চিত্রনায়িকা শবনম বুবলী তার ভেরিফাইড ফেসবুক পেজে জানিয়েছেন যে তিনি একটি কন্যাসন্তানের মা হয়েছেন। ফেসবুক পোস্টে শবনম বুবলী লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি।’
শবনম বুবলী একটি ফটোকার্ড শেয়ার করে কন্যাসন্তানের মা হওয়ার খবরটি জানিয়েছেন। ফটোকার্ডে তিনি লিখেছেন, গত ১১ মে তিনি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। মেয়ের নাম রাখা হয়েছে শারলিন খান। শাকিব খানকে ট্যাগ করে বুবলী তার মা হওয়ার খবরটি ফেসবুক পোস্টে জানিয়েছেন।
বুবলীর এই পোস্টে ৩০ মিনিটের মধ্যে ১৮ হাজারের বেশি রিঅ্যাকশন এসেছে, মন্তব্য এসেছে তিন হাজারের বেশি আর বুবলীর পোস্টটি শেয়ার হয়েছে চার শতাধিক। ভক্ত–শুভাকাঙ্ক্ষীরা বুবলীর কন্যাসন্তান আগমনের খবরে শুভকামনা জানাচ্ছেন।






























