দ্য পালস টুডে
EN
ব্রেকিং
ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ২০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৯ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৬ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)সাদিপুর ইউনিয়নের জলাবদ্ধতা দূর করবেন সজীব: ৫০ হাজার মানুষের আশা জাগলোফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৫ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১২ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১১ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৮ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৭ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)উখিয়ায় ৩.২৮ কোটি টাকার ১ লক্ষ ৬ হাজার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্তঅভিনয়কারী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ বঙ্গভবনে দায়িত্ব গ্রহণ করলেনসিতঙ্গু কুমার চৌধুরীকে সম্পদ বিবৃতি জমা না দেওয়ার জন্য তিন বছর জেলআগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাগাইবান্ধার অন্ধ শরিফুল পরিবেশ বান্ধব পেন ও নোটবুক দিয়ে জনপ্রিয়তা অর্জনট্যানারি বর্জ্য থেকে প্রোটিন ফিলার ও কোলাজেন উৎপাদন শুরুনিউজিল্যান্ডের গুপ্তচর সংস্থা রাশিয়ার গুপ্তচর অভিযোগ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেমস্কোতে ড্রোন হামলা: রাশিয়ান মেয়রের বক্তব্যম্যাডিসনের মতে, ডি জেরবিই তার খেলার জন্য উপযুক্ত কোচজাদেজা শ্রীলঙ্কা সিরিজে ফিরলেন ভারতের টেস্ট দলে, বুমরাহও অন্তর্ভুক্তঅকল্যান্ডে হাজার হাজার লোকের জন্য হিরো হয়ে উঠলেন রায়ান ফক্সব্রাজিল মার্কিন শুল্কের বিরুদ্ধে WTO-তে আলোচনার জন্য অনুরোধ করলট্রাম্প বললেন, ইরানের সঙ্গে শান্তি চুক্তির 'ভাল সম্ভাবনা'Elon Musk-এর X অ্যাপে ব্যাঙ্কিং পরিষেবার সূচনা, WeChat-এর মতো লক্ষ্যসৌদি দাবি নিয়ে ইরাকের প্রধানমন্ত্রীর তদন্ত নির্দেশ

১৫ বছর পর বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওডিআই সিরিজ: দুই দশকের অপেক্ষার পরিণতি কি?

১৫ বছর পর আজ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলা হবে।

লিখেছেন নিজস্ব প্রতিবেদক
শেয়ার
১৫ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ, দুই দশকের অপেক্ষা কি ফুরাবে

১৫ বছর পর আজ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলা হবে। এ সময়ে বাংলাদেশ ওয়ানডেতে সাফল্যের রেলগাড়িতে চড়ে অনেকটুকু এগিয়ে গেছে। তবে ওয়ানডেতে দ্বিপক্ষীয় সিরিজে অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়া হয়নি। ২০১১ সালের ওই সিরিজের পর আইসিসির টুর্নামেন্টেও অস্ট্রেলিয়ার সঙ্গে যে তিনবার দেখা হয়েছে, তার দুটিতে হারতে হয়েছে, একটি ম্যাচ ভেসে গেছে বৃষ্টিতে।

অবশ্য শুধু গত দেড় দশকে কেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে ২২ ম্যাচে বাংলাদেশের জয়ই আছে কেবল একটি। কার্ডিফের সেই স্মৃতিটা যে ভুলে যাওয়ার কথা নয় কারোরই!

অস্ট্রেলিয়ার সঙ্গে দুটি দ্বিপক্ষীয় সিরিজের মাঝের সময়ে বাংলাদেশ বদলে গেছে অনেকটা। ঘরের মাঠে সর্বশেষ চারটা সিরিজেই জিতেছে তারা। একসময় স্পিনারদের ওপর নির্ভর করা দলে এখন পেসাররাই বেশি ভূমিকা রাখছেন জয়ে।

দুই সিরিজে ১৬ উইকেট পাওয়া নাহিদ রানা তো পৃথিবীজুড়েই এখন আলোচনায়। এ বছর বাংলাদেশে এখন পর্যন্ত ওয়ানডে হয়েছে ছয়টি—সেখানে দুই দল মিলিয়ে মাত্র ২২.৬০ গড়ে ৬৯ উইকেট নিয়েছেন পেসাররা, ৩৫.৫০ গড়ে স্পিনারদের উইকেট কেবল ২৬টি।

তবে ওসব সাফল্য এসেছে ঘরের মাঠে স্পোর্টিং উইকেটে খেলার সাহস দেখাতে পারায়। সারা বছর পেস সহায়ক উইকেটে খেলা অস্ট্রেলিয়ার বিপক্ষেও কি বাংলাদেশ এ রকম সাহস দেখাবে? দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজের মুখেই তা শুনুন, ‘আমরা চেষ্টা করব ভালো উইকেটে খেলার জন্য।’

অস্ট্রেলিয়ার হাতেও অবশ্য বাংলাদেশকে ভালো উইকেটে চ্যালেঞ্জ জানানোর মতো অস্ত্র নেই খুব একটা। মিচেল স্টার্ক–প্যাট কামিন্সের মতো তারকাদের ছাড়াই তারা বাংলাদেশ খেলতে এসেছে। সিরিজ শুরুর এক দিন আগে এই সিরিজের অধিনায়ক মিচেল মার্শ চোট আর ট্রাভিস হেড ছিটকে গেছেন পারিবারিক কারণে।

পেস বোলিংয়ে তাদের আছে অভিজ্ঞতার ঘাটতিও। ২০ ওয়ানডে খেলা নাথান এলিসই সেখানে সবচেয়ে বড় ভরসা অস্ট্রেলিয়ার জন্য। সব মিলিয়ে এবার বাংলাদেশের বিপক্ষে বাড়তি চ্যালেঞ্জের সামনে পড়বেন কি না—এমন প্রশ্নের উত্তরে মার্শের বদলে অজিদের অধিনায়কত্ব পাওয়া জশ ইংলিস বলেছেন, ‘বাংলাদেশের বিপক্ষে খেলাটা সব সময়ই চ্যালেঞ্জিং। তার ওপর তারা ঘরের মাঠে খেলবে। আমাদের অনেকের এখানে খেলার অভিজ্ঞতাও নেই। কিন্তু আমাদের নিজেদের ওপর বিশ্বাস আছে।’

জেতার মধ্যে থাকলেও বাংলাদেশেরও যে সংকট নেই, তা নয়। দুশ্চিন্তাটা বেশি মিডল অর্ডার ব্যাটসম্যানদের নিয়ে। গত দুই সিরিজে তা কাটিয়ে উঠার ইঙ্গিত দিলেও পুরোপুরি স্বস্তি মিলছে না। চার বছর পর তাই ওয়ানডে দলে ফেরানো হয়েছে মোসাদ্দেক হোসেনকে, একাদশেও সুযোগ মিলতে পারে তাঁর।

ডানহাতি ব্যাটিংয়ের সঙ্গে অফ স্পিন—মোসাদ্দেক আর অধিনায়ক মিরাজের খেলার ধরন একই রকম। তবে কাল সংবাদ সম্মেলনে মিরাজ জানিয়ে গেছেন, এটা কোনো সমস্যা হবে না তাঁদের জন্য। মোসাদ্দেক যে ৪৩টি ওয়ানডে খেলেছেন, তাঁর ২৭টিতে ছিলেন মিরাজও। দুজন একসঙ্গে বিশ্বকাপের মতো টুর্নামেন্টেও।

এবারের ঢাকা প্রিমিয়ার লিগে ৭ ইনিংসে ৬৭.৩৩ গড় ও ১৩৩.৩৩ স্ট্রাইক রেটে ৩৩৬ রান করেছেন মোসাদ্দেক, আছে ১২ উইকেটও। লিগে ৮ ইনিংসে ৫২৮ রান করেছেন তাওহিদ হৃদয়, ৩ ম্যাচ খেলা নাজমুলও একটিতে সেঞ্চুরি পেয়েছেন। ৫০ ওভারের ম্যাচে তাঁদের এমন পারফরম্যান্স আশা দেখাচ্ছে অধিনায়ক মিরাজকেও, ‘আমি অনেক আত্মবিশ্বাসী এ জন্য যে সবাই অনেক ভালো ফর্মে আছে। ব্যাটসম্যানরা, বোলাররা খুব ভালো ছন্দে আছে। প্রিমিয়ার লিগে সবাই খুব ভালো খেলেছে।’

ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে না পারার ঝুঁকি বাংলাদেশ কিছুটা কমিয়ে এনেছে টানা তিন সিরিজে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও নিউজিল্যান্ডকে হারিয়ে। তবু এখনো পা হড়কানোর সুযোগ নেই। তবে এর মধ্যেই আগামী বছরের বিশ্বকাপের জন্যও তৈরি হতে হচ্ছে বাংলাদেশকে। দুটি চ্যালেঞ্জই সমানতালে সামলাতে চান মিরাজ। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের সিরিজে তাদের প্রথম পরীক্ষা আজ।

সাধারণ জিজ্ঞাসা

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে কবে ওয়ানডে সিরিজ খেলা হবে?
১৫ বছর পর আজ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলা হবে।

বিষয়

মন্তব্য

আরও: খেলা

সব দেখুন →
Fritz takes 250th hardcourt win in ATP Washington opener | Sports
খেলা

টেলর ফ্রিৎজ এটিপি ওয়াশিংটন ওপেনে ২৫০তম হার্ডকোর্ট জয় লাভ করলেন

Biplob targets all-rounder role after Bangladesh Emerging recall | Sports
খেলা

দক্ষিণ আফ্রিকায় অল-রাউন্ডার ভূমিকায় ফিরে আসতে চান বিপ্লব

Laxman hails 'very mature' Sooryavanshi, 15, after series win | Sports
খেলা

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয়ের পর ভাইভব সূর্যবংশীর প্রশংসা করলেন ভিভিএস লক্ষ্মণ

Shamim Patwari earns 1st overseas franchise league call-up | Sports
খেলা

শামীম পত্বারী বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে অভিষেকে লাহোর কালান্দারসের হয়ে খেলবেন

PM distributes prizes among winners of Notun Kuri Sports  | Notun Kuri Sports
খেলা

নতুন কুড়ি স্পোর্টসের জাতীয় পর্যায়ের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করলেন প্রধানমন্ত্রী

Bangladesh reach semifinal CAVA Men's Championship | Sports
খেলা

বাংলাদেশ ভলিবল দল সিএভিএ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠল

Sohan elated to contribute to Galle's victory on LPL debut | Sports
খেলা

সোহানের অভিষেক খেলায় গালের জয়, গুরুত্বপূর্ণ অবদান

Dilkusha SC, Jatrabari JS split point | Sports
খেলা

দ্বিতীয় বিভাগ অনূর্ধ্ব-১৮ ফুটবল লিগে ডিলকুশা ও যাত্রাবাড়ীর মধ্যে গোলবিহীন ড্র

PM joins grand finale of Notun Kuri Sports | Notun Kuri Sports
খেলা

প্রধানমন্ত্রী নতুন কুরি স্পোর্টসের জাতীয় গ্র্যান্ড ফাইনালে উপস্থিত ছিলেন

সর্বশেষ সংবাদ

New Zealand intelligence casts doubt on Russia spy accusation | International
আন্তর্জাতিক

নিউজিল্যান্ডের গুপ্তচর সংস্থা রাশিয়ার গুপ্তচর অভিযোগ নিয়ে সন্দেহ প্রকাশ করেছে

More than 390 drones targeted Moscow region overnight: mayor | International
আন্তর্জাতিক

মস্কোতে ড্রোন হামলা: রাশিয়ান মেয়রের বক্তব্য

Brazil seeks WTO consultation over US tariffs | International
আন্তর্জাতিক

ব্রাজিল মার্কিন শুল্কের বিরুদ্ধে WTO-তে আলোচনার জন্য অনুরোধ করল

Musk's X adds banking in 'everything app' push | International
আন্তর্জাতিক

Elon Musk-এর X অ্যাপে ব্যাঙ্কিং পরিষেবার সূচনা, WeChat-এর মতো লক্ষ্য

Iraq says opens probe into Saudi drone attack claim | International
আন্তর্জাতিক

সৌদি দাবি নিয়ে ইরাকের প্রধানমন্ত্রীর তদন্ত নির্দেশ

Seoul, Tokyo lead Asian plunge as tech stocks suffer fresh rout | Business
অর্থনীতি

চীনের চিপ শিল্পে অগ্রগতিতে সিউল, টোকিওর নেতৃত্বে এশীয় বাজারে প্রযুক্তি খাতের হাতছাড়া

IMF boss hails 'much sounder' Argentine economy under Milei | Business
অর্থনীতি

IMF প্রধান মাইলির নেতৃত্বে আর্জেন্টিনার অর্থনীতি 'অনেক শক্তিশালী' বলে উল্লেখ

Ukraine's Zelensky expected at White House to secure Trump's support | International
আন্তর্জাতিক

জেলেনস্কি ট্রাম্পের সমর্থন চাইতে হোয়াইট হাউসে আসছেন

Haiti to hold elections at year-end if security conditions met: authorities | International
আন্তর্জাতিক

হাইতিতে নিরাপত্তা নিশ্চিত হলে ডিসেম্বরে নির্বাচনের সম্ভাবনা

Chief Whip leaves for UK | News Flash
রাজনীতি

জাতীয় সংসদের প্রধান হুইপ যুক্তরাজ্য গমন করেছেন ব্যক্তিগত ও পারিবারিক ছুটিতে

Nikkei down over 4%, Kospi 7.6% on China chip breakthrough report | Business
বাণিজ্য

চীনের চিপ উদ্ভাবনের প্রতিবেদনে নিক্কেই ও কোস্পির শেয়ার নাটকীয় ভাবে নেমেছে

Netanyahu heads to US for first Trump meeting since Iran war | International
আন্তর্জাতিক

নেতানিয়াহু ট্রাম্পের সাথে হোয়াইট হাউজে দেখা করবেন, ইরান যুদ্ধ আলোচনার প্রত্যাশা