দ্য পালস টুডে
EN
ব্রেকিং
ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ২০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৯ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৬ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)সাদিপুর ইউনিয়নের জলাবদ্ধতা দূর করবেন সজীব: ৫০ হাজার মানুষের আশা জাগলোফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৫ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১২ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১১ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৮ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৭ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)মিন্টুর সামাজিক অবক্ষয় ও দুর্নীতি রোধে সম্মিলিত চেষ্টার দাবিকাইকোবাদের আহ্বান: সকলের সহযোগিতায় নির্বিঘ্নে হজ্জ অভিযানতথ্য মন্ত্রণালয় স্থায়ী কমিটির প্রথম বৈঠকে স্বচ্ছতা ও দায়বদ্ধতার দাবিহ্যান্সি ফ্লিক লামিন ইয়ামালের ব্যালন ডি'অর দাবিতে সমর্থন দিলেনটাস্কিন ও ইবাদতের উদ্যোগে দেশব্যাপী ফাস্ট বোলার হান্টের সূচনাশিল্প অঞ্চলে গ্যাস সরবরাহ উন্নতির ফলে ব্যবসায়ীরা পাচ্ছেন স্বাচ্ছন্দ্যরাষ্ট্রপতির আহ্বান: সিলেটের পর্যটন ও চা শিল্পে বিনিয়োগ বৃদ্ধিরবি ও বিসিবি দেশব্যাপী নতুন বোলার আবিষ্কারের জন্য 'রবি বোলার হান্ট' শুরু করলসাংস্কৃতিক মন্ত্রী নজরুলের আদর্শ অনুসরণে যুব সম্প্রদায়কে আহ্বান করলেনমুডি’স বাংলাদেশের সার্বভৌম আউটলুক স্থিতিশীলে উন্নীত করেছেশেয়ারবাজারে চাপ কমার আশ্বাসের সাথে ফিরল ব্যারেন হান্টিংশান্তো বিপিএলকে উদীয়মান খেলোয়াড়দের জন্য গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে দেখছেনবালোঁ দ’অরের ভোটের সময় কমে, তারকারা অ্যাওয়ার্ডের জন্য প্রচারণায় অগ্রসরWTO সতর্ক করেছে: বিশ্ব বাণিজ্য ব্যবস্থায় দীর্ঘমেয়াদী ও গুরুতর বিঘ্নের হুমকিবিহারে বন্যার কারণে প্রায় পাঁচ মিলিয়ন মানুষ প্রভাবিত, ২০ জন মারা গেছেন

রাজশাহীতে বিশ্বকাপ উদযাপনে ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানিসহ সব দলের সমর্থকদের শোভাযাত্রা

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে রাজশাহীতে ব্যতিক্রমধর্মী মোটরসাইকেল ও কার র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

লিখেছেন নিজস্ব প্রতিবেদক
শেয়ার
রাজশাহীতে একসঙ্গে ব্রাজিল–আর্জেন্টিনা–জার্মানিসহ সব দলের সমর্থকদের শোভাযাত্রা

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে রাজশাহীতে ব্যতিক্রমধর্মী মোটরসাইকেল ও কার র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। দলীয় বিভাজনের বাইরে গিয়ে ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, ফ্রান্স, স্পেনসহ বিভিন্ন দলের সমর্থকেরা একসঙ্গে এ আয়োজনে অংশ নেন। শুক্রবার বিকেলে শাহ মখদুম ঈদগাহ মাঠসংলগ্ন সড়কে জড়ো হন শতাধিক ফুটবলপ্রেমী। পরে মোটরসাইকেল, কার ও সাইকেল র‍্যালি হয়।

র‍্যালিতে অংশগ্রহণকারীরা নিজ নিজ দলের জার্সি ও পতাকা নিয়ে উপস্থিত হন। কেউ মোটরসাইকেলের সামনে, কেউ ব্যক্তিগত গাড়িতে, আবার কেউবা হাতে জাতীয় ও প্রিয় দলের পতাকা নিয়ে অংশ নেন। পাল্টাপাল্টি স্লোগানে এলাকা মুখর হয়ে ওঠে। তবে প্রতিদ্বন্দ্বিতা ছিল কেবল খেলা ঘিরে।

র‍্যালির আয়োজক সংগঠন ‘ফুটবল ফ্যানস অব রাজশাহী’র পক্ষ থেকে জানানো হয়, সিএনবি মোড় থেকে শুরু হয়ে ফায়ার ব্রিগেড মোড়, মনিচত্বর, জিরো পয়েন্ট, তালাইমারী ও পুরোনো ফ্লাইওভার ঘুরে নতুন ফ্লাইওভারের সড়কে গিয়ে র‍্যালি শেষ হয়।

র‍্যালিতে অংশ নেওয়া আর্জেন্টিনার সমর্থক ইমদাদুল হক বলেন, ‘ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬ উপলক্ষে আমরা একত্র হয়েছি। দীর্ঘ চার বছর পরপর বিশ্বকাপ আসে, আর সেই আনন্দ সবাই মিলে ভাগাভাগি করে নিতে চাই। আমরা চাই, সুশৃঙ্খলভাবে খেলা উপভোগ করতে ও রাজশাহী থেকে এই ইতিবাচক বার্তা সারা দেশে ছড়িয়ে দিতে।’

আয়োজকদের অন্যতম সাকিব সরকার বলেন, ‘এখানে শুধু একটি দলের সমর্থক নন, রাজশাহীর সব বাইক ও কার গ্রুপকে একত্র করার চেষ্টা করেছি। ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, স্পেন, ফ্রান্স—সব দলের সমর্থকেরা এখানে আছেন। আমরা দেখাতে চাই, ফুটবলের আনন্দ সবাই মিলে ভাগাভাগি করে নেওয়া যায়।’ তিনি আরও বলেন, ‘অনেক জায়গায় ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকেরা আলাদা আলাদা র‍্যালি করেন। আমরা চেয়েছি, সবাইকে এক কাতারে আনতে। কারণ, কখনো কখনো দলীয় উন্মাদনা থেকে অপ্রীতিকর ঘটনাও ঘটে। আমরা চাই, খেলা মাঠেই সীমাবদ্ধ থাকুক।’

র‍্যালিতে অংশ নিয়ে সৈকত জোয়ারদার নামের এক তরুণ বলেন, ‘আমি জার্মানির জার্সি পরে এসেছি ব্রাজিল সমর্থক বন্ধুকে খোঁচা দেওয়ার জন্য। তবে আমার মূল সমর্থন আর্জেন্টিনা। এখানে সব দলের সমর্থকেরা একসঙ্গে এসেছি, এটাই সবচেয়ে বড় বিষয়। আশা করি, ২০২২ সালের মতো এবারও আর্জেন্টিনা ভালো করবে।’ তিনি বলেন, ‘খেলার বিষয় খেলার মধ্যেই থাকবে। আমরা রাজশাহীর মানুষ, একসঙ্গে চলি–ফিরি, খেলাধুলা করি। তাই প্রতিদ্বন্দ্বিতা থাকলেও সম্পর্কের জায়গায় কোনো বিভেদ নেই।’

ব্রাজিল সমর্থকেরাও ছিলেন সরব। একপর্যায়ে আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকদের মধ্যে বিশ্বকাপ শিরোপা নিয়ে হাস্যরস চলে। ব্রাজিল সমর্থক এক অংশগ্রহণকারী বলেন, ‘পাঁচটা বিশ্বকাপ অন্য কারও নেই, ব্রাজিলের আছে। আমরা মিশন হেক্সা পূরণ না হওয়া পর্যন্ত সমর্থন করে যাব।’ এর জবাবে আর্জেন্টিনা সমর্থকেরা সাম্প্রতিক সাফল্যের প্রসঙ্গ তুলে ধরে নিজেদের আশাবাদের কথা জানান।

ফ্রান্স সমর্থক আরাফাত বলেন, ‘ছোটবেলা থেকে জিনেদিন জিদানের খেলা আমার খুব পছন্দ। ১৯৯৮ সালের বিশ্বকাপ দেখার পর থেকেই আমি ফ্রান্সের সমর্থক। এখনো সেই দলকেই সমর্থন করি। গত বিশ্বকাপেও আমরা শিরোপার খুব কাছাকাছি ছিলাম। এবারও আমি আশাবাদী।’

সাধারণ জিজ্ঞাসা

র‍্যালিটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
শাহ মখদুম ঈদগাহ মাঠসংলগ্ন সড়কে জড়ো হয়েছিলেন ফুটবলপ্রেমীরা।
কোন দলের সমর্থকেরা র‍্যালিতে অংশ নিয়েছিল?
ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, ফ্রান্স, স্পেনসহ বিভিন্ন দলের সমর্থকেরা অংশ নিয়েছিল।

বিষয়

মন্তব্য

আরও: খেলা

সব দেখুন →
As Ballon d'Or vote nears, stars campaign for the award | Sports
খেলা

বালোঁ দ’অরের ভোটের সময় কমে, তারকারা অ্যাওয়ার্ডের জন্য প্রচারণায় অগ্রসর

Sunderland embark on European adventure after decades in doldrums | Sports
খেলা

সান্ডারল্যান্ডের ইউরোপীয় অভিযান: দশকের অনিশ্চয়তার পর নতুন আবিষ্কার

Guyana suffer first defeat in CPL despite Miraz's stellar performance | Sports
খেলা

মিরাজের অসাধারণ পারফরম্যান্স সত্ত্বেও গায়ানার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে প্রথম পরাজয়

India cricketers refuse Asia Cup trophy from top Pakistan official | Sports
খেলা

পাকিস্তানি অফিসিয়ালের কাছ থেকে ট্রফি গ্রহণ করতে অস্বীকার ভারতীয় মহিলা ক্রিকেটাররা

Haaland revels in Man City's contentious win over Man Utd | Sports
খেলা

Haaland-এর গোলে সিটির বিতর্কিত জয়, ১০ খেলোয়াড় নিয়ে ইউনাইটেডকে হারিয়েছে

Bangladesh begins Asian Games Cricket preparation | Sports
খেলা

এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের প্রস্তুতি শুরু

Guimaraes strike lights up Arsenal win over Sunderland | Sports
খেলা

গুইমারাইসের ব্রিলিয়েন্ট গোলে আর্সেনালের সান্ডারল্যান্ডের বিরুদ্ধে জয়

সর্বশেষ সংবাদ

Bangladesh’s sovereign outlook raised to stable by Moody’s | News Flash
অর্থনীতি

মুডি’স বাংলাদেশের সার্বভৌম আউটলুক স্থিতিশীলে উন্নীত করেছে

WTO warns of 'most serious and sustained' trade disruptions | International
বাণিজ্য

WTO সতর্ক করেছে: বিশ্ব বাণিজ্য ব্যবস্থায় দীর্ঘমেয়াদী ও গুরুতর বিঘ্নের হুমকি

Millions affected as floods strike India's Bihar | International
আন্তর্জাতিক

বিহারে বন্যার কারণে প্রায় পাঁচ মিলিয়ন মানুষ প্রভাবিত, ২০ জন মারা গেছেন

Dr Zubaida calls for supportive environment for children to realise full potential  | News Flash
শিক্ষা

ডঃ জুবায়েদা শিশুদের জন্য উপযুক্ত পরিবেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন

China retail sales growth weakens further in August | Business
অর্থনীতি

চীনের খুচরা বিক্রি আগস্টে আরও কমেছে, বৃদ্ধির হার সর্বনিম্ন

Berlin's run-down public spaces at heart of election campaign | International
আন্তর্জাতিক

বার্লিনের রাজ্য নির্বাচনে রাজনীতিবিদরা নগরীর অবনমিত স্থানগুলোর উন্নতির প্রতিশ্রুতি দিলেন

রাশিয়ায় কঠোর নিয়ন্ত্রণে নির্বাচন: যুদ্ধের পঞ্চম বছরে ক্রেমলিনের চাপমাপ
আন্তর্জাতিক

রাশিয়ায় কঠোর নিয়ন্ত্রণে নির্বাচন: যুদ্ধের পঞ্চম বছরে ক্রেমলিনের চাপমাপ

US military says Iran war has led to munitions shortfall | News Flash
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের কারণে মার্কিন বাহিনীর গোলাবারুদের ঘাটতি মাথা চড়া

North Korea's Kim pledges 'invariable support' in Putin letter | International
আন্তর্জাতিক

কিম জং উনের চিঠিতে পুতিনের জন্য 'অপরিবর্তনীয় সমর্থন'ের আশ্বাস

Sri Lanka's famed beach shack battles demolition | International
আন্তর্জাতিক

শ্রীলঙ্কার বিখ্যাত বিচ ওয়াডিয়া শ্যাক ধ্বংসের হুমকির মুখে

মার্কিন গণতন্ত্রের পতন বিশ্বব্যাপী কর্তৃত্ববাদীদেরকে উৎসাহিত করছে: প্রতিবেদন
আন্তর্জাতিক

মার্কিন গণতন্ত্রের পতন বিশ্বব্যাপী কর্তৃত্ববাদীদেরকে উৎসাহিত করছে: প্রতিবেদন

মার্কিন শীর্ষ আদালত ট্রাম্পের ডাকযোগে ভোট নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করল
আন্তর্জাতিক

মার্কিন শীর্ষ আদালত ট্রাম্পের ডাকযোগে ভোট নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করল

Houthi attack in southern Saudi Arabia wounds 13: Riyadh-led coalition | International
আন্তর্জাতিক

সৌদি আরবের দক্ষিণে হৌথি আক্রমণে আহত ১৩ বেসামরিক নাগরিক

US judge postpones new visa rules for foreign students, journalists | International
আন্তর্জাতিক

মার্কিন বিচারক স্থগিত করলেন বিদেশি ছাত্র ও সাংবাদিকদের জন্য নতুন ভিসা নিয়ম

নিউজিল্যান্ডের কর্তৃপক্ষ শিশু অপহরণ মামলায় লাল ফ্ল্যাগ উপেক্ষা করেছিল: তদন্ত প্রতিবেদন
আন্তর্জাতিক

নিউজিল্যান্ডের কর্তৃপক্ষ শিশু অপহরণ মামলায় লাল ফ্ল্যাগ উপেক্ষা করেছিল: তদন্ত প্রতিবেদন