The Pulse Today
BREAKING
Gold Prices Rise Again in Bangladesh Amid Global Market IncreaseSpaceX's Nasdaq Debut Values Company at Over $2 Trillion, Surpassing AmazonStudy Reveals AI Data Centers Contribute to Local Temperature IncreasesNarayanganj BNP Youth Wing Holds Rally to Welcome New Central CommitteeMP Mannan Announces Special Plan to Promote Sonargaon GloballyBank MDs Voice Concerns Over Islamic Bank Instability, Call for Immediate ResolutionPrime Minister Tareq Rahman Chairs Crucial Meeting with Ruling Party MPsWelcome — The Pulse Today is now live.Social Media Influencer Orry Earns 76 Lakhs for One Instagram ReelDrishyam 3 OTT Release: What's New This Week in Web Series, Movies, and ShowsExtradition of Ex-IGP Benazir Ahmed from Dubai: Process and Historical ContextUS Air Force B-52 Bomber Crash in California Results in 8 FatalitiesBangladesh Bank Simplifies Ship Lease Payment Process for Maritime SectorHarry Kane's Unusual Penalty Miss: Was It a Tactical Move?Swiss Banks See 41% Surge in Bangladeshi Deposits Over One YearPolice Officer Mohammad Golam Saklayen Forced to Retire Over Conduct with Actress ParimoniUK Considers Banning Social Media for Children Under 16Prominent Columnist Claims US Will No Longer Tolerate IsraelNora Fatehi Confirmed to Perform at FIFA World Cup Opening CeremonyGold Prices Rise Again in Bangladesh Amid Global Market IncreaseBangladesh PM's Advisor Denied Entry to Delhi; Dhaka to Investigate and RespondRevealed: Pre-Match Rituals of Brazil FootballersSpaceX's Nasdaq Debut Values Company at Over $2 Trillion, Surpassing Amazon

Awareness on High Blood Pressure: Understanding Its Impact on Vital Organs

উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন শরীরের বিভিন্ন অঙ্গকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

By Staff Correspondent1 min read
Share
Awareness on High Blood Pressure: Understanding Its Impact on Vital Organs

উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশনকে চিকিৎসাবিজ্ঞানে বলা হয় ‘সাইলেন্ট কিলার’ বা নীরব ঘাতক। এর কারণ হলো, অনেক ক্ষেত্রেই উচ্চ রক্তচাপের কোনো স্পষ্ট উপসর্গ থাকে না, অথচ নীরবে শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু অঙ্গের স্থায়ী ক্ষতি করে।

উচ্চ রক্তচাপের সবচেয়ে বড় শিকার হতে পারে আমাদের মস্তিষ্ক। রক্তনালিতে অতিরিক্ত চাপের ফলে তা ছিঁড়ে গিয়ে মস্তিষ্কে রক্তক্ষরণ বা ‘হেমোরেজিক স্ট্রোক’ হতে পারে। এমনকি দীর্ঘদিন রক্তচাপ নিয়ন্ত্রণে না থাকলে মস্তিষ্কের সূক্ষ্ম কোষগুলো ক্ষতিগ্রস্ত হয়, যা স্মৃতিশক্তি হ্রাস বা ডিমেনশিয়ার ঝুঁকি বাড়িয়ে দেয়।

শরীরের রক্ত পরিশোধনের প্রধান অঙ্গ কিডনিও উচ্চ রক্তচাপের কারণে অকেজো হয়ে যেতে পারে। কিডনির ভেতরের সূক্ষ্ম রক্তনালিগুলো ক্ষতিগ্রস্ত হলে রক্ত ঠিকমতো পরিশোধিত হয় না, যা দীর্ঘ মেয়াদে কিডনি বিকল হওয়ার অন্যতম প্রধান কারণ।

উচ্চ রক্তচাপের কারণে দৃষ্টিশক্তি চিরতরে হারিয়ে যেতে পারে। চোখের রেটিনার রক্তনালিগুলো অত্যন্ত সংবেদনশীল। উচ্চ রক্তচাপের প্রভাবে সেখানে রক্তক্ষরণ হয়। এ ছাড়া সারা শরীরের ধমনিগুলো শক্ত হয়ে যেতে পারে (অ্যাথেরোস্কলেরোসিস), যা শরীরের রক্ত সঞ্চালনে বাধা সৃষ্টি করে এবং অঙ্গপ্রত্যঙ্গের কার্যক্ষমতা কমিয়ে দেয়।

উচ্চ রক্তচাপ কেবল প্রবীণদের রোগ—এই ধারণাটি এখন সেকেলে। বর্তমানের অনিয়ন্ত্রিত জীবনযাত্রা, অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার গ্রহণ এবং কায়িক শ্রমের অভাবের কারণে তরুণ প্রজন্মের মধ্যেও এটি আশঙ্কাজনকভাবে বাড়ছে। তাই ১৮ বছর বয়সের পর থেকেই প্রত্যেকের তিন মাসে একবার রক্তচাপ দেখা উচিত। বিশেষ করে যাঁদের পরিবারে উচ্চ রক্তচাপ বা হৃদ্‌রোগের ইতিহাস আছে, তাঁদের ক্ষেত্রে আরও বেশি সচেতন হতে হবে।

রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে খাবারের পাতে আলাদা লবণ খাওয়ার অভ্যাস পুরোপুরি ত্যাগ করতে হবে। পাশাপাশি শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখা এবং প্রতিদিন অন্তত ৩০ মিনিট (৬-৭ হাজার স্টেপ) দ্রুত হাঁটা রক্তচাপ নিয়ন্ত্রণে জাদুর মতো কাজ করে। নীরব ঘাতক হওয়ার কারণে অনেক সময় মানুষ জানতেই পারে না সে উচ্চ রক্তচাপে ভুগছে। তাই নিয়মিত পরীক্ষা এবং সচেতনতাই পারে আপনার হার্ট, ব্রেন ও কিডনিকে সুরক্ষিত রাখতে।

Your reaction

Was this helpful?

Pay to keep the news free

We serve you, not advertisers. Those who pay for news shape its direction — you decide.

Donate from ৳10 →

FAQ

উচ্চ রক্তচাপ কেন নীরব ঘাতক বলা হয়?
উচ্চ রক্তচাপের কোনো স্পষ্ট উপসর্গ না থাকলেও এটি শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
উচ্চ রক্তচাপ কীভাবে মস্তিষ্ককে ক্ষতিগ্রস্ত করে?
রক্তনালিতে অতিরিক্ত চাপের ফলে মস্তিষ্কে রক্তক্ষরণ বা ‘হেমোরেজিক স্ট্রোক’ হতে পারে।

Ask AI about this story

Comments

More in Health

See all →

Latest stories