দ্য পালস টুডে
EN
ব্রেকিং
ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ২০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৯ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৬ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)সাদিপুর ইউনিয়নের জলাবদ্ধতা দূর করবেন সজীব: ৫০ হাজার মানুষের আশা জাগলোফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৫ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১২ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১১ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৮ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৭ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)বাংলাদেশ পূজা উদ্ঘাটন ফ্রন্টের নতুন কমিটি গঠিতসিলেটে ভারতীয় সৌন্দর্যপ্রসাধন ও ওষুধ জব্দ, মূল্য ৩০ লক্ষ টাকার বেশিইউজিসি চেয়ারম্যানের আহ্বান: উচ্চ শিক্ষায় নৈতিকতা, সহনশীলতা ও ন্যায়বিচারসরকারের লক্ষ্য: পর্যটন খাত থেকে ৬-৭ শতাংশ জিডিপি অবদানগাইবান্ধায় স্বাস্থ্যমন্ত্রী হাসপাতাল পরিদর্শন করেন, অনিয়মের অভিযোগ নিয়ে ব্যবস্থা নির্দেশবাংলাদেশের মোট বিদেশী মুদ্রা সংরক্ষণ ৩৬.৪৭ বিলিয়ন ডলারে পৌঁছাল৭৯ জন অপরাধী টেজগাঁও থেকে গ্রেপ্তার: অপরাধ মুক্তি অভিযানগণতান্ত্রিক আন্দোলনের শিকারদের স্বীকৃতি ও সহায়তা দিবে সরকার: শালেহ শিবলীরাজশাহীর বোয়ালিয়া থানায় বিএনপি শুরু করল বৃক্ষরোপণ কর্মসূচিশিল্পকলা একাডেমি ২০২৪ সালের জুলাই মাসে শহিদ ও যোদ্ধাদের স্মরণে কর্মসূচির আয়োজন করবেজুলাই বিপ্লবের সাফল্যের পিছনে সকল মানুষের অংশগ্রহণ: মাহদি আমিনদুলু: স্বাস্থ্যকর সাংস্কৃতিক অনুশীলন মানবীয় মূল্যবোধ ও জাতীয় পরিচয় গড়ে তোলবেনতুন বাংলাদেশ গঠনে ঈমানদারতা ও জনসেবা অপরিহার্য: মির হেলালপর্যটন মন্ত্রী আফ্রোযা বললেন, নিরাপদ পর্যটন নিশ্চিতকরণে একত্রিত উদ্যোগ গ্রহণ হবেনাহিদের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের চ্যালেঞ্জ বৃদ্ধি

ক্যালিফোর্নিয়ায় বি-৫২ বোমারু বিমান দুর্ঘটনায় ৮ জন নিহত

ক্যালিফোর্নিয়ায় মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত হয়ে আটজন নিহত হয়েছেন।

লিখেছেন নিজস্ব প্রতিবেদক
শেয়ার
ক্যালিফোর্নিয়ায় যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দেশটির বিমানবাহিনীর একটি বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত হয়ে আটজন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার দক্ষিণ ক্যালিফোর্নিয়ার এডওয়ার্ডস বিমানঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর সেটি বিধ্বস্ত হয়। বিমানঘাঁটি কর্তৃপক্ষ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

স্থানীয় সময় সোমবার বেলা ১১টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে। বিমানটি বিধ্বস্ত হওয়ার পর আকাশে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। কয়েক মাইল দূর থেকেও যা চোখে পড়ছিল।

বার্তা সংস্থা এএফপি জানায়, বিধ্বস্তের সময় বিমানটি নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে উড্ডয়ন করেছিল। স্থানীয় এডওয়ার্ড বিমান ঘাঁটিতে বিধ্বস্ত হওয়ার সময় এতে সামরিক, সরকারি ও বেসামরিক ঠিকাদারেরা ছিলেন। লস অ্যাঞ্জেলস থেকে ৬০ মাইল বা প্রায় ৯৫ কিলোমিটার উত্তরে এ বিমানঘাঁটির অবস্থান।

বিবৃতিতে বলা হয়েছে, জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে এবং উদ্ধারকাজ এখনো চলছে। পরে আরও তথ্য জানানো হবে।

১৯৫০-এর দশক থেকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বোয়িং বি-৫২ স্ট্র্যাটোফোর্ট্রেস বিমানটি ব্যবহার করে আসছে। বিশাল আকৃতির এই বিমানের ডাকনাম ‘দ্য বাফ’, যা ‘বিগ আগলি ফ্যাট’-এর সংক্ষিপ্ত রূপ।

আকাশ থেকে ধারণ করা ভিডিও ফুটেজে দেখা গেছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার স্থান এখনো ধোঁয়া বের হচ্ছে।

বি-৫২ একটি দীর্ঘপাল্লার কৌশলগত বোমারু বিমান। সম্প্রতি ইরানের বিরুদ্ধে যুদ্ধে এ বিমান ব্যবহার করে হামলা চালিয়েছিল মার্কিন বাহিনী।

বিশাল এই বোমারু বিমান ৫০ হাজার ফুট উচ্চতায় উড়তে সক্ষম। এটি প্রায় ৭০ হাজার পাউন্ড ওজনের সমরাস্ত্র বহন করতে পারে। এর মধ্যে কয়েক শ সাধারণ বোমা বা ৩২টি পারমাণবিক অস্ত্র–সংবলিত ক্রুজ ক্ষেপণাস্ত্র রাখা যায়।

উড্ডয়নরত অবস্থায় আকাশেই এই বিমানে জ্বালানি ভরা যায়। ফলে এটি বিশ্বের যেকোনো প্রান্তে হামলা চালাতে পারে। স্নায়ুযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের জন্য এটি একটি ‘নিউক্লিয়ার আমব্রেলা’ বা পারমাণবিক সুরক্ষা কবচ হিসেবে কাজ করত।

সাধারণত বি-৫২ স্ট্র্যাটোফোর্ট্রেসে পাঁচজন ক্রু থাকেন। তাঁদের মধ্যে একজন কমান্ডার, একজন পাইলট, একজন রাডার নেভিগেটর, একজন নেভিগেটর ও একজন ইলেকট্রনিক ওয়ারফেয়ার কর্মকর্তা।

সাধারণ জিজ্ঞাসা

বিমানটি কবে বিধ্বস্ত হয়েছিল?
স্থানীয় সময় সোমবার বেলা ১১টা ২০ মিনিটে।

বিষয়

মন্তব্য

আরও: আন্তর্জাতিক

সব দেখুন →
At least 72 died in Spain's Ceuta migrant rush | International
আন্তর্জাতিক

সেউতায় অভিবাসীদের ভারপাতে নিহত হলেন কমপক্ষে ৭২ জন

ইরানের মিডিয়া ট্রাম্পের দাবি অস্বীকার: তেহরান মার্কিন আক্রমণ থেকে বিরত থাকতে বলেনি
আন্তর্জাতিক

ইরানের মিডিয়া ট্রাম্পের দাবি অস্বীকার: তেহরান মার্কিন আক্রমণ থেকে বিরত থাকতে বলেনি

13 killed in small tourist plane crash in Peru | International
আন্তর্জাতিক

পেরুতে ছোট পর্যটক বিমানের দুর্ঘটনায় ১৩ জন নিহত, নাজকা লাইন দর্শনে যাচ্ছিল

Five dead, 41 missing in Indonesia ferry fire: rescue officials | International
আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ার যাত্রীবাহী ভ্যাঙ্কারে আগুনে পাঁচ মৃত, ৪১ নিখোঁজ

Saudi crown prince, Trump hold call on Mideast tensions: official media | International
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমানোর লক্ষ্যে সৌদি রাজকুমার ও ট্রাম্পের কল কথোপকথন

সর্বশেষ সংবাদ

Govt to honour, support victims of decades of democratic movements in phases: Saleh Shibly  | News
রাজনীতি

গণতান্ত্রিক আন্দোলনের শিকারদের স্বীকৃতি ও সহায়তা দিবে সরকার: শালেহ শিবলী

Shilpakala Academy to hold commemorative programme for July martyrs, warriors tomorrow | Others
শিক্ষা

শিল্পকলা একাডেমি ২০২৪ সালের জুলাই মাসে শহিদ ও যোদ্ধাদের স্মরণে কর্মসূচির আয়োজন করবে

July Mass Uprising was a collective movement of all people: Mahdi Amin | National
রাজনীতি

জুলাই বিপ্লবের সাফল্যের পিছনে সকল মানুষের অংশগ্রহণ: মাহদি আমিন

Healthy cultural practice will help build value-based generation: Dulu | National
শিক্ষা

দুলু: স্বাস্থ্যকর সাংস্কৃতিক অনুশীলন মানবীয় মূল্যবোধ ও জাতীয় পরিচয় গড়ে তোলবে

Afroza urges collective efforts to ensure safe tourism nationwide | Tourism
ভ্রমণ

পর্যটন মন্ত্রী আফ্রোযা বললেন, নিরাপদ পর্যটন নিশ্চিতকরণে একত্রিত উদ্যোগ গ্রহণ হবে

Prafulla Chandra Roy's 165th birth anniv celebrated in Paikgacha | News
বিজ্ঞান

প্রফুল্লচন্দ্র রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপিত: বিজ্ঞান ও শিক্ষার অগ্রদূতকে স্মরণ

Imrul completes Level-2 coaching course in Australia | Sports
খেলা

ইমরুল কেয়েস অস্ট্রেলিয়ার লেভেল-২ ক্রিকেট কোচিং কোর্স সম্পূর্ণ করলেন

Nationwide AI training programme launched to equip youths with advanced skills | News
প্রযুক্তি

দেশব্যাপী যুবদের জন্য আইটি দক্ষতা বিকাশমূলক এআই প্রশিক্ষণ চালু

Accredited labs can reduce overseas treatment costs: Muhit | News
স্বাস্থ্য

স্বীকৃত পরীক্ষাগার স্থাপনে বৈদেশিক চিকিৎসার খরচ কমবে: মুহিত

Formulating clear policy on AI use pressing need: CU VC | News
শিক্ষা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলরের ভাষণ: এইচআইভি বৈজ্ঞানিক অধ্যয়ন ও নীতি প্রয়োজন