দ্য পালস টুডে
EN
ব্রেকিং
ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ২০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৯ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৬ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)সাদিপুর ইউনিয়নের জলাবদ্ধতা দূর করবেন সজীব: ৫০ হাজার মানুষের আশা জাগলোফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৫ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১২ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১১ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৮ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৭ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)পেরুর প্রাক্তন রাষ্ট্রপতি হুমালা মুক্তি পেলেন, দুর্নীতির দায়ে দণ্ড বাতিলপ্যালেস্টাইনের পতাকা উত্তোলনে সিঙ্গাপুরে ম্যাসিভ অ্যাটাকের কনসার্ট নিষিদ্ধট্রাম্পের ইরান কৌশল: কোনো স্পষ্ট পথ নেইসেউতায় ৬০ হাজার শরণার্থী অনুপ্রবেশ, ইউরোপে বড় সঙ্কটওমানের উপকূলে অজ্ঞাত বস্তুর আঘাতে ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত: ব্রিটিশ সংস্থার রিপোর্টট্রাম্প জোক করে বললেন, তিনি এখনও আইসিসির লক্ষ্যবস্তু ননরাজশাহীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই কিশোর নিহত, একজন আহতওয়াল স্ট্রিটে অ্যামাজনের বিপুল লাভের কারণে উল্লেখযোগ্য বৃদ্ধি, বন্ড ইয়েল্ড উদ্বেগ অস্বীকৃতসেউতায় অভিবাসী 'আক্রমণ' প্রতিবাদে মাদ্রিদে শত শত বিক্ষোভসিউটায় অভিবাসন ঝড়: মরক্কো থেকে ৬০,০০০ অভিবাসীর আগমনের প্রভাবপেরু ট্রাম্পের অ্যান্টি-কার্টেল জোটে যোগদানের জন্য আগ্রহ প্রকাশ করলোমার্কিন ফেডের বিদ্রোহীরা স্থায়ী মুদ্রাস্ফীতি থামাতে উচ্চ সুদের দাবিট্রাম্পের ইরানে ভারী আঘাতের হুমকি: মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনআর্জেন্টিনা ও দক্ষিণ কোরিয়ার মধ্যে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ চুক্তির ঘোষণাহোর্মুজ জলসংকটে তেল রপ্তানির বিকল্প রুট খোঁজে উপসাগরীয় দেশগুলো

হিন্ডেনবার্গ কেলেঙ্কারি থেকে উঠে আসলেন আদানি, আবার এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি

শেয়ারবাজারে উত্থানের পর ভারতীয় ধনকুবের গৌতম আদানি আবার এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তির জায়গা ফিরে পেয়েছেন।

লিখেছেন নিজস্ব প্রতিবেদক
শেয়ার
হিন্ডেনবার্গ ও ঘুষ কেলেঙ্কারির ধাক্কা সামলে আবার এশিয়ার শীর্ষ ধনী আদানি

ভারতীয় ধনকুবের গৌতম আদানি আবারও এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তির জায়গা ফিরে পেয়েছেন। গত শুক্রবার শেয়ারবাজারে আদানি গ্রুপের মালিকানাধীন প্রধান ছয়টি কোম্পানির শেয়ারের দাম বেড়ে যায়। তাতেই শীর্ষ ধনীদের তালিকায় এ বড় পরিবর্তন এসেছে।

মার্কিন সাময়িকী ফোর্বসের প্রতিবেদন অনুযায়ী, মাত্র এক দিনের ব্যবধানে শুক্রবার গৌতম আদানির সম্পদ প্রায় ২৫০ কোটি মার্কিন ডলার বেড়েছে। এই নাটকীয় উত্থানের পর বর্তমানে আদানির মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৮ হাজার ৯২০ কোটি মার্কিন ডলারে। এর মাধ্যমে তিনি ভারতের আরেক শীর্ষ ধনী মুকেশ আম্বানি ও জাপানের সফট ব্যাংক গোষ্ঠীর প্রধান মাসায়োশি সনকে পেছনে ফেলে এশিয়ার ধনীদের তালিকায় শীর্ষ স্থান দখল করলেন। বর্তমানে মুকেশ আম্বানির সম্পদের পরিমাণ ৮ হাজার ৮০০ কোটি ডলার। আর জাপানের মাসায়োশি সনের সম্পদের পরিমাণ ৮ হাজার ৭০০ কোটি ডলার।

আদানি গ্রুপের কোম্পানিগুলোর মধ্যে বর্তমানে সবচেয়ে এগিয়ে রয়েছে ‘আদানি পাওয়ার’। প্রতিষ্ঠানটির একক বাজার মূলধন এখন ৪ হাজার ৭২০ কোটি ডলার। কোম্পানিটি বাংলাদেশে প্রায় দেড় হাজার মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করছে। ভারতের ঝাড়খণ্ড রাজ্যে ১৬০০ মেগাওয়াট সক্ষমতার এ কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটি অবস্থিত।

শুক্রবার আদানির মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ারের দামে সবচেয়ে বড় লাফ দিয়েছে তাদের পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘আদানি গ্রিন এনার্জি’। কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ৬ দশমিক ৯ শতাংশ। এ ছাড়া তাদের বিদ্যুৎ সঞ্চালন, মূল প্রতিষ্ঠান, বন্দর পরিচালনা ও বিদ্যুৎ উৎপাদনকারী অন্যান্য প্রতিষ্ঠানের শেয়ারের দামও উল্লেখযোগ্য হারে বেড়েছে। সব মিলিয়ে আদানির ছয়টি তালিকাভুক্ত প্রতিষ্ঠানের সম্মিলিত বাজারমূল্য এখন প্রায় ১৯ হাজার ১০০ কোটি মার্কিন ডলারে পৌঁছেছে।

ফোর্বস জানায়, গত কয়েক বছর ধরে একের পর এক বড় ধাক্কা এসেছে আদানি গোষ্ঠীর ওপর। ২০২৩ সালে মার্কিন শর্ট-সেলার প্রতিষ্ঠান হিন্ডেনবার্গ রিসার্চ আদানি গ্রুপের বিরুদ্ধে শেয়ারবাজারে কারসাজি ও হিসাব জালিয়াতির গুরুতর অভিযোগ আনে। সে সময় বিষয়টিকে করপোরেট ইতিহাসের ‘সবচেয়ে বড় ধোঁকাবাজি’ হিসেবে আখ্যায়িত করেছিল তারা। তবে ভারতের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থায় (সেবি) গত বছর এই অভিযোগগুলো ‘প্রমাণিত হয়নি’ বলে খারিজ করে দেওয়ার পর আদানি গ্রুপ স্বস্তি পায়।

তবে বিতর্ক এখানেই শেষ হয়নি। ২০২৪ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ (ডিওজে) গৌতম আদানি ও তাঁর প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে একটি বড় ধরনের ফৌজদারি অভিযোগনামা গঠন করে। অভিযোগ ছিল, ভারতে সৌরবিদ্যুৎ সরবরাহের বড় চুক্তি পেতে আদানি ও তাঁর সহযোগীরা ভারতীয় সরকারি কর্মকর্তাদের প্রায় ২৫ কোটি ডলার ঘুষ দেওয়ার ষড়যন্ত্র করেছিলেন। একই সঙ্গে এই তথ্য গোপন করে মার্কিন ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছ থেকে তহবিল সংগ্রহ করেছিলেন তাঁরা।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে ফোর্বসের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের আদালতে হওয়া এই মামলা ও অভিযোগ বাতিলের জন্য চলতি বছরের শুরুর দিকে ব্যাপক লবিং শুরু করেন গৌতম আদানি। যুক্তরাষ্ট্রে লবিস্ট ও আইনজীবী নিয়োগ করে তিনি এই আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন। এমনকি এই সংকট মোকাবিলায় ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে কীভাবে বিষয়টি নিয়ে আলোচনা করা যায়, সে বিষয়ে ভারতীয় সরকারি কর্মকর্তাদের কাছ থেকেও পরামর্শ নিয়েছেন আদানি।

ইতিমধ্যে ট্রাম্প প্রশাসনের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আদানির প্রতিনিধিদের বেশ কয়েকটি বৈঠকও অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।

সব মিলিয়ে আইনি ও রাজনৈতিক নানা টানাপোড়েনের মধ্যেও শেয়ারবাজারে আদানি গ্রুপের কোম্পানিগুলোর মূল্যবৃদ্ধি আদানির ব্যক্তিগত সম্পদে বড় ধরনের উত্থান ঘটিয়েছে, যা তাঁকে আবারও এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তির আসনে বসিয়েছে।

সাধারণ জিজ্ঞাসা

আদানি গ্রুপের কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি মূল্যবৃদ্ধি কোনটির?
আদানি গ্রিন এনার্জি।
আদানির ব্যক্তিগত সম্পদ কত?
৮ হাজার ৯২০ কোটি মার্কিন ডলার।

বিষয়

মন্তব্য

আরও: অর্থনীতি

সব দেখুন →
PM directs completing process for reopening closed factories by 2026 | News Flash
অর্থনীতি

প্রধানমন্ত্রী ২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানাগুলো পুনরায় চালুর নির্দেশ দিলেন

BB introduces monthly reporting for private sector foreign debt | Business
অর্থনীতি

বাংলাদেশ ব্যাংক করলো বেসরকারি খাতের বৈদেশিক ঋণের জন্য মাসিক রিপোর্টিং বাধ্যতামূলক

Workers' remittances rise 18.9pc to $2.71 billion in 29 days of July | Business
অর্থনীতি

জুলাইয়ের প্রথম ২৯ দিনে ১৮.৯ শতাংশ বৃদ্ধিতে ২.৭১ বিলিয়ন ডলার কর্মী প্রবাসী অর্থ প্রেরণ

Extreme heat puts South Asia's jobs, growth at risk: WB | News Flash
অর্থনীতি

বিশ্বব্যাংকের সতর্কবাণী: চরম তাপ দক্ষিণ এশিয়ার চাকরি ও অর্থনৈতিক বৃদ্ধি হুমকির মুখে

South Korean stocks bounce after rout, oil holds gains on Mideast woes      | Business
অর্থনীতি

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় তেলের দাম বৃদ্ধি, দক্ষিণ কোরিয়ার শেয়ারবাজারে প্রভাব

Cuba says three quarters of hotels shuttered | Business
অর্থনীতি

মার্কিন নিষেধাজ্ঞা ও জ্বালানি সংকটে কিউবার তিন-চতুর্থাংশ হোটেল বন্ধ

Prof Mahbub calls for greater domestic value addition for self-reliant economy | News
অর্থনীতি

প্রফেসর মাহবুব স্বনির্ভর অর্থনীতির জন্য দেশীয় মূল্যসংযোজন বৃদ্ধির আহ্বান দিলেন

Remittance inflow up 19.8pc to $2.62bn by July 28  | Business
অর্থনীতি

জুলাইয়ের প্রথম ২৮ দিনে ১৯.৮ শতাংশ বেড়ে ২.৬২ বিলিয়ন ডলারে পৌঁছেছে প্রবাসীদের অর্থপ্রেরণ

US Fed expected to hold rates steady as inflation hawks circle | Business
অর্থনীতি

ইনফ্লেশন বাজ থাকলেও ফেড স্থির রাখতে পারে রেট

সর্বশেষ সংবাদ

Amazon surges as US stocks shrug off bond yield worries | Business
বাণিজ্য

ওয়াল স্ট্রিটে অ্যামাজনের বিপুল লাভের কারণে উল্লেখযোগ্য বৃদ্ধি, বন্ড ইয়েল্ড উদ্বেগ অস্বীকৃত

Peru moves to join Trump's anti-cartel alliance | International
আন্তর্জাতিক

পেরু ট্রাম্পের অ্যান্টি-কার্টেল জোটে যোগদানের জন্য আগ্রহ প্রকাশ করলো

Argentina, S.Korea announce critical minerals partnership | International
আন্তর্জাতিক

আর্জেন্টিনা ও দক্ষিণ কোরিয়ার মধ্যে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ চুক্তির ঘোষণা

Figures behind rush for Hormuz oil export alternatives | Top News
আন্তর্জাতিক

হোর্মুজ জলসংকটে তেল রপ্তানির বিকল্প রুট খোঁজে উপসাগরীয় দেশগুলো

South Africa's WAFCON hopes hang in the balance after dramatic draw | Sports
খেলা

ড্রয়ের পর দক্ষিণ আফ্রিকার ডাব্লিউএএফসিওএন কোয়ার্টার-ফাইনাল আশা ঝুঁকিতে

Fire breaks out at Red Square church in Moscow: TASS | International
আন্তর্জাতিক

মস্কোর রেড স্কোয়ারের সেন্ট বাসিলস ক্যাথেড্রালে অগ্নিকাণ্ড: টাস

US plans steep water cuts for southwest amid Colorado River crisis | International
আন্তর্জাতিক

কলোরাডো নদীর জল সঙ্কটে মার্কিন যুক্তরাষ্ট্র দক্ষিণ-পশ্চিম অঞ্চলের জল হ্রাস করবে

US fighter jet crashes near California military base | International
আন্তর্জাতিক

সান ডিয়েগোর মেরিন কর্পস এয়ার স্টেশন মিরামারের কাছে মার্কিন যুদ্ধ বিমান বিধ্বস্ত

Forever chemicals and pesticides under Trump: what to know | International
আন্তর্জাতিক

ট্রাম্পের শাসনে পিএফএস রাসায়নিক ও কীটনাশকের ব্যবহার বৃদ্ধি: জানুন বিশদ

FIFA scraps private investment plan after backlash | Sports
খেলা

বিশ্বব্যাপী প্রতিবাদের মুখে ফিফা বিশ্ব কাপে ব্যক্তিগত বিনিয়োগের পরিকল্পনা বাতিল

California lifeguards wiped out from extreme weather | International
আন্তর্জাতিক

চরম আবহাওয়ার কারণে ক্যালিফোর্ণিয়ার লাইফগার্ডরা রেকর্ড সংখ্যক রেসকিউ করছেন