দ্য পালস টুডে
EN
ব্রেকিং
ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ২০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৯ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৬ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)সাদিপুর ইউনিয়নের জলাবদ্ধতা দূর করবেন সজীব: ৫০ হাজার মানুষের আশা জাগলোফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৫ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১২ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১১ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৮ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৭ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)আইএস দাবি করলো আফগানিস্তানে তালেবান নেতা জাবিহুল্লাহ আমিরির হত্যামার্কিন যুক্তরাষ্ট্রের ইরানে ভারী আক্রমণ, ইরানি শহরগুলোতে আঘাতদশ বছরে দ্বিতীয়বার দক্ষিণপশ্চিম জাপানে বড় ভূকম্প, ২৮ জন নিহতনওগাঁ সড়ক দুর্ঘটনায় শিক্ষকের মৃত্যু: রাস্তার অবস্থা ও চালকের অবহেলা দায়ীবন্দরবানে বন্যাপীড়িত ২৩৬ পরিবারকে দেওয়া হল আর্থিক সহায়তামধ্যপ্রাচ্যের উত্তেজনায় তেলের দাম বৃদ্ধি, দক্ষিণ কোরিয়ার শেয়ারবাজারে প্রভাবরাশিয়ার হামলায় ইউক্রেনে ৮ জন নিহত, বেশি আহতজাপানের কুমামোটো ভূমিকম্পে মৃতের সংখ্যা ২৮-এ উঠল, বেঁচে যাওয়া লোকেরা তাপদাহে জমকালোরাশিয়া-অধিকৃত ক্রিমিয়ায় ড্রোন হামলা ও ব্ল্যাকআউট বৃদ্ধির মধ্যে উত্তাপঘন গ্রীষ্মক্রিমিয়া: রুশ অধিকৃত উপদ্বীপ সম্পর্কে পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয়সন হিউং-মিনের দুই গোলে এমএলএস অল-স্টাররা লিগা এমএক্সকে হারিয়েছেদিনাজপুরে ১২৭ অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হলো সাইকেল, হুইলচেয়ার, সেলাই মেশিনবান্দরবানে বিজিবি ২০ হাজার যাবা ট্যাবলেট সহ দুই ব্যক্তি আটকসালমান রুশদির হামলাকারী হাদি মাতারকে মার্কিন বিচার বিভাগ আতঙ্কবাদের অভিযোগে দোষী সাব্যস্তমার্কিন নিষেধাজ্ঞা ও জ্বালানি সংকটে কিউবার তিন-চতুর্থাংশ হোটেল বন্ধ

ঈদের পর ভারী খাবারের প্রভাব দূর করতে কি করবেন?

ঈদের কয়েক দিন টানা মসলাদার গুরুপাক খাবার খেয়ে ফেললেন? তাহলে কিভাবে শরীরকে আবার স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনবেন?

লিখেছেন নিজস্ব প্রতিবেদক
শেয়ার
ভারী খাবার অনেক হয়েছে, আগামী কয়েক দিন যেভাবে চলতে হবে

ঈদের কয়েক দিন টানা মসলাদার গুরুপাক খাবার খাওয়া হয়ে যায়। পোলাও, বিরিয়ানি, তেহারি, নেহারি, পায়া, রোস্ট, কাবাব, মিষ্টি, কোমল পানীয়—সব মিলিয়ে উচ্চ ক্যালরি, চর্বি, লবণ ও চিনির ছড়াছড়ি। এই সময়ে অনেক বেশি খাওয়া হয়ে যাওয়ার কারণে পেট ভারী লাগা, অস্বস্তি, গ্যাস, কোষ্ঠকাঠিন্য, শরীর ফুলে যাওয়া, ঘুম ঘুম ভাব অনুভূত হতে থাকে। পাশাপাশি হঠাৎ ওজন বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। এ সমস্যাগুলো প্রতিরোধ করতে কয়েকটি সচেতন খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমে শরীরকে আবার স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনতে হতে পারে।

খাদ্যাভ্যাস পরিবর্তন করুন

ভারী খাবারের পর খাবারের প্লেটে কয়েক দিন সহজপাচ্য ও কম তেলযুক্ত খাবার রাখুন। আধা প্লেট সবজি, শাক ও সালাদ, প্লেটের এক-চতুর্থাংশ প্রোটিন (মাছ হলে বেশি ভালো, মুরগি, ডাল) এবং এক-চতুর্থাংশ শর্করা (ভাত বা রুটি, ওটস ও অন্যান্য আঁশসমৃদ্ধ শর্করা বেছে নেওয়া ভালো) মিলিয়ে এক বেলার মিল তৈরি করুন। এতে একদিকে ক্যালরি নিয়ন্ত্রণ করা সহজ হবে, অন্যদিকে পেট দীর্ঘ সময় ভরা থাকবে, কমবে অতিরিক্ত খাওয়ার প্রবণতা।

পর্যাপ্ত পানি পান করুন

ভারী খাবারে সাধারণত লবণ বেশি থাকে। ফলে শরীরে পানি জমে ফোলা ভাব তৈরি হতে পারে। তাই এখন পর্যাপ্ত পানি খাওয়া খুব জরুরি। দিনে ৮–১০ গ্লাস পানি শরীরের স্বাভাবিক বিপাকক্রিয়া সচল রাখতে সাহায্য করে। তবে মনে রাখতে হবে, হজমের ক্ষমতা ঠিক রাখার জন্য সঠিক নিয়মে পানি খেতে হবে। খাবার খাওয়ার মধ্যে পানি পান না করে, খাওয়ার অন্তত ২০-৩০ মিনিট পর পানি পান করুন। অনেকে কোমল পানীয় বা অতিরিক্ত মিষ্টি জুস খান, যা শরীরে বাড়তি চিনি যোগ করে। এগুলোর বদলে লেবুপানি, ডাবের পানি বা চিনি ছাড়া সাধারণ পানি ভালো বিকল্প হতে পারে।

প্রোটিন ও ফাইবার খাবার বাড়ান

অনেকেই মনে করেন, ঈদের কদিন অনেক খেয়ে ফেলেছি, এবার ওজন কমাতে খাবার কমিয়ে দিলেই হবে। কিন্তু এই ভুলে খুব কম খেলে বরং দুর্বলতা বাড়তে পারে, আবার পরে বেশি খাওয়ার প্রবণতা দেখা দেয়। তাই প্রতিদিনের খাবারে পরিমিত প্রোটিন রাখা জরুরি। মাছ, মুরগি, ডিম, ডাল, ছোলা, টক দই বা সয়াবিনজাতীয় খাবার দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করে। ফাইবার বা আঁশ হজমশক্তি ভালো রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভারী খাবারের পর কোষ্ঠকাঠিন্য বা অস্বস্তি কমাতে প্রতিদিন ফল (৩-৪টি) ও শাকসবজি (৩ বেলা) খাওয়ার অভ্যাস বাড়ানো দরকার।

অনিয়মিত ঘুম ও বসে থাকা এড়িয়ে চলুন

ছুটিতে অনিয়মিত ঘুম ক্ষুধা নিয়ন্ত্রক হরমোনের ওপর প্রভাব ফেলে, ফলে বেশি খাওয়ার প্রবণতা বাড়ে। তাই প্রতিদিন রাতে ৬-৭ ঘণ্টা ঘুম নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে ধীরে ধীরে স্বাভাবিক রুটিনে ফিরে আসা প্রয়োজন। সকালে নাশতা বাদ দেওয়া বা দীর্ঘ সময় না খেয়ে থাকা ঠিক নয়। খাবার পরিবর্তনের পাশাপাশি শুয়ে-বসে না থেকে চলাফেরার অভ্যাস বাড়ান। টানা ভারী খাওয়াদাওয়ার পরে এখন হঠাৎ কঠিন ব্যায়াম শুরু করার দরকার নেই। বরং প্রতিদিন ৩০–৪৫ মিনিট হাঁটা, লিফটের বদলে সিঁড়ি ব্যবহার বা হালকা ব্যায়াম করতে পারেন। খাওয়ার পরে ১০–১৫ মিনিট হাঁটলে হজমেও সাহায্য হয় এবং রক্তে শর্করার ওঠানামা কিছুটা নিয়ন্ত্রণে থাকে।

সাধারণ জিজ্ঞাসা

ঈদের পর কত দিন ভারী খাবারের প্রভাব থাকে?
ভারী খাবারের প্রভাব কয়েক দিন থাকতে পারে। তবে সচেতন খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমে শরীরকে আবার স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনা সম্ভব।
ঈদের পর কি খাবার খাওয়া উচিত?
ঈদের পর সহজপাচ্য ও কম তেলযুক্ত খাবার, আধা প্লেট সবজি, শাক ও সালাদ, প্লেটের এক-চতুর্থাংশ প্রোটিন এবং এক-চতুর্থাংশ শর্করা খাওয়া উচিত।

বিষয়

মন্তব্য

আরও: স্বাস্থ্য

সব দেখুন →
Govt. plans to modernize nursing education: Dr Ziauddin  | News
স্বাস্থ্য

নার্সিং শিক্ষায় আধুনিকীকরণের জন্য সরকারি পরিকল্পনা ঘোষণা: ডাঃ জিয়াউদ্দিন

Four doctors suspended for unauthorized absence from workplace | News
স্বাস্থ্য

সাতক্ষীরায় অনুমতি ছাড়া অনুপস্থিত থাকার জন্য চার চিকিৎসক বরখাস্ত

Healthy diet can help women manage post-menopause health risks | Others
স্বাস্থ্য

মেনোপজ পরবর্তী স্বাস্থ্য ঝুঁকি থেকে বাঁচতে স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ

Modern technology, int’l expertise needed to advance healthcare system: Zahid | News
স্বাস্থ্য

আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক দক্ষতা দিয়ে উন্নত হবে স্বাস্থ্যব্যবস্থা: জাহিদ

3 more suspected measles patients die | News
স্বাস্থ্য

মেয়াসলিস সন্দেহে আরও তিন শিশুর মৃত্যু, মোট ৭৩৩

Integrated efforts underway to build clean, safe city: KCC Administrator | District
স্বাস্থ্য

সকলের সমন্বয়ে পরিচ্ছন্ন ও নিরাপদ খুলনা শহর নির্মাণে কাজ চলছে: সিটি করপোরেশন প্রশাসক

World Hepatitis Day today | Others
স্বাস্থ্য

বিশ্ব হেপাটাইটিস দিবস: বাংলাদেশে হেপাটাইটিস মুক্তির আহ্বান

HC seeks probe report on microplastics in toothpaste within 15 days | Law and Court
স্বাস্থ্য

হাইকোর্টের আদেশ: টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের তদন্ত প্রতিবেদন ১৫ দিনে জমা

PM assures support for locally developed ventilator, high-flow oxygen machine | News Flash
স্বাস্থ্য

প্রধানমন্ত্রীর আশ্বাস: স্থানীয় উদ্ভাবিত ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিনের বাণিজ্যিক উৎপাদনে সমর্থন

None will be deprived of healthcare due to financial constraints: Zahid | News
স্বাস্থ্য

অর্থনৈতিক বাধা থাকলেও স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবে না কেউ: জাহিদ

Eye camp benefits over 500 in Dumuria | District
স্বাস্থ্য

খুলনার দুমুরিয়ায় বিনামূল্যে চক্ষু শিবিরে ৫০০ জনের বেশি উপকৃত

সর্বশেষ সংবাদ

Japan quake toll hits 28 as survivors struggle in heat | International
আন্তর্জাতিক

জাপানের কুমামোটো ভূমিকম্পে মৃতের সংখ্যা ২৮-এ উঠল, বেঁচে যাওয়া লোকেরা তাপদাহে জমকালো

Drones and blackouts inflict a tense summer on Russia-annexed Crimea | International
আন্তর্জাতিক

রাশিয়া-অধিকৃত ক্রিমিয়ায় ড্রোন হামলা ও ব্ল্যাকআউট বৃদ্ধির মধ্যে উত্তাপঘন গ্রীষ্ম

127 underprivileged people receive bicycles, wheelchairs, sewing machines in Dinajpur | District
বাংলাদেশ

দিনাজপুরে ১২৭ অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হলো সাইকেল, হুইলচেয়ার, সেলাই মেশিন

BGB seizes 20,000 yaba tablets in Bandarban | District
বাংলাদেশ

বান্দরবানে বিজিবি ২০ হাজার যাবা ট্যাবলেট সহ দুই ব্যক্তি আটক

Rushdie assailant convicted of terrorism charges: US Justice Dept | International
আন্তর্জাতিক

সালমান রুশদির হামলাকারী হাদি মাতারকে মার্কিন বিচার বিভাগ আতঙ্কবাদের অভিযোগে দোষী সাব্যস্ত

Cuba says three quarters of hotels shuttered | Business
অর্থনীতি

মার্কিন নিষেধাজ্ঞা ও জ্বালানি সংকটে কিউবার তিন-চতুর্থাংশ হোটেল বন্ধ

Helicopter crash in Argentina kills seven | International
আন্তর্জাতিক

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় সাতজন নিহত, অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ চলাকালীন ঘটনা

Bolivia prosecutor orders arrest of ex-leader Morales over protests | International
আন্তর্জাতিক

বলিভিয়ায় প্রতিবাদ উস্কে দেওয়ার অভিযোগে মোরালেসের গ্রেফতারি পরোয়ানা

Australian regulator says Telegram breached online safety law | International
আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ায় টেলিগ্রামের বিরুদ্ধে মামলা: নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগ

AI data centre supplier Zhongji InnoLight falls on Hong Kong debut      | Business
বাণিজ্য

হংকংয়ে অভূতপূর্ব আইপিওর পর জংজি ইনোলাইটের শেয়ার দুর্বল শুরু

El Salvador issues 1,048-year sentences to gang members | International
আন্তর্জাতিক

এল সালভাদোরে গ্যাং সদস্যদের মাদক ও অর্থ পাচারের জন্য ১,০৪৮ বছর কারাদণ্ড

Stokes should return for 'one more Ashes': Australia coach McDonald | Sports
খেলা

অস্ট্রেলিয়ার কোচ ম্যাকডোনাল্ডের মতে, স্টোকসের অবসর থেকে ফিরে আসার সম্ভাবনা রয়েছে

'Heavy wave' of US strikes against Iran completed: CENTCOM | International
আন্তর্জাতিক

মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে বড় আক্রমণ চালিয়েছে: সেন্টকম