দ্য পালস টুডে
EN
ব্রেকিং
ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ২০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৯ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৬ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)সাদিপুর ইউনিয়নের জলাবদ্ধতা দূর করবেন সজীব: ৫০ হাজার মানুষের আশা জাগলোফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৫ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১২ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১১ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৮ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৭ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)বিশ্ব শান্তির জন্য সর্বজনীন মানবিক দর্শন খুঁজে বের করা অত্যাবশ্যক: সোপনশক্তিশালী বাতাসে গ্রীসের উপকূলীয় রিসোর্টে আগুন লড়াই অগ্নিনির্বাপকদেরপাকিস্তানের হিমপাতে লাপতা আরোহীদের খোঁজ চালিয়ে যাচ্ছে উদ্ধার দলমশার প্রজনন নিয়ন্ত্রণ ছাড়া ডেঙ্গু রোধ অসম্ভব: বিশেষজ্ঞরাঢাকায় বিশেষ অভিযানে ৪৭ জন আটক, যাত্রাবাড়ী ও গুলশানে ডিএমপির কার্যকলাপরাজধানীতে অপরাধ দমন অভিযানে ৪৩১ জন আটক, ২৩ মামলা দায়েরখুলনায় মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে পরিবারের তিন সদস্য নিহত, একজন আহতমার্কিন বিশেষ প্রতিনিধি সার্জিও গোরের সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ২৪ আগস্ট থেকে ২য় সিএএস আন্তর্জাতিক স্কোয়াশ চ্যাম্পিয়নশিপবাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা, আবহাওয়া অধিদপ্তরের সতর্কীকরণকিয়েভে রুশ হামলায় মৃতের সংখ্যা বেড়ে নয়ে দাঁড়িয়েছে, ২৩ জন আহতপেরুর প্রাক্তন রাষ্ট্রপতি হুমালা মুক্তি পেলেন, দুর্নীতির দায়ে দণ্ড বাতিলপ্যালেস্টাইনের পতাকা উত্তোলনে সিঙ্গাপুরে ম্যাসিভ অ্যাটাকের কনসার্ট নিষিদ্ধট্রাম্পের ইরান কৌশল: কোনো স্পষ্ট পথ নেইসেউতায় ৬০ হাজার শরণার্থী অনুপ্রবেশ, ইউরোপে বড় সঙ্কট

ঈদের ছুটিতে মেট্রোরেলে করে ঘুরুন বিমানবাহিনী জাদুঘর

ঈদের ছুটিতে পরিবার ও শিশুদের নিয়ে ঘোরার জন্য বাংলাদেশ বিমানবাহিনী জাদুঘর হতে পারে একটি পছন্দের জায়গা।

লিখেছেন নিজস্ব প্রতিবেদক
শেয়ার
ঈদের ছুটিতে মেট্রোরেলে করে ঘুরে আসতে পারেন এই বিনোদনকেন্দ্র থেকে

ঈদের ছুটিতে পরিবার ও শিশুদের নিয়ে ঘোরার জন্য বাংলাদেশ বিমানবাহিনী জাদুঘর হতে পারে একটি পছন্দের জায়গা। শহরের একদম কেন্দ্রে আগারগাঁও মেট্রোরেল স্টেশনের কাছে হওয়ায় মেট্রোরেলে করে সহজেই আসা যায়।

জাদুঘরে দেখবেন কী?

জাদুঘরে প্রবেশ করলেই বিশাল উন্মুক্ত সবুজ চত্বরে চোখে পড়বে সারিবদ্ধ যুদ্ধবিমান, প্রশিক্ষণ বিমান, হেলিকপ্টার, রাডার, বিমানের ইঞ্জিন ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেওয়া বিমানের ধ্বংসাবশেষের সংগ্রহ। হাঁটতে হাঁটতেই চোখে পড়বে একসময়ের আকাশ দাপিয়ে উড়ে বেড়ানো বিমানগুলোর এখন মাটিতে বসে কাটানো অফুরন্ত অবসর যাপন। প্রতিটি বিমানের পাশে বাংলা ও ইংরেজিতে লেখা আছে বিমানটির ইতিহাস।

শিশুদের জন্য আলাদা আকর্ষণ

এই জাদুঘর কেবল ইতিহাস আগলে রাখেনি, রেখেছে ছোটদের জন্যও এক আনন্দের জগৎ। শিশুদের কথা ভেবে বিভিন্ন পয়েন্টে স্থাপন করা হয়েছে জিরাফ, শিম্পাঞ্জি, হাতি, হরিণ, সিংহসহ নানা পশুপাখি ও কার্টুন চরিত্রের রঙিন সব ভাস্কর্য। এই অংশের নাম দেওয়া হয়েছে ‘চিলড্রেন হেভেন’।

শিশুপার্ক ও অ্যাডভেঞ্চার কিংডম

জাদুঘর প্রাঙ্গণে শিশুদের বিনোদনের জন্য বেশ বড় পরিসরে চালু হয়েছে অ্যাডভেঞ্চার কিংডম নামের শিশুপার্ক। বিভিন্ন আকর্ষণীয় রাইডের মধ্যে ৮০ টাকার টিকিটে উপভোগ করতে পারবে সুইং চেয়ার, ব্যানানা শিপ, মেরি গো রাউন্ড, ফেরিস হুইল, ইনফ্লেটেবল বিগ, ফ্লাইং কার, রিমোট কন্ট্রোল ট্রাম্পলিন, মিনি রোলার কোস্টার, ট্র্যাকলেস ট্রেন, ওয়াটার বাম্পার কার, বাম্পার কার এবং পেন্ডুলাম। অন্যান্য রাইডের মধ্যে ফ্যামিলি ট্রেন ৭০ টাকা এবং ছোট ইনফ্লেটেবলে লাফালাফির সুযোগ মিলবে ৫০ টাকায়। ধামাকা অফারে একসঙ্গে ৫টি রাইডের টিকিট কিনলে পাবেন আরও ১টি টিকিট ফ্রি। একইভাবে ১০টি রাইডের টিকিট কিনলে আরও ২টি টিকিট ফ্রি।

অন্যান্য আকর্ষণ

জাদুঘর প্রাঙ্গণের ডান পাশে আছে এক বৃত্তাকার লেক। সেই লেকে জনপ্রতি ৫০ টাকার টিকিটে নৌকাভ্রমণের সুযোগ পাবেন। লেকের চারপাশ ঘিরে বৃত্তাকারে বসেছে রেললাইন। রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়া চারটি বগির ট্রেনটিতে চড়তে কাটতে হবে জনপ্রতি ৭০ টাকার টিকিট। জাদুঘরের অন্যতম একটি আকর্ষণ হলো একটি আস্ত বিমানের ভেতরে তৈরি এই ক্যাফে। এখানে দর্শকদের জন্য বিভিন্ন সেট মেনু ও ফাস্ট ফুডের ব্যবস্থা রয়েছে।

প্রবেশমূল্য ও খোলা থাকার সময়

জাদুঘরে প্রবেশ করতে সাধারণ দর্শনার্থীদের টিকিটমূল্য জনপ্রতি মাত্র ৫০ টাকা। সামরিক বাহিনীর সদস্যদের জন্য ২৫ টাকা আর বিদেশি দর্শনার্থীদের জন্য ১০০ টাকা। দুই বছরের কম বয়সী শিশুরা বিনা মূল্যে প্রবেশ করতে পারে। নির্দিষ্ট কিছু বিমান বা হেলিকপ্টারে আরোহণের জন্য আলাদাভাবে ৩০ টাকায় আলাদা টিকিট কাটতে হয়। ঈদ উপলক্ষে আজ থেকে তিন দিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত জাদুঘর খোলা থাকবে। তবে অন্যান্য সময় জাদুঘর সপ্তাহে ছয় দিন খোলা থাকে, রোববার সাপ্তাহিক বন্ধ। সাধারণ দিনে সোম থেকে বৃহস্পতিবার বিমানবাহিনী জাদুঘর বেলা ২টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকে। শুক্র–শনিবার ও সরকারি ছুটির দিনে খোলা থাকে সকাল ১০টা থেকে রাত ৯টা।

কীভাবে যাবেন?

ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ বিমানবাহিনী জাদুঘরে যেতে সবচেয়ে সহজ উপায় হলো মেট্রোরেলে আগারগাঁও স্টেশনে নেমে হাঁটাপথে পৌঁছে যাওয়া। স্টেশন থেকে বের হলেই আইডিবি ভবনের উল্টো পাশেই চোখে পড়বে জাদুঘরটি। এ ছাড়া বাস, সিএনজিচালিত অটোরিকশা কিংবা ব্যক্তিগত গাড়িতে করেও আসা যায়। জাদুঘরের নিজস্ব পার্কিং সুবিধা রয়েছে, যেখানে মোটরসাইকেলের জন্য ৫০ টাকা, ব্যক্তিগত গাড়ির জন্য ১০০ টাকা এবং বাসের জন্য ২০০ টাকা পার্কিং চার্জ নির্ধারিত।

সাধারণ জিজ্ঞাসা

জাদুঘরে প্রবেশের টিকিটমূল্য কত?
সাধারণ দর্শনার্থীদের জন্য ৫০ টাকা, সামরিক বাহিনীর সদস্যদের জন্য ২৫ টাকা এবং বিদেশি দর্শনার্থীদের জন্য ১০০ টাকা।
জাদুঘর কতক্ষণ খোলা থাকবে?
ঈদ উপলক্ষে আজ থেকে তিন দিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। অন্যান্য সময় সোম থেকে বৃহস্পতিবার বেলা ২টা থেকে রাত ৮টা পর্যন্ত এবং শুক্র–শনিবার ও সরকারি ছুটির দিনে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে।
কীভাবে জাদুঘরে যাবেন?
মেট্রোরেলে আগারগাঁও স্টেশনে নেমে হাঁটাপথে পৌঁছে যাওয়া যায়। বাস, সিএনজিচালিত অটোরিকশা কিংবা ব্যক্তিগত গাড়িতে করেও আসা যায়।

বিষয়

মন্তব্য

আরও: বিনোদন

সব দেখুন →
Children's hidden talents must be nurtured: Zahid | News
বিনোদন

শিশুদের লুকায়িত প্রতিভা পোষণে জোর দিলেন মন্ত্রী জাহিদ

Runa Laila performs first solo concert at Shilpakala Academy in her 62-year career | News
বিনোদন

রুনা লৈলা ৬২ বছরের কর্মজীবনে প্রথম একক কনসার্টে অংশ নিয়েছেন

Govt to launch TV reality show to hunt diverse talents | Special Stories
বিনোদন

দেশব্যাপী প্রতিভা খোঁজার জন্য নতুন টিভি রিয়েলিটি শো চালু

CID arrests Facebook Group Admin over alleged Atif Aslam concert ticket scam | Others
বিনোদন

এটিফ আসলামের কনসার্ট টিকিট কেলেঙ্কারিতে সামাজিক যোগাযোগ মাধ্যমের গ্রুপ অ্যাডমিন আটক

Nitai calls for inspiring youths with Nazrul's humanistic ideals | Others
বিনোদন

সংস্কৃতিমন্ত্রী নিতৈর আহ্বান: নজরুলের মানবিক আদর্শে অনুপ্রাণিত হোক যুবসমাজ

Cultural affairs minister, state minister visit ailing singer Shabnam Mushtari | News
বিনোদন

সংস্কৃতি মন্ত্রী ও রাষ্ট্রমন্ত্রী অসুস্থ শাবনম মুশতারীর বাড়িতে দেখা করলেন

সর্বশেষ সংবাদ

Three of a family killed in Khulna motorcycle-truck collision | District
বাংলাদেশ

খুলনায় মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে পরিবারের তিন সদস্য নিহত, একজন আহত

US Special Envoy Sergio Gor calls on PM  | News Flash
রাজনীতি

মার্কিন বিশেষ প্রতিনিধি সার্জিও গোরের সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

2nd CAS Int'l Squash to begin Aug 24 | Sports
খেলা

২৪ আগস্ট থেকে ২য় সিএএস আন্তর্জাতিক স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ

Peru ex-president Humala walks free after conviction quashed | International
আন্তর্জাতিক

পেরুর প্রাক্তন রাষ্ট্রপতি হুমালা মুক্তি পেলেন, দুর্নীতির দায়ে দণ্ড বাতিল

Tanker struck by 'unknown projectile' off Oman: UKMTO | International
আন্তর্জাতিক

ওমানের উপকূলে অজ্ঞাত বস্তুর আঘাতে ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত: ব্রিটিশ সংস্থার রিপোর্ট

Amazon surges as US stocks shrug off bond yield worries | Business
বাণিজ্য

ওয়াল স্ট্রিটে অ্যামাজনের বিপুল লাভের কারণে উল্লেখযোগ্য বৃদ্ধি, বন্ড ইয়েল্ড উদ্বেগ অস্বীকৃত

Peru moves to join Trump's anti-cartel alliance | International
আন্তর্জাতিক

পেরু ট্রাম্পের অ্যান্টি-কার্টেল জোটে যোগদানের জন্য আগ্রহ প্রকাশ করলো

Argentina, S.Korea announce critical minerals partnership | International
আন্তর্জাতিক

আর্জেন্টিনা ও দক্ষিণ কোরিয়ার মধ্যে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ চুক্তির ঘোষণা