দ্য পালস টুডে
EN
ব্রেকিং

২০২৬-২৭ অর্থবছরে ৪১ লাখ পরিবার পাবে ফ্যামিলি কার্ড, ভাতা ও সহায়তা বাড়বে

আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় ৪১ লাখ নারীকে মাসে ২ হাজার ৫০০ টাকা করে ভাতা প্রদানের ঘোষণা দিয়েছে সরকার।

লিখেছেন নিজস্ব প্রতিবেদক মিনিট পড়া
শেয়ার
২০২৬-২৭ অর্থবছরে ৪১ লাখ পরিবার পাবে ফ্যামিলি কার্ড, ভাতা ও সহায়তা বাড়বে

আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় ৪১ লাখ নারীকে মাসে ২ হাজার ৫০০ টাকা করে ভাতা প্রদানের ঘোষণা দিয়েছে সরকার। সেই সঙ্গে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ও দুরারোগ্য রোগে আক্রান্ত ব্যক্তিদের ভাতা ও আর্থিক সহায়তা বাড়ানোর প্রস্তাব এসেছে। ৬৫ বছর বা তদূর্ধ্ব সিনিয়র সিটিজেন তথা জ্যেষ্ঠ নাগরিকদের জন্য ট্রেনে সম্পূর্ণ বিনামূল্যে ভ্রমণ এবং মেট্রোরেলের ভাড়ায় ২৫ শতাংশ ছাড়ের ঘোষণাও দেওয়া হয়েছে।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণে নতুন বাজেটে ১ লাখ ৪৪ হাজার ৩৩৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন। আজ বৃহস্পতিবার তিনি জাতীয় সংসদে বাজেট পেশ করেন। চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে এ খাতে বরাদ্দের পরিমাণ ১ লাখ ২৬ হাজার ৭৩১ কোটি টাকা।

আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচি ‘ফ্যামিলি কার্ড’ প্রকল্পের আওতায় পরিবারের প্রধান নারী সদস্যকে মাসিক ২ হাজার ৫০০ টাকা ভাতা দেওয়া হবে। ২০৩০ সালের মধ্যে পর্যায়ক্রমে দেশব্যাপী এ কর্মসূচি সম্প্রসারণ করা হবে। আগামী অর্থবছরে ৪১ লাখ নারীকে ‘ফ্যামিলি কার্ড’ দিতে ১৪ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

বয়স্ক ভাতা কর্মসূচিতে বর্তমানে ৬১ লাখ ব্যক্তি মাসে ৬৫০ টাকা করে ভাতা পান। আগামী অর্থবছরে ভাতার পরিমাণ ৫০ টাকা বাড়িয়ে ৭০০ টাকা করা হচ্ছে। একই সঙ্গে উপকারভোগীর সংখ্যা ১ লাখ বাড়িয়ে ৬২ লাখ করা হবে।

বিধবা ও স্বামী নিগৃহীতা নারী ভাতা কর্মসূচিতে ভাতার পরিমাণ ৫০ টাকা বাড়িয়ে ৭০০ টাকা করা হচ্ছে। এ কর্মসূচিতে উপকারভোগীর সংখ্যা ১ লাখ বাড়িয়ে ৩০ লাখে উন্নীত করা হবে। প্রতিবন্ধী ব্যক্তিদের জন্যও বাড়ছে ভাতা ও শিক্ষা সহায়তা। বর্তমানে ৩৪ লাখ ৫০ হাজার প্রতিবন্ধী ব্যক্তি মাসে ৯০০ টাকা ভাতা পান। আগামী অর্থবছরে উপকারভোগীর সংখ্যা বাড়িয়ে ৩৮ লাখ এবং ভাতা ১ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে।

ক্যানসার, কিডনি রোগ, লিভার সিরোসিস, স্ট্রোকে পক্ষাঘাতগ্রস্ত, জন্মগত হৃদ্‌রোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ব্যক্তিদের জন্য আর্থিক সহায়তা দ্বিগুণ করা হচ্ছে। বর্তমানে এককালীন ৫০ হাজার টাকা সহায়তা দেওয়া হলেও আগামী অর্থবছরে তা বাড়িয়ে ১ লাখ টাকা করা হবে। একই সঙ্গে উপকারভোগীর সংখ্যা ৬০ হাজার থেকে বাড়িয়ে ৬৫ হাজার করা হবে।

আপনার প্রতিক্রিয়া

এই খবরটি কি সহায়ক ছিল?

সংবাদ ফ্রি রাখতে পাশে দাঁড়ান

আমরা পাঠকের সেবা করি, বিজ্ঞাপনদাতার নয়। যারা সংবাদের জন্য টাকা দেন, তারাই এর দিকনির্দেশনা ঠিক করেন — সিদ্ধান্ত আপনার।

১০ টাকা থেকে ডোনেশন শুরু →

সাধারণ জিজ্ঞাসা

ফ্যামিলি কার্ড কী?
ফ্যামিলি কার্ড একটি সরকারি কর্মসূচি যার আওতায় পরিবারের প্রধান নারী সদস্যকে মাসিক ভাতা প্রদান করা হবে।
বয়স্ক ভাতার পরিমাণ কত?
বয়স্ক ভাতার পরিমাণ ৭০০ টাকা করা হচ্ছে।

এই খবর নিয়ে এআই-কে জিজ্ঞাসা করুন

মন্তব্য

আরও: বাংলাদেশ

সব দেখুন →
সুন্দরবনে অস্ত্রসহ জোনাব বাহিনীর তিন সদস্য আটক: কোস্টগার্ড
বাংলাদেশ

সুন্দরবনে অস্ত্রসহ জোনাব বাহিনীর তিন সদস্য আটক: বাংলাদেশ কোস্টগার্ড

সুন্দরবনে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে তিনজনকে অস্ত্র, গোলাবারুদসহ আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

মিনিট পড়া
বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহী ইইউ, শিক্ষায় সহযোগিতা বাড়াবে এসিইউ
বাংলাদেশ

ইইউ ও এসিইউ বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিয়োগে আগ্রহী, শিক্ষায় সহযোগিতা বাড়বে

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজ (এসিইউ) বাংলাদেশের সঙ্গে দক্ষ কর্মী ও শিক্ষায় সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছে।

মিনিট পড়া
প্রধানমন্ত্রীর পর এবার রাতের ঢাকায় বর্জ্য তদারকিতে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
বাংলাদেশ

রাতের ঢাকায় বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শনে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বুধবার রাতে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা হুমায়ুন কবীরকে সঙ্গে নিয়ে কাকলী এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করেন।

মিনিট পড়া
ঢাকার বিজয় সরণিতে সড়ক দুর্ঘটনায় নিহত এক
বাংলাদেশ

ঢাকার বিজয় সরণিতে মাইক্রোবাসের আঘাতে নিহত ইয়াকুব আলী

রাজধানীর বিজয় সরণিতে গতকাল বুধবার মধ্যরাতে মাইক্রোবাসের ধাক্কায় ইয়াকুব আলী (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

মিনিট পড়া

সর্বশেষ সংবাদ

যশোরে পাটওয়ারীর দিকে ডিম নিক্ষেপ ও গাড়িবহরে হামলার অভিযোগ এনসিপির
রাজনীতি

যশোরে পাটওয়ারীর দিকে ডিম নিক্ষেপ ও গাড়িবহরে হামলার অভিযোগ

যশোরের বেনাপোলের সাদিপুর এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর দিকে ডিম নিক্ষেপ ও গাড়িবহরে হামলার অভিযোগ করেছে দলটি।

মিনিট পড়া
মাইকেল জ্যাকসন কি সত্যি শিশুকে যৌন নির্যাতন করেছিলেন
বিনোদন

মাইকেল জ্যাকসনের যৌন নিপীড়নের অভিযোগ: নতুন নেটফ্লিক্স তথ্যচিত্র সিরিজ নিয়ে বিতর্ক

মাইকেল জ্যাকসনের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ নিয়ে নতুন নেটফ্লিক্স তথ্যচিত্র সিরিজ 'মাইকেল জ্যাকসন: দ্য ভারডিক্ট' জটিল বিতর্ক সৃষ্টি করেছে।

মিনিট পড়া
ইরানের সঙ্গে চুক্তি মেনে নেওয়া ছাড়া নেতানিয়াহুর সামনে ‘কোনো বিকল্প নেই’
আন্তর্জাতিক

নেতানিয়াহুর কাছে ইরানের সঙ্গে চুক্তি মেনে নেওয়া ছাড়া বিকল্প নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ইরানের সঙ্গে যে চুক্তিই করা হোক না কেন তা মেনে নিতে হবে।

মিনিট পড়া
১৩৫৯৯ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগ: প্রস্তাবিত এমসিকিউ পরীক্ষায় সংস্কার প্রয়োজন
চাকরি

১৩৫৯৯ শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান নিয়োগের জন্য এমসিকিউ পরীক্ষায় সংস্কার প্রয়োজন

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহকারী সুপার পদে মোট ৮৬ হাজার ৪৪৫ জন আবেদন করেছেন।

মিনিট পড়া
ছয় বছরের মধ্যে ইরানের তেল রপ্তানি সর্বনিম্ন, মার্কিন নৌ অবরোধের জের
বাণিজ্য

মার্কিন নৌ অবরোধের কারণে ইরানের তেল রপ্তানি ছয় বছরের সর্বনিম্ন

মার্কিন নৌ অবরোধের কারণে গত মে মাসে ইরানের অপরিশোধিত তেল রপ্তানি ছয় বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

মিনিট পড়া
সাহাবিরা কেন এত সাহসী ছিলেন
ধর্ম

সাহাবিদের সাহসিকতার রহস্য: আল্লাহর ওপর নির্ভরতা এবং সত্যের প্রতি অঙ্গীকার

সাহাবিরা কেন এত সাহসী ছিলেন, এর কারণ তাঁদের আল্লাহর ওপর নির্ভরতা ও সত্যের প্রতি নিষ্ঠা।

মিনিট পড়া