ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগে নিজ খরচে প্রফেশনাল মাস্টার্স ইন ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট প্রোগ্রামে ভর্তির প্রক্রিয়া চলছে। ৯ম ব্যাচে (জুলাই–ডিসেম্বর ২০২৬ সেমিস্টার, শিক্ষাবর্ষ: ২০২৬–২০২৭) ভর্তির জন্য আগ্রহী প্রার্থীরা নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন। কোর্সের মেয়াদ: ১৮ মাস (তিন সেমিস্টার)।
আবেদনের শেষ তারিখ ২৬ জুন। আবেদন ফরম তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ অথবা বিভাগের ওয়েবসাইট থেকে পাওয়া যাবে। যথাযথভাবে পূরণ করা আবেদন ফরম, প্রয়োজনীয় কাগজপত্র ও এক হাজার পাঁচ শ টাকা ফি ২৬ জুনের মধ্যে বিভাগীয় অফিসে জমা দিয়ে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।
ভর্তি পরীক্ষা ২৭ জুন বেলা তিনটায় তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগে অনুষ্ঠিত হবে। কলাভবন (নিচতলা) কক্ষ নম্বর ১০২০, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।




















