দ্য পালস টুডে
EN
ব্রেকিং
ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ২০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৯ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৬ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)সাদিপুর ইউনিয়নের জলাবদ্ধতা দূর করবেন সজীব: ৫০ হাজার মানুষের আশা জাগলোফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৫ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১২ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১১ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৮ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৭ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)প্লেজিয়ারিজমের অভিযোগের মাঝে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় নিয়োগ প্রক্রিয়া পর্যালোচনা করবেসুলতান সালাউদ্দিন তুকু: সংবাদপত্র হল সমাজের প্রতিচ্ছবিরংপুর জেলা মহিলা উন্নয়ন প্রকল্পে বিজয়ী শুরু দিলেন টাঙ্গাইলে১,৪৯৮টি পর্যটন স্পট পর্যটন কেন্দ্রে উন্নীত করার উদ্যোগহৌথি আক্রমণে মারিবে পাঁচ নিহত, তৈল-সমৃদ্ধ অঞ্চলে বৃহত্তম হামলায় ৫৮ নিহতইনফান্তিনোর পদত্যাগের দাবি তীব্র সমর্থন পাচ্ছেদেশব্যাপী খসরায় আরও তিনজনের মৃত্যু, মোট মৃত্যু ৭৬৭চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তৃতীয় দশকের সেনেট বৈঠক শুক্রবারঅ্যাশুলিয়া এক্সপ্রেসওয়ে নির্মাণে মান বজায় রাখতে কর্তৃপক্ষকে নির্দেশমার্কিন আদালত মেটাকে শিশু ক্ষতি কেসে ৫৬৭ মিলিয়ন ডলার জরিমানা করেছেবারিশালে ইউনিসেফের সমর্থনে স্বাস্থ্য মূল্যায়ন বৈঠক অনুষ্ঠিতবাগেরহাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে চালকের মৃত্যু, ট্রাক চালক পলায়নকঙ্গো কূপের কোবল্টে ইউরেনিয়ামের উপস্থিতি নিয়ে তদন্ত শুরু করবেইউজিসি গবেষণা প্রস্তাবের মূল্যায়ন প্রক্রিয়ায় উল্লেখযোগ্য পরিবর্তন আনলোসৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে নতুন যৌথ প্রতিরক্ষা চুক্তি

ছাত্র ইউনিয়ন ও ছাত্রফ্রন্ট কঠোর সমালোচনায় প্রস্তাবিত বাজেট প্রত্যাখ্যান করেছে

বামধারার ছাত্রসংগঠন ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বিএনপি সরকারের ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট প্রত্যাখ্যান করেছে।

লিখেছেন নিজস্ব প্রতিবেদক
শেয়ার
প্রস্তাবিত বাজেট প্রত্যাখ্যান ছাত্র ইউনিয়নের, কড়া সমালোচনায় ছাত্রফ্রন্ট

বামধারার ছাত্রসংগঠন ছাত্র ইউনিয়ন (একাংশ) বিএনপি সরকারের ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট প্রত্যাখ্যান করেছে। তাদের অভিযোগ, শিক্ষা, কর্মসংস্থান ও স্বাস্থ্য খাত বরাবরের মতো এই বাজেটেও উপেক্ষিত। বামপন্থী আরেক ছাত্রসংগঠন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টও (মার্ক্সবাদী) প্রস্তাবিত বাজেটের কড়া সমালোচনা করে বলেছে, বরাবরের মতোই এবারের বাজেটেও শিক্ষা ও স্বাস্থ্য খাত যথাযথ গুরুত্ব পায়নি।

আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো পৃথক বিবৃতিতে এসব কথা বলেছেন ছাত্র ইউনিয়নের একাংশের কেন্দ্রীয় সভাপতি তামজীদ হায়দার চঞ্চল ও সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকার এবং ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি সালমান সিদ্দিকী ও সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ।

প্রস্তাবিত বাজেটকে ‘গতানুগতিক, গণবিরোধী, ঋণনির্ভর ও বৈষম্যবর্ধক’ উল্লেখ করে এটি প্রত্যাখ্যান করে ছাত্র ইউনিয়নের দুই নেতা বলেন, ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার এই বিশাল বাজেট বাস্তবতার বিচারে একদিকে যেমন ফাঁপা ও অকার্যকর, অন্যদিকে এটি দেশের সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমানো, কর্মসংস্থান সৃষ্টি এবং বৈষম্য হ্রাসের ক্ষেত্রে কোনো কার্যকর দিকনির্দেশনা দিতে ব্যর্থ হয়েছে। জীবনযাত্রার ব্যয় কমানো ও নতুন কর্মসংস্থান সৃষ্টির কোনো বাস্তবসম্মত রূপরেখা এতে নেই।

এবারের বাজেটেও পুরোনো ধারাবাহিকতা দেখছে ছাত্র ইউনিয়ন। তাদের বিবৃতিতে বলা হয়, বাজেটে স্থানীয়ভাবে উৎপাদিত মদের ওপর কর বৃদ্ধি একটি দ্বিমুখী নীতির প্রতিফলন—একদিকে রাজস্ব আহরণ, অন্যদিকে নিয়ন্ত্রণের নামে বাজার বিকৃতির সুযোগ সৃষ্টি করা।

বিবৃতিতে ছাত্র ইউনিয়নের নেতারা বলেন, বাজেটে উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর কোনো পরিকল্পনা নেই। এই বাজেট জনগণের প্রকৃত চাহিদা ও বাস্তবতার প্রতিফলন নয়; বরং এটি একটি বৈষম্যমূলক অর্থনৈতিক কাঠামোকে আরও শক্তিশালী করবে।

প্রস্তাবিত বাজেট শিক্ষা-স্বাস্থ্য-চাকরিসহ ছাত্র-জনতার মৌলিক সংকট দূর করতে ভূমিকা রাখবে না বলে মনে করে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। সংগঠনটির বিবৃতিতে বলা হয়, বারবার দাবি তোলার পরও বরাবরের মতোই এবারের বাজেটেও শিক্ষা ও স্বাস্থ্য খাত যথাযথ গুরুত্ব পেল না।

ছাত্রফ্রন্টের শীর্ষ নেতৃত্ব বলেছে, এবারের বাজেটেও বেকারদের কর্মসংস্থান তৈরি করার কোনো সুস্পষ্ট রূপরেখা নেই। কর্মসংস্থানের ব্যবস্থা করতে হলে জাতীয় সক্ষমতা তৈরির বিকল্প নেই। জাতীয় সক্ষমতা তৈরির ব্যাপারও উপেক্ষিত থেকেছে এ বাজেটে।

ধনিকশ্রেণি, কালো টাকার মালিক ও আমলা তোষণের গণবিরোধী নীতি থেকে বেরিয়ে এসে শিক্ষা-স্বাস্থ্য-খাদ্য-কর্মসংস্থানসহ জনকল্যাণমূলক প্রতিটি খাতে উপযুক্ত বরাদ্দ দেওয়া এবং অনুৎপাদনশীল খাতে বরাদ্দ কমানোর আহ্বান জানিয়েছে ছাত্রফ্রন্ট।

সাধারণ জিজ্ঞাসা

ছাত্র ইউনিয়ন ও ছাত্রফ্রন্ট কি কারণে বাজেট প্রত্যাখ্যান করেছে?
ছাত্র ইউনিয়ন ও ছাত্রফ্রন্ট শিক্ষা, কর্মসংস্থান ও স্বাস্থ্য খাত উপেক্ষিত বলে বাজেট প্রত্যাখ্যান করেছে।

বিষয়

মন্তব্য

আরও: অর্থনীতি

সব দেখুন →
BB withdraws administrator from Social Islami Bank | Others
অর্থনীতি

সোশ্যাল ইসলামি ব্যাঙ্কের ব্যবস্থাপক নিয়োগ বন্ধ করল বাংলাদেশ ব্যাঙ্ক

PM’s finance adviser seeks Bangladesh to turn into trillion dollar economy | News
অর্থনীতি

প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা বৈঠকে বললেন: বাংলাদেশ হোক ত্রিলিয়ন ডলার অর্থনীতি

AI offers lifeline to developing economies in era of weak growth | Business
অর্থনীতি

দুর্বল বৃদ্ধির যুগে উন্নয়নশীল দেশগুলোর জন্য জীবনরেখা হিসেবে আবির্ভূত হচ্ছে AI

Govt moves to formalise gold sector with revised policy to boost legal trade | News
অর্থনীতি

সরকারের নতুন নীতি: স্বর্ণ ব্যবসাকে আনুষ্ঠানিক খাতে আনার উদ্যোগ

DAE targets 3.17 lakh bales of jute production in Narail | District
অর্থনীতি

নারাইলে জাতীয় উদ্দেশ্য পূরণে ডিএই-র জুট উৎপাদনের লক্ষ্য বৃদ্ধি: ৩ লক্ষ বেশি

Argentina, China extend currency swap deal      | Business
অর্থনীতি

আর্জেন্টিনা এবং চীন ৫ বছরের জন্য মুদ্রা স্বপ চুক্তির সময়সীমা বাড়িয়েছে

India central bank holds rates as it assesses Mideast shock | Business
অর্থনীতি

মধ্যপ্রাচ্যের সঙ্কটের প্রভাব মূল্যায়নে ভারতের কেন্দ্রীয় ব্যাংক সুদের হার স্থির রেখেছে

সর্বশেষ সংবাদ

Meta ordered to pay $567 mn in US over 'public nuisance' child harm | International
আন্তর্জাতিক

মার্কিন আদালত মেটাকে শিশু ক্ষতি কেসে ৫৬৭ মিলিয়ন ডলার জরিমানা করেছে

UNICEF-backed health evaluation meeting held in Barishal | News
স্বাস্থ্য

বারিশালে ইউনিসেফের সমর্থনে স্বাস্থ্য মূল্যায়ন বৈঠক অনুষ্ঠিত

UGC brings major reforms to research proposal evaluation | News
শিক্ষা

ইউজিসি গবেষণা প্রস্তাবের মূল্যায়ন প্রক্রিয়ায় উল্লেখযোগ্য পরিবর্তন আনলো

ডিয়েগো মারাডোনার শেষ দিনগুলো: শয্যাশায়ী ও অসহায় ছিলেন ফুটবলের মহান খেলোয়াড়
খেলা

ডিয়েগো মারাডোনার শেষ দিনগুলো: শয্যাশায়ী ও অসহায় ছিলেন ফুটবলের মহান খেলোয়াড়

3,269 students receive Bishwo Shahitto Kendro awards  | District
শিক্ষা

বিশ্ব সাহিত্য কেন্দ্র ৩,২৬৯ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করেছে

Elias Ahmed Chowdhury Smrity Sangshad earn victory  | Sports
খেলা

এলিয়াস আহমেদ চৌধুরী স্মৃতি সংসদ দ্বিতীয় বিভাগ ফুটবল লিগ জয়ী হল

Ctg ready to welcome PM; BNP leaders, activists excited  | News Flash
রাজনীতি

চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আগমনে উৎসাহিত বিএনপি নেতা-কর্মীরা

Teesta Master Plan implementation to begin soon: Anee | News Flash
বাংলাদেশ

টিস্টা মাস্টার প্ল্যান বাস্তবায়ন শীঘ্রই শুরু হতে পারে