দ্য পালস টুডে
EN
ব্রেকিং
ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ২০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৯ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৬ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)সাদিপুর ইউনিয়নের জলাবদ্ধতা দূর করবেন সজীব: ৫০ হাজার মানুষের আশা জাগলোফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৫ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১২ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১১ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৮ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৭ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)বার্লিনের রাজ্য নির্বাচনে রাজনীতিবিদরা নগরীর অবনমিত স্থানগুলোর উন্নতির প্রতিশ্রুতি দিলেনরাশিয়ায় কঠোর নিয়ন্ত্রণে নির্বাচন: যুদ্ধের পঞ্চম বছরে ক্রেমলিনের চাপমাপএশিয়ান গেমস শুরু: খেলোয়াড়দের জন্য বিছানার ঘাটতি নিয়ে উদ্বেগইরান যুদ্ধের কারণে মার্কিন বাহিনীর গোলাবারুদের ঘাটতি মাথা চড়াসৌদি আরব হৌথি আক্রমণের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেকিম জং উনের চিঠিতে পুতিনের জন্য 'অপরিবর্তনীয় সমর্থন'ের আশ্বাসশ্রীলঙ্কার বিখ্যাত বিচ ওয়াডিয়া শ্যাক ধ্বংসের হুমকির মুখেমার্কিন গণতন্ত্রের পতন বিশ্বব্যাপী কর্তৃত্ববাদীদেরকে উৎসাহিত করছে: প্রতিবেদনমার্কিন শীর্ষ আদালত ট্রাম্পের ডাকযোগে ভোট নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করলসান্ডারল্যান্ডের ইউরোপীয় অভিযান: দশকের অনিশ্চয়তার পর নতুন আবিষ্কারসৌদি আরবের দক্ষিণে হৌথি আক্রমণে আহত ১৩ বেসামরিক নাগরিকমার্কিন বিচারক স্থগিত করলেন বিদেশি ছাত্র ও সাংবাদিকদের জন্য নতুন ভিসা নিয়মনিউজিল্যান্ডের কর্তৃপক্ষ শিশু অপহরণ মামলায় লাল ফ্ল্যাগ উপেক্ষা করেছিল: তদন্ত প্রতিবেদনন্যাটো যোদ্ধা বিমান লিথুয়ানিয়ার আকাশে ড্রোন ধ্বংস করেছেডজার্স তৃতীয় ধাপে বিশ্ব সিরিজের জন্য প্লেঅফ স্থান নিশ্চিত করেছে

আলবেনিয়ায় ট্রাম্পের জামাতার বিলাসবহুল রিসোর্ট প্রকল্প নিয়ে বিক্ষোভ

আলবেনিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের পরিকল্পিত বিলাসবহুল অবকাশযাপন কেন্দ্র প্রকল্পটির বিরুদ্ধে দেশটিতে বিক্ষোভ চলছে।

লিখেছেন নিজস্ব প্রতিবেদক
শেয়ার
ট্রাম্পের জামাতা কুশনারের বিলাসবহুল অবকাশযাপন কেন্দ্র প্রকল্প নিয়ে উত্তাল আলবেনিয়া

আলবেনিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের পরিকল্পিত বিলাসবহুল অবকাশযাপন কেন্দ্র প্রকল্পটির বিরুদ্ধে দেশটিতে বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীরা এ প্রকল্পের পরিবেশগত প্রভাব নিয়ে উদ্বেগ জানিয়েছেন। তবে তা সত্ত্বেও আলবেনিয়ার প্রধানমন্ত্রী এদি রামা বলেছেন, তাঁর সরকার এ প্রকল্পের কাজ এগিয়ে নিয়ে যাবে।

বলকান উপকূলের প্রত্যন্ত এলাকায় প্রস্তাবিত এই অবকাশযাপন কেন্দ্র নির্মাণের কথা আছে। প্রকল্পটি বাতিলের দাবিতে রাজধানী তিরানা ও দেশের দক্ষিণ উপকূলের হাজারো মানুষ রাস্তায় নেমেছেন। তাঁদের দাবি, ওই স্থানে অবকাশযাপন কেন্দ্র নির্মাণ করা হলে তা সংরক্ষিত জলাভূমির পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতির মুখে ফেলবে। এ জলাভূমি ফ্লেমিঙ্গো, সিল এবং সামুদ্রিক কচ্ছপের ডিম পাড়ার গুরুত্বপূর্ণ আবাসস্থল।

ফ্লেমিঙ্গো পাখিটি চলমান আন্দোলনের প্রতীক হয়ে উঠেছে। বিক্ষোভকারীরা গোলাপি রঙের ফোলানো ফ্লেমিঙ্গো এবং ‘ফ্লেমিঙ্গো রেভোল্যুশন’ লেখা প্ল্যাকার্ড বহন করছেন।

তবে আলবেনিয়ার প্রধানমন্ত্রী রামা এসব প্রতিবাদে বিচলিত নন। তিনি বলেন, আগামী কয়েক মাসের মধ্যে প্রকল্পের নকশা ও পরিকল্পনা দেখে মানুষ ‘অবাক’ হবে। তাঁর মতে, দশক শেষ হওয়ার আগেই অবকাশযাপন কেন্দ্রের কিছু অংশ সাধারণ মানুষের জন্যও খুলে দেওয়া হতে পারে।

নিজ কার্যালয়ে দেওয়া এক সাক্ষাৎকারে রামা বলেন, ‘আমি আপনাকে বলছি, এটি একটি দারুণ সুন্দর প্রকল্প হতে যাচ্ছে। আমরা এটি বাস্তবায়ন করব এবং ইউরোপের উন্নয়নে অবদান রাখতে পেরে গর্বিত হব।’

কুশনারের প্রকল্পের বিরুদ্ধে আলবেনিয়ায় রাতের বেলা করে বিক্ষোভ হচ্ছে। এ বিক্ষোভস্থলের অবস্থান এদি রামার কার্যালয় থেকে মাত্র কয়েক মিটার দূরে।

রামা বলেন, ‘এ ধরনের প্রকল্প বাস্তবায়নের জন্যই জনগণ আমাকে ভোট দিয়েছে। দেশের উন্নয়ন কীভাবে হবে, সে বিষয়ে ভিন্ন ধারণা পোষণকারী কিছু মানুষের নির্দেশনায় চলার জন্য আমাকে নির্বাচিত করা হয়নি।’

গতকাল সোমবার সন্ধ্যায় হাজারো মানুষ রাজধানী তিরানার রাস্তায় নেমে অবকাশযাপন কেন্দ্র প্রকল্পটি বন্ধের দাবি জানান। একই সঙ্গে তাঁরা প্রধানমন্ত্রী এদি রামার ১৩ বছরের শাসনামল নিয়ে নানা অভিযোগ তোলেন। তাঁদের দাবি, এ সময়ের মধ্যে সরকার দুর্নীতি দূর করতে পারেনি এবং সাধারণ মানুষের জন্য মৌলিক সেবার মানও উল্লেখজন্যভাবে উন্নত হয়নি।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থী আলবানো লুশি বলেন, ‘আমাদের আন্দোলন আরও বড় হচ্ছে। তিনি পদত্যাগ না করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। শুধু জীববৈচিত্র্য রক্ষা নয়, আমরা প্রতিনিয়ত যেসব অন্যায়–অবিচারের মুখোমুখি হচ্ছি, সেগুলোর বিরুদ্ধেও প্রতিবাদ জানাচ্ছি।’

৬১ বছর বয়সী এদি রামা সাবেক বাস্কেটবল খেলোয়াড় ও শিল্পী। ২০১৩ সালে ক্ষমতায় আসার পর থেকে তিনি আলবেনিয়াকে ইউরোপীয় ইউনিয়নে যুক্ত করার লক্ষ্য নিয়ে কাজ করছেন।

রামা নিজেকে একজন অনানুষ্ঠানিক ও ব্যতিক্রমধর্মী নেতা হিসেবে উপস্থাপন করে থাকেন। ঢিলেঢালা কালো স্যুট, কালো টি-শার্ট ও সাদা স্নিকার্স পরতে তিনি পছন্দ করেন। তাঁর কার্যালয়ও প্রচলিত সরকারি অফিসের মতো নয়, বরং অনেকটা আধুনিক কো-ওয়ার্কিং স্পেসের মতো। দেয়ালে তাঁর নিজের আঁকা রঙিন চিত্রকর্মের নকশা, চারদিকে ছড়িয়ে থাকে রং পেন্সিল ও মার্কার, আর ডেস্কজুড়ে নানা আঁকিবুঁকি—সবকিছু মিলে যেন তাঁর শিল্পীসত্তার পরিচয় বহন করে।

রামা যে বিলাসবহুল অবকাশযাপন কেন্দ্র প্রকল্পকে সমর্থন করছেন, মূলত সেটির পরিকল্পনা করেছেন ট্রাম্পের মেয়েজামাই জ্যারেড কুশনার এবং তাঁর স্ত্রী ইভাঙ্কা ট্রাম্প। কুশনার ও ইভাঙ্কার ভাষ্যমতে, কয়েক বছর আগে নৌযানে করে আলবেনিয়া সফর করার সময় তাঁরা দেশটির প্রেমে পড়েছেন। ওই সফরেই রামার সঙ্গে তাঁদের পরিচয় হয়। রামার দৃষ্টিতে কুশনার ও ইভাঙ্কা ‘খুবই ভালো, বিনয়ী এবং মানবিক মানুষ।’

বর্তমানে কুশনারের বিনিয়োগ প্রতিষ্ঠান অ্যাফিনিটি পার্টনার্স এ প্রকল্পের সঙ্গে যুক্ত আছে। ১৪০ কোটি ইউরো (প্রায় ১৬০ কোটি ডলার) মূল্যের এ প্রকল্পটি ভিজোসা–নারতা নামের সুরক্ষিত এলাকার কাছে বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে। পাশাপাশি সাজান আইল্যান্ডের কাছেও আরেকটি প্রকল্পের পরিকল্পনা করা হয়েছে।

রামার মতে, দুটি প্রকল্পের সম্মিলিত মূল্য ৫০০ কোটি ইউরো পর্যন্ত হতে পারে।

রামা বলেন, ‘এটি একটি বড় স্বপ্ন। আর বড় স্বপ্ন সব সময়ই বিতর্কের মুখোমুখি হয়।’

এ প্রকল্পের বিষয়ে বক্তব্য জানতে অ্যাফিনিটি পার্টনার্স কর্তৃপক্ষ ও জ্যারেড কুশনারের সঙ্গে যোগাযোগ করেছে রয়টার্স। তবে তারা সাড়া দেয়নি।

প্রকল্পটি বাস্তবায়ন করবে সাজান রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট এলএলসি। প্রতিষ্ঠানটি রয়টার্সকে বলেছে, তারা অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে এটি বাস্তবায়ন করবে।

বিলাসবহুল রিসোর্ট প্রকল্পটি ঘিরে বিতর্ক চললেও আলবেনিয়ার প্রধানমন্ত্রী এদি রামা বন্য প্রাণী ও পরিবেশ সুরক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন।

মে মাসের শেষ দিকে ভিজোসা–নারতা সুরক্ষিত এলাকার কাছে অবস্থিত নির্মাণস্থলটিকে কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে ফেলা হলে বিক্ষোভ শুরু হয়। ওই সময় অ্যাক্সেস রোড ও প্রাথমিক নির্মাণকাজ চলছিল। সংঘর্ষে কিছু বিক্ষোভকারী আহত হন। পরে এই ক্ষোভ রাজধানী তিরানা পর্যন্ত ছড়িয়ে পড়ে।

পরবর্তী সময়ে ওই বেড়া সরিয়ে ফেলা হয়। রামা স্বীকার করেছেন, সে বেড়া বসানোটা একটি ‘লজ্জাজনক সিদ্ধান্ত’ ছিল।

তবে রামা পরিবেশগত উদ্বেগকে ততটা গুরুত্ব দিতে চান না। তাঁর মতে, প্রকল্পের পরিবেশগত প্রভাব মূল্যায়নের কাজ এখনো শেষ হয়নি। উন্নয়ন কাজের সঙ্গে সমান্তরালভাবে এটি করা হবে।

আলবেনিয়ায় বন্য প্রাণী রক্ষায় নিজের নেতৃত্বাধীন সরকারের ভূমিকা নিয়ে গর্ববোধ করেন রামা। তাঁর মতে, বন্য প্রাণী ও প্রকৃতি সুরক্ষায় আলবেনিয়া সরকারের দৃঢ় ইচ্ছা নিয়ে ইউরোপীয় কমিশনের সন্দেহ করার কোনো কারণ নেই।

সাধারণ জিজ্ঞাসা

জ্যারেড কুশনার কে?
জ্যারেড কুশনার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা এবং তাঁর মেয়ে ইভাঙ্কা ট্রাম্পের স্বামী।
বিক্ষোভের কারণ কী?
বিক্ষোভকারীরা জ্যারেড কুশনারের বিলাসবহুল রিসোর্ট প্রকল্পের পরিবেশগত প্রভাব নিয়ে উদ্বেগ জানিয়েছেন।

বিষয়

মন্তব্য

আরও: আন্তর্জাতিক

সব দেখুন →
North Korea's Kim pledges 'invariable support' in Putin letter | International
আন্তর্জাতিক

কিম জং উনের চিঠিতে পুতিনের জন্য 'অপরিবর্তনীয় সমর্থন'ের আশ্বাস

Sri Lanka's famed beach shack battles demolition | International
আন্তর্জাতিক

শ্রীলঙ্কার বিখ্যাত বিচ ওয়াডিয়া শ্যাক ধ্বংসের হুমকির মুখে

মার্কিন গণতন্ত্রের পতন বিশ্বব্যাপী কর্তৃত্ববাদীদেরকে উৎসাহিত করছে: প্রতিবেদন
আন্তর্জাতিক

মার্কিন গণতন্ত্রের পতন বিশ্বব্যাপী কর্তৃত্ববাদীদেরকে উৎসাহিত করছে: প্রতিবেদন

মার্কিন শীর্ষ আদালত ট্রাম্পের ডাকযোগে ভোট নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করল
আন্তর্জাতিক

মার্কিন শীর্ষ আদালত ট্রাম্পের ডাকযোগে ভোট নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করল

Houthi attack in southern Saudi Arabia wounds 13: Riyadh-led coalition | International
আন্তর্জাতিক

সৌদি আরবের দক্ষিণে হৌথি আক্রমণে আহত ১৩ বেসামরিক নাগরিক

US judge postpones new visa rules for foreign students, journalists | International
আন্তর্জাতিক

মার্কিন বিচারক স্থগিত করলেন বিদেশি ছাত্র ও সাংবাদিকদের জন্য নতুন ভিসা নিয়ম

নিউজিল্যান্ডের কর্তৃপক্ষ শিশু অপহরণ মামলায় লাল ফ্ল্যাগ উপেক্ষা করেছিল: তদন্ত প্রতিবেদন
আন্তর্জাতিক

নিউজিল্যান্ডের কর্তৃপক্ষ শিশু অপহরণ মামলায় লাল ফ্ল্যাগ উপেক্ষা করেছিল: তদন্ত প্রতিবেদন

Drone shot down by NATO over Lithuania | International
আন্তর্জাতিক

ন্যাটো যোদ্ধা বিমান লিথুয়ানিয়ার আকাশে ড্রোন ধ্বংস করেছে

UN warns key humanitarian network in Sudan could 'collapse within weeks' | International
আন্তর্জাতিক

সুদানের মানবিক সাহায্য ব্যবস্থা কয়েক সপ্তাহেই পতিত হতে পারে: জাতিসংঘের সতর্কতা

Scottish, Welsh, N. Irish party leaders claim right to choose independence | International
আন্তর্জাতিক

স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের রাজনৈতিক দলগুলো স্বাধীনতার দাবি জানিয়েছে

Ethiopia rebel group threatens mining firms after deadly attack | International
আন্তর্জাতিক

ইথিওপিয়ার ওরোমো লিবারেশন আর্মি ওরোমিয়ার খনিজ সংস্থাগুলোকে হুমকি দিলো

Leaders urge EU to boost Arctic role to tackle Russia 'threat' | International
আন্তর্জাতিক

নেতারা রাশিয়ার হুমকি মোকাবেলার জন্য আর্কটিকে ইইউ-এর ভূমিকা বাড়ানোর আহ্বান জানিয়েছেন

সর্বশেষ সংবাদ

Bangladesh's Piton Industries strikes MoU to export EV bikes to Oman | Business
বাণিজ্য

পিটন ইন্ডাস্ট্রিজ ওমানে ইভি বাইক রপ্তানি ও প্রযুক্তি বিনিময়ের জন্য এমওইউ স্বাক্ষর করল

DU forms three committees to investigate DUCSU activities | Others
শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয় ডুকসুর বিতর্কিত কার্যকলাপ তদন্তের জন্য তিন কমিটি গঠন করেছে

PM pledges to support people's democratic, political rights | Int
রাজনীতি

আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে প্রধানমন্ত্রী গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকার সমর্থনের প্রতিশ্রুতি দিলেন

Control room set up to monitor fertiliser supply, stock, distribution | Others
বাংলাদেশ

সারের বণ্টন ও স্টক নিয়ন্ত্রণে ডিএইচসি চালু করল নিয়ন্ত্রণ কক্ষ

Country's existing democracy cannot be taken back to its previous state: Rizvi | Int
রাজনীতি

বিএনপির দাবি: রাজনৈতিক সংঘাতে দেশের গণতন্ত্র পূর্ব অবস্থায় ফিরবে না

JnU VC formally opens inter-university business case competition | News
শিক্ষা

জাগানাথ বিশ্ববিদ্যালয়ে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যবসায়িক কেস প্রতিযোগিতা

First-ever knee replacement surgery performed successfully at RMCH | News
স্বাস্থ্য

আরএমসিএইচতে প্রথম হাঁটু পরিবর্তনের অস্ত্রোপচার সাফল্যের সঙ্গে সম্পন্ন

Guyana suffer first defeat in CPL despite Miraz's stellar performance | Sports
খেলা

মিরাজের অসাধারণ পারফরম্যান্স সত্ত্বেও গায়ানার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে প্রথম পরাজয়

BB exempts Invest Bangladesh-registered firms from borrowing approval | Business
বাণিজ্য

বিশেষায়িত অঞ্চলের শিল্প প্রতিষ্ঠানগুলোর বহিরাগত ঋণের জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমোদন বাধ্যতামূলক নয়

Ukraine train strike shows Putin is 'desperate': NATO chief | International
আন্তর্জাতিক

নাটো প্রধানের মতে, রাশিয়ার ট্রেন হামলা দেখায় পুতিন 'আতঙ্কিত'

Govt to procure six LNG cargoes  | Business
বাণিজ্য

সরকার দেশের শক্তি চাহিদা পূরণে আরও ছয় বারের এলএনজি আমদানি অনুমোদন করল

বাংলাদেশ ব্যাংকের 'উদ্যোগ' প্রোগ্রামে উপজেলা পর্যায়ের যুব উদ্যোক্তাদের অর্থায়ন
বাণিজ্য

বাংলাদেশ ব্যাংকের 'উদ্যোগ' প্রোগ্রামে উপজেলা পর্যায়ের যুব উদ্যোক্তাদের অর্থায়ন

Oil gains on Mideast supply fears, AI warnings rattle tech firms | Business
অর্থনীতি

মধ্যপ্রাচ্যের সংঘাতে তেলের দাম বেড়েছে, এআই সতর্কতায় প্রযুক্তি শেয়ার নেমেছে

Industrial gas supply to rebound to 1.5-month ago level tomorrow: PM | News Flash
বাংলাদেশ

শিল্পক্ষেত্রে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী