দ্য পালস টুডে
EN
ব্রেকিং
ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ২০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৯ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৬ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)সাদিপুর ইউনিয়নের জলাবদ্ধতা দূর করবেন সজীব: ৫০ হাজার মানুষের আশা জাগলোফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৫ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১২ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১১ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৮ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৭ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)প্রধানমন্ত্রীর আহ্বান: দেশকে পরিষ্কার রাখার জন্য সম্মিলিত প্রচেষ্টাইন্দোনেশিয়ার জাহাজে দাবানলে পাঁচজন নিহত, অনেকে অপরিচিতদুটি অভিযোগে সাবেক এনবিআর সদস্য মাতিউর রহমানের বিচার শুরুরাশিয়ার ওয়াইল্ডবেরিসের গুদামে ইউক্রেনের ড্রোন আক্রমণ, বেশ কয়েকজন আহতইসরায়েলের জন্য গুপ্তচরবৃত্তে দোষী সাব্যস্ত দুই ব্যক্তিকে ইরান মৃত্যুদণ্ড কার্যকর করেছেআগস্টে বড় নদীগুলোর পানিপূর্ণতা বৃদ্ধির সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তরজাস্টিন গ্রিভসের অপরাজিত ৬৪ রানে ওয়েস্ট ইন্ডিজের খেলায় ভারসাম্যসুদানের সেনাবাহিনীর ড্রোন আক্রমণে দারফুরের আদালতে ৩৫ নিহত, উপজাতি নেতাদের মৃত্যুসাবালেনকা টরন্টোতে উইম্বলডন বিপর্যয় ভুলে বিশ্বের ১ নম্বর খেতাব রক্ষায় চ্যালেঞ্জের জন্য প্রস্তুতআগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনাখাদ্য-বান্ধব প্রকল্পে ৫৫ লক্ষ বেনেফিশিয়ারির মধ্যে চাল বিতরণ শুরুহাঁটুর আঘাতে বুমরাহ শ্রীলঙ্কা সফরের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন, আকিব নাবিকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছেট্রাম্পের মনোনীত অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ সিনেটে চুক্তি ঘোষণা করলেনঢাকায় ২৪ ঘন্টার অভিযানে ৪১৯ ব্যক্তি গ্রেফতার, ৭১টি মামলা দায়েরতুরাগ ও বাঁশালে পুলিশ অভিযানে ৩৩ জন অপরাধী গ্রেফতার

ফিফা বিশ্বকাপ ২০২৬: বাংলাদেশে অনলাইন জার্সির চাহিদা বৃদ্ধি

ফিফা বিশ্বকাপ ২০২৬ শুরু হওয়ার আগেই বাংলাদেশের অনলাইন জার্সির বাজার জমে উঠেছে।

লিখেছেন নিজস্ব প্রতিবেদক
শেয়ার
জার্সি কেনাবেচা: অনলাইনে নীল-সাদার ঢেউ, তরঙ্গ তুলছে হলুদও

ফিফা বিশ্বকাপ ২০২৬ শুরু হওয়ার আগেই বাংলাদেশের অনলাইন জার্সির বাজার জমে উঠেছে। ফেসবুক পেজ, ই-কমার্স প্ল্যাটফর্ম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ জুড়ে জার্সি কেনাবেচা চলছে। বিক্রেতারা জানিয়েছেন, আর্জেন্টিনার জার্সির চাহিদা সবচেয়ে বেশি। তারপরেই রয়েছে ব্রাজিলের জার্সির চাহিদা। বিক্রি হচ্ছে পর্তুগাল, ফ্রান্স, জার্মানি, স্পেন, ইংল্যান্ডসহ অন্যান্য দেশের জার্সিও।

জার্সি শপ বিডি নামের একটি অনলাইন দোকানের মালিক আজহারুল ইসলাম বলেছেন, বিশ্বকাপ সামনে রেখে জার্সির চাহিদা কয়েক গুণ বেড়ে গেছে। প্রতিদিন ৩০০–৩৫০টির বেশি জার্সি বিক্রি হচ্ছে। চাহিদা বেড়ে যাওয়ায় শেষ মুহূর্তে অনলাইনে অনেক অর্ডার নিতে পারছেন না বলেও জানান তিনি।

প্রাচুর্য নামের একটি অনলাইন দোকানের মালিক মাহফুজ চৌধুরী জানান, আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সিই সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে। তাঁর বিক্রি হওয়া জার্সির ৭০–৮০ শতাংশই আর্জেন্টিনার। দারাজ, জার্জি, জার্সি ক্লাব বিডি, জার্সি ফ্রিক বিডি, ফ্যাব্রিলাইফসহ ডজনখানেক প্ল্যাটফর্মে আর্জেন্টিনা, ব্রাজিল, স্পেন, ফ্রান্স ও পর্তুগালের জার্সির চাহিদা বেশি বলে বিক্রেতারা জানিয়েছেন।

বৈশ্বিক বাজার গবেষণাপ্রতিষ্ঠান ‘গ্লোবাল গ্রোথ ইনসাইটস’-এর বিশ্লেষণ অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপে জার্সির বাজারের আকার ৮৩৯ কোটি মার্কিন ডলারের হতে পারে। বাংলাদেশে এই শিল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা অনুমান করে বলছেন, দেশে প্রতিটি বিশ্বকাপে অনলাইন ও অফলাইন মিলিয়ে ৫০ থেকে ৮০ লাখ জার্সি বিক্রি হয়। গড় বিক্রয়মূল্য ধরলে দেশীয় বাজারের আকার দাঁড়ায় ৪০০ থেকে ৭০০ কোটি টাকার আশপাশে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, বিশ্বকাপ উপলক্ষে ফুটবল ও ফিফার লোগোসংবলিত জার্সি, টি-শার্ট ও হুডি মিলিয়ে বাংলাদেশ থেকে রপ্তানি হয়েছে প্রায় ২৩ লাখ ৬৫ হাজার পোশাক, যার রপ্তানিমূল্য প্রায় ৩৭ লাখ মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৫ কোটি টাকা। তবে বাংলাদেশ রপ্তানি করছে সাধারণ ফ্যান জার্সি, অফিশিয়াল কিট নয়।

বাজারে মূলত তিন ধরনের জার্সি পাওয়া যাচ্ছে। দেশীয় কারখানায় তৈরি সাধারণ মানের জার্সি ৩৫০ থেকে ৫০০ টাকায় পাওয়া যায়। মাঝারি মানের ‘থাই প্রিমিয়াম’ জার্সির দাম ৮৫০ থেকে ১ হাজার ২০০ টাকা। আর প্লেয়ার এডিশন বা অথেনটিক মানের জার্সির দাম পড়ছে ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ৫০০ টাকা।

ব্যবসায়ীরা বলছেন, বাজারে বেশির ভাগ জার্সি আসলে বিভিন্ন মানের অনুকরণ পণ্য—এডিডাস বা নাইকির লাইসেন্সপ্রাপ্ত অফিশিয়াল জার্সি নয়। এটি ক্রেতাদের অনেকেই জানেন, জেনেশুনেই কিনছেন। বাংলাদেশে বেশির ভাগ জার্সির কাপড় ও সুতা আমদানি হয় চীন থেকে, আর উৎপাদন ও সেলাইয়ের কাজ হয় দেশে, মূলত নারায়ণগঞ্জে।

অনলাইনে জার্সি কিনলে ঢাকার মধ্যে সাধারণত ২৪ থেকে ৪৮ ঘণ্টায় তা হাতে পাওয়া যায়। ঢাকার বাইরে জেলা শহরে পৌঁছতে তিন থেকে পাঁচ দিন লাগে। তবে চাহিদার চাপে কিছু প্রতিষ্ঠান সময়মতো সরবরাহ করতে পারছে না বলে ক্রেতাদের অভিযোগ রয়েছে। কিছু অনলাইন প্রতিষ্ঠান ক্রেতাদের ফোনকল ধরতেও হিমশিম খাচ্ছে।

সাইজ ভুল আসা, রঙে পার্থক্য এবং ছবিতে যা দেখানো হয় বাস্তবে তার মান কম— এই তিন অভিযোগ সবচেয়ে বেশি শোনা যাচ্ছে। আবার অর্ডার করে পাননি, এমন উদাহরণও রয়েছে। লক্ষ্মীপুরের আরমান হোসেন তাঁদের একজন। তিনি বলেন, ‘কয়েক দিন আগে একটি পেজে জার্সির জন্য ছয় শ টাকা অগ্রিম দিয়েছিলাম। জার্সি আসেনি, পেজও উধাও হয়ে গেছে।’

সাধারণ জিজ্ঞাসা

ফিফা বিশ্বকাপ ২০২৬ কবে শুরু হবে?
এই তথ্যটি প্রদান করা হয়নি।
বাংলাদেশে জার্সির দাম কত?
সাধারণ মানের জার্সি ৩৫০ থেকে ৫০০ টাকায় পাওয়া যায়। মাঝারি মানের ‘থাই প্রিমিয়াম’ জার্সির দাম ৮৫০ থেকে ১ হাজার ২০০ টাকা। আর প্লেয়ার এডিশন বা অথেনটিক মানের জার্সির দাম পড়ছে ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ৫০০ টাকা।

বিষয়

মন্তব্য

আরও: খেলা

সব দেখুন →
Imrul completes Level-2 coaching course in Australia | Sports
খেলা

ইমরুল কেয়েস অস্ট্রেলিয়ার লেভেল-২ ক্রিকেট কোচিং কোর্স সম্পূর্ণ করলেন

Imrul completes Level-2 coaching course in Australia | Sports
খেলা

আইমারুল কেয়েস অস্ট্রেলিয়ার লেভেল-২ কোচিং কোর্স সম্পন্ন করেছেন

Opening woes continue as Bangladesh prepare for Australia Tests | Sports
খেলা

অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশের ব্যাটিং ওপেনিং: একটি অপ্রতিরোধ্য সমস্যা

Winning start for champions Orlando Pirates | Sports
খেলা

ওরল্যান্ডো পাইরেটস শিরোপা প্রতিরক্ষায় দক্ষিণ আফ্রিকার প্রিমিয়ারশিপে জিতেছে

সর্বশেষ সংবাদ

Trump attorney general pick says has reached deal with senators after standoff | International
রাজনীতি

ট্রাম্পের মনোনীত অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ সিনেটে চুক্তি ঘোষণা করলেন

419 arrested in 24hrs anti-crime drive in Dhaka | Others
বাংলাদেশ

ঢাকায় ২৪ ঘন্টার অভিযানে ৪১৯ ব্যক্তি গ্রেফতার, ৭১টি মামলা দায়ের

Cuba state energy firm reports new nationwide blackout | International
আন্তর্জাতিক

কিউবার রাষ্ট্রীয় শক্তি কোম্পানি নতুন জাতীয় ব্ল্যাকআউটের কথা জানিয়েছে

DSCC rolls out Tk 327cr mega programme for a cleaner, greener city | News
বাংলাদেশ

DSCC-এর ৩২৭ কোটি টাকার মেগা প্রকল্প: পরিষ্কার ও সবুজ শহর গড়ার লক্ষ্য

July Uprising no less than French Revolution: Rizvi | News Flash
রাজনীতি

রিজভি বললেন: জুলাই বিপ্লব ফরাসি বিপ্লবের সমমান

Four Al-Fayed survivors told they were trafficking victims | International
আন্তর্জাতিক

চার মহিলা আল-ফায়েদের যৌন দাসত্বের শিকার হিসেবে নিশ্চিত: যুক্তরাজ্যের অভ্যন্তরীণ মন্ত্রক

Argentina leader doubles down on calling Brazil's president a 'thief' | International
আন্তর্জাতিক

আর্জেন্টিনার রাষ্ট্রপতির ব্রাজিলের রাষ্ট্রপতিকে 'চোর' বলার ঘটনায় কূটনৈতিক বিবাদ বাড়ছে

Trump says US support for Japanese yen a 'signal of friendship' | Business
আন্তর্জাতিক

ট্রাম্প বললেন, জেনকে সমর্থন হলো মার্কিন-জাপান বন্ধুত্বের ইঙ্গিত

Brazil former first lady Bolsonaro launches Senate bid | International
রাজনীতি

মিশেল বলসোনারো স্বাস্থ্য সমস্যার কারণে সেনেট মনোনয়ন অনুষ্ঠানে অনুপস্থিত

Jailed ex-leader Maduro welcomes 'any path to dialogue' in Venezuela | International
আন্তর্জাতিক

কারাবন্দি প্রাক্তন নেতা মাদুরো ভেনিজুয়েলায় সংলাপের যে কোনো পথ স্বাগত জানিয়েছেন

Brazil former first lady Bolsonaro launches Senate bid | International
রাজনীতি

মাইকেল বলসোনারো ব্রাজিল সিনেট নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনীত