দ্য পালস টুডে
EN
ব্রেকিং
ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ২০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৯ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৬ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)সাদিপুর ইউনিয়নের জলাবদ্ধতা দূর করবেন সজীব: ৫০ হাজার মানুষের আশা জাগলোফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৫ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১২ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১১ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৮ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৭ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)এডিবি-এর নতুন কান্ট্রি ডিরেক্টর হিসেবে কিংফেং ঝাং নিযুক্তমার্কিন হামলায় কেশম দ্বীপে তিনজন নিহত: ইরানি মিডিয়ার দাবিমধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বৈদ্যুতিক গাড়ির বিক্রি বৃদ্ধি: আইইএরাজধানীতে ২৪ ঘণ্টার অভিযানে ৫২৯ জন অপরাধী আটক - ডিএমপিআবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস: দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনাআইএস দাবি করলো আফগানিস্তানে তালেবান নেতা জাবিহুল্লাহ আমিরির হত্যামার্কিন যুক্তরাষ্ট্রের ইরানে ভারী আক্রমণ, ইরানি শহরগুলোতে আঘাতদশ বছরে দ্বিতীয়বার দক্ষিণপশ্চিম জাপানে বড় ভূকম্প, ২৮ জন নিহতনওগাঁ সড়ক দুর্ঘটনায় শিক্ষকের মৃত্যু: রাস্তার অবস্থা ও চালকের অবহেলা দায়ীবন্দরবানে বন্যাপীড়িত ২৩৬ পরিবারকে দেওয়া হল আর্থিক সহায়তামধ্যপ্রাচ্যের উত্তেজনায় তেলের দাম বৃদ্ধি, দক্ষিণ কোরিয়ার শেয়ারবাজারে প্রভাবরাশিয়ার হামলায় ইউক্রেনে ৮ জন নিহত, বেশি আহতজাপানের কুমামোটো ভূমিকম্পে মৃতের সংখ্যা ২৮-এ উঠল, বেঁচে যাওয়া লোকেরা তাপদাহে জমকালোরাশিয়া-অধিকৃত ক্রিমিয়ায় ড্রোন হামলা ও ব্ল্যাকআউট বৃদ্ধির মধ্যে উত্তাপঘন গ্রীষ্মক্রিমিয়া: রুশ অধিকৃত উপদ্বীপ সম্পর্কে পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয়

ট্রাম্পের হুমকি: ইরানের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র

মঙ্গলবার দিবাগত রাতে দুই পক্ষ পাল্টাপাল্টি হামলা চালানোর পর বুধবার এ ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।

লিখেছেন নিজস্ব প্রতিবেদক
শেয়ার
ইরানে আবার ‘কঠোর’ আঘাত হানবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ইরানে ‘কঠোর’ আঘাত হানার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার দিবাগত রাতে দুই পক্ষ পাল্টাপাল্টি হামলা চালানোর পর বুধবার এ ঘোষণা দেন তিনি।

ওয়াশিংটনের স্থানীয় সময় বুধবার ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমরা গতকাল তাদের ওপর কঠোর আঘাত হেনেছি এবং আজকেও তাদের ওপর কঠোর আঘাত হানতে যাচ্ছি।’ ইরানের প্রতি চুক্তিতে সই করারও আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্পের এই ঘোষণার পর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক্সে এক পোস্টে বলেছেন, যে কোনো চাপ বা হুমকির বিরুদ্ধে ইরান কঠোরভাবে দাঁড়াবে।

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের একটি সামরিক হেলিকপ্টার ভূপাতিত হওয়ার পর মঙ্গলবার দিবাগত রাতে মার্কিন বাহিনী ইরানের বিভিন্ন নিশানায় বিমান হামলা চালায়। জবাবে জর্ডান, কুয়েত ও বাহরাইনে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান।

পাল্টাপাল্টি হামলার পর বুধবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, চুক্তির দর-কষাকষিতে ইরান সময় ক্ষেপণ করছে। এ জন্য দেশটিকে মূল্য দিতে হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করছে অভিযোগ করে ইরানের পক্ষ থেকে বলা হয়, তারা ওয়াশিংটনের সঙ্গে ‘কূটনৈতিক যোগাযোগ’ পুনর্মূল্যায়ন করবে।

নতুন করে এই উত্তেজনার মধ্যেও ওয়াশিংটন ও তেহরানকে আলোচনায় ফেরাতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তারই অংশ হিসেবে বুধবার কাতারের একটি প্রতিনিধিদল ইরানের রাজধানী তেহরানে গেছে।

কূটনৈতিক একটি সূত্র সিএনএনকে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করে কাতারের প্রতিনিধিরা বাকি মতপার্থক্য কমিয়ে আনতে ইরানিদের সঙ্গে বৈঠক করতে বুধবার সকালে তেহরান পৌঁছান। মার্কিন এক কর্মকর্তা বলেন, ‘আমি মনে করি, পাল্টাপাল্টি হামলা আলোচনাকে ক্ষতিগ্রস্ত করবে না।’

মধ্যপ্রাচ্যবিষয়ক বিশ্লেষক ইলাইজা ম্যাগনিয়ার আল-জাজিরাকে বলেন, কোনো পক্ষই ‘অন্তহীন’ যুদ্ধে জড়াতে চায় না। কারণ, এতে দুই পক্ষের বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একযোগে ইরানে আগ্রাসন শুরু করে। এর ৪০ দিনের মাথায় ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় ওয়াশিংটন-তেহরান সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হয়। ১১ ও ১২ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দুই দেশের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে প্রায় ২১ ঘণ্টার বৈঠক কোনো সমঝোতা ছাড়া শেষ হয়। এর পর থেকে তাদের মধ্যে দ্বিতীয় বৈঠকের চেষ্টা চলছে।

সাময়িক যুদ্ধবিরতির মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা চালালেও সেগুলো এবারের মতো এতটা বড় মাত্রায় ছিল না। তা ছাড়া ৮ এপ্রিলের পর গত রবি ও সোমবার ইরান-ইসরায়েলের মধ্যে প্রথমবারের মতো পাল্টাপাল্টি হামলা হয়।

সেন্টকম জানায়, মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে হরমুজ প্রণালির ওমান উপকূলে ইরানের ড্রোন হামলায় যুক্তরাষ্ট্রের একটি অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। পরে প্রায় দুই ঘণ্টা অভিযান চালিয়ে দুই ক্রুকে নিরাপদে উদ্ধার করা হয়।

ওয়াশিংটনের ভাষ্যমতে, হেলিকপ্টার হারানোর প্রতিশোধ নিতে হরমুজ উপকূলে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় প্রায় চার ঘণ্টা হামলা চালানো হয়। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বলেন, ইরানের প্রায় ২০টি নিশানায় হামলা চালানো হয়েছে।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানায়, হরমুজ উপকূলে কেশম দ্বীপ ও সিরিক বন্দর এলাকায় যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে। ইরানের সংবাদমাধ্যমগুলো দেশটির বন্দরনগরী বন্দর আব্বাস ও হরমুজ প্রণালির প্রবেশমুখে জাস্কের কাছেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে।

আইআরজিসি দাবি করেছে, মার্কিন হামলার জবাবে তারা ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বাহরাইন, কুয়েত ও জর্ডানে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে। মোট ২১টি নিশানায় এসব হামলা চালানো হয়েছে।

আইআরজিসি আরও জানায়, জর্ডানে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল-আজরাক ঘাঁটির চারটি স্থাপনায় তারা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছে। লক্ষ্যবস্তুর মধ্যে এফ-৩৫ যুদ্ধবিমানের হ্যাঙ্গার ও একটি কমান্ড ও নিয়ন্ত্রণকেন্দ্রও ছিল।

প্রাথমিক মূল্যায়নের কথা উল্লেখ করে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বলেন, ইরানের ছোড়া প্রায় সব ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করা হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

জর্ডানের সামরিক বাহিনী জানায়, আল-আজরাক ঘাঁটির দিকে ছোড়া পাঁচটি ক্ষেপণাস্ত্র তারা ভূপাতিত করেছে। এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

কুয়েত ও বাহরাইন আকাশপথে হামলা প্রতিহতের কথা জানিয়েছে। কুয়েতে যুক্তরাষ্ট্রের একটি বড় বিমানঘাঁটিসহ কিছু গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা রয়েছে। আর বাহরাইনে রয়েছে এ অঞ্চলে মার্কিন নৌবাহিনীর সদর দপ্তর।

যুদ্ধ শুরুর পর থেকে বিদ্যুৎকেন্দ্র ও সেতুর মতো ইরানের বেসামরিক স্থাপনায় হামলার হুমকি দিয়ে আসছেন ট্রাম্প। বুধবার তিনি একই হুমকির পুনরাবৃত্তি করে ফক্স নিউজকে বলেন, তেহরান চুক্তিতে সই করতে রাজি না হলে তিনি ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুগুলোকে লক্ষ্য করে নতুন হামলার নির্দেশ দিতে পারেন।

এদিন প্রায় আধা ঘণ্টার ব্যবধানে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ইরান নিয়ে দুটি পোস্ট দেন ট্রাম্প। প্রথমটিতে ট্রাম্প দর-কষাকষিতে দেরি করায় ইরানকে মূল্য চোকাতে হবে উল্লেখ করে লেখেন, ‘ইরানের সামরিক বাহিনী পুরোপুরি বিশৃঙ্খল অবস্থায় রয়েছে। তাদের নৌবাহিনী ও বিমানবাহিনীর বড় অংশের কার্যত আর কোনো অস্তিত্বই নেই।...মধ্যপ্রাচ্যের মোড়লের মৃত্যু ঘটেছে।’

পরের পোস্টে ট্রাম্প দাবি করেন, ‘ইরান কোনো ব্যবসাই করতে পারছে না, তারা সামরিক বাহিনীর বেতন বা অন্য কোনো বিল পরিশোধ করতে পারছে না। তারা দ্রুত একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হচ্ছে।’

ওয়াশিংটনের সঙ্গে তেহরানের কূটনৈতিক যোগাযোগ পুনর্মূল্যায়ন করার কথা উল্লেখ করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, যেকোনো কূটনৈতিক প্রক্রিয়ার জন্য ন্যূনতম একটি স্থিতিশীল পরিবেশ থাকা প্রয়োজন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি মঙ্গলবার রাতে এক্সে এক পোস্টে লেখেন, ‘যুদ্ধক্ষেত্রে পরাজয়ের মুখোমুখি হওয়ার পরও যুক্তরাষ্ট্র আমাদের দৃঢ়তা ও সংকল্পকে পরীক্ষা করার পথ বেছে নিয়েছে। আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনী যেকোনো হামলা বা হুমকির জবাব দেবে। নিরাপদ থাকতে চাইলে আমাদের অঞ্চল ছেড়ে চলে যান।’

সাধারণ জিজ্ঞাসা

ট্রাম্প ইরানে কি ধরনের আঘাত হানতে চাচ্ছেন?
ট্রাম্প ইরানে আরও কঠোর আঘাত হানতে চাচ্ছেন।

বিষয়

মন্তব্য

আরও: আন্তর্জাতিক

সব দেখুন →
'It's exhausting': southwest Japan deals with second big quake in 10 years | International
আন্তর্জাতিক

দশ বছরে দ্বিতীয়বার দক্ষিণপশ্চিম জাপানে বড় ভূকম্প, ২৮ জন নিহত

Japan quake toll hits 28 as survivors struggle in heat | International
আন্তর্জাতিক

জাপানের কুমামোটো ভূমিকম্পে মৃতের সংখ্যা ২৮-এ উঠল, বেঁচে যাওয়া লোকেরা তাপদাহে জমকালো

Drones and blackouts inflict a tense summer on Russia-annexed Crimea | International
আন্তর্জাতিক

রাশিয়া-অধিকৃত ক্রিমিয়ায় ড্রোন হামলা ও ব্ল্যাকআউট বৃদ্ধির মধ্যে উত্তাপঘন গ্রীষ্ম

Rushdie assailant convicted of terrorism charges: US Justice Dept | International
আন্তর্জাতিক

সালমান রুশদির হামলাকারী হাদি মাতারকে মার্কিন বিচার বিভাগ আতঙ্কবাদের অভিযোগে দোষী সাব্যস্ত

Helicopter crash in Argentina kills seven | International
আন্তর্জাতিক

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় সাতজন নিহত, অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ চলাকালীন ঘটনা

Bolivia prosecutor orders arrest of ex-leader Morales over protests | International
আন্তর্জাতিক

বলিভিয়ায় প্রতিবাদ উস্কে দেওয়ার অভিযোগে মোরালেসের গ্রেফতারি পরোয়ানা

Australian regulator says Telegram breached online safety law | International
আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ায় টেলিগ্রামের বিরুদ্ধে মামলা: নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগ

El Salvador issues 1,048-year sentences to gang members | International
আন্তর্জাতিক

এল সালভাদোরে গ্যাং সদস্যদের মাদক ও অর্থ পাচারের জন্য ১,০৪৮ বছর কারাদণ্ড

'Heavy wave' of US strikes against Iran completed: CENTCOM | International
আন্তর্জাতিক

মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে বড় আক্রমণ চালিয়েছে: সেন্টকম

সর্বশেষ সংবাদ

127 underprivileged people receive bicycles, wheelchairs, sewing machines in Dinajpur | District
বাংলাদেশ

দিনাজপুরে ১২৭ অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হলো সাইকেল, হুইলচেয়ার, সেলাই মেশিন

BGB seizes 20,000 yaba tablets in Bandarban | District
বাংলাদেশ

বান্দরবানে বিজিবি ২০ হাজার যাবা ট্যাবলেট সহ দুই ব্যক্তি আটক

Cuba says three quarters of hotels shuttered | Business
অর্থনীতি

মার্কিন নিষেধাজ্ঞা ও জ্বালানি সংকটে কিউবার তিন-চতুর্থাংশ হোটেল বন্ধ

AI data centre supplier Zhongji InnoLight falls on Hong Kong debut      | Business
বাণিজ্য

হংকংয়ে অভূতপূর্ব আইপিওর পর জংজি ইনোলাইটের শেয়ার দুর্বল শুরু

Stokes should return for 'one more Ashes': Australia coach McDonald | Sports
খেলা

অস্ট্রেলিয়ার কোচ ম্যাকডোনাল্ডের মতে, স্টোকসের অবসর থেকে ফিরে আসার সম্ভাবনা রয়েছে

New Zealand foreign minister in racism row with Chinese ambassador | International
আন্তর্জাতিক

চীনের রাষ্ট্রদূত নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীর বর্ণবাদী মন্তব্যে প্রতিবাদ করেছেন

US military launches 'powerful' retaliatory strikes on Iran | News Flash
আন্তর্জাতিক

মার্কিন সেনাবাহিনী ইরানের বিরুদ্ধে শক্তিশালী প্রতিশোধমূলক আক্রমণ চালিয়েছে

Bangladesh-Japan PPP Platform includes new infrastructure projects | News Flash
বাংলাদেশ

বাংলাদেশ-জাপান পিপিপি প্ল্যাটফর্মে নতুন অবকাঠামো প্রকল্প অন্তর্ভুক্ত

Samsung operating profit up 1,800% in second quarter on AI boom | Business
বাণিজ্য

স্যামসাংয়ের দ্বিতীয় ত্রৈমাসিকে বিপুল লাভ: এআই বুমের প্রভাব

FIFA proposal 'an opportunity but not an obligation', says Infantino | Sports
খেলা

ইনফ্যান্টিনোর বক্তব্য: ফিফা ওয়ার্ল্ড কাপের বাণিজ্যিক উপকারগুলো ব্যবহারের প্রস্তাব 'সুযোগ কিন্তু বাধ্যবাধকতা নয়'

Police HQ orders fair case investigations, swift action against criminals | Others
বাংলাদেশ

পুলিশ হেডকোয়ার্টার্স অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে

Six held with fertilizer being smuggled to Myanmar | Others
বাংলাদেশ

মায়ানমারে পাচারের জন্য নেওয়া সারসহ ছয়জন আটক, নোয়াখালীতে উপকূলরক্ষী বাহিনীর অভিযান

Govt pursuing structural reforms for sustainable LDC graduation: Muktadir  | News
বাণিজ্য

বাংলাদেশের এলডিসি থেকে স্নাতক হওয়ার লক্ষ্যে সরকারের কাঠামোগত সংস্কার উদ্যোগ