The Pulse Today
BREAKING
Sajib Pledges Aid for 50,000 Flood-Affected People in SonargaonMP Azharul Islam Mannan Distributes Relief Funds to Needy Families in SonargaonParliament Proposes Anti-Gambling Bill with Maximum 7-Year Prison PenaltyOpenAI Unveils 'Schedule' Feature to Boost Task Management in AI ChatbotPrime Minister Tareq Rahman Arrives in Dalian, China for Economic ForumEurope Confronts Intense Heatwave; Conditions Predicted to DeteriorateGold Prices Rise Again in Bangladesh Amid Global Market IncreaseSpaceX's Nasdaq Debut Values Company at Over $2 Trillion, Surpassing AmazonStudy Reveals AI Data Centers Contribute to Local Temperature IncreasesNarayanganj BNP Youth Wing Holds Rally to Welcome New Central CommitteeKhulna Court Sentences Three to Death for 2018 Murder of Rezaul SheikhTangail Court Issues Life Sentence to Heroin TraffickerBangladesh Volleyball Team Secures Semifinal Spot in CAVA Men's ChampionshipBashar Confident in Bangladesh Test Squad for Australia Despite Injury SetbacksUrgent Community Action Needed to Protect Environment and End Child Marriage in KhulnaPrime Minister Tarique Rahman Appeals to Editors for Support on Independent Media PolicyThree Dead in Cox's Bazar Road Accident Involving Van and Auto-RickshawInaugural CEIZ Factory Expected to Begin Operations Within 18 MonthsBill Oddie, Beloved UK TV Comedian and Naturalist, Passes Away at 85500+ Receive Free Eye Care at Dumuria Camp, Identifying Cataract PatientsMandatory 'Nazrul Year' Logo on Official Letterheads Ordered by GovernmentNurul Hasan Sohan Thrilled to Aid Galle's LPL Debut VictoryDhaka Stock Exchange Sees Rebound Amid Renewed Buying Interest and Easing Geopolitical ConcernsBangladesh Reports 5 Additional Deaths from Suspected Measles, Total Reaches 730RUET Committee Convenes to Strategize Improvements for World QS Ranking

Health Risks of Staying in AC All Day: Learn How to Stay Safe

বাংলাদেশের গরম ও আর্দ্র আবহাওয়ায় এয়ারকন্ডিশনার (এসি) এখন অনেকের দৈনন্দিন জীবনের অংশ, তবে দিনরাত এসিতে থাকলে শরীরের ওপর কি নেতিবাচক প্রভাব পড়ে?

By Staff Correspondent
Share
দিনরাত এসিতে থাকার কোনো স্বাস্থ্যঝুঁকি আছে কি

এসি নিজে ক্ষতিকর নয়; সমস্যা তৈরি হয় অতিরিক্ত বা ভুল ব্যবহারে। দীর্ঘ সময় ঠান্ডা পরিবেশে থাকলে শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণের সক্ষমতা ব্যাহত হতে পারে। হঠাৎ গরম থেকে ঠান্ডায় বা ঠান্ডা থেকে গরমে গেলে শরীরে চাপ পড়ে। ফলে মাথাব্যথা, ক্লান্তি বা হালকা জ্বরের মতো অনুভূতি হতে পারে। অনেকের ক্ষেত্রে সর্দি-কাশি কিংবা সাইনাসের সমস্যাও বেড়ে যায়।

এসি ব্যবহারের আরেকটি বড় প্রভাব পড়ে শরীরের আর্দ্রতার ওপর। এসি বাতাসের আর্দ্রতা কমিয়ে দেয়। ফলে ত্বক শুষ্ক হয়ে যাওয়া, ঠোঁট ফেটে যাওয়া কিংবা চোখে জ্বালাপোড়া হতে পারে। যাঁরা দীর্ঘ সময় কম্পিউটারের সামনে কাজ করেন, তাঁদের মধ্যে ‘ড্রাই আই’ সমস্যাও বেশি দেখা যায়। একই সঙ্গে অজান্তেই শরীরে পানিশূন্যতা বা ডিহাইড্রেশন তৈরি হতে পারে, কারণ ঠান্ডা পরিবেশে সাধারণত তৃষ্ণা কম লাগে। শ্বাসযন্ত্রের ক্ষেত্রেও কিছু ঝুঁকি রয়েছে। এসির ফিল্টার নিয়মিত পরিষ্কার না করলে সেখানে ধুলা, ফাঙ্গাস ও জীবাণু জমে যেতে পারে। এই দূষিত বাতাস দীর্ঘদিন শ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করলে অ্যালার্জি, হাঁপানি বা অন্যান্য শ্বাসকষ্টজনিত সমস্যা বাড়তে পারে। বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি এবং যাদের আগে থেকেই শ্বাসনালির সমস্যা রয়েছে, তাদের জন্য এটি বেশি ঝুঁকিপূর্ণ।

এ ছাড়া দীর্ঘক্ষণ ঠান্ডা পরিবেশে থাকলে পেশি ও জয়েন্টেও প্রভাব পড়তে পারে। অনেকের ঘাড়, কাঁধ বা হাঁটুতে ব্যথা অনুভূত হয়। একে অনেক সময় ‘এসি-ইনডিউসড মাসল স্টিফনেস’ বলা হয়। যাঁরা দীর্ঘ সময় এক জায়গায় বসে কাজ করেন, তাঁদের মধ্যে এ সমস্যা বেশি দেখা যায়।

তবে এসির ইতিবাচক দিকও রয়েছে। প্রচণ্ড গরমে হিট স্ট্রোক, অতিরিক্ত ঘাম ও পানিশূন্যতা থেকে এটি সুরক্ষা দেয়। আরামদায়ক ঠান্ডা পরিবেশ ভালো ঘুমেও সহায়ক। পাশাপাশি কর্মক্ষেত্রে মনোযোগ ও উৎপাদনশীলতা বাড়াতেও এসি ভূমিকা রাখে।

তাই মূল বিষয় হলো ভারসাম্যপূর্ণ ব্যবহার। বিশেষজ্ঞদের মতে, ২৪ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সবচেয়ে উপযোগী। দীর্ঘ সময় এসিতে থাকলে মাঝেমধ্যে খোলা বাতাসে যাওয়া ভালো। পর্যাপ্ত পানি পান, ত্বক ও চোখের যত্ন নেওয়া এবং এসির ফিল্টার নিয়মিত পরিষ্কার রাখা জরুরি। রাতে সরাসরি ঠান্ডা বাতাস শরীরে না লাগানো এবং হালকা কাপড় বা চাদর ব্যবহার করাও ভালো অভ্যাস।

সবশেষে বলা যায়, এসি আমাদের জীবনকে আরামদায়ক করেছে ঠিকই, তবে সচেতন ব্যবহার না করলে এর প্রভাব ধীরে ধীরে শরীরে পড়তে পারে। তাই প্রযুক্তির সুবিধা উপভোগের পাশাপাশি স্বাস্থ্যসচেতন থাকাও জরুরি।

FAQ

এসি ব্যবহারে কোন স্বাস্থ্যঝুঁকি রয়েছে?
দীর্ঘ সময় ঠান্ডা পরিবেশে থাকলে শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণের সক্ষমতা ব্যাহত হতে পারে, ত্বক শুষ্ক হয়ে যাওয়া, ঠোঁট ফেটে যাওয়া এবং চোখে জ্বালাপোড়া হতে পারে। শ্বাসকষ্টজনিত সমস্যাও বাড়তে পারে।
এসি ব্যবহার করার সময় কি কি সাবধানতা অবলম্বন করা উচিত?
২৪ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এসি ব্যবহার করা উচিত। দীর্ঘ সময় এসিতে থাকলে মাঝেমধ্যে খোলা বাতাসে যাওয়া ভালো। পর্যাপ্ত পানি পান, ত্বক ও চোখের যত্ন নেওয়া এবং এসির ফিল্টার নিয়মিত পরিষ্কার রাখা জরুরি।

Topics

Comments

More in Health

See all →

Latest stories

CEIZ to open new horizon in economy: Khosru | News
Economy

Khosru: CEIZ Set to Transform Economy with New Opportunities