দ্য পালস টুডে
EN
ব্রেকিং
ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ২০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৯ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৬ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)সাদিপুর ইউনিয়নের জলাবদ্ধতা দূর করবেন সজীব: ৫০ হাজার মানুষের আশা জাগলোফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৫ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১২ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১১ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৮ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৭ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)টরন্টো চলচ্চিত্র উৎসবে 'অবসেশন': পরিচালক ও অভিনেত্রীর প্রতিক্রিয়াকাইকোবাদের দাবি: গত ১৮ বছরে ধ্বংস হয়ে গেছে বিদ্যুৎ-গ্যাস খাতমার্কিন ফেডের কঠোর পদক্ষেপ: মুদি দাম নিয়ন্ত্রণে উচ্চ আগ্রহের হার আরোপের চেষ্টা৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির পাঠ্যপুস্তকে যুক্ত হচ্ছে AI, রোবোটিক্স ও টেকনিক্যাল শিক্ষা: মাহদীঢাকায় নিরাপদ পরিবেশ নিশ্চিতে ডিএমপির নতুন পদক্ষেপঢাবি ছাত্রদল ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতায় বিশেষ কর্মসূচি ঘোষণাসাতক্ষীরা প্রেসক্লাবের নেতৃবৃন্দ আইনমন্ত্রী আসাদুজ্জামানের সাথে বৈঠকে বসেছেবাগেরহাটে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের পরিচ্ছন্নতা অভিযান শুরুমুক্তাদিরের লক্ষ্য: পরবর্তী ৫ বছরে ৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ আনাতেজগাঁওয়ে অপরাধ দমন অভিযানে ৮৫ জন আটকশিল্পকলা একাডেমিতে নজরুল নৃত্য উৎসবের সূচনা: দুই দিনের অনুষ্ঠানরাজশাহীর পাবায় বঞ্চিত পেশাদারদের জীবনযাত্রার উন্নতির জন্য সফট স্কিলস প্রশিক্ষণ শুরুমিল্লাতের ঘোষণা: বাংলাদেশ হবে অঞ্চলের বিমান কেন্দ্রআরাফাত রহমান কোকোর স্মৃতিতে জাতীয় টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টপাবায় নিপীড়িত পেশাদারদের জীবনযাত্রা উন্নয়নে সফট স্কিল ট্রেনিং শুরু

জুলাই সনদ বাস্তবায়নে 'হ্যাঁ ফোরাম' গঠনের ঘোষণা এবি পার্টির চেয়ারম্যানের

আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু জুলাই সনদ বাস্তবায়নে ‘গণভোটে হ্যাঁ ফোরাম’ গঠনের কথা জানিয়েছেন।

লিখেছেন নিজস্ব প্রতিবেদক
শেয়ার
গণভোটে ‘হ্যাঁ’ ভোটদাতাদের নিয়ে ফোরাম করে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে: এবি পার্টির চেয়ারম্যান

আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু জুলাই সনদ বাস্তবায়নে ‘গণভোটে হ্যাঁ ফোরাম’ গঠনের কথা জানিয়েছেন। তিনি বলেন, দেশের প্রায় ৭০ ভাগ ভোটার জুলাই সনদের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দিয়েছে। গণভোটে ‘হ্যাঁ’ ভোটদাতাদের ঐক্যবদ্ধ করে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে।

আজ বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিন প্রাঙ্গণে আয়োজিত এক আলোচনা সভায় এবি পার্টির চেয়ারম্যান এসব কথা বলেন। ‘জুলাই গণ–অভ্যুত্থান, সনদ ও গণভোটের রায়; রাজবন্দীদের অভিজ্ঞতা ও জবানবন্দি’ শীর্ষক এই সভার আয়োজন করে বাংলাদেশ ছাত্রপক্ষ।

মজিবুর রহমান বলেন, ‘জুলাই অভ্যুত্থানের পর আমাদের প্রত্যাশা অনেক বেড়েছে। আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, এ স্বপ্ন কোনোভাবেই বৃথা যাবে না। আওয়ামী লীগের নিপীড়ন আমাদের ঐক্যবদ্ধ করেছিল। এখন ফ্যাসিবাদীরা নেই বলে আমরা কেউ ক্ষমতায়, কেউ বিরোধী দলে।’

সরকারের সমালোচনা করে এবি পার্টির চেয়ারম্যান বলেন, ‘আমাদের কাছে মনে হচ্ছে যাঁরা সরকারে আছেন, তাঁরা মূল লক্ষ্য থেকে সরে যাচ্ছেন। আবার তাঁরা মনে করছেন, আমরা কেবল তাঁদের খারাপ দিক দেখছি, অযথা সমলোচনা করছি।’ এই মতপার্থক্যকে স্বাভাবিক উল্লেখ করে তিনি আরও বলেন, ‘জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন আমাদের প্রধান চাওয়া।’ তিনি সরকারকে জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আহ্বান জানান।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, ‘জুলাই গণ–অভ্যুত্থান চলাকালে স্বৈরাচারী সরকার ডিজিএফআইয়ের মাধ্যমে আমাকে ও হাসনাতকে (কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য) তুলে নিয়ে আন্দোলন প্রত্যাহারে চাপ প্রয়োগ এবং হুমকি দেয়। জোর করে নেওয়া বক্তব্য কাট–কপি করে মিডিয়াগুলোতে (সংবাদমাধ্যম) প্রচার করা হয়। তবে বাংলাদেশপন্থী কিছু সাংবাদিক আমাদের মূল বক্তব্য আন্তর্জাতিক মিডিয়াগুলোতে তুলে ধরেন।’

জুলাই গণ–অভ্যুত্থানকে নতুন বাংলাদেশের স্বপ্ন ও সংগ্রামের প্রতীক বলেও উল্লেখ করেন এনসিপির এই নেতা।

এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক খালিদ হাসান বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া গণ–অভ্যুত্থানের লক্ষ্য পূরণ হবে না। বিএনপি আগের স্বৈরাচার আওয়ামী লীগের পদাঙ্ক অনুসরণ করছে। কেবল জুলাই সনদই পারে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে। সরকার হিসেবে বিএনপিকেই জনগণের ভোট ও মতামতের প্রতিফলন ঘটিয়ে রাষ্ট্র সংস্কারের কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।’

সভাপতির বক্তব্যে বাংলাদেশ ছাত্রপক্ষের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ প্রিন্স বলেন, শহীদ, আহত ও রাজবন্দীদের আত্মত্যাগকে শুধু স্মরণ করলেই চলবে না, তাঁদের আকাঙ্ক্ষার বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

জাতীয়তাবাদী গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের সভাপতি মাসুদ রানা জুয়েল বলেন, ‘ছাত্র-জনতার আত্মত্যাগের ইতিহাস কোনোভাবেই বিস্মৃত হওয়ার নয়। এখনো জুলাইয়ের রাজবন্দীদের স্বীকৃতি ও তাদের আত্মত্যাগের ইতিহাস শিক্ষার্থীদের কাছে তুলে ধরার কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি।’

আলোচনা সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ ছাত্রপক্ষের কেন্দ্রীয় সহসভাপতি আকিব হাসান, জুলাই রেভোল্যুশন অ্যালায়েন্সের সহসভাপতি আহমেদ সামরান, জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের মুখ্য সংগঠক অর্ণব হুসাইন, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী সিরাজুম মনিরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামসুজ্জামান অমি প্রমুখ।

সাধারণ জিজ্ঞাসা

কে জুলাই সনদ বাস্তবায়নের জন্য ফোরাম গঠনের কথা বলেছেন?
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
কত ভাগ ভোটার জুলাই সনদের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দিয়েছে?
প্রায় ৭০ ভাগ।

বিষয়

মন্তব্য

আরও: রাজনীতি

সব দেখুন →
PM gives financial assistance to mosques, temples in Dhaka-17 | News Flash
রাজনীতি

প্রধানমন্ত্রী ঢাকা-১৭-এ মসজিদ ও মন্দিরের জন্য আর্থিক সহায়তা ঘোষণা করলেন

সৌরশক্তিতে স্বাবলম্বী হবে দেশ: প্রধানমন্ত্রী
রাজনীতি

সৌরশক্তিতে স্বাবলম্বী হবে দেশ: প্রধানমন্ত্রী

Freedom of speech must not cross limits of decency: PM | JS Session
রাজনীতি

সংসদ ভাষণে প্রধানমন্ত্রী: ভাষার মর্যাদা রক্ষায় অশালীনতা বন্ধ করতে হবে

President urges ACC to take stern action against the corrupt regardless of power, status | News Flash
রাজনীতি

রাষ্ট্রপতি দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য এসিসি-কে অনুরোধ করেছেন

PM asks students to develop tree plantation habit to protect environment | News Flash
রাজনীতি

প্রধানমন্ত্রী ছাত্রছাত্রীদের বৃক্ষরোপণের অভ্যাস গড়ার জন্য আহ্বান জানিয়েছেন

Govt aims policy reforms for transparent, people-focused field admin: PM | JS Session
রাজনীতি

সংস্কারের লক্ষ্যে নীতি পরিবর্তনে উদ্যোগী সরকার: প্রধানমন্ত্রী

Moyeen Khan for strengthening local govt system to reinforce democratic practices | News Flash
রাজনীতি

ময়ীন খানের জোর: শক্তিশালী স্থানীয় সরকার দিয়ে গণতন্ত্র মজবুত করা

ACC receives FBI report on assets of Saifuzzaman Chowdhury, wife | Others
রাজনীতি

সাইফুজ্জামান চৌধুরী ও স্ত্রীর সম্পত্তি নিয়ে এফবিআই প্রতিবেদন পেলো অ্যাসি

JS passes 3 bills including Enforced Disappearance Bill, Human Rights Commission Bill | JS Session
রাজনীতি

জাতীয় সংসদে তিন বিল পাশ: মানবাধিকার ও জোরপূর্বক অদৃশ্যকরণ বিল অন্তর্ভুক্ত

Govt working to ensure transparent administration, curb corruption: Home Minister tells JS | JS Session
রাজনীতি

স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, স্বচ্ছ প্রশাসন ও দুর্নীতি দমনে সরকার কাজ করছে

সর্বশেষ সংবাদ

বাগেরহাটে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের পরিচ্ছন্নতা অভিযান শুরু
স্বাস্থ্য

বাগেরহাটে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের পরিচ্ছন্নতা অভিযান শুরু

Bangladesh targets additional $5b US investment in five years: Muktadir | News
বাণিজ্য

মুক্তাদিরের লক্ষ্য: পরবর্তী ৫ বছরে ৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ আনা

Two-day Nazrul dance festival inaugurated at Shilpakala Academy | News
বিনোদন

শিল্পকলা একাডেমিতে নজরুল নৃত্য উৎসবের সূচনা: দুই দিনের অনুষ্ঠান

Soft skills training begins for marginalized professionals in Paba | News
বাংলাদেশ

রাজশাহীর পাবায় বঞ্চিত পেশাদারদের জীবনযাত্রার উন্নতির জন্য সফট স্কিলস প্রশিক্ষণ শুরু

Bangladesh begins work to become regional aviation hub: Millat | News
বাংলাদেশ

মিল্লাতের ঘোষণা: বাংলাদেশ হবে অঞ্চলের বিমান কেন্দ্র

Soft skills training begins for marginalized professionals in Paba | News
বাংলাদেশ

পাবায় নিপীড়িত পেশাদারদের জীবনযাত্রা উন্নয়নে সফট স্কিল ট্রেনিং শুরু

Modi and Xi 'expressed committment' to resolving border issue: India | International
আন্তর্জাতিক

মোদি ও শি জিনপিং-এর বৈঠকে সীমান্ত সংকট নিরসনের প্রতিশ্রুতি

Exports exceed $14 bn in two decades in Karnaphuli EPZ | Special Stories
বাণিজ্য

কার্নফুলী ইপিজেড: দুই দশকে ১৪ বিলিয়ন ডলারের বেশি রপ্তানি

Authorities ask railway engineers to quicken locomotive repair works | Others
বাংলাদেশ

চট্টগ্রাম লোকো শেড পরিদর্শনের পর লোকোমোটিভ মেরামতির কাজ ত্বরান্বিত করতে নির্দেশ

BCB Integrity Unit vows to stamp out corruption from Bangladesh cricket | Sports
খেলা

বিসিবি ইন্টিগ্রিটি ইউনিট চালু: বাংলাদেশ ক্রিকেটে দূর্নীতি দূর করার প্রতিশ্রুতি

BRICS nations urge 'maximum restraint' in Middle East war | International
আন্তর্জাতিক

BRICS দেশগুলো মধ্যপ্রাচ্যে শান্তি ও সর্বোচ্চ নিয়ন্ত্রণের আহ্বান জানিয়েছে

Teaching is a noble responsibility of shaping lives: Rangpur Range DIG | Others
শিক্ষা

শিক্ষকতা হল জীবন আকার দেওয়ার উঁচু দায়িত্ব: রংপুর পুলিশ মহাপরিদর্শক