বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে আবেদন শুরু হবে আজ বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) থেকে। দেশের ৬৪ জেলা থেকে পুরুষ ও নারী প্রার্থীদের এই পদের জন্য আহ্বান জানানো হয়েছে। আবেদন ফি ৪০ টাকা (টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে)।
আবেদনের নিয়ম
http://police.teletalk.com.bd -এ লগ-ইন করে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফরম পূরণ করার পর যোগ্য প্রার্থী একটি User ID পাবেন। ফরম পূরণের ৪৮ ঘণ্টার মধ্যে যেকোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হতে ৪৫ সার্ভিস চার্জ (অফেরতযোগ্য) বাবদ জমা করতে হবে।
বাছাইপ্রক্রিয়া
প্রিলিমিনারি স্ক্রিনিং, শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই বা Physical Endurance Test (PET), লিখিত পরীক্ষা, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা, স্বাস্থ্য পরীক্ষা এবং পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে চূড়ান্তভাবে প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করা হবে।




















