দ্য পালস টুডে
EN
ব্রেকিং
ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ২০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৯ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৬ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)সাদিপুর ইউনিয়নের জলাবদ্ধতা দূর করবেন সজীব: ৫০ হাজার মানুষের আশা জাগলোফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৫ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১২ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১১ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৮ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৭ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)OPEC+ উৎপাদন বাড়ানোর জন্য নতুন কোটা নিয়ে আলোচনায়চীনের চঙ্গকিং শহর: পর্যটকদের ভীত করে মোটরসাইকেলের থ্রিলগাজায় ধ্বংসাবশেষ থেকে ১১২ জনের মৃতদেহ আবিষ্কারফ্রান্সের বিধ্বংসী আগুন এখন 'নিয়ন্ত্রণে': প্রধানমন্ত্রীট্রাম্প ঘোষণা করলেন, মার্কিন ও ইসরায়েল আইরানে আক্রমণ থামাবেগাজায় ইসরায়েলের আক্রমণে অন্তত আটজন নিহত, অসংখ্য আহতওয়াশিংটন ওপেনের ফাইনালে এলা ওসাকাকে হারিয়ে পেগুলার বিপক্ষে উঠলেনজাপানের কসপ্লে অনুষ্ঠানের সময় পরিবর্তন: নভেম্বরে হবে আয়োজনপেরুতে ছোট ট্যুরিস্ট বিমান বিধ্বস্ত, ১৩ জনের মৃত্যুমস্কোর রেস্তোঁরায় বোমা হামলায় তিন জনের মৃত্যু, 21 আহতটটেনহ্যামের ম্যানেজার রিচারলিসনের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চিততা প্রকাশ করলেনভেনিজুয়েলায় রাজনৈতিক পরিবর্তন নিয়ে আলোচনা আগামী সপ্তাহে শুরু হবেআইডাহোর রেস্তোঁরায় বন্দুকধারীর হামলা, বেশ কয়েকজন নিহতজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামিমা সুলতানা নৈতিকতার জন্য শেখ হাসিনার প্রতিকৃতি অপসারণ করেছেনলুলা: ব্রাজিলের রাজনৈতিক টাইটান, ৮০ বছর বয়সে চতুর্থ মেয়াদের জন্য প্রতিযোগিতা

পিয়ংইয়ংয়ে ড্রোন পাঠানোর অভিযোগে দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টকে ৩০ বছরের কারাদণ্ড

উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে সামরিক ড্রোন পাঠানোর অভিযোগে দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে ৩০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

লিখেছেন নিজস্ব প্রতিবেদক
শেয়ার
পিয়ংইয়ংয়ে ড্রোন পাঠিয়ে ফেঁসে গেলেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট, ৩০ বছরের কারাদণ্ড

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে ৩০ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে সামরিক ড্রোন পাঠানোর সঙ্গে জড়িত থাকার অভিযোগে আজ শুক্রবার তাঁকে এ সাজা দেওয়া হয়। দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহাপ এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের ডিসেম্বরে ইউন সুক-ইওল দেশে সামরিক শাসন জারির চেষ্টা করে ব্যর্থ হন। সেই সামরিক শাসন জারির একটি অজুহাত তৈরি করতেই তিনি পিয়ংইয়ংয়ে ড্রোন পাঠিয়েছিলেন বলে অভিযোগ আনা হয়।

সিউল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্ট ইউন সুক-ইওলকে ক্ষমতার অপব্যবহার ও শত্রুকে সহায়তার দায়ে দোষী সাব্যস্ত করেছেন। আদালত বলেছেন, ২০২৪ সালের অক্টোবরে উত্তর কোরিয়ার আকাশসীমায় ড্রোন অনুপ্রবেশের ঘটনার শুরু থেকেই ইউন এ ষড়যন্ত্রে যুক্ত ছিলেন।

তবে নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন ইউন। তাঁর আইনজীবীরা দাবি করেন, তিনি এই ড্রোন অভিযানের আদেশ এবং পরে এর অনুমোদনও দেননি। এটি সামরিক শাসন জারির চেষ্টার সঙ্গে সম্পর্কিত ছিল না। বরং উত্তর কোরিয়া থেকে মাসের পর মাস ময়লা-আবর্জনাভর্তি বেলুন পাঠিয়ে যে উসকানি দেওয়া হচ্ছিল, এটি ছিল তারই একটি জবাব।

এর আগে গত এপ্রিলে সরকারি কৌঁসুলিরা ইউনের জন্য ৩০ বছরের কারাদণ্ডের আর্জি জানিয়েছিলেন।

দক্ষিণ কোরিয়ার সাবেক এ রক্ষণশীল নেতা একসময় দেশটির প্রধান সরকারি কৌঁসুলি ছিলেন। তাঁর জারি করা সামরিক শাসনের আদেশ এশিয়ার চতুর্থ বৃহত্তম অর্থনীতি দক্ষিণ কোরিয়াকে দশকের মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক সংকটে ফেলে দেয়। অভিশংসনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর ইউনের বিরুদ্ধে একের পর এক আদালতের রায় আসছে। সর্বশেষ রায়টি সেই তালিকায় নতুন করে যুক্ত হলো। সামরিক শাসন জারির চেষ্টার মাধ্যমে রাষ্ট্রদ্রোহে নেতৃত্ব দেওয়ার অভিযোগে গত ফেব্রুয়ারিতে দক্ষিণ কোরিয়ার একটি আদালত ইউন সুক-ইওলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন।

গত বছর দক্ষিণ কোরিয়ার সাংবিধানিক আদালত ইউনের অভিশংসন আদেশ বহাল রাখলে তিনি প্রেসিডেন্টের পদ হারান। ফলে দেশে একটি মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হয়। তাতে জয়ী হন উদারপন্থী বর্তমান প্রেসিডেন্ট লি জে-মিয়ুং।

বর্তমানে কারাগারে থাকা ইউন সুক-ইওল নিম্ন আদালতের এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করতে পারবেন।

সাধারণ জিজ্ঞাসা

ইউন সুক-ইওল কেন দোষী সাব্যস্ত হয়েছেন?
তিনি উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে সামরিক ড্রোন পাঠানোর অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন।
ইউন সুক-ইওলকে কত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে?
ইউন সুক-ইওলকে ৩০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিষয়

মন্তব্য

আরও: আন্তর্জাতিক

সব দেখুন →
Bombing at Moscow restaurant kills 3: officials | International
আন্তর্জাতিক

মস্কোর রেস্তোঁরায় বোমা হামলায় তিন জনের মৃত্যু, 21 আহত

Venezuela transition talks to start in person next week: govt | International
আন্তর্জাতিক

ভেনিজুয়েলায় রাজনৈতিক পরিবর্তন নিয়ে আলোচনা আগামী সপ্তাহে শুরু হবে

Lula, Brazil's political titan, races against time | International
আন্তর্জাতিক

লুলা: ব্রাজিলের রাজনৈতিক টাইটান, ৮০ বছর বয়সে চতুর্থ মেয়াদের জন্য প্রতিযোগিতা

Gor wraps up Bangladesh visit pledging stronger strategic, economic ties | News Flash
আন্তর্জাতিক

সার্জিও গোরের বাংলাদেশ সফরের সমাপ্তিতে ঘনিষ্ঠ কৌশলগত ও অর্থনৈতিক বন্ধনের প্রতিশ্রুতি

Quake near Italy's Naples injures 21, damages properties | International
আন্তর্জাতিক

নেপলসের নিকটে ৪.৭ ম্যাগনিটিউডের ভূকম্পনে ২১ জন আহত, সম্পত্তি ক্ষতিগ্রস্ত

Car bomb explodes in Colombia days before presidential inauguration | International
আন্তর্জাতিক

কলম্বিয়ায় পুলিশ স্টেশনের পাশে বোমা বিস্ফোরণ, রাষ্ট্রপতি অভিষেকের আগে উত্তেজনা

সর্বশেষ সংবাদ

Tarique Rahman to finalize presidential candidate: Fakhrul | News Flash
রাজনীতি

বিএনপি চেয়ারম্যান টারিক রহমানকে দেওয়া হল রাষ্ট্রপতি প্রার্থী নির্বাচনের দায়িত্ব

All must remain united to safeguard democracy, economic freedom: Agriculture Minister | News
রাজনীতি

কৃষিমন্ত্রী জাতীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরলেন

Gold worth Tk 13.33 crore seized, suspected smuggler arrested at Chuadanga border | Others
বাংলাদেশ

চুয়াডাঙ্গা সীমান্তে স্বর্ণ চোরাধরা অভিযানে বর্ডার গার্ড বাংলাদেশের গ্রেফতার ও জব্দ

Worker killed, another injured in septic tank wall collapse in Bagerhat | District
বাংলাদেশ

বাগেরহাটের মাদ্রাসার সেপ্টিক ট্যাঙ্কের প্রাচীর ভেঙে এক শ্রমিকের মৃত্যু

Health minister warns of strict action against irregularities in hospitals | News
স্বাস্থ্য

স্বাস্থ্যমন্ত্রী শরিয়তপুর হাসপাতালে অনিয়ম বন্ধের জন্য চেতাবনি দিলেন

Tree plantation program held at Rajshahi Shishu Academy | District
শিক্ষা

রাজশাহী শিশু একাডেমীতে গাছ রোপন ও সাংস্কৃতিক কর্মসূচি আয়োজন

Serving people, protecting their rights govt's key responsibilities: Helal | Others
রাজনীতি

জনসেবা এবং সার্বজনীন অধিকার সুরক্ষা সরকারের প্রাথমিক দায়িত্ব: হেলাল

Khaleda Zia a bold symbol of leadership and democracy: Swapon | News
রাজনীতি

খালেদা জিয়াকে স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রামের প্রতীক বলে বর্ণনা করলেন স্বাপন

Govt to facilitate differently abled citizens to flourish latent talent: Faqir | News
বাংলাদেশ

প্রতিবন্ধী নাগরিকদের অপ্রকাশিত প্রতিভা আবিষ্কারে সহায়তা করবে সরকার: ফকির

Tree care must go hand in hand with preventing social decay: Dulu | News
বাংলাদেশ

ডুলু: শিশুদের শিক্ষা ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ