ঝড়ো আবহাওয়ায় দুই ঘন্টার বিরতির পর কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে ফ্রান্স ইরাককে ৩-০ গোলে পরাজিত করেছে। এই জয়ের মাধ্যমে ফ্রান্স শেষ ৩২-এ পা দিয়েছে।
ম্যাচের বিবরণ
ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ম্যাচটি শুরু হওয়ার মাত্র ১৪ মিনিটেই এমবাপ্পে ফ্রান্সকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধ শুরুর ৯ মিনিটের মধ্যে নিজের ও দলের দ্বিতীয় গোল করেন এই ফরাশি তারকা। ৬৬ মিনিটে ফ্রান্সের হয়ে স্কোরশিটে নাম লিখিয়েছেন গত বছরের ব্যালন ডি’অর জয়ী ওসমানে ডেম্বেলে।
বিশ্বকাপে এমবাপ্পের গোলসংখ্যা
এর মাধ্যমে ক্যারিয়ারে এমবাপ্পের বিশ্বকাপ গোলসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬। গতকাল অস্ট্রিয়ার বিরুদ্ধে দুই গোলের মাধ্যমে সর্বোচ্চ ১৮ গোল করে এই তালিকায় শীর্ষস্থানে রয়েছেন আর্জেন্টাইন অধিনয়ক লিওনেল মেসি।
খারাপ আবহাওয়ার কারণে বিরতি
স্থানীয় সময় বিকেল ৫টায় শুরু হওয়া ম্যাচটি বিরতির সময় প্রচন্ড বজ্রসহ ঝড়ো হাওয়ার কারনে বন্ধ হয়ে যায়। ম্যাচের শুরুতে আবহাওয়া শুষ্ক ছিল। প্রথমার্ধের শেষভাগে বৃষ্টি শুরু হয়। প্রায় দুই ঘন্টারও বেশী সময় পর দ্বিতীয়ার্ধ শুরু হয়।
ফ্রান্সের পরবর্তী ম্যাচ
আগামী শুক্রবার গ্রুপের শেষ ম্যাচে নরওয়ের মুখোমুখি হবে ফ্রান্স। গ্রুপ-আই থেকে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে এক ম্যাচ হাতে রেখেই শেষ ৩২-এ পৌঁছে গেছে ২০২২ বিশ্বকাপ রানার্স-আপ ফ্রান্স।






























