দ্য পালস টুডে
EN
ব্রেকিং

সংসদে উঠল এস আলমের গাড়িতে চড়ে সংবর্ধনা নেওয়ার বিতর্ক

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জাতীয় সংসদে ব্যাখ্যা দিলেন যে, তিনি কোনো ব্যক্তির গাড়িতে চড়ে সংবর্ধনা নেননি।

লিখেছেন নিজস্ব প্রতিবেদক মিনিট পড়া
শেয়ার
এস আলমের গাড়িতে চড়ে সংবর্ধনা নেওয়া প্রসঙ্গ সংসদে, ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ভারত থেকে দেশে ফেরার পর আলোচিত-সমালোচিত ব্যবসায়ী এস আলমের মালিকানাধীন একটি গাড়িতে চড়ে নিজ এলাকায় গিয়ে সংবর্ধনা নেওয়ার পুরোনো বিতর্ক আবারও উঠল জাতীয় সংসদে। জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নজিবুর রহমান এ প্রসঙ্গ টেনে বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ‘নুন খেয়ে’ কিছু করছেন।

পরে নজিবুর রহমানের বক্তব্যের জবাব দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, নজিবুর রহমানের ‘সেন্স অব হিউমার’-এর জন্য তিনি তাঁকে ধন্যবাদ জানাচ্ছেন। তবে তিনি স্পষ্ট করে বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি কোনো ব্যক্তির গাড়িতে চড়ে সংবর্ধনা নেননি।

ঘটনার ব্যাখ্যা দিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য। বিদেশ থেকে দেশে ফেরার পর কক্সবাজারে তাঁকে অভ্যর্থনা জানাতে লাখ লাখ মানুষের সমাগম হয়েছিল। সে সময় বিমানবন্দরে কোনো ব্যক্তিগত গাড়ি প্রবেশ করতে পারেনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কক্সবাজারে যখন আমি গিয়েছি, লক্ষ লোকের সমাবেশ হয়েছিল। কোনো গাড়ি বিমানবন্দরে ঢোকার সুযোগ পায়নি। অনেক মাইক্রোবাস ছিল। একটাতে উঠলাম, সেখানে জায়গা হলো না। আরেকটাতে উঠলাম। পরে সমর্থকেরা আমাকে আরেকটি গাড়িতে উঠিয়ে দেয়।’

স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য, পরে তিনি জানতে পারেন যে গাড়িটি বহু পুরোনো এবং সেটি নিয়ে যে অভিযোগ তোলা হয়েছিল, তার বাস্তব ভিত্তি নেই। সালাহউদ্দিন আহমদ বলেন, ‘সেটা কোনো ব্যক্তির নামে গাড়ি না। ১৭-১৮ বছর আগের একটি গাড়ি। তারপরও যদি সেটা ভুল হয়ে থাকে, আমি জাতির সামনে দুঃখ প্রকাশ করেছি। বিষয়টি তখনই পরিষ্কার হয়ে গেছে। এটা একটা পুরোনো ইস্যু।’

নিজের আর্থিক সক্ষমতার প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমার চারটি গাড়ি আছে, আমার চারজন ড্রাইভার আছে। খুব একটা গরিব না।’ বক্তব্যের এক পর্যায়ে স্বরাষ্ট্রমন্ত্রী নজিবুর রহমানের উত্থাপিত মন্তব্য সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার অনুরোধ জানান। তিনি বলেন, বিষয়টি অনেক আগেই নিষ্পত্তি হয়েছে এবং পুরোনো একটি প্রসঙ্গ আবার টেনে আনা হয়েছে।

জবাবে স্পিকার বলেন, বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হবে। সংসদের কার্যবিবরণীতে অসংসদীয় কোনো বক্তব্য থেকে থাকলে তা বিধি অনুযায়ী বাদ দেওয়া হবে।

আপনার প্রতিক্রিয়া

এই খবরটি কি সহায়ক ছিল?

সংবাদ ফ্রি রাখতে পাশে দাঁড়ান

আমরা পাঠকের সেবা করি, বিজ্ঞাপনদাতার নয়। যারা সংবাদের জন্য টাকা দেন, তারাই এর দিকনির্দেশনা ঠিক করেন — সিদ্ধান্ত আপনার।

১০ টাকা থেকে ডোনেশন শুরু →

সাধারণ জিজ্ঞাসা

স্বরাষ্ট্রমন্ত্রী কি ব্যক্তির গাড়িতে চড়ে সংবর্ধনা নিয়েছেন?
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি কোনো ব্যক্তির গাড়িতে চড়ে সংবর্ধনা নেননি।

এই খবর নিয়ে এআই-কে জিজ্ঞাসা করুন

মন্তব্য

আরও: রাজনীতি

সব দেখুন →
বিএনপি উদার গণতন্ত্রে বিশ্বাসী, কোনো বিভাজন সৃষ্টি করতে চাই না: মির্জা ফখরুল
রাজনীতি

বিএনপি উদার গণতন্ত্রে বিশ্বাসী, বিভাজন নয়: মির্জা ফখরুল

বিএনপি উদার গণতান্ত্রিক রাজনীতির প্রতিনিধিত্ব করে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মিনিট পড়া
‘ভাইরাল’ না হলে টনক নড়ে না
রাজনীতি

রাজনৈতিক ব্যক্তিদের টনক নড়ে না যদি না হয় ভাইরাল: রুমিন ফারহানা

ধর্ষণ-নিপীড়নের ঘটনায় রাজনৈতিক ব্যক্তিদের টনক নড়ে না বলে মনে করেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।

মিনিট পড়া
বিদ্যুৎ খাতের দুর্নীতি–লুটপাট বন্ধ না করে বিদ্যুতের দাম বাড়িয়েছে সরকার: গোলাম পরওয়ার
রাজনীতি

বিদ্যুৎ খাতের দুর্নীতি বন্ধ না করে দাম বাড়িয়েছে সরকার: গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, বিদ্যুৎ খাতের সব অনিয়ম-দুর্নীতির সঙ্গে সরকারের সিন্ডিকেট জড়িত।

মিনিট পড়া
হাদি হত্যার বিচার দ্রুত নিশ্চিত করার দাবিতে ইনকিলাব মঞ্চের মশালমিছিল
রাজনীতি

হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের মশালমিছিল

ইনকিলাব মঞ্চ হাদি হত্যার ঘটনায় জড়িত দেশীয় খুনিদের চিহ্নিত করা, পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনা এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবিতে মশালমিছিল করেছে।

মিনিট পড়া
বিদ্যুৎ-জ্বালানির দাম বাড়ানোর প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মিছিল
রাজনীতি

এনসিপির বিক্ষোভ মিছিল: বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ানোর প্রতিবাদ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে।

মিনিট পড়া

সর্বশেষ সংবাদ

মাইকেল জ্যাকসন কি সত্যি শিশুকে যৌন নির্যাতন করেছিলেন
বিনোদন

মাইকেল জ্যাকসনের যৌন নিপীড়নের অভিযোগ: নতুন নেটফ্লিক্স তথ্যচিত্র সিরিজ নিয়ে বিতর্ক

মাইকেল জ্যাকসনের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ নিয়ে নতুন নেটফ্লিক্স তথ্যচিত্র সিরিজ 'মাইকেল জ্যাকসন: দ্য ভারডিক্ট' জটিল বিতর্ক সৃষ্টি করেছে।

মিনিট পড়া
ইরানের সঙ্গে চুক্তি মেনে নেওয়া ছাড়া নেতানিয়াহুর সামনে ‘কোনো বিকল্প নেই’
আন্তর্জাতিক

নেতানিয়াহুর কাছে ইরানের সঙ্গে চুক্তি মেনে নেওয়া ছাড়া বিকল্প নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ইরানের সঙ্গে যে চুক্তিই করা হোক না কেন তা মেনে নিতে হবে।

মিনিট পড়া
বিশ্বকাপ ফুটবল: আর্জেন্টিনা-ব্রাজিলের পতাকা ঢাকায় জনপ্রিয়
বাংলাদেশ

বিশ্বকাপ ফুটবল: আর্জেন্টিনা-ব্রাজিলের পতাকা ঢাকায় জনপ্রিয়

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ঢাকায় আসেন পতাকা বিক্রেতারা, আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকা বেশি বিক্রি হচ্ছে।

মিনিট পড়া
১৩৫৯৯ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগ: প্রস্তাবিত এমসিকিউ পরীক্ষায় সংস্কার প্রয়োজন
চাকরি

১৩৫৯৯ শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান নিয়োগের জন্য এমসিকিউ পরীক্ষায় সংস্কার প্রয়োজন

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহকারী সুপার পদে মোট ৮৬ হাজার ৪৪৫ জন আবেদন করেছেন।

মিনিট পড়া
ছয় বছরের মধ্যে ইরানের তেল রপ্তানি সর্বনিম্ন, মার্কিন নৌ অবরোধের জের
বাণিজ্য

মার্কিন নৌ অবরোধের কারণে ইরানের তেল রপ্তানি ছয় বছরের সর্বনিম্ন

মার্কিন নৌ অবরোধের কারণে গত মে মাসে ইরানের অপরিশোধিত তেল রপ্তানি ছয় বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

মিনিট পড়া
সাহাবিরা কেন এত সাহসী ছিলেন
ধর্ম

সাহাবিদের সাহসিকতার রহস্য: আল্লাহর ওপর নির্ভরতা এবং সত্যের প্রতি অঙ্গীকার

সাহাবিরা কেন এত সাহসী ছিলেন, এর কারণ তাঁদের আল্লাহর ওপর নির্ভরতা ও সত্যের প্রতি নিষ্ঠা।

মিনিট পড়া