দ্য পালস টুডে
EN
ব্রেকিং
ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ২০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৯ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৬ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)সাদিপুর ইউনিয়নের জলাবদ্ধতা দূর করবেন সজীব: ৫০ হাজার মানুষের আশা জাগলোফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৫ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১২ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১১ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৮ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৭ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)চিলিতে ঝড়ে দুজনের মৃত্যু, বন্যার কারণে হতাহতের সংখ্যা বেড়েছেআরএবি গাইবান্ধা থেকে অপহৃত ছাত্রীকে উদ্ধার করল, সন্দেহভাজনকে গ্রেফতার করলমধ্যপ্রাচ্যের উত্তেজনা কমানোর লক্ষ্যে সৌদি রাজকুমার ও ট্রাম্পের কল কথোপকথনএক চোখ হারিয়েও আশা হারাল না শুভ, মেধা ভিত্তিক পুনর্বাসন চায়গৃহমন্ত্রীর আহ্বান: মানবহিতৈষি পুলিশের জন্য জনসমর্থন অর্জনরাজশাহী: দেশের শীর্ষস্থানীয় মিঠা পানির মাছ উৎপাদন অঞ্চলমায়ানমার ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক কার্যকলাপ বাড়ানোর ইচ্ছা প্রকাশগ্রিসে আগুনের তাড়াতাড়ি বিস্তার, হতাহতের সংখ্যা বেড়েছেওয়াশিংটন অঙ্গরাজ্যে অগ্নিকাণ্ডে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুতআগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনাকলম্বিয়ায় ট্রাক বোমা বিস্ফোরণে ১৪ জন আহত, রাষ্ট্রপতি অভিষেক আগে উত্তেজনাশ্রীলঙ্কার মহাকারাগারে দাঙ্গা: নিয়ন্ত্রণ নেয় সামরিক বাহিনীওরল্যান্ডো পাইরেটস শিরোপা প্রতিরক্ষায় দক্ষিণ আফ্রিকার প্রিমিয়ারশিপে জিতেছেরুশ কিশোরী ক্রিস্টিনা লিউটোভা মেমফিসে প্রথম WTA ফাইনালে উপনীতপশ্চিমাঞ্চলে যাত্রীদের সুবিধার জন্য নতুন ইন্টারসিটি ট্রেন চালুর প্রস্তুতি

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে কর্তৃপক্ষ

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের পর রোগীরা হাসপাতাল ছাড়ছেন।

লিখেছেন নিজস্ব প্রতিবেদক
শেয়ার
আদ্-দ্বীন হাসপাতাল ছাড়ছেন রোগীরা, লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে কর্তৃপক্ষ

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের পর রোগীরা হাসপাতাল ছাড়ছেন। তবে যেসব রোগীর অবস্থা সংকটাপন্ন, তাঁদের এখনো চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। আগামী রোববারের মধ্যে লাইসেন্স বাতিলের সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে আদ্-দ্বীন ফাউন্ডেশন কর্তৃপক্ষ।

হাসপাতালটির জনসংযোগ বিভাগের শুক্রবারের তথ্য অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার লাইসেন্স বাতিলের সময় পর্যন্ত হাসপাতালটিতে ৪১৬ জন রোগী ভর্তি ছিলেন। এর পর থেকে আজ বিকেল পর্যন্ত ১৭৩ জন রোগী হাসপাতাল ছেড়েছেন। ২৪৩ জন রোগী এখনো ভর্তি রয়েছেন। তাঁদের মধ্যে এনআইসিইউতে ৫০টি নবজাতক, আইসিইউতে ১৩ জন এবং সিসিইউতে ৬ জন রোগী ভর্তি রয়েছেন।

আদ্–দ্বীন ফাউন্ডেশনের পরিচালক (কোম্পানি অ্যাফেয়ার্স) তারিকুল ইসলাম মুকুল শুক্রবার রাতে প্রথম আলোকে বলেন, ‘যেসব রোগী এখনো চিকিৎসাধীন, তাঁদের বেশির ভাগের অবস্থা সংকটান্ন। তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে। হঠাৎ তাঁরা অন্য কোথাও যেতে পারছেন না।’

গতকাল বিকেলে হাসপাতালটি ঘুরে দেখা যায়, নতুন করে কোনো রোগী ভর্তি নেওয়া হচ্ছে না। জরুরি বিভাগের সেবা পুরোপুরি বন্ধ রয়েছে। অনেকে হাসপাতাল ছেড়ে যাচ্ছেন। তবে যেসব রোগীর অবস্থা গুরুতর, তাঁরা এখনো চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসাধীন রোগীদের কয়েকজন স্বজনকে হাসপাতালটির ২ নম্বর ফটকের সামনে জড়ো হয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।

তাঁদের একজন আলী হায়দার। পেশায় মুদিদোকানি। গত ৪ মে ফেনীর দাগনভূঞা থেকে এক দিন বয়সী নবজাতককে নিয়ে হাসপাতালটিতে ভর্তি করান তিনি। প্রায় দেড় মাস ধরে তাঁর বাচ্চা নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) ভর্তি রয়েছে।

আলী হায়দার প্রথম আলোকে বলেন, ‘আমার বাচ্চা খাদ্যনালি বন্ধ অবস্থায় জন্ম নেয়। দুই দফায় সার্জারি করতে হয়েছে। দেড় মাস ধরে এই হাসপাতালে চিকিৎসাধীন। এখন হঠাৎ করে কোথায় যাব? অন্য হাসপাতালে তো অনেক খরচ। এত খরচ আমার পক্ষে জোগাড় করা সম্ভব নয়। বাধ্য হয়ে এখানে থাকতে হচ্ছে।’

বড় বোন নিতু রানী মণ্ডলকে নিয়ে নারায়ণগঞ্জের চাষাঁহা থেকে প্রতি সপ্তাহে আদ্-দ্বীন হাসপাতালে কিডনি ডায়ালাইসিস করাতে আসেন আরতি রানী মণ্ডল। হাসপাতাল বন্ধ হওয়ার খবর শুনে শুক্রবার বিকেলে ডায়ালাইসিসের খোঁজ নিতে আসেন তিনি।

লাইসেন্স বাতিলের সরকারি সিদ্ধান্তে ক্ষোভ জানিয়ে আরতি রানী বলেন, ‘তিন বছর ধরে ২৫০ টাকায় আমার বোনকে এখানে কিডনি ডায়ালাইসিস করাই। লাইসেন্স বাতিল করায় এখন আমরা কোথায় যাব? এত কম টাকায় তো অন্য কোথাও সেবা পাব না। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও হাসপাতালের কিডনি ডায়ালাইসিস সেবা যেন চালু রাখা হয়। সরকারের কাছে এটাই দাবি।’

গত ২৭ মে সকাল ৬টা থেকে ৯টার মধ্যে রাজধানীর মগবাজারের আদ্–দ্বীন হাসপাতালে ছয় নবজাতক মারা যায়। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এ ছাড়া আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স কেন বাতিল করা হবে না, তা জানাতে প্রতিষ্ঠানটির মালিক শেখ মহিউদ্দিনকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়। এ জন্য তাঁকে ৭ জুন বিকেল ৫টা পর্যন্ত ৭২ ঘণ্টা সময় দেওয়া হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ নোটিসের জবাব দিলেও সরকার তাদের দেওয়া ব্যাখ্যায় সন্তুষ্ট নয় বলে জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ অবস্থায় বৃহস্পতিবার হাসপাতালটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত জানায় স্বাস্থ্য অধিদপ্তর। লাইসেন্স বাতিল হলেও পরবর্তী ৩০ দিনের মধ্যে বাতিল আদেশের বিরুদ্ধে সরকারের কাছে আপিল বা পুনর্বিবেচনা করার আইনি সুযোগ রেখেছে স্বাস্থ্য অধিদপ্তর।

হাসপাতালের লাইসেন্স বাতিলের সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে পুনর্বিবেচনার আবেদন করার কথা জানিয়েছেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের পরিচালক তারিকুল ইসলাম মুকুল। রোববারের মধ্যে তাঁরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন করবেন বলে জানান তিনি।

তারিকুল ইসলাম বলেন, তাঁরা স্বাস্থ্য অধিদপ্তরের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল। যার কারণে সরকারের নির্দেশনা মেনেই হাসপাতালটির সব সেবা বন্ধ রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে ৩০ দিনের মধ্যে আপিলের কথা বলা হয়েছে। সে অনুযায়ী রোববারের মধ্যে আপিল করবেন তাঁরা। ইতিমধ্যে আইনজীবীর সঙ্গেও কথা বলেছেন। সরকার জনস্বার্থে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম চলমান রাখতে অনুমতি দেবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

সাধারণ জিজ্ঞাসা

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল হওয়ার কারণ কী?
ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে।

বিষয়

মন্তব্য

আরও: স্বাস্থ্য

সব দেখুন →
Cleanliness campaign launched to prevent dengue in Rajshahi | District
স্বাস্থ্য

রাজশাহীর পুঠিয়ায় ডেঙ্গু ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শুচিতা অভিযান শুরু

No alternative to breast milk for children's good health: Health Minister | News Flash
স্বাস্থ্য

স্বাস্থ্যমন্ত্রী বললেন, শিশুদের স্বাস্থ্যের জন্য মায়ের দুধের বিকল্প নেই

Mirza Abbas named chairman of DMCH management committee | News
স্বাস্থ্য

মির্জা আব্বাস ডিএমসিএইচ ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান নিযুক্ত

Zubaida Rahman calls for nationwide database of thalassaemia, rare disease  patients | News
স্বাস্থ্য

ডাঃ জুবায়েদা রহমান থ্যালাসেমিয়াসহ বিরল রোগের জাতীয় ডাটাবেসের দাবি

Health minister pledges maximum support for Thalassemia patients | News
স্বাস্থ্য

স্বাস্থ্যমন্ত্রী থ্যালাসেমিয়া রোগীদের জন্য সর্বোচ্চ সমর্থনের প্রতিশ্রুতি দিলেন

Breastfeeding week begins tomorrow | Others
স্বাস্থ্য

আগামীকাল থেকে বিশ্ব বুকের দুধ খাওয়ানো সপ্তাহ: শিশু স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ

Two more deaths from suspected measles, 1,085 new cases reported | Others
স্বাস্থ্য

মিজিলসে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত শিশুর সংখ্যা ১,০৮৫

Doctors' support key to strengthening health sector: Fakhrul | News Flash
স্বাস্থ্য

চিকিৎসকদের সহযোগিতা ছাড়া স্বাস্থ্য খাত শক্তিশালী হবে না: মন্ত্রী ফখরুল

Steps being taken to ensure quality health services at RpMCH: Dulu | News
স্বাস্থ্য

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মানসম্মত স্বাস্থ্য পরিষেবা নিশ্চিতে পদক্ষেপ: দুলু

সর্বশেষ সংবাদ

Winning start for champions Orlando Pirates | Sports
খেলা

ওরল্যান্ডো পাইরেটস শিরোপা প্রতিরক্ষায় দক্ষিণ আফ্রিকার প্রিমিয়ারশিপে জিতেছে

New intercity trains planned on Dhaka-Pabna, Dhaka-Khulna routes | District
বাংলাদেশ

পশ্চিমাঞ্চলে যাত্রীদের সুবিধার জন্য নতুন ইন্টারসিটি ট্রেন চালুর প্রস্তুতি

Draft of CMSF under verification of the ministry | News Flash
অর্থনীতি

মন্ত্রণালয়ের যাচাইয়ের অধীনে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড আইনের খসড়া

Motorcyclist killed in Madaripur road crash | District
বাংলাদেশ

মাদারিপুরের দশর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় চালকের মৃত্যু

Consumer rights law penalises offenders, awards complainants 25pc of realised fines | Law and Court
বাংলাদেশ

ভোক্তা অধিকার আইন: অপরাধীদের শাস্তি, অভিযোগকারীদের জরিমানার ২৫ শতাংশ

Hungary PM announces closure of nuclear plant due to heatwave | International
আন্তর্জাতিক

হাঙ্গেরির নিউক্লিয়ার প্লান্ট বন্ধ: দানুব নদীর পানির অভাবে সিদ্ধান্ত