দ্য পালস টুডে
EN
ব্রেকিং
ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ২০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৯ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৬ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)সাদিপুর ইউনিয়নের জলাবদ্ধতা দূর করবেন সজীব: ৫০ হাজার মানুষের আশা জাগলোফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৫ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১২ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১১ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৮ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৭ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)রাজশাহীর পাবায় বঞ্চিত পেশাদারদের জীবনযাত্রার উন্নতির জন্য সফট স্কিলস প্রশিক্ষণ শুরুমিল্লাতের ঘোষণা: বাংলাদেশ হবে অঞ্চলের বিমান কেন্দ্রআরাফাত রহমান কোকোর স্মৃতিতে জাতীয় টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টপাবায় নিপীড়িত পেশাদারদের জীবনযাত্রা উন্নয়নে সফট স্কিল ট্রেনিং শুরুআরাফাত রহমান কোকোর স্মৃতিতে দেশব্যাপী টি২০ ক্রিকেট টুর্নামেন্টনারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় ডুবে মারা তিন লাশ উদ্ধার, একজন নিখোঁজমোদি ও শি জিনপিং-এর বৈঠকে সীমান্ত সংকট নিরসনের প্রতিশ্রুতিকার্নফুলী ইপিজেড: দুই দশকে ১৪ বিলিয়ন ডলারের বেশি রপ্তানিচট্টগ্রাম লোকো শেড পরিদর্শনের পর লোকোমোটিভ মেরামতির কাজ ত্বরান্বিত করতে নির্দেশবিসিবি ইন্টিগ্রিটি ইউনিট চালু: বাংলাদেশ ক্রিকেটে দূর্নীতি দূর করার প্রতিশ্রুতিBRICS দেশগুলো মধ্যপ্রাচ্যে শান্তি ও সর্বোচ্চ নিয়ন্ত্রণের আহ্বান জানিয়েছেশিক্ষকতা হল জীবন আকার দেওয়ার উঁচু দায়িত্ব: রংপুর পুলিশ মহাপরিদর্শকরাশিয়ার আক্রমণে চারজন নিহত, দশ হাজার মানুষ আহতট্রাম্পের আইরিশ ঐক্য সমর্থন: 'চমৎকার' হবে বলে মন্তব্যপদ্মা ব্যারেজ ও তিস্তা পরিকল্পনা: নতুন বাংলাদেশ গড়ার গুরুত্বপূর্ণ উদ্যোগ

ব্যাংক খাতের সংস্কারের জন্য কমিশন গঠনের কথা বললেন তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ব্যাংক খাতের সংস্কার কমিশনের আওতায় আনা হবে।

লিখেছেন নিজস্ব প্রতিবেদক
শেয়ার
ব্যাংক খাতের সংস্কার কমিশনের আওতায় আনা হবে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ব্যাংক খাতের সংস্কার, পরিবর্তন ও মেরামতের বিষয় কমিশনের আওতায় আনা হবে। তিনি বলেন, ‘গণমাধ্যম, দুর্নীতি দমন ও প্রশাসন সংস্কারের জন্য যখন কমিশন করা হয়েছে, তখন ব্যাংক খাতের মতো গুরুত্বপূর্ণ খাত সংস্কারের বাইরে থাকবে কেন? আমরা এটা করবই।’

আজ রোববার ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত ‘ব্যাংক খাতে সুশাসন ও গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন জহির উদ্দিন স্বপন। রাজধানীর পল্টনে ইআরএফ কার্যালয়ে এই সেমিনার হয়।

অনুষ্ঠানে জহির উদ্দিন স্বপন বলেন, ব্যাংক খাতে সুশাসনের প্রশ্নটি বিচ্ছিন্ন কোনো বিষয় নয়। রাষ্ট্র ও রাজনৈতিক ব্যবস্থায় সামগ্রিক সুশাসন নিশ্চিত না হলে শুধু গণমাধ্যমের উপস্থিতিতে এ খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা সম্ভব নয়।

জহির উদ্দিন স্বপন অভিযোগ করেন, বিগত সময়ে রাষ্ট্রীয় পরিসংখ্যান রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে। তথ্য বিকৃতি ও জালিয়াতির মাধ্যমে বাস্তব পরিস্থিতিকে আড়াল করা হয়েছে। তাঁর ভাষ্য, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছাড়া তথ্য বা পারফরম্যান্স–সংক্রান্ত পরিসংখ্যান এভাবে পরিবর্তন করা সম্ভব নয়।

দেশের অর্থনীতির বিকাশের প্রসঙ্গ তুলে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে অর্থনৈতিক উন্মুক্তকরণের সূচনা করেছিলেন, তার ধারাবাহিকতায় বর্তমানে বেসরকারি খাতের পরিধি বেড়েছে।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী অর্থায়নের উৎস হিসেবে শুধু ব্যাংকনির্ভরতা কমিয়ে পুঁজিবাজারকে শক্তিশালী করার আহ্বান জানান। একই সঙ্গে বলেন, যারা ব্যাংকের আমানত আত্মসাৎ করেছে, তারাই শেয়ারবাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীদের অর্থও আত্মসাৎ করেছে।

সেমিনারে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ব্যবস্থাপনা পরিচালক মামদুদুর রশীদ বলেন, দেশের অর্থনৈতিক ও সামাজিক বাস্তবতায় ব্যাংকিং খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে দীর্ঘদিনের সুশাসনের ঘাটতির কারণে এ খাত নানা সংকটে পড়েছে। ইউসিবিও বর্তমানে আর্থিক চাপের মধ্যে রয়েছে।

মামদুদুর রশীদ বলেন, দীর্ঘদিন প্রকৃত খেলাপি ঋণের তথ্য আড়ালে ছিল। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় প্রকৃত তথ্য প্রকাশের ফলে খেলাপি ঋণের প্রকৃত হার দৃশ্যমান হয়েছে। এটি এক বছরের অবনতির চিত্র নয়; বরং দীর্ঘদিনের বাস্তব অবস্থার প্রতিফলন।

সেমিনারে উপস্থাপিত মূল প্রবন্ধে বলা হয়, দেশের অর্থায়নের প্রধান উৎস এখনো ব্যাংক খাত। পুঁজিবাজার ও বন্ডবাজার কাঙ্ক্ষিত ভূমিকা রাখতে না পারায় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি অধিকাংশ অর্থায়ন ব্যাংক ব্যবস্থার মাধ্যমে হয়ে থাকে। ফলে ব্যাংক খাতের সুশাসনের সঙ্গে সামগ্রিক অর্থনীতির স্থিতিশীলতা ওতপ্রোতভাবে জড়িত।

প্রবন্ধে আরও বলা হয়, সুশাসন নিশ্চিত ও দুর্নীতি প্রতিরোধে গণমাধ্যম ‘চতুর্থ স্তম্ভ’ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে অনেক সময় সরকারগুলো গণমাধ্যমের গঠনমূলক সমালোচনাকে ইতিবাচকভাবে গ্রহণ না করে কণ্ঠরোধের চেষ্টা করে।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সমকালের বিশেষ প্রতিনিধি ওবায়দুল্লাহ রনি এবং প্রথম আলোর সিনিয়র রিপোর্টার সানাউল্লাহ সাকিব। ইআরএফ সভাপতি দৌলত আকতারের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক আবুল কাশেম।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার, বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) মহাপরিচালক মো. এজাজুল ইসলাম, পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান মাসরুর রিয়াজ, ঢাবির সাবেক সহ–উপাচার্য সায়েমা হক বিদিশা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের অধ্যাপক মো. মশিউর রহমান প্রমুখ।

সাধারণ জিজ্ঞাসা

ব্যাংক খাতের সংস্কার কমিশন কি?
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ব্যাংক খাতের সংস্কার, পরিবর্তন ও মেরামতের জন্য একটি কমিশন গঠনের কথা বলেছেন।

বিষয়

মন্তব্য

আরও: অর্থনীতি

সব দেখুন →
AI's role cannot be overlooked in building trillion-dollar economy: Rehan Asif   | Business
অর্থনীতি

এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যে এআইয়ের ভূমিকা অপরিহার্য: রেহান আসিফ

Argentine industry reels from Milei's free-market revolution | Business
অর্থনীতি

আর্জেন্টিনার শিল্পখাতে মাইলির মুক্ত-বাজার নীতির ফলে দুর্দশা

Brent oil passes $100 on Mideast flare-up, stoking inflation fears | Business
অর্থনীতি

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় ব্রেন্ট তেলের দাম $১০০ ছাড়িয়েছে, মুদ্রাস্ফীতির উদ্বেগ বাড়ল

Bond yields jump despite $6 bn US government intervention | Business
অর্থনীতি

মার্কিন বন্ডের উপর ছাড় হার বাড়ছে, বন্ড বায়ব্যাক সত্ত্বেও

Carney touts Canada 'pivot' away from US as Trump levels new threat | Business
অর্থনীতি

কানাডা মার্কিন অর্থনৈতিক বন্ধন থেকে দূরে চলে যাচ্ছে বলে কারনির দাবি

ECB meets, weighing a tricky balance between savers and spenders | Business
অর্থনীতি

ইসিবি মিটিং শুরু: মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বাড়ানোর সম্ভাবনা

Price fall in large-cap drives stocks down | Business
অর্থনীতি

বড় ক্যাপের মূল্যপতনে স্টক বাজারে লেনদেন হ্রাস, ডিসেক্স ৫,৫৩৯-এ বন্ধ

Bangladesh economy shows resilience as agriculture expands, construction rebounds in August  | Business
অর্থনীতি

বাংলাদেশের অর্থনীতিতে আগস্টে কৃষি খাতের বৃদ্ধি ও নির্মাণ খাতের পুনরুদ্ধার

Yen extends gains as traders eye rate hike, tech rallies again | Business
অর্থনীতি

ইয়েনের অগ্রগতি অব্যাহত, বিনিয়োগকারীরা ব্যাংক অব জাপানের হার বৃদ্ধির আশঙ্কায়

সর্বশেষ সংবাদ

Modi and Xi 'expressed committment' to resolving border issue: India | International
আন্তর্জাতিক

মোদি ও শি জিনপিং-এর বৈঠকে সীমান্ত সংকট নিরসনের প্রতিশ্রুতি

Exports exceed $14 bn in two decades in Karnaphuli EPZ | Special Stories
বাণিজ্য

কার্নফুলী ইপিজেড: দুই দশকে ১৪ বিলিয়ন ডলারের বেশি রপ্তানি

Authorities ask railway engineers to quicken locomotive repair works | Others
বাংলাদেশ

চট্টগ্রাম লোকো শেড পরিদর্শনের পর লোকোমোটিভ মেরামতির কাজ ত্বরান্বিত করতে নির্দেশ

BCB Integrity Unit vows to stamp out corruption from Bangladesh cricket | Sports
খেলা

বিসিবি ইন্টিগ্রিটি ইউনিট চালু: বাংলাদেশ ক্রিকেটে দূর্নীতি দূর করার প্রতিশ্রুতি

BRICS nations urge 'maximum restraint' in Middle East war | International
আন্তর্জাতিক

BRICS দেশগুলো মধ্যপ্রাচ্যে শান্তি ও সর্বোচ্চ নিয়ন্ত্রণের আহ্বান জানিয়েছে

Teaching is a noble responsibility of shaping lives: Rangpur Range DIG | Others
শিক্ষা

শিক্ষকতা হল জীবন আকার দেওয়ার উঁচু দায়িত্ব: রংপুর পুলিশ মহাপরিদর্শক

Padma Barrage, Teesta plan crucial for building new Bangladesh: Anee | News Flash
বাংলাদেশ

পদ্মা ব্যারেজ ও তিস্তা পরিকল্পনা: নতুন বাংলাদেশ গড়ার গুরুত্বপূর্ণ উদ্যোগ

DMP files 3,952 cases for traffic law violations in city  | News
বাংলাদেশ

রাজধানীতে দুই দিনে ট্রাফিক আইন লঙ্ঘনের জন্য ডিএমপি ৩,৯৫২ টি মামলা করেছে

Hasina was mastermind behind enforced disappearances, killings: Speaker | News Flash
রাজনীতি

স্পিকারের অভিযোগ: শেখ হাসিনার শাসনামলে বাধ্যতামূলক অদৃশ্যকরণ ও হত্যা

Iran president and UAE crown prince meet in New Delhi: Iranian embassy | International
আন্তর্জাতিক

নয়াদিল্লিতে ইরান ও ইউএই-র নেতৃবৃন্দের বৈঠক: দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতা নিয়ে আলোচনা

RUET team participates in 'Bangladesh Innovation Fair-2026' with 7 ideas | News
শিক্ষা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বঙ্গবন্ধু উদ্ভাবন মেলা-২০২৬-এ অংশগ্রহণ করছে

Zelensky open to meeting Putin at G20 in Miami | International
আন্তর্জাতিক

জেলেনস্কি জি২০-এ পুতিনের সঙ্গে দেখা করতে ইচ্ছুক

ECNEC approval expected this week for 442-MW Rampal solar project | News Flash
বাংলাদেশ

রামপালের ৪৪২ মেগাওয়াট সৌর প্রকল্পের ইকনেক অনুমোদন এই সপ্তাহেই সম্ভব

PRAN-RFL inaugurates zero discharge plant | Business
বাণিজ্য

প্রান-আরএফএল গ্রুপের হাবিগঞ্জ শিল্প উদ্যানে জিরো ডিসচার্জ প্লান্ট চালু

Rangpur residents urged to destroy mosquito breeding sites to prevent dengue  | District
স্বাস্থ্য

রংপুরবাসীকে ডেঙ্গু প্রতিরোধে মশার বিচরণ স্থল ধ্বংস করতে আহ্বান