দ্য পালস টুডে
EN
ব্রেকিং
ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ২০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৯ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৬ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)সাদিপুর ইউনিয়নের জলাবদ্ধতা দূর করবেন সজীব: ৫০ হাজার মানুষের আশা জাগলোফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৫ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১২ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১১ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৮ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৭ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)সাবেক গুগল কর্মীর চিঠিতে এআই-এর বিপন্নতার সতর্কবাণীকানাডার প্রধানমন্ত্রী বিশ্বব্যাপী বিনিয়োগকারীদের কাছে দেশের সুযোগ উপস্থাপন করছেনমিন্টুর সামাজিক অবক্ষয় ও দুর্নীতি রোধে সম্মিলিত চেষ্টার দাবিকাইকোবাদের আহ্বান: সকলের সহযোগিতায় নির্বিঘ্নে হজ্জ অভিযানতথ্য মন্ত্রণালয় স্থায়ী কমিটির প্রথম বৈঠকে স্বচ্ছতা ও দায়বদ্ধতার দাবিহ্যান্সি ফ্লিক লামিন ইয়ামালের ব্যালন ডি'অর দাবিতে সমর্থন দিলেনটাস্কিন ও ইবাদতের উদ্যোগে দেশব্যাপী ফাস্ট বোলার হান্টের সূচনাশিল্প অঞ্চলে গ্যাস সরবরাহ উন্নতির ফলে ব্যবসায়ীরা পাচ্ছেন স্বাচ্ছন্দ্যরাষ্ট্রপতির আহ্বান: সিলেটের পর্যটন ও চা শিল্পে বিনিয়োগ বৃদ্ধিরবি ও বিসিবি দেশব্যাপী নতুন বোলার আবিষ্কারের জন্য 'রবি বোলার হান্ট' শুরু করলসাংস্কৃতিক মন্ত্রী নজরুলের আদর্শ অনুসরণে যুব সম্প্রদায়কে আহ্বান করলেনমুডি’স বাংলাদেশের সার্বভৌম আউটলুক স্থিতিশীলে উন্নীত করেছেশেয়ারবাজারে চাপ কমার আশ্বাসের সাথে ফিরল ব্যারেন হান্টিংশান্তো বিপিএলকে উদীয়মান খেলোয়াড়দের জন্য গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে দেখছেনবালোঁ দ’অরের ভোটের সময় কমে, তারকারা অ্যাওয়ার্ডের জন্য প্রচারণায় অগ্রসর

প্রতিবাদী গানের জন্য পুলিশের লাঠি খেয়েছেন আজম খান

প্রতিবাদী গানের জন্য পুলিশের লাঠির বাড়িও খেয়েছেন আজম খান।

লিখেছেন নিজস্ব প্রতিবেদক
শেয়ার
আজম খান গানের জন্য পুলিশের লাঠির বাড়িও খেয়েছেন

শৈশব থেকেই তাঁর মধ্যে দানা বাঁধে প্রতিবাদের কণ্ঠস্বর। এই প্রতিবাদের জন্য কণ্ঠে তুলে নেন গান। প্রতিবাদী গানের জন্য পুলিশের লাঠির বাড়িও খেয়েছেন আজম খান। তবু মানুষের জন্য কথা বলে গেছেন এই পপ সংগীতশিল্পী। যা পরবর্তী সময়ে তাঁর কাছে প্রতিবাদের ভাষা। সেই শিল্পীর আজ প্রয়াণের ১৫ বছর।

আজম খানের শৈশব কেটেছে আজিমপুর ও কমলাপুরে। একটু বড় হতেই পেয়েছিলেন ভাষা আন্দোলনের আঁচ। আজম খানের গানে আসার ক্ষেত্রে ওই সময়ের প্রভাব আছে। জানালার বাইরে তিনি দেখতেন মাতৃভাষার জন্য মানুষের গণজমায়েত। জানালার বাইরে শুনতেন ‘ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়’, ‘কইমু না ভাই কইমু না অন্য কথা কইমু না’ গানগুলো। স্কুলে পড়ার সময় পিটিতে সবার সঙ্গে গান গাইতেন। এসব গান মনে রাখতে পারতেন আজম খান। যে গান ভালো লাগত সেটাই শুনতেন, পরে হুবহু সেটা গাওয়ার চেষ্টা করতেন। আজম খান এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমি গান শুনে হুবহু গাইতে পারতাম। অনেকের কাছে এটা বিস্ময়কর ছিল।’

‘হেমন্ত মুখোপাধ্যায়ের গান, আবদুল আলিম, শ্যামলের গান তাঁদের মতো করেই গাইতাম। পরে মহল্লার বন্ধু-সমবয়সীদের সঙ্গে আড্ডায় বানিয়ে গান গাইতাম। এভাবেই একদিন গানের দিকে ঝুঁকে পড়ি। গানের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা আমার ছিল না’, বলেন তিনি।

নবম শ্রেণিতে পড়াকালে আজম খান বুঝতে পারেন, পাকিস্তানি শাসকেরা নানাভাবে দেশের মানুষকে ঠকাচ্ছে। সেই চেতনা থেকে তাঁর মধ্যে ভর করে বিপ্লবী চিন্তা। তখনই জানতে পারেন ক্রান্তি শিল্পীগোষ্ঠীর কথা, যারা গণসংগীতের চর্চা করত। বন্ধুদের নিয়ে সেখানে গান করতে থাকেন আজম খান। গান নিয়ে ঢাকার বাইরে যাওয়া শুরু করেন তাঁরা। তাঁদের গানে উঠে আসে সাধারণ মানুষের কথা। প্রতিবাদী গানের জন্য পুলিশের লাঠির বাড়িও খেয়েছেন। গণ–আন্দোলনের সময়গুলোতেও গান করে গেছেন আজম খান।

মুক্তিযুদ্ধের স্মৃতি নিয়ে তিনি বলেছিলেন, ‘দেখতে দেখতে দেশে যুদ্ধ শুরু হয়ে গেল। পাকিস্তানি আর্মিদের গাড়ি দেখে দেয়াল টপকে একবার আজিমপুর আবার কমলাপুর, এভাবে চলছিল। দেশের মানুষকে নির্বিচার হত্যা শুরু করে পাকিস্তানিরা। তখন মনে হলো মরছিই যখন, মেরেই মরব।’

বন্ধুদের সঙ্গে পরিকল্পনা করে যুদ্ধে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন আজম খান। যেভাবেই হোক, দেশ স্বাধীন করতে হবে। একদিন সকালে মাকে বললেন, ‘আমি যুদ্ধে যেতে চাই।’ মা কিছুক্ষণ চিন্তা করে বললেন, ‘তোর বাবাকে বল।’ তাঁর বাবা ছিলেন কিছুটা রাশভারী মানুষ। কথা কম বলতেন। আজম খান ভয়ে ভয়ে বাবার কাছে গিয়ে দাঁড়ান। বাবাকে জানান যুদ্ধে যাওয়ার কথা। বাবার সামনে দাঁড়িয়ে আজম খানের পা, বুক কাঁপছিল। কাঁপা কাঁপা বুকে একদৃষ্টে মাটির দিয়ে তাকিয়ে ছিলেন। মনে মনে সেদিন ভেবেছিলেন, বাবা হয়তো থাপ্পড় মারবেন, নয়তো লাথি। কিছু সময় চুপ করে থাকার পর তাঁর বাবা বলেছিলেন, ‘যুদ্ধে যাবি যা, কিন্তু দেশ স্বাধীন করেই তবে ঘরে ফিরবি।’ আব্বাকে সালাম করে সকাল সাড়ে ১০টায় দুই বন্ধুকে নিয়ে ভারতে ট্রেনিংয়ের উদ্দেশে রওনা হন তিনি।

আজম খানরা দেশ স্বাধীন করার জন্য ছুটেছিলেন। ট্রেনিং নিয়ে শুরু করেছিলেন যুদ্ধ। মুক্তিযোদ্ধাদের ক্যাম্পেও চলত তাঁর গানের চর্চা। নতুন নতুন গান বাঁধতেন সেখানে। থালাবাসন ছিল বাদ্যযন্ত্র। তখন আজম খানের গান শোনার জন্য ভিড় জমাতেন মুক্তিযোদ্ধারা। সবার কাছে আজম খান পরিচিতি পেলেন গায়ক হিসেবে। পরে দেশ স্বাধীন করেই ফিরেছিলেন আজম খান। তারপর শুরু হলো সংগীতচর্চা। শুনতেন বিটলস, দ্য শ্যাডোজ, রোলিং স্টোনের গানগুলো। একসময় বন্ধুদের নিয়ে গানের অনুষ্ঠানের আয়োজন শুরু করেন। সেই অনুষ্ঠানগুলোতে পপ গান গাইতেন তাঁরা। আজম খানের গানের ভক্ত জুটে যায় পাড়া-মহল্লায়। তারপর সারা দেশে।

বঞ্চিত মানুষের গান করতে শুরু করেন আজম খান। তাঁর গানে আসতে থাকে সচেতনতা, দেশপ্রেম, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয়, তরুণদের উদ্বুদ্ধকরণ। নানা প্রতিকূলতার মধ্যেও চলতে থাকে তাঁর গান। সে সময় তিনি গেয়েছিলেন ‘রেললাইনের ওই বস্তিতে’, ‘হাইকোর্টের মাজারে’, ‘এত সুন্দর দুনিয়ায়’, ‘অভিমানী’, ‘অনামিকা’, ‘পাপড়ি’, ‘আলাল ও দুলাল’, ‘আসি আসি বলে তুমি আর এলে না’, ‘আমি যারে চাইরে’, ‘জ্বালা জ্বালা’, ‘ও চাঁদ সুন্দর’, ‘ও রে সালেকা ও রে মালেকা’, ‘জীবনে কিছু পাব না রে’, ‘বাধা দিয়ো না’সহ অনেক জনপ্রিয় গান।

আজম খান পপ গানকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছেন, অন্যদিকে সাধারণ মানুষের কাছেও পৌঁছে দিয়েছেন নতুন ধারার এই গান। বাংলা পপ গানের সম্রাট আজম খান স্বপ্ন দেখিয়েছেন দেশের তরুণদের। পপ গানকে লালন করেছেন, শ্রোতা তৈরি করেছেন, বাংলা এই পপ গানের ধারা যেন সময়ের সঙ্গে প্রবহমান থাকে, সেই পথও তৈরি করে গেছেন।

১৯৫০ সালের ২৮ ফেব্রুয়ারি আজম খানের জন্ম। ক্যানসারের সঙ্গে লড়াই করে তিনি মৃত্যুর কাছে হার মানেন। ২০১১ সালের ৫ জুন তিনি দেশবাসীকে কাঁদিয়ে পরপারে চলে যান। সশরীর না থাকলেও তাঁর গানগুলো আজও সমসাময়িক। এ গানগুলোই তাঁকে হাজার বছর বাঁচিয়ে রাখবে।

সাধারণ জিজ্ঞাসা

আজম খান কি ছিলেন?
আজম খান ছিলেন একজন বিখ্যাত পপ সংগীতশিল্পী এবং প্রতিবাদী গানের কণ্ঠস্বর।
আজম খান কখন জন্মগ্রহণ করেন?
আজম খান ১৯৫০ সালের ২৮ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন।
আজম খান কখন মৃত্যুবরণ করেন?
আজম খান ২০১১ সালের ৫ জুন মৃত্যুবরণ করেন।

বিষয়

মন্তব্য

আরও: বিনোদন

সব দেখুন →
Two-day Nazrul dance festival inaugurated at Shilpakala Academy | News
বিনোদন

শিল্পকলা একাডেমিতে নজরুল নৃত্য উৎসবের সূচনা: দুই দিনের অনুষ্ঠান

Drama 'Ranadanka' staged depicting Nurul Din's struggle in Rangpur | Others
বিনোদন

রাজনৈতিক অস্থিরতা ও জনগণের অত্যাচারের বিরুদ্ধে নুরুলদীনের আত্মত্যাগের স্মৃতি জাগিয়ে তোলে 'রণদঙ্কা' নাটক

জাপানি নারীবাদী থিয়েটার 'কিউট' ফ্যাশনে মিসোজিনির বিরুদ্ধে লড়াই
বিনোদন

জাপানি নারীবাদী থিয়েটার 'কিউট' ফ্যাশনে মিসোজিনির বিরুদ্ধে লড়াই

জর্জ লুকাসের নতুন ক্যালিফোর্নিয়া জাদুঘরে উদ্বোধন হলো নারেটিভ আর্ট
বিনোদন

জর্জ লুকাসের নতুন ক্যালিফোর্নিয়া জাদুঘরে উদ্বোধন হলো নারেটিভ আর্ট

চলচ্চিত্র শিল্প পুনরুজ্জীবিত করতে মানসম্পন্ন চলচ্চিত্রের প্রয়োজনীয়তা জানিয়েছেন সোপন
বিনোদন

চলচ্চিত্র শিল্প পুনরুজ্জীবিত করতে মানসম্পন্ন চলচ্চিত্রের প্রয়োজনীয়তা জানিয়েছেন সোপন

Integrated initiative needed to rebuild country's film industry: Yasser | News
বিনোদন

চলচ্চিত্র শিল্প পুনর্গঠনে সমন্বিত উদ্যোগ চাই ইয়াসির

Court rejects Don's bail plea in Salman Shah killing case | Others
বিনোদন

আইনগত প্রক্রিয়ায় ডনের বেল পরিত্যাগ: আদালতের রায় অস্বীকৃত

সর্বশেষ সংবাদ

Gas supply improves in industrial areas; businesses get comfort | At a Glance
বাংলাদেশ

শিল্প অঞ্চলে গ্যাস সরবরাহ উন্নতির ফলে ব্যবসায়ীরা পাচ্ছেন স্বাচ্ছন্দ্য

President stresses more investment in Sylhet’s tourism, tea industries | News Flash
বাংলাদেশ

রাষ্ট্রপতির আহ্বান: সিলেটের পর্যটন ও চা শিল্পে বিনিয়োগ বৃদ্ধি

Robi, BCB launch nationwide search for bowling stars | Sports
খেলা

রবি ও বিসিবি দেশব্যাপী নতুন বোলার আবিষ্কারের জন্য 'রবি বোলার হান্ট' শুরু করল

Cultural minister urges youth to embrace Nazrul’s ideals | News
বাংলাদেশ

সাংস্কৃতিক মন্ত্রী নজরুলের আদর্শ অনুসরণে যুব সম্প্রদায়কে আহ্বান করলেন

Bangladesh’s sovereign outlook raised to stable by Moody’s | News Flash
অর্থনীতি

মুডি’স বাংলাদেশের সার্বভৌম আউটলুক স্থিতিশীলে উন্নীত করেছে

Shanto sees BPL as platform for emerging cricketers | Sports
খেলা

শান্তো বিপিএলকে উদীয়মান খেলোয়াড়দের জন্য গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে দেখছেন

As Ballon d'Or vote nears, stars campaign for the award | Sports
খেলা

বালোঁ দ’অরের ভোটের সময় কমে, তারকারা অ্যাওয়ার্ডের জন্য প্রচারণায় অগ্রসর

WTO warns of 'most serious and sustained' trade disruptions | International
বাণিজ্য

WTO সতর্ক করেছে: বিশ্ব বাণিজ্য ব্যবস্থায় দীর্ঘমেয়াদী ও গুরুতর বিঘ্নের হুমকি

Millions affected as floods strike India's Bihar | International
আন্তর্জাতিক

বিহারে বন্যার কারণে প্রায় পাঁচ মিলিয়ন মানুষ প্রভাবিত, ২০ জন মারা গেছেন

Dr Zubaida calls for supportive environment for children to realise full potential  | News Flash
শিক্ষা

ডঃ জুবায়েদা শিশুদের জন্য উপযুক্ত পরিবেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন

China retail sales growth weakens further in August | Business
অর্থনীতি

চীনের খুচরা বিক্রি আগস্টে আরও কমেছে, বৃদ্ধির হার সর্বনিম্ন

Berlin's run-down public spaces at heart of election campaign | International
আন্তর্জাতিক

বার্লিনের রাজ্য নির্বাচনে রাজনীতিবিদরা নগরীর অবনমিত স্থানগুলোর উন্নতির প্রতিশ্রুতি দিলেন

রাশিয়ায় কঠোর নিয়ন্ত্রণে নির্বাচন: যুদ্ধের পঞ্চম বছরে ক্রেমলিনের চাপমাপ
আন্তর্জাতিক

রাশিয়ায় কঠোর নিয়ন্ত্রণে নির্বাচন: যুদ্ধের পঞ্চম বছরে ক্রেমলিনের চাপমাপ

US military says Iran war has led to munitions shortfall | News Flash
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের কারণে মার্কিন বাহিনীর গোলাবারুদের ঘাটতি মাথা চড়া