দ্য পালস টুডে
EN
ব্রেকিং
ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ২০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৯ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৬ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)সাদিপুর ইউনিয়নের জলাবদ্ধতা দূর করবেন সজীব: ৫০ হাজার মানুষের আশা জাগলোফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৫ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১২ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১১ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৮ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৭ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)বিহারে বন্যার কারণে প্রায় পাঁচ মিলিয়ন মানুষ প্রভাবিত, ২০ জন মারা গেছেনডঃ জুবায়েদা শিশুদের জন্য উপযুক্ত পরিবেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেনট্রাম্প বললেন, 'আমি হুঁট ভাঙ্গার ম্যান': এআই বিপদের চেতাবনী প্রত্যাখ্যানচীনের খুচরা বিক্রি আগস্টে আরও কমেছে, বৃদ্ধির হার সর্বনিম্নবার্লিনের রাজ্য নির্বাচনে রাজনীতিবিদরা নগরীর অবনমিত স্থানগুলোর উন্নতির প্রতিশ্রুতি দিলেনরাশিয়ায় কঠোর নিয়ন্ত্রণে নির্বাচন: যুদ্ধের পঞ্চম বছরে ক্রেমলিনের চাপমাপএশিয়ান গেমস শুরু: খেলোয়াড়দের জন্য বিছানার ঘাটতি নিয়ে উদ্বেগইরান যুদ্ধের কারণে মার্কিন বাহিনীর গোলাবারুদের ঘাটতি মাথা চড়াসৌদি আরব হৌথি আক্রমণের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেকিম জং উনের চিঠিতে পুতিনের জন্য 'অপরিবর্তনীয় সমর্থন'ের আশ্বাসশ্রীলঙ্কার বিখ্যাত বিচ ওয়াডিয়া শ্যাক ধ্বংসের হুমকির মুখেমার্কিন গণতন্ত্রের পতন বিশ্বব্যাপী কর্তৃত্ববাদীদেরকে উৎসাহিত করছে: প্রতিবেদনমার্কিন শীর্ষ আদালত ট্রাম্পের ডাকযোগে ভোট নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করলসান্ডারল্যান্ডের ইউরোপীয় অভিযান: দশকের অনিশ্চয়তার পর নতুন আবিষ্কারসৌদি আরবের দক্ষিণে হৌথি আক্রমণে আহত ১৩ বেসামরিক নাগরিক

বাংলার খ্রিষ্টান সম্প্রদায়ের বড়দিন উদ্যাপন: ঐতিহ্য ও মূল্যবোধ

বাংলায় খ্রিষ্টধর্মের প্রচার শুরু হয়েছিল ষোড়শ শতাব্দীতে, যখন পর্তুগিজ সমুদ্রযাত্রীরা এ অঞ্চলে আগমন করেন।

লিখেছেন নিজস্ব প্রতিবেদক
শেয়ার
বঙ্গীয় খ্রিষ্টীয় মূল্যবোধ ও বড়দিনের ঐতিহ্য

বাংলায় খ্রিষ্টধর্মের প্রচার শুরু হয়েছিল ষোড়শ শতাব্দীতে, যখন পর্তুগিজ সমুদ্রযাত্রীরা এ অঞ্চলে আগমন করেন। তাঁদের মাধ্যমেই প্রথমবারের মতো বাংলায় খ্রিষ্টধর্মের প্রচারপ্রক্রিয়া শুরু হয়। ১৫৭৭ সালে মোগল সম্রাট আকবর পর্তুগিজদের তৎকালীন বঙ্গদেশে স্থায়ী বসতি স্থাপন ও গির্জা নির্মাণের অনুমতি দেন। পর্তুগিজ বসবাসকারীরাই বাংলার প্রথম খ্রিষ্টান এবং দেশীয় খ্রিষ্টানরা তাঁদের বংশধর। পরবর্তী সময়ে, মিশনারিদের প্রচেষ্টায় খ্রিষ্টধর্মের বিস্তার ঘটে এবং খ্রিষ্টান জনগণের সংখ্যা বৃদ্ধি পায়।

বিশ্বজুড়ে বড়দিন বা ক্রিসমাস যিশুখ্রিষ্টের জন্মদিন হিসেবে ২৫ ডিসেম্বর উদ্যাপিত হয়। যিশুখ্রিষ্টের জন্মের পর পবিত্র নগরী জেরুজালেম মন্দিরে তৎকালীন ধর্মীয় রীতি অনুসারে তাঁর উৎসর্গের দিন থেকেই খ্রিষ্টীয় ক্যালেন্ডার প্রচালন শুরু হয়। আদিযুগীয় খ্রিষ্টানদের বিশ্বাস অনুসারে, এই তারিখের ঠিক ৯ মাস আগে কুমারী মেরির গর্ভে প্রবেশ করেন যিশুখ্রিষ্ট।

বাংলায় খ্রিষ্টধর্ম প্রচারের সঙ্গে সঙ্গে বড়দিন উদ্যাপনও শুরু হয়। পর্তুগিজদের আগমনের পর থেকেই তাঁরা তাঁদের ধর্মীয় উৎসবগুলো, বিশেষ করে বড়দিন উদ্যাপন করতে থাকেন। এভাবে বাংলায় বড়দিন উদ্যাপনের ঐতিহ্য গড়ে ওঠে, যা পরবর্তী সময়ে স্থানীয় খ্রিষ্টান সম্প্রদায়ের মধ্যেও প্রচলিত হয়, এবং এটি খ্রিষ্টধর্মের মূল মূল্যবোধের প্রতীক।

বড়দিনের মূল বার্তা হলো প্রেম, শান্তি এবং মানবতার সেবা। যিশুখ্রিষ্টের জন্ম মানবজাতির জন্য ঈশ্বরের নিঃস্বার্থ ভালোবাসার প্রকাশ। তাঁর শিক্ষা অনুযায়ী, মানুষকে একে অপরকে ভালোবাসতে, ক্ষমা করতে এবং দুস্থদের সহায়তা করতে উৎসাহিত করা হয়। বাঙালি খ্রিষ্টানরা এই মূল্যবোধকে জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিফলিত করার চেষ্টা করেন।

বাঙালি খ্রিষ্টান সম্প্রদায় বড়দিন উদ্যাপনে বিশেষ গুরুত্ব প্রদান করে। এই দিনে গির্জায় বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে যিশুর জন্মের কাহিনি পবিত্র শাস্ত্র তথা বাইবেল থেকে পাঠ করা হয় এবং তাঁর শিক্ষার ওপর আলোচনা করা হয়। পরিবারের সদস্যরা একত্র হয়ে প্রার্থনা করেন এবং বিশেষ খাবারের আয়োজন করেন। বড়দিনের কেক, পিঠাপুলি এবং অন্যান্য বাঙালি খাবার এই উৎসবের আনন্দ বাড়িয়ে তোলে।

বড়দিন কেবল খ্রিষ্টান সম্প্রদায়ের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি বাঙালি সংস্কৃতির অংশ হিসেবে সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। বিভিন্ন ধর্মের মানুষ এই উৎসবে অংশগ্রহণ করেন, যা সামাজিক সংহতি ও সম্প্রীতির প্রতীক। বড়দিনের সময় বিভিন্ন সামাজিক ও দাতব্য কার্যক্রমের আয়োজন করা হয়, যেখানে দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রচলন রয়েছে।

বাঙালি খ্রিষ্টানদের বড়দিন উদ্যাপনে ঐতিহ্য ও আধুনিকতার মিশ্রণ দেখা যায়। গির্জার প্রার্থনা, নগরকীর্তন/ক্যারোল গান এবং নৃত্য-গীতের পাশাপাশি ক্রিসমাস ট্রি সাজানো, আলপনা অঙ্কন, উপহার বিনিময়, এবং আলোকসজ্জার মাধ্যমে উৎসবের আনন্দ উদ্যাপন করা হয়। এভাবে বাঙালি খ্রিষ্টানরা তাঁদের ধর্মীয় মূল্যবোধ ও সাংস্কৃতিক ঐতিহ্যকে সমানভাবে গুরুত্ব দিয়ে বড়দিন উদ্যাপন করেন।

সাম্প্রতিক বছরগুলোতে, বাংলাদেশের অন্যান্য ধর্মাবলম্বীরাও বড়দিন উদ্যাপনে অংশগ্রহণ করছেন। বড়দিনের সময় টেলিভিশন ও রেডিওতে বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করা হয়, যা উৎসবের আমেজকে জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে সবার মধ্যে ছড়িয়ে দেয়। প্রিন্ট ও সামাজিক যোগাযোগমাধ্যমে বড়দিনের বিশেষ আয়োজন থাকে, যার মাধ্যমে খ্রিষ্টধর্ম সম্পর্কে সবাইকে অবগত হওয়ার সুযোগ পায়।

এ ছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বড়দিন উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে, যা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ। থিম পার্ক, চিড়িয়াখানা এবং জাদুঘর পরিদর্শন, রেস্তোরাঁয় ভোজ এবং বাড়িতে ছোট পরিসরে বড়দিনের পার্টি আয়োজনের মাধ্যমে সবাইকে এই উৎসবে শামিল হওয়ার সুযোগ পাচ্ছে।

বড়দিন বাঙালি খ্রিষ্টানদের জীবনে আধ্যাত্মিকতা, সংস্কৃতি এবং সামাজিক সংহতির প্রতীক হিসেবে বিশেষ স্থান অধিকার করে। এই উৎসবের মাধ্যমে তাঁরা যিশুখ্রিষ্টের শিক্ষাকে জীবনে প্রতিফলিত করার পাশাপাশি বাঙালি সংস্কৃতির ঐতিহ্যকে সমুন্নত রাখেন। সাধু লুক তাঁর পবিত্র সুসমাচারে যিশুখ্রিষ্টের জন্মের বর্ণনায় বলেছেন, ‘ঊর্ধ্বলোকে ঈশ্বরের মহিমা, পৃথিবীতে তাঁহার প্রীতিপাত্র মনুষ্যদের মধ্যে শান্তি।’ বড়দিনের এই ঐতিহ্য বাঙালি খ্রিষ্টানদের জীবনে খ্রিষ্টীয় মূল্যবোধের প্রতিফলন ঘটায় এবং সমাজে শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়।

সাধারণ জিজ্ঞাসা

বাংলায় খ্রিষ্টধর্মের প্রচার কবে শুরু হয়েছিল?
ষোড়শ শতাব্দীতে পর্তুগিজ সমুদ্রযাত্রীদের আগমনের মাধ্যমে।
বড়দিন কেন উদ্যাপিত হয়?
যিশুখ্রিষ্টের জন্মদিন হিসেবে।
বড়দিনের মূল বার্তা কী?
প্রেম, শান্তি এবং মানবতার সেবা।

বিষয়

মন্তব্য

আরও: ধর্ম

সব দেখুন →
Prophet Muhammad (PBUH) came to guide humanity: Azad | News
ধর্ম

পানচগড়ে জশনে জুলুস-এ রাষ্ট্রমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ: প্রফেট মুহাম্মদ (সাঃ) মানবতার উদ্ধারকারী

Holy Eid-e-Miladunnabi being observed | News Flash
ধর্ম

রবিউল আওয়াল মাসে নবীজির মাওলুদ পালন | দ্য পালস টুডে

Prophet’s Farewell Hajj Sermon still highly relevant to entire humanity: President | News Flash
ধর্ম

রাষ্ট্রপতি বললেন, মানবজাতির জন্য নবীর বিদায় হজ্জ বক্তৃতা এখনও প্রাসঙ্গিক

RpMP holds meeting to execute Eid-e-Miladunnabi programmes peacefully | District
ধর্ম

রংপুর মহানগর পুলিশের সভা: ইদে মিলাদুন্নবী অনুষ্ঠানের সুষ্ঠু পালনের জন্য আলোচনা

National programs announced to mark Eid-e-Miladunnabi on Aug 26 | News
ধর্ম

জাতীয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হবে ঈদ-এ-মিলাদুন-নবী

Moon-sighting committee meeting tomorrow ahead Eid-e-Miladunnabi | News
ধর্ম

ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে নাকিবুল উলামার মুসলিম লীগের সভায় রাবিউল আওয়ালের হিলাল খোঁজার ব্যবস্থা

Moon sighting committee meets tomorrow to set Eid-e-Miladunnabi date | News
ধর্ম

জাতীয় চাঁদ দেখার কমিটির বৈঠকে ঈদ-এ-মিলাদুন্নবীর তারিখ নির্ধারণ

86,709 religious institutions to come under state honorarium scheme: Ministry | News
ধর্ম

সরকার ৮৬,৭০৯টি ধর্মীয় প্রতিষ্ঠানকে রাষ্ট্রীয় ভাতা স্কিমে যুক্ত করবে

সর্বশেষ সংবাদ

US military says Iran war has led to munitions shortfall | News Flash
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের কারণে মার্কিন বাহিনীর গোলাবারুদের ঘাটতি মাথা চড়া

North Korea's Kim pledges 'invariable support' in Putin letter | International
আন্তর্জাতিক

কিম জং উনের চিঠিতে পুতিনের জন্য 'অপরিবর্তনীয় সমর্থন'ের আশ্বাস

Sri Lanka's famed beach shack battles demolition | International
আন্তর্জাতিক

শ্রীলঙ্কার বিখ্যাত বিচ ওয়াডিয়া শ্যাক ধ্বংসের হুমকির মুখে

মার্কিন গণতন্ত্রের পতন বিশ্বব্যাপী কর্তৃত্ববাদীদেরকে উৎসাহিত করছে: প্রতিবেদন
আন্তর্জাতিক

মার্কিন গণতন্ত্রের পতন বিশ্বব্যাপী কর্তৃত্ববাদীদেরকে উৎসাহিত করছে: প্রতিবেদন

মার্কিন শীর্ষ আদালত ট্রাম্পের ডাকযোগে ভোট নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করল
আন্তর্জাতিক

মার্কিন শীর্ষ আদালত ট্রাম্পের ডাকযোগে ভোট নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করল

Sunderland embark on European adventure after decades in doldrums | Sports
খেলা

সান্ডারল্যান্ডের ইউরোপীয় অভিযান: দশকের অনিশ্চয়তার পর নতুন আবিষ্কার

Houthi attack in southern Saudi Arabia wounds 13: Riyadh-led coalition | International
আন্তর্জাতিক

সৌদি আরবের দক্ষিণে হৌথি আক্রমণে আহত ১৩ বেসামরিক নাগরিক

US judge postpones new visa rules for foreign students, journalists | International
আন্তর্জাতিক

মার্কিন বিচারক স্থগিত করলেন বিদেশি ছাত্র ও সাংবাদিকদের জন্য নতুন ভিসা নিয়ম

নিউজিল্যান্ডের কর্তৃপক্ষ শিশু অপহরণ মামলায় লাল ফ্ল্যাগ উপেক্ষা করেছিল: তদন্ত প্রতিবেদন
আন্তর্জাতিক

নিউজিল্যান্ডের কর্তৃপক্ষ শিশু অপহরণ মামলায় লাল ফ্ল্যাগ উপেক্ষা করেছিল: তদন্ত প্রতিবেদন

Drone shot down by NATO over Lithuania | International
আন্তর্জাতিক

ন্যাটো যোদ্ধা বিমান লিথুয়ানিয়ার আকাশে ড্রোন ধ্বংস করেছে

Dhaka theatre festival celebrating 416 years of Dhaka city concludes | News
বিনোদন

ঢাকার ৪১৬ বছর উদযাপনে নয়দিনের থিয়েটার উৎসবের সমাপ্তি

Govt plans short, medium, long-term measures to tackle gas, power crises: Mahdi Amin | News Flash
বাংলাদেশ

মাহদী আমিন: গ্যাস ও বিদ্যুৎ সঙ্কট মোকাবেলায় সরকারের তিনধাপ পরিকল্পনা

BGB seizes contraband worth Tk 1.43cr in five drives | Others
বাংলাদেশ

বিজিবি পাঁচ অভিযানে জব্দ করলো ১.৪৩ কোটি টাকার চোরাই মাল

Bangladesh's Piton Industries strikes MoU to export EV bikes to Oman | Business
বাণিজ্য

পিটন ইন্ডাস্ট্রিজ ওমানে ইভি বাইক রপ্তানি ও প্রযুক্তি বিনিময়ের জন্য এমওইউ স্বাক্ষর করল

DU forms three committees to investigate DUCSU activities | Others
শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয় ডুকসুর বিতর্কিত কার্যকলাপ তদন্তের জন্য তিন কমিটি গঠন করেছে