নেপালের অ্যাথলেট হরি চন্দ্র গিরি চীনের ছোংছিংয়ে হাতে ভর দিয়ে মাত্র ৪৪.৭১ সেকেন্ডে ১০০ সিঁড়ি নেমে নতুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়লেন। ৩১ বছর বয়সী হরি চন্দ্র এর আগেও একাধিক গিনেস রেকর্ডের মালিক।
হরি চন্দ্র বললেন, ‘চীনে কয়েকটি বিখ্যাত সিঁড়ি রয়েছে। তাই এমন একটি ধারণা প্রমাণ করার জন্য এটিকেই উপযুক্ত জায়গা মনে হয়েছিল। আমি এটা দেখাতে চেয়েছিলাম, হাতের ওপর শরীরের ভারসাম্য রাখা নিয়ন্ত্রিত, সুনির্দিষ্ট, দ্রুত এবং নিরাপদ হতে পারে।’
হরি চন্দ্র এর আগে হাতে ভর দিয়ে সিঁড়ির ৫০ ধাপ নেমে আসার রেকর্ড গড়েছিলেন ১২.৬৫ সেকেন্ডে। তিনি পায়ের মাঝে ফুটবল রেখে হাতে ভর দিয়ে ১০ মিটার (৪.৪৯ সেকেন্ড) এবং ৫০ মিটার (২৫.৫৮ সেকেন্ড) হাঁটার রেকর্ডও করেছেন।


















