দ্য পালস টুডে
EN
ব্রেকিং

ডানাং এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নেবে বাংলাদেশের দুই ছবি

ভিয়েতনামের ডানাং এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের ডানাফ ট্যালেন্টস এবং প্রজেক্ট মার্কেটে নির্বাচিত হয়েছে বাংলাদেশের দুটি সিনেমা।

লিখেছেন নিজস্ব প্রতিবেদক মিনিট পড়া
শেয়ার
ডানাং এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নেবে বাংলাদেশের দুই ছবি

ভিয়েতনামের ডানাং এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের ডানাফ ট্যালেন্টস এবং প্রজেক্ট মার্কেটে নির্বাচিত হয়েছে বাংলাদেশের সিনেমা অলৌকিক রাজহাঁস ও বিফোর দ্য আর্থ কলাপসেস। সিনেমা দুটি পরিচালনা করছেন রাজীব রাফি ও জাপানের নির্মাতা নোরিকো ইউয়াসা।

দেশেরই একটি লোকগল্প নিয়ে নির্মিত হবে অলৌকিক রাজহাঁস। গল্পটিকে বর্তমান সময়ের উপযোগী করে তৈরি করা হবে। সিনেমাটির পরিচালক রাজীব রাফি জানান, এটি তাঁর প্রথম সিনেমা। কাজ এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।

পরিচালক বলেন, ‘আমাদের সিনেমাটির এখনো চিত্রনাট্যের কাজ চলছে। এর মধ্যেই আমরা সিনেমাটির তহবিল সংগ্রহের কাজ করছি। কারণ, আর্ট হাউস বা ইনডিপেনডেন্ট সিনেমার জন্য দেশে প্রযোজক পাওয়া কঠিন। সেখানে ভিয়েতনাম থেকে আমন্ত্রণ পাওয়াটা গৌরবের।’

রাজীব বলেন, ‘এশিয়া থেকে ১০টি প্রজেক্ট নির্বাচিত হয়েছে। সেখানে সবার মতো আমরাও অংশগ্রহণ করছি। পিচিংয়ের মাধ্যমে বিশ্বের নানা দেশের প্রযোজকদের কাছে দেশের সিনেমাটি তুলে ধরব। এভাবে তহবিল সংগ্রহের বড় সুযোগ রয়েছে। এ ছাড়া এখানে কো-প্রোডাকশন স্ট্র্যাটেজি নিয়ে কর্মশালা হবে। সব মিলিয়ে তরুণ নির্মাতাদের জন্য এই বাজার খুবই গুরুত্বপূর্ণ।’

ডানাফ ট্যালেন্টস এবং প্রজেক্ট মার্কেটে অংশ নিতে ২৭ জুন ভিয়েতনামে যাবেন ছবিটির প্রযোজক আদনান ইমতিয়াজ আহমেদ। অলৌকিক রাজহাঁস সিনেমার গুরুত্বপূর্ণ প্রযোজক হিসেবে যুক্ত রয়েছেন রুবাইয়াত হোসেন ও আশিক মোস্তফা।

অন্যদিকে জাপানের পরিচালক নোরিকো ইউয়াসা নির্মাণ করবেন বিফোর দ্য আর্থ কলাপসেস। যৌথ প্রযোজনার সিনেমাটিতে বাংলাদেশ থেকে প্রযোজক হিসেবে যুক্ত রয়েছেন তানভীর হোসেন। তিনি এর আগে স্বল্পদৈর্ঘ্য সিনেমা আলী প্রযোজনা করেন। স্বল্পদৈর্ঘ্য সিনেমাটি কান চলচ্চিত্র উৎসব থেকে গত বছর স্পেশাল মেনশন পায়।

ছবিটির আরেক প্রযোজক নেপালের প্রবীণ কুমার। নেপালের দ্য ব্ল্যাক হেন সিনেমার প্রোডাকশন ম্যানেজার ছিলেন তিনি। সিনেমাটি ২০১৫ সালে ভেনিস চলচ্চিত্র উৎসবে ইন্টারন্যাশনাল ফিল্ম ক্রিটিকস উইকে সেরা সিনেমার পুরস্কার পায়। পাশাপাশি পরিচালক নিজেও এতে প্রযোজক হিসেবে যুক্ত রয়েছেন। ২৮ জুন থেকে আগামী ৪ জুলাই পর্যন্ত চলবে ডানাং এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল।

আপনার প্রতিক্রিয়া

এই খবরটি কি সহায়ক ছিল?

সংবাদ ফ্রি রাখতে পাশে দাঁড়ান

আমরা পাঠকের সেবা করি, বিজ্ঞাপনদাতার নয়। যারা সংবাদের জন্য টাকা দেন, তারাই এর দিকনির্দেশনা ঠিক করেন — সিদ্ধান্ত আপনার।

১০ টাকা থেকে ডোনেশন শুরু →

সাধারণ জিজ্ঞাসা

ডানাং এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল কবে হবে?
২৮ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত।

এই খবর নিয়ে এআই-কে জিজ্ঞাসা করুন

মন্তব্য

আরও: বিনোদন

সব দেখুন →
সিডনিতে ৭০ দেশের ২৪০ ছবির ভিড়ে বাংলাদেশের ‘মাস্টার’ নিয়ে উচ্ছ্বাস
বিনোদন

সিডনি চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’ চলচ্চিত্রের প্রিমিয়ার অনুষ্ঠিত

সিডনি চলচ্চিত্র উৎসবে ৭০ দেশের ২৪০ ছবির মধ্যে বাংলাদেশের ‘মাস্টার’ চলচ্চিত্রের প্রিমিয়ার হয়েছে।

মিনিট পড়া
বিয়ের ছবি দিয়ে দীপ্তি লিখলেন, ‘মাস্টার সাহেব, আপনি আমার জন্য চোখের জল ফেলেছেন...’
বিনোদন

দীপ্তি চৌধুরীর বিয়ের ছবি দিয়ে মাস্টার সাহেবের জন্য আবেগপূর্ণ বার্তা

দীপ্তি চৌধুরী বিয়ের ছবি দিয়ে শেয়ার করলেন, ‘মাস্টার সাহেব, আপনি আমার জন্য চোখের জল ফেলেছেন...’

মিনিট পড়া
স্বপ্নের টানে ফিরে আসেন ইয়ামিন
বিনোদন

ফয়জুল ইয়ামিনের অভিনয় যাত্রা: স্বপ্নের টানে ফিরে আসেন দেশে

তরুণ অভিনেতা ফয়জুল ইয়ামিন ঈদে মুক্তি পাওয়া ওয়েব ফিল্ম ‘তাজমহল’-এ প্রধান চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন।

মিনিট পড়া
৬১ বছর বয়সে আমিরের প্রেম–বিয়ে, কে এই গৌরী
বিনোদন

৬১ বছর বয়সে আমির খানের প্রেম-বিয়ে, গৌরী স্প্র্যাট কে?

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান ৬১ বছর বয়সে দীর্ঘদিনের প্রেমিকা গৌরী স্প্র্যাটকে বিয়ে করতে যাচ্ছেন।

মিনিট পড়া

সর্বশেষ সংবাদ

ইরানের সঙ্গে চুক্তি মেনে নেওয়া ছাড়া নেতানিয়াহুর সামনে ‘কোনো বিকল্প নেই’
আন্তর্জাতিক

নেতানিয়াহুর কাছে ইরানের সঙ্গে চুক্তি মেনে নেওয়া ছাড়া বিকল্প নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ইরানের সঙ্গে যে চুক্তিই করা হোক না কেন তা মেনে নিতে হবে।

মিনিট পড়া
বিশ্বকাপ ফুটবল: আর্জেন্টিনা-ব্রাজিলের পতাকা ঢাকায় জনপ্রিয়
বাংলাদেশ

বিশ্বকাপ ফুটবল: আর্জেন্টিনা-ব্রাজিলের পতাকা ঢাকায় জনপ্রিয়

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ঢাকায় আসেন পতাকা বিক্রেতারা, আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকা বেশি বিক্রি হচ্ছে।

মিনিট পড়া
১৩৫৯৯ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগ: প্রস্তাবিত এমসিকিউ পরীক্ষায় সংস্কার প্রয়োজন
চাকরি

১৩৫৯৯ শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান নিয়োগের জন্য এমসিকিউ পরীক্ষায় সংস্কার প্রয়োজন

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহকারী সুপার পদে মোট ৮৬ হাজার ৪৪৫ জন আবেদন করেছেন।

মিনিট পড়া
ছয় বছরের মধ্যে ইরানের তেল রপ্তানি সর্বনিম্ন, মার্কিন নৌ অবরোধের জের
বাণিজ্য

মার্কিন নৌ অবরোধের কারণে ইরানের তেল রপ্তানি ছয় বছরের সর্বনিম্ন

মার্কিন নৌ অবরোধের কারণে গত মে মাসে ইরানের অপরিশোধিত তেল রপ্তানি ছয় বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

মিনিট পড়া
সাহাবিরা কেন এত সাহসী ছিলেন
ধর্ম

সাহাবিদের সাহসিকতার রহস্য: আল্লাহর ওপর নির্ভরতা এবং সত্যের প্রতি অঙ্গীকার

সাহাবিরা কেন এত সাহসী ছিলেন, এর কারণ তাঁদের আল্লাহর ওপর নির্ভরতা ও সত্যের প্রতি নিষ্ঠা।

মিনিট পড়া