দ্য পালস টুডে
EN
ব্রেকিং
ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ২০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৯ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৬ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)সাদিপুর ইউনিয়নের জলাবদ্ধতা দূর করবেন সজীব: ৫০ হাজার মানুষের আশা জাগলোফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৫ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১২ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১১ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৮ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৭ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)চট্টগ্রামে অনলাইন জালিয়াতি কারবার ভেঙে ৬৩ বিদেশি নাগরিক গ্রেফতারকাঠমান্ডু ঘোষণাপত্র: অবৈধ বন্যপ্রাণী ব্যবসা রোধে আঞ্চলিক সহযোগিতাঅর্থনীতির ভঙ্গুর অবস্থা পুনরুদ্ধারে সরকারের চেষ্টা: শাহে আলমপ্রধানমন্ত্রী ঢাকা-১৭-এ মসজিদ ও মন্দিরের জন্য আর্থিক সহায়তা ঘোষণা করলেননিউ ইয়র্কে বিতর্কিত পরিবেশে ৯/১১ আক্রমণের ২৫তম বার্ষিকী পালিতডাঃ জাহিদ হোসেনের আশা, দিনাজপুরে আমন ধানের ফলন বেশি হবেডেঙ্গুতে আরও ২ জন মারা গেছেন, নতুন সংক্রমণের সংখ্যা ৭৯০চেক অ্যান্টিট্রাস্ট অফিস স্মার্টউইংস অধিগ্রহণে পেগাসাস এয়ারলাইন্সের অনুমতি দিলরাশিয়ার হুমকি: নাটোর অস্ত্র বসলে লিথুয়ানিয়ায় নিজস্ব পারমাণবিক নিশানাসেলিন ডিওনের মঞ্চে ফিরে আসার দীর্ঘ এবং ব্যথাদায়ক পথপুতিন-মোদির আলিঙ্গনের পর বাণিজ্য, শক্তি ও প্রতিরক্ষা নিয়ে আলোচনাআফ্রার আত্মহত্যায় রাহাত হোসেন জেলে পাঠানো, উস্কানির অভিযোগছিনতাই মামলায় অপরাধ দমনে আইন প্রয়োগের মাধ্যমে কর্তৃপক্ষ সক্রিয়নেপালের বন্যার পুনর্গঠন ব্যয় ৪.৭৮ বিলিয়ন ডলার: পররাষ্ট্র মন্ত্রণালয়দক্ষিণ কোরিয়া হরমুজ প্রণালীতে সৈন্য পাঠানো নিয়ে সিদ্ধান্ত নেয়নি

হাসনাত আবদুল্লাহর অভিযোগ: বিএনপি পুলিশকে দলদাসে পরিণত করছে

জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন, বিএনপি সরকার পুলিশকে তাদের দলদাসে পরিণত করছে।

লিখেছেন নিজস্ব প্রতিবেদক
শেয়ার
আওয়ামী লীগ সরকারের মতো বিএনপি পুলিশকে দলদাসে পরিণত করছে: হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন, বিএনপি সরকার বিগত আওয়ামী লীগ সরকারের মতো পুলিশকে তাদের দলদাসে পরিণত করছে। বিচার বিভাগীয় সচিবালয় ভেঙে দিয়ে বিচার বিভাগের স্বাধীনতাকে হরণ করেছে এবং বিচারকদের স্বাধীনতা হরণ করেছে।

আজ সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ঝিনাইদহের পায়রা চত্বরে খোলা স্থানে ২২ মে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপের ঘটনায় ছাত্রদলের মামলা ও সার্বিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে জেলা এনসিপি আয়োজিত সংবাদ সম্মেলনে হাসনাত আবদুল্লাহ এসব অভিযোগ করেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমরা আইন বিভাগ ও পুলিশ বিভাগের কার্যক্রম গত চার দিন ধরে দেখছি, সেটি জুলাই অভ্যুত্থানের পরে কতটুকু পরিবর্তন হয়েছে, সেই প্রশ্ন তোলে। আমরা প্রত্যাশা করেছিলাম দলনিরপেক্ষ আইনানুগ একটি পুলিশ বাহিনী গড়ে উঠবে। অথচ পুলিশ সদস্যরা প্রধানমন্ত্রীর সামনেই বক্তব্য দেয় তারা একটি নির্দিষ্ট দলের চেতনায় উজ্জীবিত ও এই দলের আদর্শের সঙ্গে তারা কোনো কম্প্রোমাইজ করবে না। পুলিশ তো কোনো দলের হওয়ার কথা ছিল না।’

এনসিপির এই নেতা বলেন, ‘আওয়ামী লীগের সময় যেভাবে সরকারদলীয় সিদ্ধান্ত বাস্তবায়নে স্থানীয়ভাবে পেটোয়া বাহিনী হিসেবে কাজ করত, একই পুলিশ একই ভূমিকায় অবতীর্ণ হচ্ছে। পুলিশ সদস্যরা আমাদের কাছে বলে তাদের প্রমোশন ও পোস্টিংয়ের ভয় দেখিয়ে দলীয় লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করতে চাচ্ছে। পুলিশ বাহিনীকে তিনি জুলাইয়ের কথা মনে রাখতে বলেন। আওয়ামী লীগের দলদাস হতে গিয়ে পুলিশের যেই পরিণতি হয়েছিল, আপনারা পুলিশকে সেই দিকে ঠেলে দিবেন না।’

সরকারের আইন বিভাগ সম্পর্কে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আইন বিভাগকে বিএনপি আবার দলীয়করণ করার চেষ্টা করেছে। আমরা দেখলাম বিচার বিভাগীয় সচিবালয়কে বিলুপ্ত করে দিয়ে চূড়ান্ত সাংবিধানিক নিষ্পত্তি করেছে বিএনপি। বিএনপি বিচার বিভাগকে আইন মন্ত্রণালয়ের অধীনে নিয়ে আওয়ামী লীগের পথে হাঁটছে। তারা বিচার বিভাগের স্বাধীনতাকে হরণ করেছে আবার প্রমোশন ও পোস্টিংকে পুঁজি করে তারা বিচারকদের স্বাধীনতাকে হরণ করেছে।’ এই সংসদ সদস্য আরও বলেন, ‘আমার মনে হয় না বিচারকের রায় বিচারালয়ে হয়। সেটাও ঢাকা থেকে রিমোট কন্ট্রোলে পরিচালিত হয়। আইনমন্ত্রী যেমন রায় লিখে দেন, সেটাই বিচারকেরা বিচারালয়ে পড়ে শোনান।’

ঝিনাইদহে এনসিপি ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে হামলা ও সংঘর্ষের ঘটনার প্রসঙ্গ টেনে হাসনাত আবদুল্লাহ বলেন, বিএনপি মজলুমদেরকেই অত্যাচারী বানানোর চেষ্টা করছে। এটা শুধু ঝিনাইদহের ঘটনা ভাবলে ভুল হবে। এটা কেন্দ্র থেকেই নির্দেশিত হয়েছে। এনসিপি নেতা তারেক রেজা ও যুবশক্তির দুই নেতাকে গ্রেপ্তার ও আদালতে সোপর্দ করার সময় নিয়ে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন হাসনাত আবদুল্লাহ। নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় আট ঘণ্টা মামলা না নেওয়ায় তিনি পুলিশের তীব্র সমালোচনা করেন।

কোরবানি ঈদ উপলক্ষে পশুর হাট নিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমি আমরা আর মামুরা সব ভাগাভাগি করে নিচ্ছে। এবার কোরবানি উপলক্ষে পশুর বাজারগুলো টেন্ডার না করে ভাগাভাগি করে নিয়েছে।’

সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় যুবশক্তির সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদ, এনসিপির যুগ্ম সদস্যসচিব তারেক রেজাসহ এনসিপি ও যুবশক্তির কেন্দ্রীয় নেতারা উপস্থিত থেকে বক্তব্য দেন। সংবাদ সম্মেলন শেষে বিক্ষোভ মিছিল করেন এনসিপি ও যুবশক্তির নেতা–কর্মীরা।

সাধারণ জিজ্ঞাসা

হাসনাত আবদুল্লাহ কে?
জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য।
হাসনাত আবদুল্লাহ কী অভিযোগ করেছেন?
বিএনপি সরকার পুলিশকে তাদের দলদাসে পরিণত করছে।

বিষয়

মন্তব্য

আরও: রাজনীতি

সব দেখুন →
PM asks students to develop tree plantation habit to protect environment | News Flash
রাজনীতি

প্রধানমন্ত্রী ছাত্রছাত্রীদের বৃক্ষরোপণের অভ্যাস গড়ার জন্য আহ্বান জানিয়েছেন

Govt aims policy reforms for transparent, people-focused field admin: PM | JS Session
রাজনীতি

সংস্কারের লক্ষ্যে নীতি পরিবর্তনে উদ্যোগী সরকার: প্রধানমন্ত্রী

Moyeen Khan for strengthening local govt system to reinforce democratic practices | News Flash
রাজনীতি

ময়ীন খানের জোর: শক্তিশালী স্থানীয় সরকার দিয়ে গণতন্ত্র মজবুত করা

ACC receives FBI report on assets of Saifuzzaman Chowdhury, wife | Others
রাজনীতি

সাইফুজ্জামান চৌধুরী ও স্ত্রীর সম্পত্তি নিয়ে এফবিআই প্রতিবেদন পেলো অ্যাসি

JS passes 3 bills including Enforced Disappearance Bill, Human Rights Commission Bill | JS Session
রাজনীতি

জাতীয় সংসদে তিন বিল পাশ: মানবাধিকার ও জোরপূর্বক অদৃশ্যকরণ বিল অন্তর্ভুক্ত

Govt working to ensure transparent administration, curb corruption: Home Minister tells JS | JS Session
রাজনীতি

স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, স্বচ্ছ প্রশাসন ও দুর্নীতি দমনে সরকার কাজ করছে

রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফরে উষ্ণ অভ্যর্থনা ও উন্নয়নমূলক প্রতিশ্রুতি
রাজনীতি

রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফরে উষ্ণ অভ্যর্থনা ও উন্নয়নমূলক প্রতিশ্রুতি

বিদেশে পাচারকৃত সম্পদ উদ্ধারের জন্য বিশেষ সংস্থা গঠনে সরকার বিবেচনায়
রাজনীতি

বিদেশে পাচারকৃত সম্পদ উদ্ধারের জন্য বিশেষ সংস্থা গঠনে সরকার বিবেচনায়

Banned Jubo Mohila League leader arrested in Narsingdi | Others
রাজনীতি

নিষিদ্ধ আওয়ামী যুবমহিলা লীগের যুগ্ম সম্পাদক মহিয়া মণি গ্রেফতার

সর্বশেষ সংবাদ

Czech antitrust office lets Turkey's Pegasus Airlines buy Smartwings | Business
বাণিজ্য

চেক অ্যান্টিট্রাস্ট অফিস স্মার্টউইংস অধিগ্রহণে পেগাসাস এয়ারলাইন্সের অনুমতি দিল

Russia threatens to point nukes at Lithuania if it hosts allies' weapons | International
আন্তর্জাতিক

রাশিয়ার হুমকি: নাটোর অস্ত্র বসলে লিথুয়ানিয়ায় নিজস্ব পারমাণবিক নিশানা

Putin, Modi embrace before talking trade, energy and defence | International
আন্তর্জাতিক

পুতিন-মোদির আলিঙ্গনের পর বাণিজ্য, শক্তি ও প্রতিরক্ষা নিয়ে আলোচনা

Authorities active to curb crimes thru enforcing laws in snatching cases | Law and Court
বাংলাদেশ

ছিনতাই মামলায় অপরাধ দমনে আইন প্রয়োগের মাধ্যমে কর্তৃপক্ষ সক্রিয়

Nepal flood reconstruction bill to be $4.78 bn: foreign ministry | International
আন্তর্জাতিক

নেপালের বন্যার পুনর্গঠন ব্যয় ৪.৭৮ বিলিয়ন ডলার: পররাষ্ট্র মন্ত্রণালয়

South Korea tells Iran no decision yet on Hormuz deployment | International
আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়া হরমুজ প্রণালীতে সৈন্য পাঠানো নিয়ে সিদ্ধান্ত নেয়নি

ট্রাম্প সৌদির হুতি আক্রমণের অনুরোধ প্রত্যাখ্যান করেছেন
আন্তর্জাতিক

ট্রাম্প সৌদির হুতি আক্রমণের অনুরোধ প্রত্যাখ্যান করেছেন

Drama 'Ranadanka' staged depicting Nurul Din's struggle in Rangpur | Others
বিনোদন

রাজনৈতিক অস্থিরতা ও জনগণের অত্যাচারের বিরুদ্ধে নুরুলদীনের আত্মত্যাগের স্মৃতি জাগিয়ে তোলে 'রণদঙ্কা' নাটক

White blazers, pink ties as North Koreans land in Japan for Asian Games | Sports
খেলা

এশিয়ান গেমসে অংশগ্রহণের জন্য জাপানে পৌঁছেছে উত্তর কোরিয়ার দল

পালাওয়ান ফেরি আগুনে নিখোঁজদের সন্ধানে ভারী ধোঁয়ার মধ্যে লড়াই করছে ফিলিপাইন কোস্ট গার্ড
আন্তর্জাতিক

পালাওয়ান ফেরি আগুনে নিখোঁজদের সন্ধানে ভারী ধোঁয়ার মধ্যে লড়াই করছে ফিলিপাইন কোস্ট গার্ড

China says still investigating cause of deadly cargo ship fire | International
আন্তর্জাতিক

চীনে বিদেশী জাহাজে আগুনের কারণ অনুসন্ধান: ২৫ জন মারা গেছে

California governor signs law to limit children's social media risks | International
আন্তর্জাতিক

ক্যালিফোর্নিয়ায় নতুন আইন: শিশুদের সোশ্যাল মিডিয়ার ঝুঁকি হ্রাসের উদ্যোগ

ব্রাজিল পুলিশ বোলসোনারোর বায়োপিক 'ডার্ক হর্স' প্রযোজকদের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে
আন্তর্জাতিক

ব্রাজিল পুলিশ বোলসোনারোর বায়োপিক 'ডার্ক হর্স' প্রযোজকদের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে

নিউ ইয়র্কে 9/11 হামলার 25 বছর পূর্তি উদযাপন, ট্রাম্প অনুপস্থিত
আন্তর্জাতিক

নিউ ইয়র্কে 9/11 হামলার 25 বছর পূর্তি উদযাপন, ট্রাম্প অনুপস্থিত

সিরিয়ায় বাশার আল-আসাদের সরকারের নয় জন সাবেক পাইলট গ্রেফতার
আন্তর্জাতিক

সিরিয়ায় বাশার আল-আসাদের সরকারের নয় জন সাবেক পাইলট গ্রেফতার