দ্য পালস টুডে
EN
ব্রেকিং
ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ২০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৯ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৬ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)সাদিপুর ইউনিয়নের জলাবদ্ধতা দূর করবেন সজীব: ৫০ হাজার মানুষের আশা জাগলোফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৫ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১২ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১১ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৮ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৭ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)রাজশাহীর পাবায় বঞ্চিত পেশাদারদের জীবনযাত্রার উন্নতির জন্য সফট স্কিলস প্রশিক্ষণ শুরুমিল্লাতের ঘোষণা: বাংলাদেশ হবে অঞ্চলের বিমান কেন্দ্রআরাফাত রহমান কোকোর স্মৃতিতে জাতীয় টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টপাবায় নিপীড়িত পেশাদারদের জীবনযাত্রা উন্নয়নে সফট স্কিল ট্রেনিং শুরুআরাফাত রহমান কোকোর স্মৃতিতে দেশব্যাপী টি২০ ক্রিকেট টুর্নামেন্টনারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় ডুবে মারা তিন লাশ উদ্ধার, একজন নিখোঁজমোদি ও শি জিনপিং-এর বৈঠকে সীমান্ত সংকট নিরসনের প্রতিশ্রুতিকার্নফুলী ইপিজেড: দুই দশকে ১৪ বিলিয়ন ডলারের বেশি রপ্তানিচট্টগ্রাম লোকো শেড পরিদর্শনের পর লোকোমোটিভ মেরামতির কাজ ত্বরান্বিত করতে নির্দেশবিসিবি ইন্টিগ্রিটি ইউনিট চালু: বাংলাদেশ ক্রিকেটে দূর্নীতি দূর করার প্রতিশ্রুতিBRICS দেশগুলো মধ্যপ্রাচ্যে শান্তি ও সর্বোচ্চ নিয়ন্ত্রণের আহ্বান জানিয়েছেশিক্ষকতা হল জীবন আকার দেওয়ার উঁচু দায়িত্ব: রংপুর পুলিশ মহাপরিদর্শকরাশিয়ার আক্রমণে চারজন নিহত, দশ হাজার মানুষ আহতট্রাম্পের আইরিশ ঐক্য সমর্থন: 'চমৎকার' হবে বলে মন্তব্যপদ্মা ব্যারেজ ও তিস্তা পরিকল্পনা: নতুন বাংলাদেশ গড়ার গুরুত্বপূর্ণ উদ্যোগ

আখতার ও হান্নান মাসউদের অভিযোগ: সংসদীয় এলাকায় বিশেষ বরাদ্দে বৈষম্য

বিরোধী দলের সংসদ সদস্যরা দাবি, বিরোধী দলের সংসদ সদস্যদের এলাকায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকায় বিশেষ বরাদ্দ দেওয়া হচ্ছে না।

লিখেছেন নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সংসদীয় এলাকায় বিশেষ বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে বৈষম্যের অভিযোগ করলেন আখতার ও হান্নান মাসউদ

জাতীয় সংসদে বিরোধী দলের সংসদ সদস্যরা অভিযোগ করেছেন যে, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকায় বিশেষ বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে বৈষম্য করা হচ্ছে। বিরোধী দলের সংসদ সদস্যদের এলাকায় এই বরাদ্দ দেওয়া হচ্ছে না বলে জাতীয় সংসদে অভিযোগ করেছেন এনসিপির আখতার হোসেন ও আবদুল হান্নান মাসউদ।

আজ সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এনসিপির সংসদ সদস্য আখতার হোসেন ও আবদুল হান্নান মাসউদ এ অভিযোগ এনে এর কারণ জানতে চান।

জবাবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব বলেন, বিভিন্ন সংসদীয় আসনে (সরকারি ও বিরোধী উভয়ই) সংসদ সদস্যদের ডিও ও স্থানীয় চাহিদার আলোকে প্রয়োজনীয় বরাদ্দ দেওয়া হয়। কাল–পরশুর মধ্যে বিরোধী দলের সদস্যরাও বরাদ্দ পেয়ে যাবেন।

ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। সম্পূরক প্রশ্নে আখতার হোসেন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর কাছে জানতে চান, দেশের দুর্যোগের মানচিত্রে কোনো ধরনের পরিবর্তন এসেছে কি না। কারণ, দুর্যোগ মন্ত্রণালয় থেকে বরাদ্দ ৩০ এপ্রিল দেওয়া হয়েছে, সেটা শুধু সরকারি দলের সংসদ সদস্যদের আসনগুলোতে দেওয়া হয়েছে। বিরোধী দলের সদস্যদের এলাকায় বরাদ্দ দেওয়া হয়নি। এতে বিরোধী দলের সদস্যদের সংসদীয় এলাকার সাধারণ মানুষ বৈষম্যের শিকার হচ্ছেন।

আখতার হোসেন বলেন, ‘যদি এ রকমটা হয় যে বাংলাদেশের দুর্যোগগুলো যখন আসবে তখন শুধু সরকারি দলের যে আসনগুলো আছে সেখানেই দুর্যোগগুলো আসবে, বিরোধী দলের যে আসনগুলো আছে সেখানে দুর্যোগগুলো আসবে না, তাহলে হয়তো একভাবে হতে পারত।’

দুর্যোগ এ ধরনের বিভাজন করে আসে না উল্লেখ করে আখতার হোসেন বলেন, আবার বরাদ্দের টাকাও আসে জনগণের করের টাকা থেকে। তাই এ বৈষম্য দূর করতে পদক্ষেপ নেওয়া হবে কি না, তিনি জানতে চান।

জবাবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব বলেন, যখন যেখানে দুর্যোগ সংঘটিত হয়, জেলা পর্যায়ে প্রত্যেক জেলা প্রশাসকের কাছে বরাদ্দ দেওয়া আছে। আর টিআর, কাবিখার ক্ষেত্রে সংসদ সদস্যরা চাহিদাপত্র দেন, সেখানে বরাদ্দ দেওয়া হয়।

এনসিপির সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের একই ধরনের এক প্রশ্নের জবাবে ত্রাণমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর সব সংসদীয় আসনে চলতি ২০২৫-২৬ অর্থবছরে সাম্প্রতিক সময়ে নির্বাচনী আসনপ্রতি কাবিটা (কাজের বিনিময়ে টাকা) ২৫ লাখ টাকা এবং টিআর ৩০ লাখ টাকা করে এবং কাবিখা (চাল) ২০ মেট্রিক টন ও কাবিখা (গম) ২০ মেট্রিক টন বরাদ্দ দেওয়া হয়েছে। এর অতিরিক্ত বিভিন্ন সংসদীয় আসনে (সরকারি ও বিরোধী উভয়ই) সংসদ সদস্যদের ডিও ও স্থানীয় চাহিদার আলোকে প্রয়োজনীয় বরাদ্দ দেওয়া হয়।

সংরক্ষিত নারী আসনের সদস্য নূরুন্নিসা সিদ্দীকার প্রশ্নের জবাবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব বলেন, বন্যা, ঘূর্ণিঝড় ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সময়ে আশ্রয় গ্রহণের জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশব্যাপী ৫৮৮টি বন্যা আশ্রয়কেন্দ্র, ৩২৭টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র, ১১৫টি দুর্যোগ আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়েছে। এ ছাড়া ১১৫টি বন্যা আশ্রয়কেন্দ্র, ৯০টি বহুমুখী আশ্রয়কেন্দ্র এবং ১১২টি দুর্যোগ আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হবে।

সাধারণ জিজ্ঞাসা

বিরোধী দলের সংসদ সদস্যরা কী অভিযোগ করেছেন?
বিরোধী দলের সংসদ সদস্যরা অভিযোগ করেছেন যে, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকায় বিশেষ বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে বৈষম্য করা হচ্ছে।
এনসিপির কোন সংসদ সদস্যরা এ অভিযোগ এনেছেন?
এনসিপির সংসদ সদস্য আখতার হোসেন ও আবদুল হান্নান মাসউদ এ অভিযোগ এনেছেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী কী বলেছেন?
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব বলেন, বিভিন্ন সংসদীয় আসনে (সরকারি ও বিরোধী উভয়ই) সংসদ সদস্যদের ডিও ও স্থানীয় চাহিদার আলোকে প্রয়োজনীয় বরাদ্দ দেওয়া হয়।

বিষয়

মন্তব্য

আরও: রাজনীতি

সব দেখুন →
সৌরশক্তিতে স্বাবলম্বী হবে দেশ: প্রধানমন্ত্রী
রাজনীতি

সৌরশক্তিতে স্বাবলম্বী হবে দেশ: প্রধানমন্ত্রী

Freedom of speech must not cross limits of decency: PM | JS Session
রাজনীতি

সংসদ ভাষণে প্রধানমন্ত্রী: ভাষার মর্যাদা রক্ষায় অশালীনতা বন্ধ করতে হবে

President urges ACC to take stern action against the corrupt regardless of power, status | News Flash
রাজনীতি

রাষ্ট্রপতি দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য এসিসি-কে অনুরোধ করেছেন

PM asks students to develop tree plantation habit to protect environment | News Flash
রাজনীতি

প্রধানমন্ত্রী ছাত্রছাত্রীদের বৃক্ষরোপণের অভ্যাস গড়ার জন্য আহ্বান জানিয়েছেন

Govt aims policy reforms for transparent, people-focused field admin: PM | JS Session
রাজনীতি

সংস্কারের লক্ষ্যে নীতি পরিবর্তনে উদ্যোগী সরকার: প্রধানমন্ত্রী

Moyeen Khan for strengthening local govt system to reinforce democratic practices | News Flash
রাজনীতি

ময়ীন খানের জোর: শক্তিশালী স্থানীয় সরকার দিয়ে গণতন্ত্র মজবুত করা

ACC receives FBI report on assets of Saifuzzaman Chowdhury, wife | Others
রাজনীতি

সাইফুজ্জামান চৌধুরী ও স্ত্রীর সম্পত্তি নিয়ে এফবিআই প্রতিবেদন পেলো অ্যাসি

JS passes 3 bills including Enforced Disappearance Bill, Human Rights Commission Bill | JS Session
রাজনীতি

জাতীয় সংসদে তিন বিল পাশ: মানবাধিকার ও জোরপূর্বক অদৃশ্যকরণ বিল অন্তর্ভুক্ত

Govt working to ensure transparent administration, curb corruption: Home Minister tells JS | JS Session
রাজনীতি

স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, স্বচ্ছ প্রশাসন ও দুর্নীতি দমনে সরকার কাজ করছে

সর্বশেষ সংবাদ

Modi and Xi 'expressed committment' to resolving border issue: India | International
আন্তর্জাতিক

মোদি ও শি জিনপিং-এর বৈঠকে সীমান্ত সংকট নিরসনের প্রতিশ্রুতি

Exports exceed $14 bn in two decades in Karnaphuli EPZ | Special Stories
বাণিজ্য

কার্নফুলী ইপিজেড: দুই দশকে ১৪ বিলিয়ন ডলারের বেশি রপ্তানি

Authorities ask railway engineers to quicken locomotive repair works | Others
বাংলাদেশ

চট্টগ্রাম লোকো শেড পরিদর্শনের পর লোকোমোটিভ মেরামতির কাজ ত্বরান্বিত করতে নির্দেশ

BCB Integrity Unit vows to stamp out corruption from Bangladesh cricket | Sports
খেলা

বিসিবি ইন্টিগ্রিটি ইউনিট চালু: বাংলাদেশ ক্রিকেটে দূর্নীতি দূর করার প্রতিশ্রুতি

BRICS nations urge 'maximum restraint' in Middle East war | International
আন্তর্জাতিক

BRICS দেশগুলো মধ্যপ্রাচ্যে শান্তি ও সর্বোচ্চ নিয়ন্ত্রণের আহ্বান জানিয়েছে

Teaching is a noble responsibility of shaping lives: Rangpur Range DIG | Others
শিক্ষা

শিক্ষকতা হল জীবন আকার দেওয়ার উঁচু দায়িত্ব: রংপুর পুলিশ মহাপরিদর্শক

Padma Barrage, Teesta plan crucial for building new Bangladesh: Anee | News Flash
বাংলাদেশ

পদ্মা ব্যারেজ ও তিস্তা পরিকল্পনা: নতুন বাংলাদেশ গড়ার গুরুত্বপূর্ণ উদ্যোগ

DMP files 3,952 cases for traffic law violations in city  | News
বাংলাদেশ

রাজধানীতে দুই দিনে ট্রাফিক আইন লঙ্ঘনের জন্য ডিএমপি ৩,৯৫২ টি মামলা করেছে

Iran president and UAE crown prince meet in New Delhi: Iranian embassy | International
আন্তর্জাতিক

নয়াদিল্লিতে ইরান ও ইউএই-র নেতৃবৃন্দের বৈঠক: দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতা নিয়ে আলোচনা

RUET team participates in 'Bangladesh Innovation Fair-2026' with 7 ideas | News
শিক্ষা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বঙ্গবন্ধু উদ্ভাবন মেলা-২০২৬-এ অংশগ্রহণ করছে

Zelensky open to meeting Putin at G20 in Miami | International
আন্তর্জাতিক

জেলেনস্কি জি২০-এ পুতিনের সঙ্গে দেখা করতে ইচ্ছুক

ECNEC approval expected this week for 442-MW Rampal solar project | News Flash
বাংলাদেশ

রামপালের ৪৪২ মেগাওয়াট সৌর প্রকল্পের ইকনেক অনুমোদন এই সপ্তাহেই সম্ভব

PRAN-RFL inaugurates zero discharge plant | Business
বাণিজ্য

প্রান-আরএফএল গ্রুপের হাবিগঞ্জ শিল্প উদ্যানে জিরো ডিসচার্জ প্লান্ট চালু

Rangpur residents urged to destroy mosquito breeding sites to prevent dengue  | District
স্বাস্থ্য

রংপুরবাসীকে ডেঙ্গু প্রতিরোধে মশার বিচরণ স্থল ধ্বংস করতে আহ্বান

BCI holds training workshop on public procurement law, e-GP system | Business
বাণিজ্য

বিসিআই আয়োজন করলো প্রকৌশল ক্রয় আইন ও ই-জিপি ব্যবস্থা নিয়ে প্রশিক্ষণ কর্মশালা