গরমে পানিশূন্যতা প্রতিরোধে তরমুজ, জাম, বাঙ্গি এবং তালশাঁস চারটি ফল অত্যন্ত কার্যকর। এই ফলগুলোর উচ্চ জলীয় অংশ এবং পুষ্টিগুণ শরীরে পানিশূন্যতা প্রতিরোধে সাহায্য করে।
তরমুজ
তরমুজে জলীয় অংশের পরিমাণ প্রায় ৯২ শতাংশ। এটি ফাইবার এবং ভিটামিনের ভালো উৎস। তরমুজ রক্তের খারাপ চর্বি কমায়, হৃদ্যন্ত্রের সুরক্ষা নিশ্চিত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে।
জাম
জামে প্রায় ৮২ শতাংশ পানি থাকে। এতে পর্যাপ্ত পরিমাণে আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন সি, ভিটামিন বি, ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম পাওয়া যায়। জাম ডায়াবেটিস নিয়ন্ত্রণে, হজমশক্তি ও রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে এবং হৃদ্রোগের ঝুঁকি কমাতে কার্যকর।
বাঙ্গি
বাঙ্গির প্রায় ৯০ শতাংশ জলীয় অংশ। এতে ভিটামিন এ, সি, পটাশিয়াম, ফলিক অ্যাসিড এবং আঁশ রয়েছে যা রক্তচাপ নিয়ন্ত্রণ ও ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে।
তালশাঁস
তালশাঁসের প্রায় ৮০-৯০ শতাংশ জলীয় অংশ। এটি আয়রন, ফসফরাস, ভিটামিন এ এবং ভিটামিন বি কমপ্লেক্সের ভালো উৎস। তালশাঁস শরীরে পানি ধরে রাখতে এবং কোলন ক্যানসারের ঝুঁকি কমাতে সাহায্য করে।















