দ্য পালস টুডে
EN
ব্রেকিং
ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ২০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৯ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৬ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)সাদিপুর ইউনিয়নের জলাবদ্ধতা দূর করবেন সজীব: ৫০ হাজার মানুষের আশা জাগলোফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৫ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১২ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১১ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৮ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৭ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ধাপে ধাপে স্কুল মিল প্রোগ্রাম চালু হবেইন্দোনেশিয়ার যাত্রীবাহী ভ্যাঙ্কারে আগুনে পাঁচ মৃত, ৪১ নিখোঁজতথ্যমন্ত্রী জানিয়েছেন, মিথ্যা তথ্য ও ভাববাদের বিরুদ্ধে লড়াইয়ে তৎপরতাপ্রধানমন্ত্রী ঢাকার আশেপাশের জলাধার উন্নয়নের নির্দেশ দিলেনচরঘাটে ড্রাগ ব্যবসার বিরুদ্ধে পুলিশ অভিযানে একজন আটক, যাবা ও হিরোইন উদ্ধারচরঘাটে ড্রাগ ব্যবসার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার, 384টি যবা ও হেরোইন উদ্ধারমাদারীপুরের নাজরিন গবাদি পশুর খামার দিয়ে অর্জন করলেন সাফল্যচিলিতে ঝড়ে দুজনের মৃত্যু, বন্যার কারণে হতাহতের সংখ্যা বেড়েছেআরএবি গাইবান্ধা থেকে অপহৃত ছাত্রীকে উদ্ধার করল, সন্দেহভাজনকে গ্রেফতার করলমধ্যপ্রাচ্যের উত্তেজনা কমানোর লক্ষ্যে সৌদি রাজকুমার ও ট্রাম্পের কল কথোপকথনএক চোখ হারিয়েও আশা হারাল না শুভ, মেধা ভিত্তিক পুনর্বাসন চায়গৃহমন্ত্রীর আহ্বান: মানবহিতৈষি পুলিশের জন্য জনসমর্থন অর্জনরাজশাহী: দেশের শীর্ষস্থানীয় মিঠা পানির মাছ উৎপাদন অঞ্চলমায়ানমার ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক কার্যকলাপ বাড়ানোর ইচ্ছা প্রকাশগ্রিসে আগুনের তাড়াতাড়ি বিস্তার, হতাহতের সংখ্যা বেড়েছে

হ্যারি কেইনের পেনাল্টি মিসের পিছনে ছিল পূর্বপরিকল্পনা বলে দাবি

ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইনের ক্রোয়েশিয়ার বিপক্ষে পেনাল্টি মিসের পিছনে ছিল পূর্বপরিকল্পনা।

লিখেছেন নিজস্ব প্রতিবেদক
শেয়ার
ইচ্ছা করেই এমন পেনাল্টি নিয়েছিলেন কেইন

ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন ক্রোয়েশিয়ার বিপক্ষে নিজের পেনাল্টি মিসের পিছনে ছিল পূর্বপরিকল্পনা বলে দাবি করেছেন। তিনি বলেছেন যে তিনি জানতেন গোলরক্ষক দমিনিক লিভাকোভিচ শট নেওয়ার আগে ছটফট করবে এবং তাই তিনি নিজের রান-আপ পরিবর্তন করেছিলেন।

ম্যাচের অষ্টম মিনিটে বক্সের ভেতর বল ক্লিয়ার করতে গিয়ে ফরওয়ার্ড ননি মাদুয়েকের ঊরুতে লাথি মেরে বসেন লুকা মদরিচ। সঙ্গে সঙ্গেই বুঝে যান, পেনাল্টির বাঁশি বাজতে চলেছে এখন। লজ্জায় হাত দিয়ে ঢেকে ফেলেন মুখ। পেনাল্টি দেওয়া হয় ইংল্যান্ডকে।

কিন্তু ডি-বক্সের কেইনকে যেন একটু অন্য রকম লাগল। তার চিরায়ত রান-আপ ছিল না সেটা। কয়েক বছর ধরে কেইন দৌড়ে এসে জোরালো একটা শট নেন। মাঝখানে কোনো বিরতি নেই। যাতে গোলরক্ষকের হাতের ছোঁয়া পেলেও কোনো কাজ না হয়। কিন্তু ক্রোয়েশিয়ার বিপক্ষে বদলে ফেললেন নিজের রান-আপ। পুরো পথ দৌড়ে এসে শট করার আগে নিলেন একটা বিরতি, এরপর নিলেন শট।

বদলে যাওয়া রান-আপ কাজে আসেনি। কেইনের কৌশল ধরে ফেলেছিলেন ক্রোয়াট গোলকিপার দমিনিক লিভাকোভিচ। বাঁ পাশে নেওয়া শট, থামিয়ে ফেললেন ছোট্ট একটা ধাপ দিয়েই। কিন্তু লিভাকোভিচের দুর্দান্ত সেভ 'বৈধ' ছিল না। কারণ, কেইন যখন বল পায়ে স্পর্শ করেছেন, ততক্ষণে লিভাকোভিচ বেরিয়ে এসেছিলেন গোললাইনের দাগ থেকে। নিয়ম অনুযায়ী শট নেওয়ার সময় অন্তত এক পা দাগে থাকতে হবেই হবে।

ভিএআর দেখে কেইনকে আবারও পেনাল্টি নেওয়ার সুযোগ দেন রেফারি। এবার আর ভুল করেননি তিনি। নিজের চিরায়ত রান আপ নিয়ে এসে করেন লক্ষ্য ভেদ। লিভাকোভিচ এবার ঝাঁপ দিয়েছিলেন ভুল দিকে।

মজার ব্যাপার হলো বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে কেইন বলেন, রান-আপ বদলে ফেলার ঘটনা পুরোটাই পূর্বপরিকল্পিত। 'আমি দেখেছি ও (লিভাকোভিচ) শট নেওয়ার আগে বেশ ছটফট করে। একটু এগিয়ে এসে সেভ দিতে চায়। তাই ভেবেছিলাম, যদি আমি একটু থেমে শট নিই, তাহলে হয়তো ও বেরিয়ে আসবে।' হয়েছেও আসলে তা-ই। কেইনের শট থামিয়ে দিলেও লাইন থেকে বেরিয়ে এসেছিলেন তিনি।

সাধারণ জিজ্ঞাসা

কেইন কেন তার রান-আপ পরিবর্তন করেছিলেন?
কেইন গোলরক্ষকের ছটফট দেখে রান-আপ পরিবর্তন করেছিলেন।
কেইনের পেনাল্টি মিস কিভাবে বৈধ ছিল না?
কারণ, কেইন যখন বল পায়ে স্পর্শ করেছিলেন, ততক্ষণে গোলকিপার গোললাইনের দাগ থেকে বেরিয়ে এসেছিলেন।

বিষয়

মন্তব্য

আরও: খেলা

সব দেখুন →
Dressel, Walsh win 50m free titles at US Swimming Championships | Sports
খেলা

কেলেব ড্রেসেল ও গ্রেচেন ওয়ালশ ইউএস সুইমিং চ্যাম্পিয়নশিপে ৫০মিটার ফ্রিস্টাইলে জয়লাভ করলেন

Eala stuns Osaka to book Washington final against Pegula | Sports
খেলা

ওয়াশিংটন ওপেনের ফাইনালে এলা ওসাকাকে হারিয়ে পেগুলার বিপক্ষে উঠলেন

PM aims to nurture grassroots sporting talent: Shahe Alam | News
খেলা

প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরণে শাহে আলমের উদ্যোগ: গ্রাসরুটে খেলাধুলা প্রসার

Hockey’s special mental performance workshop held | Sports
খেলা

জাতীয় হকি খেলোয়াড়দের মানসিক শক্তি বৃদ্ধির জন্য বিশেষ ওয়ার্কশপ শুরু

2nd CAS Int'l Squash to begin Aug 24 | Sports
খেলা

২৪ আগস্ট থেকে ২য় সিএএস আন্তর্জাতিক স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ

South Africa's WAFCON hopes hang in the balance after dramatic draw | Sports
খেলা

ড্রয়ের পর দক্ষিণ আফ্রিকার ডাব্লিউএএফসিওএন কোয়ার্টার-ফাইনাল আশা ঝুঁকিতে

সর্বশেষ সংবাদ

RAB rescues Gaibandha schoolgirl, arrests abduction suspect | District
বাংলাদেশ

আরএবি গাইবান্ধা থেকে অপহৃত ছাত্রীকে উদ্ধার করল, সন্দেহভাজনকে গ্রেফতার করল

Saudi crown prince, Trump hold call on Mideast tensions: official media | International
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমানোর লক্ষ্যে সৌদি রাজকুমার ও ট্রাম্পের কল কথোপকথন

New intercity trains planned on Dhaka-Pabna, Dhaka-Khulna routes | District
বাংলাদেশ

পশ্চিমাঞ্চলে যাত্রীদের সুবিধার জন্য নতুন ইন্টারসিটি ট্রেন চালুর প্রস্তুতি

Draft of CMSF under verification of the ministry | News Flash
অর্থনীতি

মন্ত্রণালয়ের যাচাইয়ের অধীনে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড আইনের খসড়া

Motorcyclist killed in Madaripur road crash | District
বাংলাদেশ

মাদারিপুরের দশর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় চালকের মৃত্যু