চাঁদপুর জেলায় এ বছর ৩ লাখ ৬৬ হাজার ৮৮১ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। শিশুর অপুষ্টিজনিত অনন্ধত্ব প্রতিরোধ, শারিরীক বিকাশে সহায়তা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, মৃত্যু ঝুঁকি হ্রাস ও রাতকানা রোগ প্রতিরোধে ভিটামিন ‘এ’ খুবই গুরুত্বপূর্ণ।
কার্যক্রমের বিবরণ
আগামী ২৮ জুন দেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কর্মসূচি পালিত হবে। ঐদিন ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯মাস বয়সী শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। শিশুর বয়স ছয়মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি পরিমাণ মত ঘরে তৈরি সুষম খাবার খাওয়ানো জরুরি।
কভারেজের বিস্তারিত
জেলার ৮ উপজেলার দুটি পৌরসভায় ৬ থেকে ১১ মাস বয়সী ৪২ হাজার ৮জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩লাখ ২৪ হাজার ৮৭৩জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ওইদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ২ হাজার ৩৩২টি টিকা কেন্দ্রে কেন্দ্রে বিরতিহীনভাবে এই কার্যক্রম চলবে।
সহযোগিতার আহ্বান
এই কাজটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের হলেও শতভাগ সাফল্যের জন্য অন্যান্য মন্ত্রণালয়, গণমাধ্যমসহ অংশীজনদের সহযোগিতা কামনা করেন সিভিল সার্জন।

























