দ্য পালস টুডে
EN
ব্রেকিং

দ্রুত বিচার না হওয়ায় নারী-শিশুর বিরুদ্ধে অপরাধ বৃদ্ধি: অধিকার কমিটি

গণতান্ত্রিক অধিকার কমিটি বিচার দ্রুত না হওয়ায় নারী-শিশুর বিরুদ্ধে অপরাধ বৃদ্ধির প্রতিবাদ জানিয়েছে।

লিখেছেন নিজস্ব প্রতিবেদক মিনিট পড়া
শেয়ার
বিচার দ্রুত না হওয়ায় এ ধরনের অপরাধ ভয়ংকর পর্যায়ে যাচ্ছে: অধিকার কমিটি

গণতান্ত্রিক অধিকার কমিটি বিচার দ্রুত না হওয়ায় নারী-শিশুর বিরুদ্ধে অপরাধ বৃদ্ধির প্রতিবাদ জানিয়েছে। কমিটি বলেছে, বিচার দ্রুত না হওয়ায় এ ধরনের অপরাধ ভয়ংকর পর্যায়ে চলে যাচ্ছে।

রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে গণতান্ত্রিক অধিকার কমিটি। তারা বলেছে, নারী–শিশুর প্রতি এমন সহিংসতায় জড়িত ব্যক্তিদের বিচার দ্রুত না হওয়াটা এ ধরনের অপরাধকে ভয়ংকর পর্যায়ে নিয়ে যাচ্ছে।

অধিকার কমিটির সভায় এসব কথা বলা হয়। গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর পরীবাগে সংস্কৃতি বিকাশ কেন্দ্রে এই সভা হয়। আজ শুক্রবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সভার আলোচনার বিষয় জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অধিকার কমিটির সভায় পল্লবীর শিশুসহ সব শিশু ধর্ষণ–হত্যার তীব্র প্রতিবাদ জানানো হয়। গত চার মাসে দেশের বিভিন্ন স্থানে ১১৮ জন কন্যাশিশু ধর্ষণ ও ১৭ জন খুনের ঘটনায় সভায় গভীর উদ্বেগ জানানো হয়।

সভায় বলা হয়, দেশব্যাপী নারী ও শিশুদের প্রতি এমন সহিংসতা বৃদ্ধি সামাজিক অস্থিরতা, সংবেদনহীনতা ও নিষ্ঠুরতার প্রকাশ। জড়িত ব্যক্তিদের বিচার দ্রুত না হওয়ার পাশাপাশি এসব ঘটনার বিরুদ্ধে সামাজিক আন্দোলন–সামাজিক সচেতনতা তৈরির ঘাটতি এ ধরনের অপরাধকে ভয়ংকর পর্যায়ে নিয়ে যাচ্ছে।

অধিকার কমিটির সভায় বক্তারা মাদ্রাসায় ছেলে ও মেয়েশিশু নির্যাতন–ধর্ষণ–হত্যা বন্ধে ধর্মীয় নেতাদের প্রতিবাদী, কার্যকর ভূমিকা পালনের আহবান জানান বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। একই সঙ্গে সভায় সব শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন নিপীড়নবিরোধী নীতিমালা বাধ্যতামূলক করার দাবি জানানো হয়।

দেশব্যাপী হামে শিশুদের ক্রমবর্ধমান আক্রান্ত হওয়া, মারা যাওয়া নিয়ে উদ্বেগ–উৎকণ্ঠা জানায় অধিকার কমিটি। এ ব্যাপারে তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের আরও সক্রিয় ভূমিকা পালনের দাবি জানায়।

সভায় রাজধানীর শাহ আলী মাজারে হামলা–ভাঙচুরের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকারকে সক্রিয় ভূমিকা পালন করারও দাবি জানান অধিকার কমিটির সদস্যরা।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎ–গ্যাসের মূল্যবৃদ্ধির পাঁয়তারা বন্ধের দাবি জানানো হয় সভায়। বিনা বিচারে ৭০০ দিনের বেশি সময় ধরে আটক বম সম্প্রদায়ের মানুষের মুক্তি দাবি করা হয়। আরাকান আর্মির হাতে আটক জেলেদের মুক্তির ব্যবস্থা করতে সরকারের প্রতি আহবান জানায় অধিকার কমিটি।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশের স্বার্থবিরোধী বাণিজ্যচুক্তির বিরুদ্ধে আগামী ৭ জুন পর্যন্ত কর্মসূচি সম্পর্কে সভায় অধিকার কমিটি বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছে।

অধিকার কমিটির এই সভায় সভাপ্রধানের দায়িত্ব পালন করেন অধ্যাপক আনু মুহাম্মদ। কমিটির সদস্য হারুন উর রশীদ, মোশাহিদা সুলতানা, আকরাম খান, জয়দীপ ভট্টাচার্য, শহীদুল ইসলাম, মাহতাব উদ্দীন আহমেদ, নাজমুস সাকিব, একরাম হোসেন, বাকী বিল্লাহ, অনুপ কুমার কুন্ডু, রাফিকুজ্জামান ফরিদ, ছায়েদুল হক প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।

আপনার প্রতিক্রিয়া

এই খবরটি কি সহায়ক ছিল?

সংবাদ ফ্রি রাখতে পাশে দাঁড়ান

আমরা পাঠকের সেবা করি, বিজ্ঞাপনদাতার নয়। যারা সংবাদের জন্য টাকা দেন, তারাই এর দিকনির্দেশনা ঠিক করেন — সিদ্ধান্ত আপনার।

১০ টাকা থেকে ডোনেশন শুরু →

সাধারণ জিজ্ঞাসা

কমিটি কোন ঘটনার প্রতিবাদ জানিয়েছে?
রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনার প্রতিবাদ জানিয়েছে কমিটি।

এই খবর নিয়ে এআই-কে জিজ্ঞাসা করুন

মন্তব্য

আরও: বাংলাদেশ

সব দেখুন →
সুন্দরবনে অস্ত্রসহ জোনাব বাহিনীর তিন সদস্য আটক: কোস্টগার্ড
বাংলাদেশ

সুন্দরবনে অস্ত্রসহ জোনাব বাহিনীর তিন সদস্য আটক: বাংলাদেশ কোস্টগার্ড

সুন্দরবনে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে তিনজনকে অস্ত্র, গোলাবারুদসহ আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

মিনিট পড়া
বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহী ইইউ, শিক্ষায় সহযোগিতা বাড়াবে এসিইউ
বাংলাদেশ

ইইউ ও এসিইউ বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিয়োগে আগ্রহী, শিক্ষায় সহযোগিতা বাড়বে

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজ (এসিইউ) বাংলাদেশের সঙ্গে দক্ষ কর্মী ও শিক্ষায় সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছে।

মিনিট পড়া
প্রধানমন্ত্রীর পর এবার রাতের ঢাকায় বর্জ্য তদারকিতে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
বাংলাদেশ

রাতের ঢাকায় বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শনে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বুধবার রাতে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা হুমায়ুন কবীরকে সঙ্গে নিয়ে কাকলী এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করেন।

মিনিট পড়া
ঢাকার বিজয় সরণিতে সড়ক দুর্ঘটনায় নিহত এক
বাংলাদেশ

ঢাকার বিজয় সরণিতে মাইক্রোবাসের আঘাতে নিহত ইয়াকুব আলী

রাজধানীর বিজয় সরণিতে গতকাল বুধবার মধ্যরাতে মাইক্রোবাসের ধাক্কায় ইয়াকুব আলী (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

মিনিট পড়া

সর্বশেষ সংবাদ

যশোরে পাটওয়ারীর দিকে ডিম নিক্ষেপ ও গাড়িবহরে হামলার অভিযোগ এনসিপির
রাজনীতি

যশোরে পাটওয়ারীর দিকে ডিম নিক্ষেপ ও গাড়িবহরে হামলার অভিযোগ

যশোরের বেনাপোলের সাদিপুর এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর দিকে ডিম নিক্ষেপ ও গাড়িবহরে হামলার অভিযোগ করেছে দলটি।

মিনিট পড়া
মাইকেল জ্যাকসন কি সত্যি শিশুকে যৌন নির্যাতন করেছিলেন
বিনোদন

মাইকেল জ্যাকসনের যৌন নিপীড়নের অভিযোগ: নতুন নেটফ্লিক্স তথ্যচিত্র সিরিজ নিয়ে বিতর্ক

মাইকেল জ্যাকসনের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ নিয়ে নতুন নেটফ্লিক্স তথ্যচিত্র সিরিজ 'মাইকেল জ্যাকসন: দ্য ভারডিক্ট' জটিল বিতর্ক সৃষ্টি করেছে।

মিনিট পড়া
ইরানের সঙ্গে চুক্তি মেনে নেওয়া ছাড়া নেতানিয়াহুর সামনে ‘কোনো বিকল্প নেই’
আন্তর্জাতিক

নেতানিয়াহুর কাছে ইরানের সঙ্গে চুক্তি মেনে নেওয়া ছাড়া বিকল্প নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ইরানের সঙ্গে যে চুক্তিই করা হোক না কেন তা মেনে নিতে হবে।

মিনিট পড়া
১৩৫৯৯ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগ: প্রস্তাবিত এমসিকিউ পরীক্ষায় সংস্কার প্রয়োজন
চাকরি

১৩৫৯৯ শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান নিয়োগের জন্য এমসিকিউ পরীক্ষায় সংস্কার প্রয়োজন

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহকারী সুপার পদে মোট ৮৬ হাজার ৪৪৫ জন আবেদন করেছেন।

মিনিট পড়া
ছয় বছরের মধ্যে ইরানের তেল রপ্তানি সর্বনিম্ন, মার্কিন নৌ অবরোধের জের
বাণিজ্য

মার্কিন নৌ অবরোধের কারণে ইরানের তেল রপ্তানি ছয় বছরের সর্বনিম্ন

মার্কিন নৌ অবরোধের কারণে গত মে মাসে ইরানের অপরিশোধিত তেল রপ্তানি ছয় বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

মিনিট পড়া
সাহাবিরা কেন এত সাহসী ছিলেন
ধর্ম

সাহাবিদের সাহসিকতার রহস্য: আল্লাহর ওপর নির্ভরতা এবং সত্যের প্রতি অঙ্গীকার

সাহাবিরা কেন এত সাহসী ছিলেন, এর কারণ তাঁদের আল্লাহর ওপর নির্ভরতা ও সত্যের প্রতি নিষ্ঠা।

মিনিট পড়া