দ্য পালস টুডে
EN
ব্রেকিং
ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ২০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৯ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৬ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)সাদিপুর ইউনিয়নের জলাবদ্ধতা দূর করবেন সজীব: ৫০ হাজার মানুষের আশা জাগলোফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৫ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১২ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১১ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৮ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৭ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)মুক্তিযুদ্ধের ইতিহাস সঠিকভাবে নথিভুক্ত করতে হবে: অভিনেতা রাষ্ট্রপতিমারাডোনার 'হ্যান্ড অফ গড' বল নিলামে যাচ্ছে, অনুমানমূলক মূল্য $10 মিলিয়নসার্বিয়ায় জেলেন্সকির ভ্রমণ: রাশিয়ার সঙ্গী দেশে প্রথম পদক্ষেপআমেরিকান আপিল কোর্ট থামিয়েছে ট্রাম্পের হোয়াইট হাউজ ব্যালরুম প্রকল্পনারসিংদিতে মাদকাশক্ত দুজনকে তিন মাস কারাদণ্ড ও জরিমানাসুন্দরবনের মৎসজীবীদের জন্য প্রথমবারের মতো সরকারি খাদ্য সহায়তাএমটিএবি নেতৃবৃন্দ রাজশাহী সিটি কর্পোরেশন প্রশাসকের সাথে বৈঠক করেনডব্লিউএইচও কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে এরভেবো ভ্যাকসিন ট্রায়ালের আহ্বানট্রাম্পের প্রাক্তন আইনজীবী টড ব্ল্যাঞ্চ মার্কিন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিশ্চিতরাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগে ছাত্রছাত্রীর সাধারণ সভা ও পুরস্কার প্রদানচট্টগ্রাম সফরে বাংলা কিউআর প্রচারে যোগ দিলেন বাংলাদেশ ব্যাঙ্কের চেয়ারম্যানজুলাই উত্থান গণতন্ত্রের অগ্রগতির অপারাজেয় সুযোগ প্রদান করেছে: তথ্যমন্ত্রীকৃষকরা শস্য সংরক্ষণ করে পছন্দসই সময়ে বিক্রি করতে পারবেন: মিলনবাগেরহাটের মোল্লাহাটে তরুণীর মৃতদেহ পাওয়া গেলমেক্সিকো এবং পেরুর মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠিত

প্রেমিকের সহায়তায় স্বামীকে খুন, স্ত্রীর ছিনতাই নাটকের রহস্য উন্মোচিত

মধ্যপ্রদেশের ভিন্দ জেলায় এক তরুণী তাঁর প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

লিখেছেন নিজস্ব প্রতিবেদক
শেয়ার
প্রেমিকের সহায়তায় স্বামীকে খুন, স্ত্রীর ‘ছিনতাই নাটকের’ রহস্য বেরিয়ে এল যেভাবে

মধ্যপ্রদেশের ভিন্দ জেলায় ২৩ বছর বয়সী এক তরুণী তাঁর প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। শুধু তা-ই নয়, হত্যাকাণ্ডটিকে আড়াল করতে তিনি একে একটি ছিনতাইয়ের ঘটনা হিসেবে সাজানোর চেষ্টা করেন। পুলিশ এ তথ্য জানিয়েছে।

মাত্র কয়েক দিন আগে রাজ্যের ধর জেলাতেও ঠিক একই ধরনের একটি ঘটনা ঘটেছিল। পুলিশ জানায়, ভিন্দ জেলার আটের থানা এলাকায় এ অপরাধ সংঘটিত হয়। গত শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেলা পুলিশ সুপার (এসপি) অসিত যাদব বলেন, অভিযুক্ত নারী রুবি ও তাঁর প্রেমিক বিশাল বিমলকে (২১) গ্রেপ্তার করা হয়েছে। তবে এ হত্যাকাণ্ডে সহায়তাকারী অপর এক ব্যক্তি এখনো পলাতক।

এর আগে গত ৮ এপ্রিল পুলিশকে জানানো হয় যে নীলেশ জাটভ (২৭) নামের এক ব্যক্তি তাঁর স্ত্রী রুবি ও সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে যাওয়ার সময় অজ্ঞাতপরিচয় ডাকাতেরা তাঁকে গুলি করে হত্যা করেছেন। রুবি প্রথমে পুলিশকে বলেছিলেন, তাঁরা যমনা গ্রাম থেকে খারিকায় ফিরছিলেন। পথে রিদোলি-খারিকা সড়কে তাঁর ব্যাগ পড়ে যায়।

পুলিশ সুপার (এসপি) অসিত যাদব বলেন, রুবির দাবি অনুযায়ী তাঁর স্বামী মোটরসাইকেল থামালে তিনি ব্যাগটি তুলতে যান। ঠিক তখন পেছন থেকে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি এসে তাঁর স্বামীকে গুলি করে পালিয়ে যান। এ ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করে তদন্ত শুরু করে পুলিশ।

এসপি বলেন, তদন্ত চলাকালে রুবির বক্তব্য সন্দেহজনক মনে হয়। এরপর পুলিশ মনস্তাত্ত্বিক পদ্ধতিতে তাঁকে জিজ্ঞাসাবাদ করলে এ হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত হয়। পুলিশ জানায়, রুবি তাঁর আত্মীয় বিশাল বিমলের সঙ্গে প্রায় সাত বছর ধরে প্রেমের সম্পর্কে যুক্ত ছিলেন। তাঁরা হোয়াটসঅ্যাপ কল ও চ্যাটের মাধ্যমে সার্বক্ষণিক যোগাযোগ রাখতেন।

রুবির মনে হয়েছিল, তাঁদের এ সম্পর্কের ক্ষেত্রে তাঁর স্বামী একটি বড় বাধা। পূর্বপরিকল্পনা অনুযায়ী, স্বামীর সঙ্গে মোটরসাইকেলে যাওয়ার সময় রুবি নির্দিষ্ট জায়গায় ইচ্ছাকৃতভাবে নিজের ব্যাগটি ফেলে দেন এবং স্বামীকে গাড়ি থামাতে বলেন। নীলেশ গাড়ি থামালে বিশাল ও তাঁর সহযোগী তাঁকে গুলি করে হত্যা করেন।

পুলিশ কর্মকর্তা জানান, গ্রেপ্তার আসামিদের কাছ থেকে একটি ১২ বোরের দেশি পিস্তল, খালি কার্তুজ, একটি নম্বরবিহীন মোটরসাইকেল ও মুঠোফোন জব্দ করা হয়েছে। এই অপরাধে সহায়তাকারী রাজেশ কুশওয়াহ নামের অপর একজন এখনো পলাতক। তাঁকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

সম্প্রতি মধ্যপ্রদেশের ধর জেলাতেও একই ধরনের একটি ঘটনা ঘটেছে। সেখানে এক নারী তাঁর প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন করতে ভাড়াটে খুনি নিয়োগ করেছিলেন। ওই নারীও প্রথমে ঘটনাটিকে ডাকাতি বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেন। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে পরে অপরাধ স্বীকার করেন তিনি।

সাধারণ জিজ্ঞাসা

এই হত্যাকাণ্ডে কে কে গ্রেপ্তার হয়েছে?
অভিযুক্ত নারী রুবি ও তাঁর প্রেমিক বিশাল বিমলকে গ্রেপ্তার করা হয়েছে।
এই হত্যাকাণ্ডের পিছনে কি কারণ ছিল?
রুবি তাঁর প্রেমিকের সঙ্গে প্রায় সাত বছর ধরে প্রেমের সম্পর্কে যুক্ত ছিলেন। তাঁর স্বামী এই সম্পর্কের ক্ষেত্রে একটি বড় বাধা ছিলেন।

বিষয়

মন্তব্য

আরও: আন্তর্জাতিক

সব দেখুন →
Meta ordered to pay $567 mn in US over 'public nuisance' child harm | International
আন্তর্জাতিক

মার্কিন আদালত মেটাকে শিশু ক্ষতি কেসে ৫৬৭ মিলিয়ন ডলার জরিমানা করেছে

Thailand teen kills seven in home, school shooting | International
আন্তর্জাতিক

থাইল্যান্ডে কিশোরের নির্বিচারে গুলিচালনায় সাতজন নিহত, দুই আত্মীয় সহ পাঁচ স্কুল কর্মকর্তা মারা গেছেন

France recommends home isolation for close contacts of hantavirus case, risk  'low' | International
আন্তর্জাতিক

ফ্রান্সে হ্যান্টাভাইরাস রোগীর ঘনিষ্ঠ যোগাযোগকারীদের জন্য বাড়িতে থাকার পরামর্শ

সর্বশেষ সংবাদ

Reception, Scholarship ceremony held at RU EEE Department | News
শিক্ষা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগে ছাত্রছাত্রীর সাধারণ সভা ও পুরস্কার প্রদান

BB chief joins Bangla QR campaign during Chattogram visit | Business
বাণিজ্য

চট্টগ্রাম সফরে বাংলা কিউআর প্রচারে যোগ দিলেন বাংলাদেশ ব্যাঙ্কের চেয়ারম্যান

July Uprising opens unprecedented opportunity for institutionalizing democracy: Info Minister | News
রাজনীতি

জুলাই উত্থান গণতন্ত্রের অগ্রগতির অপারাজেয় সুযোগ প্রদান করেছে: তথ্যমন্ত্রী

Farmers will be able to store crops in cold storage and sell them at convenient times: Milon | News
বাংলাদেশ

কৃষকরা শস্য সংরক্ষণ করে পছন্দসই সময়ে বিক্রি করতে পারবেন: মিলন

চট্টগ্রাম মেয়রের নির্দেশে ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামত
বাংলাদেশ

চট্টগ্রাম মেয়রের নির্দেশে ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামত

Cambridge to review hiring process amid plagiarism row | International
শিক্ষা

প্লেজিয়ারিজমের অভিযোগের মাঝে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় নিয়োগ প্রক্রিয়া পর্যালোচনা করবে

1,498 tourist spots to be developed into tourism hubs: Afroza | News
অর্থনীতি

১,৪৯৮টি পর্যটন স্পট পর্যটন কেন্দ্রে উন্নীত করার উদ্যোগ

UNICEF-backed health evaluation meeting held in Barishal | News
স্বাস্থ্য

বারিশালে ইউনিসেফের সমর্থনে স্বাস্থ্য মূল্যায়ন বৈঠক অনুষ্ঠিত