আইসিসির প্রতিনিধিদের কাছে বিসিবির নির্বাচনকে স্বীকৃতি না দিতে আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বিগত বোর্ডের চার পরিচালক দাবি করেছেন। দক্ষিণ আফ্রিকার ড. মোহাম্মদ মোসাজে ও জিম্বাবুয়ের তাভেঙ্গোয়া মুকুলানি গতকাল ঢাকায় এসেছেন। আজ সকালে তাঁরা আমিনুল ইসলাম, আসিফ আকবর, আহসান ইকবাল চৌধুরী, এম নাজমুল ইসলাম ও হাসানুজ্জামানের সঙ্গে বৈঠক করেছেন।
বৈঠকে বিসিবির পরবর্তী নির্বাচনকে স্বীকৃতি না দেওয়ার দাবি করেছেন বিগত বোর্ডের পরিচালকেরা। এছাড়া, ঢাকায় আসা প্রতিনিধিদল যেন বিবৃতি দিয়ে জানায় যে তারা নির্বাচন পর্যবেক্ষক হিসেবে এখানে আসেনি, জানানো হয়েছে সে দাবিও।
৭ জুন অনুষ্ঠেয় বিসিবির পরিচালন পর্ষদ নির্বাচনকে সামনে রেখে প্রতিনিধিদল বিসিবির নির্বাচন কমিশনের সঙ্গেও কথা বলেছে। তাঁরা আগে বিসিবির অন্তর্বর্তী কমিটির প্রধান তামিম ইকবাল ও সদস্য ফাহিম সিনহার সঙ্গে সভায় বসেছিলেন।





























