দ্য পালস টুডে
EN
ব্রেকিং
ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ২০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৯ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৬ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)সাদিপুর ইউনিয়নের জলাবদ্ধতা দূর করবেন সজীব: ৫০ হাজার মানুষের আশা জাগলোফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৫ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১২ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১১ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৮ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৭ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)বার্লিনের রাজ্য নির্বাচনে রাজনীতিবিদরা নগরীর অবনমিত স্থানগুলোর উন্নতির প্রতিশ্রুতি দিলেনরাশিয়ায় কঠোর নিয়ন্ত্রণে নির্বাচন: যুদ্ধের পঞ্চম বছরে ক্রেমলিনের চাপমাপএশিয়ান গেমস শুরু: খেলোয়াড়দের জন্য বিছানার ঘাটতি নিয়ে উদ্বেগইরান যুদ্ধের কারণে মার্কিন বাহিনীর গোলাবারুদের ঘাটতি মাথা চড়াসৌদি আরব হৌথি আক্রমণের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেকিম জং উনের চিঠিতে পুতিনের জন্য 'অপরিবর্তনীয় সমর্থন'ের আশ্বাসশ্রীলঙ্কার বিখ্যাত বিচ ওয়াডিয়া শ্যাক ধ্বংসের হুমকির মুখেমার্কিন গণতন্ত্রের পতন বিশ্বব্যাপী কর্তৃত্ববাদীদেরকে উৎসাহিত করছে: প্রতিবেদনমার্কিন শীর্ষ আদালত ট্রাম্পের ডাকযোগে ভোট নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করলসান্ডারল্যান্ডের ইউরোপীয় অভিযান: দশকের অনিশ্চয়তার পর নতুন আবিষ্কারসৌদি আরবের দক্ষিণে হৌথি আক্রমণে আহত ১৩ বেসামরিক নাগরিকমার্কিন বিচারক স্থগিত করলেন বিদেশি ছাত্র ও সাংবাদিকদের জন্য নতুন ভিসা নিয়মনিউজিল্যান্ডের কর্তৃপক্ষ শিশু অপহরণ মামলায় লাল ফ্ল্যাগ উপেক্ষা করেছিল: তদন্ত প্রতিবেদনন্যাটো যোদ্ধা বিমান লিথুয়ানিয়ার আকাশে ড্রোন ধ্বংস করেছেডজার্স তৃতীয় ধাপে বিশ্ব সিরিজের জন্য প্লেঅফ স্থান নিশ্চিত করেছে

সৌন্দর্যচর্চার ৭ প্রসাধনসামগ্রীতে শুল্ক-কর ছাড়: নতুন বাজেটে মূল্য কমানো

নতুন বাজেটে লিপস্টিক, ত্বকের ক্রিম, ময়েশ্চার লোশন ও চার ধরনের ফেসওয়াশসহ সাত শ্রেণির পণ্যে ন্যূনতম শুল্কায়ন মূল্য কমানো হয়েছে।

লিখেছেন নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সৌন্দর্যচর্চার ৭ প্রসাধনসামগ্রীতে শুল্ক-কর ছাড়: নতুন বাজেটে মূল্য কমানো

নতুন বাজেটে লিপস্টিক, ত্বকের ক্রিম, ময়েশ্চার লোশন ও চার ধরনের ফেসওয়াশসহ সাত শ্রেণির পণ্যে ন্যূনতম শুল্কায়ন মূল্য ২৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে। ফলে আমদানিকারকদের খরচ কমবে। শেষ পর্যন্ত সেই সুবিধা বাজারে পৌঁছালে ভোক্তারাও কিছুটা স্বস্তি পেতে পারেন। তবে এর বিপরীতে সরকারের রাজস্ব আয়ও কমতে পারে।

জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর উপস্থাপন করা ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শুল্কহার অপরিবর্তিত রেখে শুধু ন্যূনতম শুল্কায়ন মূল্য কমানোর মাধ্যমে এই সুবিধা দেওয়া হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের ১ জুলাই থেকে গত বুধবার পর্যন্ত এই সাত শ্রেণির পণ্য আমদানিতে শুল্কায়ন মূল্য ছিল ৪০৫ কোটি টাকা। তার বিপরীতে সরকারের মোট রাজস্ব আদায় হয়েছে প্রায় ৬৪২ কোটি টাকা।

লিপস্টিকের ক্ষেত্রে ন্যূনতম শুল্কায়ন মূল্য প্রতি কেজি ৪০ ডলার থেকে কমিয়ে ৩০ ডলার করা হয়েছে। এতে কেজিপ্রতি প্রায় ২ হাজার টাকা শুল্ক-কর কমতে পারে। চলতি অর্থবছরের আমদানি বিবেচনায় এ পণ্য আমদানিতে সরকারের রাজস্ব আয় প্রায় ১ কোটি টাকা কমতে পারে।

ত্বকের ক্রিমের ন্যূনতম শুল্কায়ন মূল্য ২০ ডলার থেকে কমিয়ে ১৪ ডলার করা হয়েছে। এতে কেজিপ্রতি প্রায় ১ হাজার ২২৬ টাকা শুল্ক-কর কমতে পারে। সম্ভাব্য রাজস্ব আয় কমতে পারে প্রায় ৭৫ কোটি টাকা।

ময়েশ্চার লোশন ও চার ধরনের ফেসওয়াশের ক্ষেত্রে ন্যূনতম শুল্কায়ন মূল্য ১০ ডলার থেকে কমিয়ে ৭ ডলার নির্ধারণ করা হয়েছে। এতে কেজিপ্রতি প্রায় ৬১৩ টাকা শুল্ক-কর কমতে পারে। আর তাতে এসব পণ্য আমদানি খাতে রাজস্ব আয় কমতে পারে প্রায় ৫০ কোটি টাকা।

তবে ন্যূনতম শুল্কায়ন মূল্য কমানো হলেও সব চালান ওই মূল্যে শুল্কায়ন হবে না। পণ্যের মান, ব্র্যান্ড ও ঘোষিত মূল্যের ভিত্তিতে এর চেয়ে বেশি মূল্যে শুল্কায়ন হতে পারে। সে ক্ষেত্রে সম্ভাব্য রাজস্বঘাটতিও কমে আসবে।

আমদানি পর্যায়ে শুল্ক-কর প্রথমে পরিশোধ করেন আমদানিকারকেরা। পরে সেই ব্যয় যুক্ত হয় খুচরা বিক্রয়মূল্যে। ফলে আমদানিতে খরচ কমলে বাজারেও দাম কমার সুযোগ তৈরি হয়। তবে বাস্তবে ভোক্তারা কতটা সুবিধা পাবেন, তা নির্ভর করবে আমদানিকারক, পরিবেশক ও খুচরা বিক্রেতারা কতটা মূল্য সমন্বয় করেন, তার ওপর।

সৌন্দর্যচর্চার সব পণ্যে ছাড় দেয়নি সরকার। লিপস্টিক, ফেসওয়াশ, ত্বকের ক্রিম ও ময়েশ্চার লোশনে শুল্কায়ন মূল্য কমানো হলেও ভ্রু সাজানোর পণ্য এবং হাত-পায়ের সৌন্দর্যচর্চায় ব্যবহৃত কয়েকটি পণ্যে আগের হারই বহাল রাখা হয়েছে। সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের বাড়ানো ন্যূনতম শুল্কায়ন মূল্য এসব পণ্যে অপরিবর্তিত রাখা হয়েছে। ফলে এ খাতের আমদানিকারকেরা নতুন কোনো সুবিধা পাবেন না। তবে লিপ লাইনার, লিপ গ্লস ও লিপ জেল জাতীয় পণ্যে ন্যুনতম শুল্কায়ন মূল্য কেজিপ্রতি ২০ ডলার থেকে বাড়িয়ে ৩০ ডলার করা হয়েছে। এতে সরকারের রাজস্ব আয় বাড়বে।

বাজেটে শুল্ক-করসংক্রান্ত প্রস্তাব সাধারণত তাৎক্ষণিকভাবে কার্যকর হয়। সে হিসেবে নতুন ন্যূনতম শুল্কায়ন মূল্য বাজেট ঘোষণার দিন তথা বৃহস্পতিবার থেকেই কার্যকর হচ্ছে।

সাধারণ জিজ্ঞাসা

নতুন বাজেটে কোন পণ্যগুলোতে শুল্ক-কর ছাড় দেওয়া হয়েছে?
লিপস্টিক, ত্বকের ক্রিম, ময়েশ্চার লোশন ও চার ধরনের ফেসওয়াশসহ সাত শ্রেণির পণ্যে ন্যূনতম শুল্কায়ন মূল্য কমানো হয়েছে।
ন্যূনতম শুল্কায়ন মূল্য কমানো হলে কত টাকা রাজস্ব আয় কমবে?
চলতি ২০২৫-২৬ অর্থবছরের ১ জুলাই থেকে গত বুধবার পর্যন্ত এই সাত শ্রেণির পণ্য আমদানিতে শুল্কায়ন মূল্য ছিল ৪০৫ কোটি টাকা। তার বিপরীতে সরকারের মোট রাজস্ব আদায় হয়েছে প্রায় ৬৪২ কোটি টাকা।
ন্যূনতম শুল্কায়ন মূল্য কমানো হলে ভোক্তারা কতটা সুবিধা পাবে?
বাস্তবে ভোক্তারা কতটা সুবিধা পাবেন, তা নির্ভর করবে আমদানিকারক, পরিবেশক ও খুচরা বিক্রেতারা কতটা মূল্য সমন্বয় করেন, তার ওপর।

বিষয়

মন্তব্য

আরও: অর্থনীতি

সব দেখুন →
মার্কিন কেন্দ্রীয় ব্যাংক তৃতীয় বছরে প্রথমবারের মতো আগ্রহের হার বাড়াতে পারে
অর্থনীতি

মার্কিন কেন্দ্রীয় ব্যাংক তৃতীয় বছরে প্রথমবারের মতো আগ্রহের হার বাড়াতে পারে

বলিভিয়া আইএমএফ ত্রাণের বিনিময়ে ২০২৭ সালের মধ্যে জ্বালানি সাবসিডি বন্ধ করবে
অর্থনীতি

বলিভিয়া আইএমএফ ত্রাণের বিনিময়ে ২০২৭ সালের মধ্যে জ্বালানি সাবসিডি বন্ধ করবে

AI's role cannot be overlooked in building trillion-dollar economy: Rehan Asif   | Business
অর্থনীতি

এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যে এআইয়ের ভূমিকা অপরিহার্য: রেহান আসিফ

Argentine industry reels from Milei's free-market revolution | Business
অর্থনীতি

আর্জেন্টিনার শিল্পখাতে মাইলির মুক্ত-বাজার নীতির ফলে দুর্দশা

Brent oil passes $100 on Mideast flare-up, stoking inflation fears | Business
অর্থনীতি

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় ব্রেন্ট তেলের দাম $১০০ ছাড়িয়েছে, মুদ্রাস্ফীতির উদ্বেগ বাড়ল

Bond yields jump despite $6 bn US government intervention | Business
অর্থনীতি

মার্কিন বন্ডের উপর ছাড় হার বাড়ছে, বন্ড বায়ব্যাক সত্ত্বেও

Carney touts Canada 'pivot' away from US as Trump levels new threat | Business
অর্থনীতি

কানাডা মার্কিন অর্থনৈতিক বন্ধন থেকে দূরে চলে যাচ্ছে বলে কারনির দাবি

ECB meets, weighing a tricky balance between savers and spenders | Business
অর্থনীতি

ইসিবি মিটিং শুরু: মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বাড়ানোর সম্ভাবনা

Price fall in large-cap drives stocks down | Business
অর্থনীতি

বড় ক্যাপের মূল্যপতনে স্টক বাজারে লেনদেন হ্রাস, ডিসেক্স ৫,৫৩৯-এ বন্ধ

সর্বশেষ সংবাদ

Sri Lanka's famed beach shack battles demolition | International
আন্তর্জাতিক

শ্রীলঙ্কার বিখ্যাত বিচ ওয়াডিয়া শ্যাক ধ্বংসের হুমকির মুখে

মার্কিন গণতন্ত্রের পতন বিশ্বব্যাপী কর্তৃত্ববাদীদেরকে উৎসাহিত করছে: প্রতিবেদন
আন্তর্জাতিক

মার্কিন গণতন্ত্রের পতন বিশ্বব্যাপী কর্তৃত্ববাদীদেরকে উৎসাহিত করছে: প্রতিবেদন

মার্কিন শীর্ষ আদালত ট্রাম্পের ডাকযোগে ভোট নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করল
আন্তর্জাতিক

মার্কিন শীর্ষ আদালত ট্রাম্পের ডাকযোগে ভোট নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করল

Sunderland embark on European adventure after decades in doldrums | Sports
খেলা

সান্ডারল্যান্ডের ইউরোপীয় অভিযান: দশকের অনিশ্চয়তার পর নতুন আবিষ্কার

Houthi attack in southern Saudi Arabia wounds 13: Riyadh-led coalition | International
আন্তর্জাতিক

সৌদি আরবের দক্ষিণে হৌথি আক্রমণে আহত ১৩ বেসামরিক নাগরিক

US judge postpones new visa rules for foreign students, journalists | International
আন্তর্জাতিক

মার্কিন বিচারক স্থগিত করলেন বিদেশি ছাত্র ও সাংবাদিকদের জন্য নতুন ভিসা নিয়ম

নিউজিল্যান্ডের কর্তৃপক্ষ শিশু অপহরণ মামলায় লাল ফ্ল্যাগ উপেক্ষা করেছিল: তদন্ত প্রতিবেদন
আন্তর্জাতিক

নিউজিল্যান্ডের কর্তৃপক্ষ শিশু অপহরণ মামলায় লাল ফ্ল্যাগ উপেক্ষা করেছিল: তদন্ত প্রতিবেদন

Drone shot down by NATO over Lithuania | International
আন্তর্জাতিক

ন্যাটো যোদ্ধা বিমান লিথুয়ানিয়ার আকাশে ড্রোন ধ্বংস করেছে

Dhaka theatre festival celebrating 416 years of Dhaka city concludes | News
বিনোদন

ঢাকার ৪১৬ বছর উদযাপনে নয়দিনের থিয়েটার উৎসবের সমাপ্তি

Govt plans short, medium, long-term measures to tackle gas, power crises: Mahdi Amin | News Flash
বাংলাদেশ

মাহদী আমিন: গ্যাস ও বিদ্যুৎ সঙ্কট মোকাবেলায় সরকারের তিনধাপ পরিকল্পনা

BGB seizes contraband worth Tk 1.43cr in five drives | Others
বাংলাদেশ

বিজিবি পাঁচ অভিযানে জব্দ করলো ১.৪৩ কোটি টাকার চোরাই মাল

Bangladesh's Piton Industries strikes MoU to export EV bikes to Oman | Business
বাণিজ্য

পিটন ইন্ডাস্ট্রিজ ওমানে ইভি বাইক রপ্তানি ও প্রযুক্তি বিনিময়ের জন্য এমওইউ স্বাক্ষর করল

DU forms three committees to investigate DUCSU activities | Others
শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয় ডুকসুর বিতর্কিত কার্যকলাপ তদন্তের জন্য তিন কমিটি গঠন করেছে

PM pledges to support people's democratic, political rights | Int
রাজনীতি

আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে প্রধানমন্ত্রী গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকার সমর্থনের প্রতিশ্রুতি দিলেন

Control room set up to monitor fertiliser supply, stock, distribution | Others
বাংলাদেশ

সারের বণ্টন ও স্টক নিয়ন্ত্রণে ডিএইচসি চালু করল নিয়ন্ত্রণ কক্ষ

Country's existing democracy cannot be taken back to its previous state: Rizvi | Int
রাজনীতি

বিএনপির দাবি: রাজনৈতিক সংঘাতে দেশের গণতন্ত্র পূর্ব অবস্থায় ফিরবে না

JnU VC formally opens inter-university business case competition | News
শিক্ষা

জাগানাথ বিশ্ববিদ্যালয়ে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যবসায়িক কেস প্রতিযোগিতা