দ্য পালস টুডে
EN
ব্রেকিং
সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ জমা ৪১ শতাংশ বৃদ্ধিচূড়ান্ত চুক্তির শর্ত না পছন্দ করলে ইরানে আবার আক্রমণের হুমকি: ট্রাম্পসোনার দাম আবার বাড়ল, ভরিতে ৫,৪৮২ টাকা বেশিSpaceX-এর নাসডাক অভিষেকে শেয়ার মূল্য বৃদ্ধি, দুই ট্রিলিয়ন ডলার অতিক্রমএআই ডেটা সেন্টারের কারণে আশেপাশের এলাকার তাপমাত্রা বাড়ছেসোনারগাঁওকে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করার জন্য বিশেষ পরিকল্পনা: এমপি মান্নানইসলামী ব্যাংকের অস্থিরতায় ব্যাংকগুলোর এমডিদের উদ্বেগ, দ্রুত সমাধানের আহ্বানপ্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের সঙ্গে বৈঠকস্বাগতম — দ্য পালস টুডে এখন লাইভ।ম্যাচের আগে ব্রাজিলের ফুটবলারদের রুটিন: ড্রেসিংরুমের পরিবেশ কেমন?দুবাই থেকে বেনজীর আহমেদকে ফিরিয়ে আনার প্রক্রিয়া এবং অতীত অভিজ্ঞতাক্যালিফোর্নিয়ায় বি-৫২ বোমারু বিমান দুর্ঘটনায় ৮ জন নিহতবাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা: জাহাজ ইজারার ভাড়া পরিশোধে সহজতর বৈদেশিক মুদ্রা পাঠানোহ্যারি কেইনের পেনাল্টি মিসের পিছনে ছিল পূর্বপরিকল্পনা বলে দাবিসুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ জমা ৪১ শতাংশ বৃদ্ধিপরীমনির সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে সাকলায়েন বাধ্যতামূলক অবসরেচূড়ান্ত চুক্তির শর্ত না পছন্দ করলে ইরানে আবার আক্রমণের হুমকি: ট্রাম্পযুক্তরাজ্যে ১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধমার্কিন যুক্তরাষ্ট্র ইসরাইলের বিরুদ্ধে কঠোর মনোভাব গ্রহণ করতে চলেছেনোরা ফাতেহির হৃদয়ে মরক্কোর জন্য বিশেষ ভালোবাসা, ফিফা বিশ্বকাপে পারফর্ম করেছেনসোনার দাম আবার বাড়ল, ভরিতে ৫,৪৮২ টাকা বেশিপ্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমানের দিল্লি প্রবেশে বাধা, ঢাকা তদন্ত করে পদক্ষেপ নেবেভারতের বিধিনিষেধের কারণে বাংলাদেশের পণ্য রপ্তানি ৩.৪২ শতাংশ কমেছেশবনম বুবলী শাকিব খানকে ট্যাগ করে জানিয়েছেন কন্যাসন্তানের জন্মের খবর

সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ জমা ৪১ শতাংশ বৃদ্ধি

সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ প্রায় ৪১ শতাংশ বেড়েছে।

লিখেছেন নিজস্ব প্রতিবেদক মিনিট পড়া১ বার পঠিত
শেয়ার
এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ ৪১ শতাংশ বেড়েছে

এক বছরের ব্যবধানে সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ প্রায় ৪১ শতাংশ বেড়েছে। ২০২৫ সালের হিসাব অনুসারে, ওই দেশের ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৮৩ কোটি ৪১ লাখ সুইস ফ্রাঁ (সুইজারল্যান্ডের মুদ্রা)। ২০২৪ সালে এর পরিমাণ ছিল প্রায় ৫৯ কোটি সুইস ফ্রাঁ।

আজ বৃহষ্পতিবার প্রকাশিত সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংকের (এসএনবি) বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বাংলাদেশে সুইস ফ্রাঁর খুব একটা প্রচলন নেই। বর্তমান বাজারদর অনুসারে এক সুইস ফ্রাঁতে ১৫২ থেকে ১৫৩ টাকা পাওয়া যায়। প্রতি সুইস ফ্রাঁ ১৫২ টাকা ধরলে সুইস ব্যাংকের প্রতিবেদন অনুসারে সুইস ব্যাংকে ২০২৫ সালের শেষে বাংলাদেশিদের অর্থ জমার পরিমাণ ১২ হাজার ৬৭৮ কোটি টাকা।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সালের পর গত বছরই (২০২৫ সাল) বাংলাদেশিদের সর্বোচ্চ পরিমাণ অর্থ জমা হয়েছে সুইস ব্যাংকগুলোতে। গত ১০ বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ অর্থ জমা ছিল ২০২৫ সালে।

সুইজারল্যান্ডের ব্যাংকে বাংলাদেশিদের অর্থ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে জমা হয়। বাংলাদেশের অনেক ব্যাংকও বৈধ পথে দেশটির ব্যাংকে অর্থ জমা রাখে। আবার বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী বাংলাদেশিরাও সুইস ব্যাংকে অর্থ জমা রাখেন।

এ ছাড়া বিশ্বের বিভিন্ন দেশে সুইস ব্যাংকের শাখাগুলোতে সেসব দেশে বসবাসকারী বাংলাদেশিরাও অর্থ জমা রাখেন, সেগুলোও সুইস ব্যাংকে জমা অর্থ হিসেবে বিবেচিত হয়। সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন দেশ থেকে জমা হওয়া এসব অর্থ সে দেশের দায় হিসাবে আর্থিক প্রতিবেদনে উল্লেখ করে থাকে। এর মানে, সুইস ব্যাংকে রাখা সব অর্থ পাচার করা নয়।

এসএনবির প্রতিবেদন অনুযায়ী, ২০২২ ও ২০২৩ সালে পরপর দুই বছর সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ উল্লেখযোগ্য পরিমাণে কমে গিয়েছিল। ওই দুই বছর যথাক্রমে সাড়ে ৫ কোটি সুইস ফ্রাঁ ও পৌনে ২ কোটি সুইস ফ্রাঁ জমা ছিল।

এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক মইনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আশা করা হয়েছিল, ২০২৪ সালের ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ থেকে অর্থ পাচার কমবে। কিন্তু সুইস ব্যাংকের এই হিসাব প্রমাণ করে– অর্থ পাচার কমেনি। এটি অর্থনীতির জন্য মোটেও ভালো ফল বয়ে আনছে না। আমার মতে, সুইস ব্যাংক ছাড়াও বিশ্বের বিভিন্ন স্থানে অর্থ পাচার হয়।’

মইনুল ইসলামের মতে, এখন দেখার বিষয় বর্তমান সরকার অর্থ পাচার বন্ধের পাশাপাশি পাচার করা অর্থ ফিরিয়ে আনতে কী উদ্যোগ নেয়। তা না হলে অর্থ পাচার থামবে না।

২০২৪ সালে ছাত্র–জনতার অভ্যুথানের পর আওয়ামী লীগ সরকারের অনেক মন্ত্র, এমপি এবং আওয়ামী লীগ–ঘনিষ্ঠ ব্যবসায়ীরা দেশ ছাড়েন। তাঁদের অনেকের সম্পদ বাজেয়াপ্ত করা হয়। এসব কারণে তাঁদের অনেকে বিশ্বের এক দেশ থেকে অন্য দেশে অর্থ স্থানান্তর করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। আবার বিগত সরকারের সময়ে বিপুল অর্থ দেশ থেকে পাচার হয়েছে—এমন তথ্য উঠে এসেছে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের অর্থনীতি নিয়ে শ্বেতপত্রে। পাচার হওয়া অর্থও বিভিন্ন উপায়ে সুইস ব্যাংকে জমা হতে পারে।

একসময় সুইজারল্যান্ডের ব্যাংকগুলো পাচার হওয়া অর্থ জমা রাখার জন্য অন্যতম পছন্দের গন্তব্য ছিল। কারণ, তখন দেশটির ব্যাংকগুলো এসব তথ্য অন্য কোনো দেশের সঙ্গে আদান–প্রদান করত না। অর্থ পাচারসংক্রান্ত আন্তর্জাতিক চুক্তির আওতায় ছিল না সুইজারল্যান্ডের ব্যাংকগুলো; কিন্তু গত কয়েক বছরে সেই দৃশ্যপট অনেকটাই পাল্টে গেছে।

আন্তর্জাতিক নানা চুক্তির কারণে এখন সুইজারল্যান্ড বিভিন্ন দেশের সরকারের চাহিদা অনুযায়ী তথ্য সরবরাহ করে। তাই এখন অনেকে ব্যবসা–বাণিজ্যের আড়ালে বিভিন্ন দেশে অর্থ পাচার করেন— এমন অভিযোগ আছে।

আপনার প্রতিক্রিয়া

এই খবরটি কি সহায়ক ছিল?

সংবাদ ফ্রি রাখতে পাশে দাঁড়ান

আমরা পাঠকের সেবা করি, বিজ্ঞাপনদাতার নয়। যারা সংবাদের জন্য টাকা দেন, তারাই এর দিকনির্দেশনা ঠিক করেন — সিদ্ধান্ত আপনার।

১০ টাকা থেকে ডোনেশন শুরু →

সাধারণ জিজ্ঞাসা

সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ কত বেড়েছে?
প্রায় ৪১ শতাংশ।
২০২৫ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ কত?
৮৩ কোটি ৪১ লাখ সুইস ফ্রাঁ।
২০২৪ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ কত ছিল?
৫৯ কোটি সুইস ফ্রাঁ।

এই খবর নিয়ে এআই-কে জিজ্ঞাসা করুন

মন্তব্য

আরও: অর্থনীতি

সব দেখুন →
ব্যাংক খাতের সংস্কার কমিশনের আওতায় আনা হবে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী
অর্থনীতি

ব্যাংক খাতের সংস্কারের জন্য কমিশন গঠনের কথা বললেন তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ব্যাংক খাতের সংস্কার কমিশনের আওতায় আনা হবে।

মিনিট পড়া
হিন্ডেনবার্গ ও ঘুষ কেলেঙ্কারির ধাক্কা সামলে আবার এশিয়ার শীর্ষ ধনী আদানি
অর্থনীতি

হিন্ডেনবার্গ কেলেঙ্কারি থেকে উঠে আসলেন আদানি, আবার এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি

শেয়ারবাজারে উত্থানের পর ভারতীয় ধনকুবের গৌতম আদানি আবার এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তির জায়গা ফিরে পেয়েছেন।

মিনিট পড়া
ক্যাপাসিটি চার্জের নামে লুটপাট হয়েছে: অর্থমন্ত্রী
অর্থনীতি

অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায় বিদ্যুৎ খাতে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাজেট বক্তৃতায় বলেছেন, বিদ্যুৎ খাতে ক্যাপাসিটি চার্জের নামে লুটপাট ও অর্থ পাচার হয়েছে।

মিনিট পড়া
৯ শতাংশ সুদে ঋণ পাবেন ছোট ও মাঝারি উদ্যোক্তারা, ৫ হাজার কোটি টাকার তহবিল
অর্থনীতি

৯ শতাংশ সুদে ঋণ পাবেন ছোট ও মাঝারি উদ্যোক্তারা: বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ

বাংলাদেশ ব্যাংক ছোট ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ৫ হাজার কোটি টাকার নতুন পুনঃ অর্থায়ন তহবিল চালু করেছে।

মিনিট পড়া
খেলাপি ঋণ আদায়, অর্থ পাচার রোধে সরকারের নানা উদ্যোগের কথা জানালেন অর্থমন্ত্রী
অর্থনীতি

অর্থমন্ত্রী জানিয়েছেন খেলাপি ঋণ ও অর্থ পাচার রোধে সরকারের উদ্যোগ

দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণ, ঋণ জালিয়াতি ও অর্থ পাচারের ঝুঁকি মোকাবিলায় সরকার ও বাংলাদেশ ব্যাংক বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।

মিনিট পড়া
রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার কারণ সংসদে তুলে ধরলেন অর্থমন্ত্রী
অর্থনীতি

অর্থমন্ত্রী তুলে ধরলেন রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার কারণ

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার ১১টি কারণ উল্লেখ করেছেন।

মিনিট পড়া

সর্বশেষ সংবাদ

ইসরাইলকে আর ছাড় দেবে না যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক

মার্কিন যুক্তরাষ্ট্র ইসরাইলের বিরুদ্ধে কঠোর মনোভাব গ্রহণ করতে চলেছে

ইসরাইলের প্রভাবশালী দৈনিক হারেৎস পত্রিকার প্রখ্যাত লেখক ও কলামিস্ট গিডন লেভি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র এখন ইসরাইলকে একটি বড় অন্তরায় বা ‘বাধাস্বরূপ’ হিসেবেই বিবেচনা ও আচরণ করবে।

মিনিট পড়া
Nora-Fatehi-FIFA-World-Cup-2026-performance.jpg
বিনোদন

নোরা ফাতেহির হৃদয়ে মরক্কোর জন্য বিশেষ ভালোবাসা, ফিফা বিশ্বকাপে পারফর্ম করেছেন

ফিফা বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করেন নোরা ফাতেহি, মরক্কোকে সমর্থনে দাঁড়ানো তাঁর হৃদয়

মিনিট পড়া
প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমানের দিল্লি প্রবেশে বাধা, ঢাকা তদন্ত করে পদক্ষেপ নেবে
রাজনীতি

প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমানের দিল্লি প্রবেশে বাধা, ঢাকা তদন্ত করে পদক্ষেপ নেবে

প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানকে দিল্লিতে প্রবেশে বাধা দেওয়ার বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

মিনিট পড়া
বিধিনিষেধে ভারতে রপ্তানি কমেছে বাংলাদেশি পণ্যের
বাণিজ্য

ভারতের বিধিনিষেধের কারণে বাংলাদেশের পণ্য রপ্তানি ৩.৪২ শতাংশ কমেছে

চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম ১০ মাসে ভারতে বাংলাদেশের পণ্য রপ্তানি প্রায় সাড়ে ৩ শতাংশ কমেছে।

মিনিট পড়া
শাকিব খানকে ট্যাগ করে কন্যাসন্তানের মা হওয়ার খবর দিলেন বুবলী
বিনোদন

শবনম বুবলী শাকিব খানকে ট্যাগ করে জানিয়েছেন কন্যাসন্তানের জন্মের খবর

চিত্রনায়িকা শবনম বুবলী তার ভেরিফাইড ফেসবুক পেজে জানিয়েছেন যে তিনি একটি কন্যাসন্তানের মা হয়েছেন।

মিনিট পড়া
ইসরায়েলে হামলার পর ইরানকে ‘আলোচনার টেবিলে ফেরার’ আহ্বান ট্রাম্পের
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরানকে আলোচনার জন্য আহ্বান: ক্ষেপণাস্ত্র হামলা পরবর্তী উদ্যোগ

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর ইরানকে আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মিনিট পড়া
গৌতম বুদ্ধের সৌন্দর্যমণ্ডিত উৎসব
ধর্ম

বুদ্ধপূর্ণিমা: গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব ও মহাপরিনির্বাণের দিন

বুদ্ধপূর্ণিমা বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান উৎসব, যা বৈশাখ মাসের পূর্ণিমাতিথিতে বিশ্বজুড়ে উদ্‌যাপিত হয়।

মিনিট পড়া
যশোরে পাটওয়ারীর দিকে ডিম নিক্ষেপ ও গাড়িবহরে হামলার অভিযোগ এনসিপির
রাজনীতি

যশোরে পাটওয়ারীর দিকে ডিম নিক্ষেপ ও গাড়িবহরে হামলার অভিযোগ

যশোরের বেনাপোলের সাদিপুর এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর দিকে ডিম নিক্ষেপ ও গাড়িবহরে হামলার অভিযোগ করেছে দলটি।

মিনিট পড়া