৪ উইকেট নিয়ে মোস্তাফিজুর রহমান আবাহনীকে জিতিয়ে দিলেন। ৩০ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন মোস্তাফিজ। বিকেএসপির ম্যাচে ৩০ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন মোস্তাফিজ। দিনের অন্য ম্যাচগুলোতে জিতেছে শিরোপার লড়াইয়ে থাকা আরও দুই দল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও মোহামেডান, বসুন্ধরা স্ট্রাইকার্স এবং গুলশান ক্রিকেট ক্লাব।
মোস্তাফিজ ৪ উইকেট নেওয়া সত্ত্বেও বিকেএসপিতে ইরফান শুক্কুরের সেঞ্চুরিতে আবাহনীর সামনে ২৭৬ রানের বড় লক্ষ্যই দিয়েছিল লিজেন্ডস অব রূপগঞ্জ। কিন্তু বৃষ্টির কারণে আবাহনীর নতুন লক্ষ্য দাঁড়ায় ২০ ওভারে ১৬৩ রান। ৭ বল বাকি থাকতেই ৩ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় আবাহনী। ৩০ বলে অপরাজিত ৩৩ রান করেন অপরাজিত থাকেন জাকের আলী।
এই জয়ের সৌজন্যে মোহামেডানের সঙ্গে চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে টিকে থাকল আবাহনী। ৯ ম্যাচে তাদের হার দুটি, মোহামেডানের একটি। পরের রাউন্ডে দুই দলই জিতলে শেষ রাউন্ডে তাদের ম্যাচেই নির্ধারিত হতে পারে কে জিতবে লিগ শিরোপা। দুই দলের পয়েন্ট সমান হলে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকা দল চ্যাম্পিয়ন হবে। সে ক্ষেত্রে চ্যাম্পিয়ন হতে হলে মোহামেডানকে হারাতেই হবে আবাহনীকে।





























