দ্য পালস টুডে
EN
ব্রেকিং

বিদ্যুৎ ঘাটতি নেই, তবে আবহাওয়া ও লাইন ত্রুটিতে সাময়িক বিভ্রাট সম্ভব

জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, দেশে এখন চাহিদা অনুযায়ী বিদ্যুতের ঘাটতি নেই।

লিখেছেন নিজস্ব প্রতিবেদক মিনিট পড়া
শেয়ার
বিদ্যুতের ঘাটতি নেই, তবে সাময়িক বিভ্রাট হতে পারে

জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, দেশে এখন চাহিদা অনুযায়ী বিদ্যুতের ঘাটতি নেই। ঝড়বৃষ্টি, গাছ পড়ে লাইন ছিঁড়ে যাওয়া বা সঞ্চালন ও বিতরণ লাইনের ত্রুটির কারণে সাময়িক বিদ্যুৎবিভ্রাট হতে পারে।

সংসদ সদস্য গোলাম রছুল (যশোর–৪ আসন) সম্পূরক প্রশ্নে বলেন, তাঁর নির্বাচনী এলাকার গ্রামাঞ্চলে ছয়–সাত ঘণ্টা লোডশেডিং হয়। নোয়াপাড়া শিল্প এলাকায়ও বিদ্যুৎ–ঘাটতি আছে।

এর জবাবে বিদ্যুৎমন্ত্রী বলেন, বিদ্যুতের ঘাটতি নেই। বিদ্যুতের সরবরাহ না থাকলে লোডশেডিং হয়। ঝড়বৃষ্টি, প্রাকৃতিক কারণে গাছ পড়ে যদি তার ছিঁড়ে যায়, সেটা লোডশেডিং না। সেটা মেরামত করার জন্য যে সময়টুকু দরকার, সে সময়টাতে সেখানে বিদ্যুৎ দেওয়া যায় না। আবার মেরামত হয়ে গেলেই বিদ্যুৎ চলে আসে।

স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা বলেন, ‘আমরা লোডশেডিং বলি, মেরামতশেডিংই বলি, গ্রামাঞ্চলে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না। এটাই হলো বাস্তবতা।’

রুমিন ফারহানার প্রশ্নের জবাবে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, ‘১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, এটার সঙ্গে আমি একমত নই। উনি বিদ্যুৎ চাচ্ছেন, আবার ওনার ফার্টিলাইজার (সার) কারখানা চালাতে বলছেন। গ্যাসের তো আমাদের সংকট আছে। আমাদের বিদ্যুৎ প্ল্যান্টগুলো চালিয়ে রাখতে হচ্ছে। সে জন্য তাঁর ওখানে সংযোগ দিতে পারছি না। গ্যাসের অবস্থার উন্নতি হলে সরবরাহ দেওয়া হবে। গত ১৭ বছরে ড্রিলিং (গ্যাস অনুসন্ধান) করা হয়নি। আমরা এসে ড্রিলিং শুরু করেছি। আশা করি গ্যাস পাব, তারপর আশুগঞ্জ ফার্টিলাইজারসহ সব ফার্টিলাইজারে গ্যাস সরবরাহ দিতে পারব।’

বিএনপির সংসদ সদস্য আবুল কালামের এক প্রশ্নের জবাবে বিদ্যুৎমন্ত্রী বলেন, গ্রীষ্ম ও সেচ মৌসুমে দেশে দৈনিক বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা প্রায় ১৮ হাজার মেগাওয়াট। চাহিদা অনুযায়ী বর্তমানে ঘাটতি না থাকলেও গ্রীষ্মকালে সর্বোচ্চ চাহিদার সময় বিদ্যুৎ উৎপাদনে প্রাথমিক জ্বালানির ঘাটতি, সঞ্চালন ও বিতরণ অবকাঠামোর সীমাবদ্ধতা, রক্ষণাবেক্ষণ ও ঝড়বৃষ্টির কারণে মাঝেমধ্যে কিছুটা বিদ্যুৎবিভ্রাট ঘটে ও চাহিদা অনুযায়ী মানসম্মত বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয় না।

জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শফিকুল ইসলাম সম্পূরক এক প্রশ্নে বলেন, তিনি যখন এলাকায় (পটুয়াখালী–২) গিয়েছিলেন, তখন মানুষ বলেছে এলাকায় বিদ্যুৎ নেই। বিদ্যুৎ বিভাগ থেকে তাঁকে জানানো হয়, লোডশেডিং কাভার করতে পারছেন না। তিনি (শফিকুল) যদি ডাকবাংলোতে থাকেন, সেখানে বিদ্যুৎ দেওয়া হবে। তিনি বলেন, লোডশেডিংয়ের পাশাপাশি মড়ার উপর খাঁড়ার ঘা হলো ট্রান্সফরমার চুরি। এ বিষয়ে তিনি পদক্ষেপ জানতে চান।

জবাবে বিদ্যুৎমন্ত্রী বলেন, পল্লী বিদ্যুতের দীর্ঘ নেটওয়ার্কে ট্রান্সফরমার চুরি রোধ করা কঠিন। এলাকার মানুষকেও এ ব্যাপারে সচেষ্ট হতে হবে।

আপনার প্রতিক্রিয়া

এই খবরটি কি সহায়ক ছিল?

সংবাদ ফ্রি রাখতে পাশে দাঁড়ান

আমরা পাঠকের সেবা করি, বিজ্ঞাপনদাতার নয়। যারা সংবাদের জন্য টাকা দেন, তারাই এর দিকনির্দেশনা ঠিক করেন — সিদ্ধান্ত আপনার।

১০ টাকা থেকে ডোনেশন শুরু →

সাধারণ জিজ্ঞাসা

বিদ্যুতের ঘাটতি কি রয়েছে?
নেই, তবে সাময়িক বিভ্রাট হতে পারে
লোডশেডিং কি হয়?
বিদ্যুতের সরবরাহ না থাকলে লোডশেডিং হয়

এই খবর নিয়ে এআই-কে জিজ্ঞাসা করুন

মন্তব্য

আরও: বাংলাদেশ

সব দেখুন →
সুন্দরবনে অস্ত্রসহ জোনাব বাহিনীর তিন সদস্য আটক: কোস্টগার্ড
বাংলাদেশ

সুন্দরবনে অস্ত্রসহ জোনাব বাহিনীর তিন সদস্য আটক: বাংলাদেশ কোস্টগার্ড

সুন্দরবনে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে তিনজনকে অস্ত্র, গোলাবারুদসহ আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

মিনিট পড়া
বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহী ইইউ, শিক্ষায় সহযোগিতা বাড়াবে এসিইউ
বাংলাদেশ

ইইউ ও এসিইউ বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিয়োগে আগ্রহী, শিক্ষায় সহযোগিতা বাড়বে

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজ (এসিইউ) বাংলাদেশের সঙ্গে দক্ষ কর্মী ও শিক্ষায় সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছে।

মিনিট পড়া
প্রধানমন্ত্রীর পর এবার রাতের ঢাকায় বর্জ্য তদারকিতে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
বাংলাদেশ

রাতের ঢাকায় বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শনে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বুধবার রাতে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা হুমায়ুন কবীরকে সঙ্গে নিয়ে কাকলী এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করেন।

মিনিট পড়া
ঢাকার বিজয় সরণিতে সড়ক দুর্ঘটনায় নিহত এক
বাংলাদেশ

ঢাকার বিজয় সরণিতে মাইক্রোবাসের আঘাতে নিহত ইয়াকুব আলী

রাজধানীর বিজয় সরণিতে গতকাল বুধবার মধ্যরাতে মাইক্রোবাসের ধাক্কায় ইয়াকুব আলী (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

মিনিট পড়া

সর্বশেষ সংবাদ

যশোরে পাটওয়ারীর দিকে ডিম নিক্ষেপ ও গাড়িবহরে হামলার অভিযোগ এনসিপির
রাজনীতি

যশোরে পাটওয়ারীর দিকে ডিম নিক্ষেপ ও গাড়িবহরে হামলার অভিযোগ

যশোরের বেনাপোলের সাদিপুর এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর দিকে ডিম নিক্ষেপ ও গাড়িবহরে হামলার অভিযোগ করেছে দলটি।

মিনিট পড়া
মাইকেল জ্যাকসন কি সত্যি শিশুকে যৌন নির্যাতন করেছিলেন
বিনোদন

মাইকেল জ্যাকসনের যৌন নিপীড়নের অভিযোগ: নতুন নেটফ্লিক্স তথ্যচিত্র সিরিজ নিয়ে বিতর্ক

মাইকেল জ্যাকসনের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ নিয়ে নতুন নেটফ্লিক্স তথ্যচিত্র সিরিজ 'মাইকেল জ্যাকসন: দ্য ভারডিক্ট' জটিল বিতর্ক সৃষ্টি করেছে।

মিনিট পড়া
ইরানের সঙ্গে চুক্তি মেনে নেওয়া ছাড়া নেতানিয়াহুর সামনে ‘কোনো বিকল্প নেই’
আন্তর্জাতিক

নেতানিয়াহুর কাছে ইরানের সঙ্গে চুক্তি মেনে নেওয়া ছাড়া বিকল্প নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ইরানের সঙ্গে যে চুক্তিই করা হোক না কেন তা মেনে নিতে হবে।

মিনিট পড়া
১৩৫৯৯ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগ: প্রস্তাবিত এমসিকিউ পরীক্ষায় সংস্কার প্রয়োজন
চাকরি

১৩৫৯৯ শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান নিয়োগের জন্য এমসিকিউ পরীক্ষায় সংস্কার প্রয়োজন

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহকারী সুপার পদে মোট ৮৬ হাজার ৪৪৫ জন আবেদন করেছেন।

মিনিট পড়া
ছয় বছরের মধ্যে ইরানের তেল রপ্তানি সর্বনিম্ন, মার্কিন নৌ অবরোধের জের
বাণিজ্য

মার্কিন নৌ অবরোধের কারণে ইরানের তেল রপ্তানি ছয় বছরের সর্বনিম্ন

মার্কিন নৌ অবরোধের কারণে গত মে মাসে ইরানের অপরিশোধিত তেল রপ্তানি ছয় বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

মিনিট পড়া
সাহাবিরা কেন এত সাহসী ছিলেন
ধর্ম

সাহাবিদের সাহসিকতার রহস্য: আল্লাহর ওপর নির্ভরতা এবং সত্যের প্রতি অঙ্গীকার

সাহাবিরা কেন এত সাহসী ছিলেন, এর কারণ তাঁদের আল্লাহর ওপর নির্ভরতা ও সত্যের প্রতি নিষ্ঠা।

মিনিট পড়া