দ্য পালস টুডে
EN
ব্রেকিং
ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৯ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৬ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)সাদিপুর ইউনিয়নের জলাবদ্ধতা দূর করবেন সজীব: ৫০ হাজার মানুষের আশা জাগলোফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৫ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১২ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১১ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৮ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৭ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৬ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)বাংলাদেশ-জিম্বাবুয়ের চূড়ান্ত টি২০ ম্যাচে জিম্বাবুয়ে ব্যাটিংয়েদিনাজপুরে ২,৭২,০০০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণগায়ানার উপকূলে ডুবে যাওয়া ফেরি থেকে 53 জন উদ্ধার, অনুসন্ধান চলছেকুয়েত ও বাহরাইন ইরানের হামলা প্রতিহতে প্রস্তুতনিরাপদ বাংলাদেশের জন্য নিখুঁত আবহাওয়া পূর্বাভাসের দাবি প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টাখুলনার ডুমুরিয়ায় কাঁকড়া চাষ: গ্রামীণ সমৃদ্ধি ও রপ্তানির নতুন পথরাজশাহী বিশ্ববিদ্যালয়ে তিন স্থানে বিশাল স্ক্রিনে ফুটবল বিশ্বকাপ ফাইনাল দেখানো হবেবিএনপি নির্বাচন কমিশনে জমা দিলো ২০২৩ সালের আয়-ব্যয় বিবৃতিসার্বজনীন পেনশন স্কিম: বৃদ্ধদের আর্থিক নিরাপত্তার নতুন উদ্যোগমানিকগঞ্জে বাস দুর্ঘটনায় একজন নিহত, ৪০ জন আহতরাজশাহীতে কৃষকদের অধিকার সংরক্ষণে ঐক্য জোরদারের আহ্বান দেওয়া হয়েছেরোমে উদযাপিত হলো জুলাই শহীদ দিবস, শ্রদ্ধা ও মর্যাদায় পালনমহিলা মর্গ পরিচারিকা নিয়োগের নির্দেশ দিল হাইকোর্টআইসিটি তদন্ত সংস্থা শাপলা চত্বর দমনে হাসিনাসহ অন্যান্যদের বিরুদ্ধে খসড়া প্রতিবেদন জমাসিরাজগঞ্জের বুনকরদের সঙ্গে আলোচনায় শরিফুল: হস্তশিল্প শিল্প উন্নয়নে নতুন নীতি আসছে

হাজারীবাগের ট্যানারির জমি বিক্রির বাধা দূর করে টাকা জোগাতে হবে

মোস্তাফিজুর রহমান বলেছেন, হাজারীবাগের ট্যানারির জমি বিক্রি করা হলে চামড়া শিল্পের অর্থ সংকটের সমাধান হতে পারে।

লিখেছেন নিজস্ব প্রতিবেদক
শেয়ার
টাকা জোগাতে হাজারীবাগে ট্যানারির জমি বিক্রির বাধা দূর করা দরকার: মোস্তাফিজুর রহমান

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান বলেছেন, রাজধানীর হাজারীবাগে থাকা ট্যানারির পরিত্যক্ত জায়গা বিক্রি করতে পারলে চামড়া শিল্পের অর্থ সংকটের সমাধান হতে পারে। তবে ওই জমি বিক্রি করার ক্ষেত্রে নানা ধরনের বিধিনিষেধ আছে। এসব বাধা দূর করা প্রয়োজন।

আজ শনিবার পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) আয়োজিত ‘বাংলাদেশের চামড়াশিল্পের ভবিষ্যৎ কি ফিকে হয়ে আসছে’ শীর্ষক ওয়েবিনারে মোস্তাফিজুর রহমান এ কথা বলেন।

পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমানের সঞ্চালনায় ওয়েবিনারে আরও বক্তব্য দেন বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন, কৃষি অর্থনীতিবিদ এম এ সাত্তার মণ্ডল।

মোস্তাফিজুর রহমান বলেন, দূষণ কমাতে হাজারীবাগ থেকে সাভারের চামড়া শিল্পনগরীতে ট্যানারিগুলো সরিয়ে নেওয়া প্রয়োজন ছিল। তিনি বলেন, সাভারে স্থানান্তরের পরে ট্যানারিগুলোকে যে ধরনের অবকাঠামো ও নীতিসহায়তা দেওয়া দরকার ছিল, সেটি খুব একটা হয়নি।

চামড়ার বৈশ্বিক বাজারে লেদার ওয়ার্কিং গ্রুপের (এলডব্লিউজি) সনদ থাকা এখন বাধ্যতামূলক। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ২০২৭ সাল থেকে কার্বন বর্ডার অ্যাডজাস্টমেন্ট মেকানিজম (সিব্যাম) কার্যকর করতে যাচ্ছে। ২০৩০ সালের মধ্যে সিব্যামের আওতায় তৈরি পোশাক ও চামড়া খাতও চলে আসবে। মোস্তাফিজুর রহমান এসব তথ্য জানান।

মোস্তাফিজুর রহমান বলেন, স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের পরও বাজার সুবিধা ধরে রাখতে হলে এই মানগুলো অর্জন করতে হবে। পাশাপাশি সিনথেটিক লেদারের বৈশ্বিক বাজার বড় হচ্ছে। ফলে এই খাতে বন্ডেড ওয়্যারহাউস সুবিধার সঠিক সম্প্রসারণ প্রয়োজন বলে মনে করেন তিনি।

বিএফএলএলএফইএ চেয়ারম্যান মো. টিপু সুলতান বলেন, কোরবানির ঈদের সময় ৬০ থেকে ৮০ শতাংশ বকরির চামড়া এবং ৩০ থেকে ৪০ শতাংশ গরুর চামড়া সংগ্রহই করা যাচ্ছে না। যা-ও সংগ্রহ হচ্ছে, তার ৫০ শতাংশই থাকে নষ্ট বা ড্যামেজ চামড়া।

ফুটওয়্যার, লেদার গুডস অ্যান্ড অ্যাকসেসরিস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট মো. নাসির খান বলেন, ‘যে চামড়া আমরা একসময় আড়াই থেকে তিন ডলারে কিনতাম, আজ সেই চামড়ার আন্তর্জাতিক বাজারমূল্য মাত্র ৪০ থেকে ৫০ সেন্টে নেমে এসেছে। সরকারের ভুল নীতির কারণে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারিনি।’

ওয়েবিনারে ট্যানার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শাহীন আহমেদ জানান, আগে ব্যাংক থেকে ‘কোরবানি অ্যাডভান্স’ নামে ট্যানারিকে প্রায় ৪৬০ কোটি টাকা ঋণ দেওয়া হতো। ২০১৭ সালে স্থানান্তরের পর ট্যানারিগুলো একে একে খেলাপি হতে থাকে। বর্তমানে মাত্র ২০ শতাংশ ট্যানারি কোনোমতে সচল আছে। ঋণ শোধ করতে না পারায় ব্যাংকগুলো এ বছর কোরবানিতে মাত্র ৬৫ কোটি টাকা ঋণ দিয়েছে।

বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন মনে করেন, চামড়া খাতের মূল সমস্যা শুধু অর্থায়নের না। তিনি বলেন, ট্যানারির মালিকেরা অর্থসংকটের চেয়ে এই খাতে আন্তর্জাতিক কমপ্লায়েন্স, এলডব্লিউজি সনদ ও সাভারের সিইটিপির অব্যবস্থাপনাকে বড় সংকট হিসেবেই দেখছেন।

কৃষি অর্থনীতিবিদ এম এ সাত্তার মণ্ডল বলেন, শুধু তড়িঘড়ি করে সংগ্রহ, সঠিকভাবে সংরক্ষণ না করা এবং লবণের সঠিক ব্যবহারের অভাবে প্রতিবছর বিশাল পরিমাণ চামড়া অপচয় হয়। আগামী এক বছরের মধ্যে এই অপচয়ের হার অর্ধেকে নামিয়ে আনার উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন তিনি।

এই খবরের পরিভাষা

সাধারণ জিজ্ঞাসা

মোস্তাফিজুর রহমান কী দাবি করেছেন?
মোস্তাফিজুর রহমান দাবি করেছেন, হাজারীবাগের ট্যানারির জমি বিক্রির বাধা দূর করতে হবে।
হাজারীবাগের ট্যানারির জমি বিক্রি করলে কী হবে?
হাজারীবাগের ট্যানারির জমি বিক্রি করলে চামড়া শিল্পের অর্থ সংকটের সমাধান হতে পারে।

বিষয়

মন্তব্য

আরও: অর্থনীতি

সব দেখুন →
Huarun Tex to invest $30m in BEPZA Economic Zone | News
অর্থনীতি

চীনা কোম্পানি হুয়ারান টেক্স বিইপিজেডে ৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে

Economy will recover from current challenges, RMG will be key partner: Fakhrul | News Flash
অর্থনীতি

মির্জা ফখরুল: অর্থনীতির পুনরুদ্ধারে পোশাক শিল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা

Tokyo, Taipei lead tech losses as Asian markets suffer again | Business
অর্থনীতি

টোকিও ও তাইপেই এশীয় বাজারের ক্ষতির নেতৃত্ব দিচ্ছে, প্রযুক্তি খাত ক্ষতিগ্রস্ত

Bangladesh's gross forex reserves rise to $36.66bn | Business
অর্থনীতি

বাংলাদেশের মোট বৈদেশিক মুদ্রার সংরক্ষণ ৩৬.৬৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে: বাংলাদেশ ব্যাংক

Creative economy development expected to generate new employment opportunities | Special Stories
অর্থনীতি

সৃজনশীল অর্থনীতি উন্নয়নে সরকারের নতুন কর্মসূচি: বৃদ্ধি পাবে কর্মসংস্থান

UK economy rebounds as nation awaits new PM | Business
অর্থনীতি

যুক্তরাজ্যের অর্থনীতি ০.১ শতাংশ বৃদ্ধি, নতুন প্রধানমন্ত্রীর অপেক্ষায় দেশ

South Korea central bank raises interest rates to 2.75 percent | Business
অর্থনীতি

দক্ষিণ কোরিয়ার কেন্দ্রীয় ব্যাংক ২.৭৫ শতাংশে আগ্রহের হার উন্নীত করেছে

JS passes Invest Bangladesh Bill | JS Session
অর্থনীতি

সংসদে গৃহীত হলো ইনভেস্ট বাংলাদেশ বিল, দেশের একক বিনিয়োগ প্রচার সংস্থা গঠিত হবে

2.3 lakh farmer families become debt-free thru RAKUB | District
অর্থনীতি

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক: ২.৩ লক্ষ কৃষক পরিবারের ঋণমুক্তি

Collective actions need to combat adverse effects of climate change: Riton  | District
অর্থনীতি

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সম্মিলিত উদ্যোগের আহ্বান: রিতন

সর্বশেষ সংবাদ

BKF urges to strengthen unity for  protecting farmers' rights  in Rajshahi | District
বাংলাদেশ

রাজশাহীতে কৃষকদের অধিকার সংরক্ষণে ঐক্য জোরদারের আহ্বান দেওয়া হয়েছে

ICT probe body files draft report against Hasina, others over Shapla crackdown | News
রাজনীতি

আইসিটি তদন্ত সংস্থা শাপলা চত্বর দমনে হাসিনাসহ অন্যান্যদের বিরুদ্ধে খসড়া প্রতিবেদন জমা

Necessary policies to be taken for development of handloom industry: Shariful | News
বাংলাদেশ

সিরাজগঞ্জের বুনকরদের সঙ্গে আলোচনায় শরিফুল: হস্তশিল্প শিল্প উন্নয়নে নতুন নীতি আসছে

Govt cuts FIFA WC 2026 broadcast cost to near zero: Swapon  | News Flash
খেলা

ফিফা বিশ্বকাপ ২০২৬ সম্প্রচার খরচ প্রায় শূন্য: তথ্যমন্ত্রী সোয়াপন

Salahuddin urges politically neutral civil service to meet public expectations | News Flash
বাংলাদেশ

সালাউদ্দিনের আহ্বান: রাজনৈতিক অসম্পর্কিত হয়ে জনসাধারণের প্রত্যাশা পূরণ করুন সরকারি কর্মকর্তারা

Afroza launches ‘One Child, One Tree’ programme | News
বাংলাদেশ

মানিকগঞ্জে ‘এক শিশু, এক গাছ’ কর্মসূচির উদ্বোধন করলেন আফরোজা খানম

July Charter implementation debate should end: Mirza Fakhrul | News Flash
রাজনীতি

জুলাই চার্টার বাস্তবায়ন নিয়ে বিতর্কের সমাপ্তি ঘটাতে হবে: মির্জা ফখরুল

Biman plans to lease 10 aircraft by 2027: Millat | News Flash
বাংলাদেশ

বিমান ২০২৭ সালের মধ্যে ১০টি বিমান ভাড়া নেওয়ার ঘোষণা: মিল্লাত

CAAB warns against unauthorized airport ground handling services | News
বাংলাদেশ

CAAB জারি করলো অননুমোদিত গ্রাউন্ড হ্যান্ডলিং পরিষেবা ব্যবহারের বিরুদ্ধে সতর্কবার্তা

BRAC university volunteers team conducts relief efforts in Matiranga, Khagrachhari | Others
শিক্ষা

BRAC বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবকরা খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যার ত্রাণ বিতরণ করে