দ্য পালস টুডে
EN
ব্রেকিং
ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ২০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৯ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৬ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)সাদিপুর ইউনিয়নের জলাবদ্ধতা দূর করবেন সজীব: ৫০ হাজার মানুষের আশা জাগলোফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৫ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১২ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১১ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৮ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৭ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)জাতীয় বিজ্ঞানী কাবির উদ্দীন গ্লোবাল ফ্লাড পার্টনারশিপ অ্যাওয়ার্ড লাভ করলেনসিলেটে বাসের সংঘর্ষে সাতজন নিহত, তেরোজন আহতবগুড়ায় রাস্তা দুর্ঘটনায় ছয় জনের মৃত্যু, কমপক্ষে ১০ জন আহতকোরিয়ার অফিসিয়াল দেখলেন বাংলাদেশের পোশাক শিল্পে আপগ্রেডের বড় সম্ভাবনারাজশাহীর মিষ্টি দোকানে বিএসটিআই ছাড়া মিষ্টি বিক্রির জন্য ২০ হাজার টাকা জরিমানারাজশাহী সিল্ক কারখানার আধুনিকীকরণ প্রকল্পে প্রধানমন্ত্রীর বিশেষ সচিবের উপস্থিতিচট্টগ্রাম পার্বত্য অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সচেতন সুরক্ষা বাহিনীহৌথি ক্ষেপণাস্ত্র হামলায় ৫৮ সৌদি-পিছু ইয়েমেনী সরকারি বাহিনী নিহত: সূত্রনরি ম্যাচ পয়েন্ট থেকে উদ্ধার করে মিনারকে হারিয়েছেন এটিপি মন্ট্রিয়ল মাস্টার্সেব্রিটেনে কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা প্রতিবাদব্যাঙ্ককের কাছে বিদ্যালয়ে গুলি চালানোর ঘটনায় ১০ শিক্ষার্থী আহতটোরন্টো মাস্টার্সে শীর্ষ খেলোয়াড় সাবালেঙ্কা ও পেগুলা উত্তীর্ণহোরমুজ প্রণালীর উদ্বেগে তেলের দাম বেড়েছে, স্টক বাজারে মন্দ প্রভাবমহাকাশ বর্জ্য নিয়ে ব্রিটেনের উদ্বেগ বাড়ছে, চিলবোল্টন পর্যবেক্ষণকেন্দ্রের নজরনিউ মেক্সিকোতে শিশু ক্ষতি ও জনসমস্যার জন্য মেটাকে দিতে হবে $567 মিলিয়ন

হামে আক্রান্ত দুই বছরের ইউসুফ আইসিইউতে ছটফট, দাদির যত্নে জীবনযাপন

রাজধানীর ডিএনসিসি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালের আইসিইউতে ছটফট করছে দুই বছরের ইউসুফ।

লিখেছেন নিজস্ব প্রতিবেদক
শেয়ার
হামে আক্রান্ত হয়ে আইসিইউতে ছটফট করছে মা হারানো ছোট্ট ইউসুফ

রাজধানীর ডিএনসিসি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালের ৯ নম্বর আইসিইউতে একটি বিছানায় শুয়ে ছটফট করছে দুই বছরের শিশু ইউসুফ। ছোট্ট শরীরজুড়ে লালচে ফুসকুড়ি, মুখে অক্সিজেন মাস্ক এবং নরম হাতে লাগানো আছে ক্যানুলা। পাশে বসে তার সেবা করছেন দাদি ফিরোজা বেগম (৬০)। মা-হারা এই শিশুর কাছে তিনিই এখন সব।

আজ সোমবার হাসপাতালে কথা হয় ফিরোজা বেগমের সঙ্গে। অশ্রুসিক্ত চোখে তিনি জানান, জন্মের সময় ইউসুফের মা মারা যান। সেই থেকে শিশুটিকে বুকে আগলে রেখেছেন তিনি। ফিরোজা বেগম বলেন, ‘এই পোলাডার জন্মের সময়ই হের মায় মইরা গ্যাল। এক ফোঁটা দুধও মুখে দেতে পারে নাই। হেইয়ার পর থাইক্যা মুই ওরে আগলাইয়া রাখছি।’

ছোট্ট ইউসুফসহ তার আরও তিন ভাইবোনের দেখাশোনা করেন তাদের দাদি ফিরোজা বেগম। তিনি বলেন, ‘হেয় তার মায়রে তো পাইছে না। এহন এমনে অসুস্থ হইছ। তার টেনশনে আমার গলা দিয়া ভাত নামে না।’

এক সপ্তাহ ধরে তীব্র জ্বরে ভুগেছে ইউসুফ। দিনমজুর বাবার সামর্থ্য ছিল না শুরুতেই বড় চিকিৎসক দেখানোর। স্থানীয় বিভিন্ন ফার্মেসি থেকে ওষুধ কিনে খাইয়েছিলেন বাবা রুবেল বেপারী। ভেবেছিলেন সাধারণ জ্বর, সেরে যাবে। কিন্তু অবস্থা হিতে বিপরীত হয়। ভারী নিশ্বাস পড়া শুরু হয় ইউসুফের, শরীর ছেয়ে যায় হামের ফুসকুড়িতে। গতকাল রোববার তাকে রাজধানীর মহাখালীর এই হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, শিশুটি হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত, তার তীব্র শ্বাসকষ্ট হচ্ছে। সুস্থ হতে সময় লাগবে।

ইউসুফের বাবা রুবেল বেপারী পেশায় একজন ভ্যানচালক। আগে একটি পোশাক কারখানার ভ্যান চালিয়ে মাসে ১৫ থেকে ১৮ হাজার টাকা পেতেন। সেই সামান্য আয়ে চার সন্তান ও মাকে নিয়ে সংসার চালানোই দায়। সচ্ছলতার আশায় দুই মাস আগে ধারদেনা করে নিজের একটি ভ্যান নামান তিনি। কিন্তু ঈদের ছুটিতে শহর ফাঁকা থাকায় এখন রাস্তায় কাজ নেই, আয়ও বন্ধ।

হাসপাতালে চিকিৎসার বড় অংশ সরকারি হলেও আনুষঙ্গিক খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন রুবেল। কামরাঙ্গীচরে আট হাজার টাকা ঘরভাড়া আর মা-হারা ইউসুফের দুধের খরচই মাসে সাত-আট হাজার টাকা। সব মিলিয়ে মাসে ২৮ থেকে ৩০ হাজার টাকার প্রয়োজন। ছেলের এই টানাটানি দেখে বৃদ্ধ বয়সেও মানুষের বাসায় কাজ নেন মা ফিরোজা বেগম। যদিও রুবেল তাঁকে নিষেধ করেন। রুবেলের ভাষায়, ‘মায়ে তো এহন কাম করতে পারে না। আমি না করি। কিন্তু ট্যাকাপয়সার টানাটানি দেখলে হেয় কামে যায়।’

আইসিইউর বাইরের করিডরে মলিন মুখে বারবার পরিচিতদের ফোন দিচ্ছিলেন রুবেল। গতকাল এক প্রতিবেশীর কাছ থেকে দুই হাজার টাকা ধার করে হাসপাতালে এসেছিলেন। কিন্তু গাড়িভাড়া আর জরুরি কিছু ওষুধ কিনতেই সেই টাকা শেষ। এখন পকেটে আর কিছুই নেই। রুবেল আক্ষেপ করে বলেন, ‘আল্লায় যেমনে চালায়। আমি তো চেষ্টা করি বাড়তি কামাইতে। যহন যা কপালে জোটে তাই পাই।’

ডিএনসিসি হাসপাতালের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সেখানে হামে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। বর্তমানে ভর্তি আছে ৩৬৬ জন রোগী। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছে আরও ৬৬ জন এবং বহির্বিভাগে সেবা নিয়েছে ১৭৭ জন। চিকিৎসা শেষে ছাড়া পেয়েছে ৯৯ জন।

সাধারণ জিজ্ঞাসা

ইউসুফ কত বছর বয়সী?
দুই বছর
তাকে কী রোগ হয়েছে?
হাম ও নিউমোনিয়া
তার বাবা কী পেশায়?
ভ্যানচালক

বিষয়

মন্তব্য

আরও: স্বাস্থ্য

সব দেখুন →
Diabetes prevention needs coordinated approach of Science, religion & society : Dr Muhit   | News
স্বাস্থ্য

ডায়াবেটিস প্রতিরোধে বিজ্ঞান, ধর্ম ও সমাজের ঐক্য দরকার: ডাঃ মুহিত

US regulators approve Moderna flu vaccine | News
স্বাস্থ্য

এফডিএ মডার্নার নতুন ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনের অনুমোদন দিল

WHO chief urges stronger Ebola response in DR Congo visit | News
স্বাস্থ্য

WHO প্রধান কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাব রোধে দ্রুত ব্যবস্থা চাইলেন

Experts call for stronger public-private partnerships to integrate nutrition into primary healthcare | Others
স্বাস্থ্য

প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিসেবা যুক্ত করতে জন-বেসরকারি অংশীদারিত্ব শক্তিশালী করার আহ্বান

WHO pleads for more support to tackle Ebola outbreak | News
স্বাস্থ্য

ডিআর কঙ্গোয় ইবোলা প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আহ্বান জানিয়েছে সহায়তার

Three clinics sealed, hospital fined in Tangail | District
স্বাস্থ্য

তাঁগাইলে তিনটি ক্লিনিক সিল, একটি হাসপাতাল জরিমানা

Three clinics sealed, hospital fined in Tangail | District
স্বাস্থ্য

টাঙ্গাইলে অবৈধ ক্লিনিক বন্ধ, হাসপাতালে জরিমানা

সর্বশেষ সংবাদ

Security forces remain vigilant to maintain peace, stability in CHT | News
বাংলাদেশ

চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সচেতন সুরক্ষা বাহিনী

Houthi missile attacks kill 58 Saudi-backed Yemeni govt forces: source | International
আন্তর্জাতিক

হৌথি ক্ষেপণাস্ত্র হামলায় ৫৮ সৌদি-পিছু ইয়েমেনী সরকারি বাহিনী নিহত: সূত্র

Battling Norrie survives match point to oust de Minaur | Sports
খেলা

নরি ম্যাচ পয়েন্ট থেকে উদ্ধার করে মিনারকে হারিয়েছেন এটিপি মন্ট্রিয়ল মাস্টার্সে

At least 10 students wounded in school shooting near Bangkok: local media | International
আন্তর্জাতিক

ব্যাঙ্ককের কাছে বিদ্যালয়ে গুলি চালানোর ঘটনায় ১০ শিক্ষার্থী আহত

No.1 Sabalenka and Pegula advance at Toronto | Sports
খেলা

টোরন্টো মাস্টার্সে শীর্ষ খেলোয়াড় সাবালেঙ্কা ও পেগুলা উত্তীর্ণ

UK observatory nervously watches growing space junk threat | News
বিজ্ঞান

মহাকাশ বর্জ্য নিয়ে ব্রিটেনের উদ্বেগ বাড়ছে, চিলবোল্টন পর্যবেক্ষণকেন্দ্রের নজর

Meta ordered to pay US state $567 mn to abate 'public nuisance' and child harm | International
আন্তর্জাতিক

নিউ মেক্সিকোতে শিশু ক্ষতি ও জনসমস্যার জন্য মেটাকে দিতে হবে $567 মিলিয়ন

China's exports and imports surge in July | Business
বাণিজ্য

জুলাইয়ে চীনের রপ্তানি ও আমদানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে

Venezuela's political transition talks wrap first day in Caracas | International
আন্তর্জাতিক

ভেনিজুয়েলার রাজনৈতিক সংলাপের প্রথম দিন শেষ: অন্তর্বর্তী সরকার ও বিরোধী দলের মধ্যে আলোচনা

Clashes with police as Argentines protest property bill | International
আন্তর্জাতিক

আর্জেন্টিনায় জমি আইনের বিরুদ্ধে বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষ

Father breaks down in tears on seeing martyr son's blood-stained clothes  | Special Stories
বাংলাদেশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জাদুঘরে শহীদ হৃদয় চন্দ্র তারুয়ার রক্তাক্ত জামাপোশাক দেখে অশ্রুমুখে হৃদয়ের পিতা

India should clarify position on Hasina's activities: Shama | National
আন্তর্জাতিক

শামা ভারতকে শেখ হাসিনার কর্মকাণ্ড নিয়ে অবস্থান স্পষ্ট করতে বললেন