দ্য পালস টুডে
EN
ব্রেকিং

সরকারি বরাদ্দ না পেয়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করছে গ্রামবাসী

সরকারি বরাদ্দ না পেয়ে নিজেরাই চাঁদা তুলে রাস্তা সংস্কারে নেমেছে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নের রসুলপুর পকপাড়া গ্রামের বাসিন্দারা।

লিখেছেন নিজস্ব প্রতিবেদক মিনিট পড়া
শেয়ার
সরকারি বরাদ্দ না পেয়ে চাঁদা তুলে নিজেরাই রাস্তা সংস্কারে নেমেছে গ্রামবাসী

সরকারি বরাদ্দ না পেয়ে নিজেরাই চাঁদা তুলে রাস্তা সংস্কারে নেমেছে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নের রসুলপুর পকপাড়া গ্রামের বাসিন্দারা। গ্রামের বাসিন্দারা বাড়ি বাড়ি গিয়ে চাঁদা তুলে প্রায় ৫০ হাজার টাকা সংগ্রহ করেছেন। সেই অর্থ ও স্বেচ্ছাশ্রমে গ্রামের একমাত্র চলাচলের রাস্তাটি মেরামত করছেন তাঁরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ২০ বছর আগে গ্রামটির প্রায় এক কিলোমিটার দীর্ঘ রাস্তাটি ইটের সলিং করা হয়েছিল। এরপর আর বড় ধরনের সংস্কার হয়নি। সময়ের সঙ্গে সঙ্গে ইট উঠে গিয়ে তৈরি হয়েছে অসংখ্য গর্ত ও খানাখন্দ। গত পাঁচ-ছয় বছরে রাস্তাটি বেহাল হয়ে পড়ে। বর্ষা মৌসুমে কোথাও হাঁটু, কোথাও কোমরসমান পানি জমে কর্দমাক্ত হয়ে যায়। এতে দুই শতাধিক পরিবারের মানুষকে দুর্ভোগ পোহাতে হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের চলাচল যেমন কষ্টকর হয়ে উঠেছে, তেমনি কৃষিপণ্য বাজারে নেওয়া কিংবা রোগী হাসপাতালে পৌঁছানোও কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় রাস্তা পাকাকরণের দাবিতে তাঁরা একাধিকবার স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের দ্বারস্থ হন। কিন্তু আশ্বাস ছাড়া কোনো কার্যকর উদ্যোগ না পাওয়ায় নিজেরাই সংস্কারের সিদ্ধান্ত নেন।

মামুদপুর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য রেজাউল ইসলাম বলেন, ‘গ্রামবাসী আমার কাছে এসেছিল। আমি চেয়ারম্যানকে বিষয়টি জানিয়েছি। কিন্তু বরাদ্দ না থাকায় কাজ করা সম্ভব হয়নি।’ মামুদপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিলন মন্ডল জানান, ওই গ্রামের রাস্তায় অনেক আগে ইটের সোলিং করা হয়েছিল। সেটি এখন নষ্ট হয়ে গেছে। সরকারি বরাদ্দ না থাকায় রাস্তাটি সংস্কার করা যায়নি। তিনি বলেন, ‘রাস্তাটির বিষয়ে ইউএনওর সঙ্গে কথা বলেছি। দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। তবে আজ শুক্রবার সকাল থেকে গ্রামের বাসিন্দারা নিজেরাই রাস্তা সংস্কারের কাজ শুরু করেছেন।’

গ্রামবাসীর ভাষ্য, বর্তমানে বেহাল রাস্তার কারণে অটোভ্যানসহ অন্যান্য যানবাহনচলাচলও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। হেঁটে চলাচল করতেও সমস্যা হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থী, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিদের যাতায়াতে সবচেয়ে বেশি ভোগান্তি হচ্ছে।

রাস্তা মেরামতের কাজে অংশ নেওয়া আজিজার রহমান, ইউসুফ আলী, জালাল উদ্দিন, একরামুল হক, মিটু মিয়া, হাশেম আলী ও আসলাম হোসেন জানান, তাঁরা সবাই বারবার ইউপি চেয়ারম্যান-সদস্যের কাছে গিয়েছেন। সবাই আশ্বাস দিয়েছেন, কিন্তু কাজ হয়নি। বর্ষার সময় রাস্তায় হাঁটা যায় না, কৃষিপণ্যও ঠিকমতো বাজারে নেওয়া যায় না। তাই বাধ্য হয়ে গ্রামের মানুষ নিজেরাই টাকা তুলে রাস্তা মেরামত করেছেন। এলাকাবাসী চান দ্রুত রাস্তাটি কার্পেটিং করা হোক।

ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরী বলেন, ‘গ্রামবাসী রাস্তা সংস্কারের জন্য কেউ আমার কাছে আসেননি। তাঁরা নিজস্ব অর্থায়নে রাস্তা মেরামতের কাজ করছেন, সেটি জানতাম না। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সঙ্গে কথা বলে আগামী বরাদ্দে রাস্তাটির উন্নয়নকাজের ব্যবস্থা করার চেষ্টা করা হবে।’

আপনার প্রতিক্রিয়া

এই খবরটি কি সহায়ক ছিল?

সংবাদ ফ্রি রাখতে পাশে দাঁড়ান

আমরা পাঠকের সেবা করি, বিজ্ঞাপনদাতার নয়। যারা সংবাদের জন্য টাকা দেন, তারাই এর দিকনির্দেশনা ঠিক করেন — সিদ্ধান্ত আপনার।

১০ টাকা থেকে ডোনেশন শুরু →

সাধারণ জিজ্ঞাসা

গ্রামবাসী কত টাকা সংগ্রহ করেছে?
প্রায় ৫০ হাজার টাকা।

এই খবর নিয়ে এআই-কে জিজ্ঞাসা করুন

মন্তব্য

আরও: বাংলাদেশ

সব দেখুন →
সুন্দরবনে অস্ত্রসহ জোনাব বাহিনীর তিন সদস্য আটক: কোস্টগার্ড
বাংলাদেশ

সুন্দরবনে অস্ত্রসহ জোনাব বাহিনীর তিন সদস্য আটক: বাংলাদেশ কোস্টগার্ড

সুন্দরবনে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে তিনজনকে অস্ত্র, গোলাবারুদসহ আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

মিনিট পড়া
বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহী ইইউ, শিক্ষায় সহযোগিতা বাড়াবে এসিইউ
বাংলাদেশ

ইইউ ও এসিইউ বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিয়োগে আগ্রহী, শিক্ষায় সহযোগিতা বাড়বে

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজ (এসিইউ) বাংলাদেশের সঙ্গে দক্ষ কর্মী ও শিক্ষায় সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছে।

মিনিট পড়া
প্রধানমন্ত্রীর পর এবার রাতের ঢাকায় বর্জ্য তদারকিতে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
বাংলাদেশ

রাতের ঢাকায় বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শনে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বুধবার রাতে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা হুমায়ুন কবীরকে সঙ্গে নিয়ে কাকলী এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করেন।

মিনিট পড়া
ঢাকার বিজয় সরণিতে সড়ক দুর্ঘটনায় নিহত এক
বাংলাদেশ

ঢাকার বিজয় সরণিতে মাইক্রোবাসের আঘাতে নিহত ইয়াকুব আলী

রাজধানীর বিজয় সরণিতে গতকাল বুধবার মধ্যরাতে মাইক্রোবাসের ধাক্কায় ইয়াকুব আলী (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

মিনিট পড়া

সর্বশেষ সংবাদ

শাকিব খানকে ট্যাগ করে কন্যাসন্তানের মা হওয়ার খবর দিলেন বুবলী
বিনোদন

শবনম বুবলী শাকিব খানকে ট্যাগ করে জানিয়েছেন কন্যাসন্তানের জন্মের খবর

চিত্রনায়িকা শবনম বুবলী তার ভেরিফাইড ফেসবুক পেজে জানিয়েছেন যে তিনি একটি কন্যাসন্তানের মা হয়েছেন।

মিনিট পড়া
ইসরায়েলে হামলার পর ইরানকে ‘আলোচনার টেবিলে ফেরার’ আহ্বান ট্রাম্পের
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরানকে আলোচনার জন্য আহ্বান: ক্ষেপণাস্ত্র হামলা পরবর্তী উদ্যোগ

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর ইরানকে আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মিনিট পড়া
গৌতম বুদ্ধের সৌন্দর্যমণ্ডিত উৎসব
ধর্ম

বুদ্ধপূর্ণিমা: গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব ও মহাপরিনির্বাণের দিন

বুদ্ধপূর্ণিমা বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান উৎসব, যা বৈশাখ মাসের পূর্ণিমাতিথিতে বিশ্বজুড়ে উদ্‌যাপিত হয়।

মিনিট পড়া
যশোরে পাটওয়ারীর দিকে ডিম নিক্ষেপ ও গাড়িবহরে হামলার অভিযোগ এনসিপির
রাজনীতি

যশোরে পাটওয়ারীর দিকে ডিম নিক্ষেপ ও গাড়িবহরে হামলার অভিযোগ

যশোরের বেনাপোলের সাদিপুর এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর দিকে ডিম নিক্ষেপ ও গাড়িবহরে হামলার অভিযোগ করেছে দলটি।

মিনিট পড়া
মাইকেল জ্যাকসন কি সত্যি শিশুকে যৌন নির্যাতন করেছিলেন
বিনোদন

মাইকেল জ্যাকসনের যৌন নিপীড়নের অভিযোগ: নতুন নেটফ্লিক্স তথ্যচিত্র সিরিজ নিয়ে বিতর্ক

মাইকেল জ্যাকসনের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ নিয়ে নতুন নেটফ্লিক্স তথ্যচিত্র সিরিজ 'মাইকেল জ্যাকসন: দ্য ভারডিক্ট' জটিল বিতর্ক সৃষ্টি করেছে।

মিনিট পড়া
ইরানের সঙ্গে চুক্তি মেনে নেওয়া ছাড়া নেতানিয়াহুর সামনে ‘কোনো বিকল্প নেই’
আন্তর্জাতিক

নেতানিয়াহুর কাছে ইরানের সঙ্গে চুক্তি মেনে নেওয়া ছাড়া বিকল্প নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ইরানের সঙ্গে যে চুক্তিই করা হোক না কেন তা মেনে নিতে হবে।

মিনিট পড়া