ললিতকলার প্রতীক হিসেবে পূজিত হন।

Topics

Comments

More in Religion

See all →

Latest stories