দ্য পালস টুডে
EN
ব্রেকিং
ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ২০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৯ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৬ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)সাদিপুর ইউনিয়নের জলাবদ্ধতা দূর করবেন সজীব: ৫০ হাজার মানুষের আশা জাগলোফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৫ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১২ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১১ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৮ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৭ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)সাবেক গুগল কর্মীর চিঠিতে এআই-এর বিপন্নতার সতর্কবাণীকানাডার প্রধানমন্ত্রী বিশ্বব্যাপী বিনিয়োগকারীদের কাছে দেশের সুযোগ উপস্থাপন করছেনমিন্টুর সামাজিক অবক্ষয় ও দুর্নীতি রোধে সম্মিলিত চেষ্টার দাবিকাইকোবাদের আহ্বান: সকলের সহযোগিতায় নির্বিঘ্নে হজ্জ অভিযানতথ্য মন্ত্রণালয় স্থায়ী কমিটির প্রথম বৈঠকে স্বচ্ছতা ও দায়বদ্ধতার দাবিহ্যান্সি ফ্লিক লামিন ইয়ামালের ব্যালন ডি'অর দাবিতে সমর্থন দিলেনটাস্কিন ও ইবাদতের উদ্যোগে দেশব্যাপী ফাস্ট বোলার হান্টের সূচনাশিল্প অঞ্চলে গ্যাস সরবরাহ উন্নতির ফলে ব্যবসায়ীরা পাচ্ছেন স্বাচ্ছন্দ্যরাষ্ট্রপতির আহ্বান: সিলেটের পর্যটন ও চা শিল্পে বিনিয়োগ বৃদ্ধিরবি ও বিসিবি দেশব্যাপী নতুন বোলার আবিষ্কারের জন্য 'রবি বোলার হান্ট' শুরু করলসাংস্কৃতিক মন্ত্রী নজরুলের আদর্শ অনুসরণে যুব সম্প্রদায়কে আহ্বান করলেনমুডি’স বাংলাদেশের সার্বভৌম আউটলুক স্থিতিশীলে উন্নীত করেছেশেয়ারবাজারে চাপ কমার আশ্বাসের সাথে ফিরল ব্যারেন হান্টিংশান্তো বিপিএলকে উদীয়মান খেলোয়াড়দের জন্য গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে দেখছেনবালোঁ দ’অরের ভোটের সময় কমে, তারকারা অ্যাওয়ার্ডের জন্য প্রচারণায় অগ্রসর

এনসিপি বললো, নেতা-কর্মীদের পকেট ভারী করে দিলো বাজেট

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলেছে, নতুন বাজেট নেতা-কর্মীদের পকেট ভারী করে দেওয়া হয়েছে।

লিখেছেন নিজস্ব প্রতিবেদক
শেয়ার
যত বড় বাজেট, নেতা–কর্মীদের পকেট তত ভারী—এই চিন্তা সামনে রেখে বাজেট কি না, প্রশ্ন এনসিপির

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলেছে, নতুন বাজেট নেতা-কর্মীদের পকেট ভারী করে দেওয়া হয়েছে। দলটি বিএনপি সরকারের ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ‘আওয়াজসর্বস্ব প্রতারণামূলক বাজেট’ বলে মন্তব্য করেছে।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের ছায়া বাজেট কমিটির প্রধান ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিকুর রহমান মোজাহিদ এ কথা বলেন। বাজেট বিষয়ে এনসিপির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে এই সংবাদ সম্মেলন ডাকা হয়।

আতিকুর রহমান মোজাহিদ বলেন, ‘বাজেটের আকারটা পুরোপুরি কাল্পনিক ও ইউটোপিয়ান হয়েছে। এত বড় বাজেট দিয়েছে—৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। কথায় আছে যত বড় বাজেট, নেতা-কর্মীদের পকেট তত ভারী। এই চিন্তাকে সামনে রেখে বাজেট করা হয়েছে কি না, সেটা একটা প্রশ্ন।’

এর আগে গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে নতুন অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেটে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকার রাজস্ব আয় প্রাক্কলন করা হয়েছে। অন্যান্য উৎস থেকে সংগ্রহ করা হবে ৯১ হাজার কোটি টাকা। এই বাজেটে ঘাটতি থাকছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা।

সংবাদ সম্মেলনে ছায়া বাজেট কমিটির প্রধান আতিকুর রহমান মোজাহিদ বলেন, ‘এই বাজেট বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ঘাটতি বাজেট। অন্য কথায় যদি বলি, এটা ফাঁপা বুলি ও আওয়াজসর্বস্ব একটা প্রতারণামূলক বাজেট হয়েছে। আরও যদি বলি, বড় একটা সাদা হাতি বাজেট দেওয়া হয়েছে। এই বাজেটে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি, আমরা চরমভাবে হতাশ ও উদ্বিগ্ন।’

তবে এই বাজেটের কিছু ভালো দিকও আছে উল্লেখ করে এই সংসদ সদস্য বলেন, ‘বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তায় কিছু বিষয় বলা হলেও এই বাজেট যদি পূর্ণাঙ্গভাবে কেউ বিশ্লেষণ করেন, তাহলে আমরা দেখতে পাব, এই বাজেট শেষ পর্যন্ত মূলত একটা প্রতারণার বাজেট হয়েছে।’

বাজেটের আকারকে ‘পুরোপুরি কাল্পনিক’ উল্লেখ করে আতিকুর রহমান বলেন, ‘একেবারে ১৮ শতাংশ বাজেট বেড়েছে গত বছরের তুলনায়। যেখানে এ রকম একটা ভঙ্গুর অর্থনীতির উত্তরাধিকার আমরা হয়েছি, একটা ঋণনির্ভর অর্থনীতির মধ্যে একটা কাল্পনিক বাজেট হয়েছে।’

সরকারের উদ্দেশে ছায়া বাজেট কমিটির প্রধান বলেন, ‘বিশাল বাজেট হলো, বাজেটে এনবিআরের (জাতীয় রাজস্ব বোর্ড) মাধ্যমে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা আয়ের কথা বলা হয়েছে। সেটা আয় করা কোনোভাবেই সম্ভব নয়। আমরা সবশেষ বাজেট পর্যন্ত দেখেছি, ৩ লাখ ৩০ হাজার কোটি টাকা পর্যন্ত উঠেছে। ফলে অর্ধেক বাজেট এখানে মিসিং (শেষ)।’

এনসিপির আনুষ্ঠানিক বাজেট প্রতিক্রিয়ায় দলের রাজনৈতিক পর্ষদের অন্যতম সদস্য আতিকুর রহমান মোজাহিদ আরও বলেন, ‘আমাদের ১০ লাখ কোটি টাকার বেশি বৈদেশিক ঋণ আছে, আর ব্যাংক খাত থেকে নেওয়া অভ্যন্তরীণ ঋণ আছে আট লাখ কোটি টাকা। এটা আবার বাড়ছে।’

ছায়া বাজেট কমিটির প্রধান বলেন, ‘অনেকগুলো ব্যাংক “ক্লিনিক্যালি ডেড” হয়ে গেছে। ব্যাংকগুলোয় মোটামুটি শূন্য অবস্থা। ব্যাংক খাত সংস্কার না করে উল্টো ব্যাংক রেজোল্যুশন করে এস আলমকে দেওয়ার মতো ঘটনা ঘটছে। এ রকম ভঙ্গুর একটা ব্যাংক খাত, অথচ বাজেটে ব্যাংকিং সংস্কার নিয়ে কোনো সুনির্দিষ্ট কথা হয়নি।’

আতিকুর রহমান মোজাহিদ বলেন, ‘সরকার যখন ব্যাংক থেকে টাকা পাবে না, তখন বিকল্প হবে টাকা ছাপানো। টাকা ছাপালে মূল্যস্ফীতি হবে। কিন্তু সরকার বলছে, তারা ভ্যাট কমিয়েছে। সুতরাং এই জায়গাটাও জনগণের সঙ্গে প্রতারণার শামিল।’

ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গেলে টিআইএন সার্টিফিকেট লাগবে—বাজেট প্রস্তাবে থাকা এ বিষয়টির বিরোধিতা করে এনসিপির পক্ষ থেকে বলা হয়, এতে মানুষ ফরমাল চ্যানেলে লেনদেন করতে ভয় পাবে। মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ করের ভয়ে ব্যাংকে লেনদেন করবে না। এর ফলে অনানুষ্ঠানিক অর্থনীতি আরও বেশি হয়ে যাবে। তখন অর্থনীতিতে বিনিয়োগ আসবে না। এ ছাড়া দলটি বলেছে, ছোট ব্যবসায়ীদের জন্য বাজেটে উৎসে কর প্রস্তাব করা হয়েছে। বলা হচ্ছে, আগেই টাকা কেটে নেওয়া হবে। এটা হলে ক্ষুদ্র ব্যবসায়ীদের সমস্যা হয়ে যাবে।

এবারের বাজেটে করমুক্ত আয়সীমা ২৫ হাজার টাকা বাড়িয়ে ৩ লাখ ৭৫ হাজার টাকা করা হয়েছে। এর সমালোচনা করে ছায়া বাজেট কমিটির প্রধান বলেন, মূল্যস্ফীতির হার দেখলেও এটা ৩ লাখ ৮৫ হাজার টাকা হওয়ার কথা ছিল। কিন্তু করা হলো ৩ লাখ ৭৫ হাজার টাকা। এটা খুবই হতাশাজনক। করমুক্ত আয়সীমা অবশ্যই সাড়ে চার লাখে নেওয়া উচিত।

কালোটাকা সাদা করার ব্যাপারে বাজেটে স্পষ্ট কোনো বক্তব্য দেখা যাচ্ছে না উল্লেখ করে এনসিপির এই সংসদ সদস্য বলেছেন, এটি জাতির জন্য একটা খুবই খারাপ অশনিসংকেত যে টাকা লেনদেন হয়ে বাইরে যাবে, আবার এসে সাদা হয়ে যাবে। এটা নৈতিকভাবে সমস্যা, অর্থনৈতিকভাবেও সমস্যা।

শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দের কথা উল্লেখ করে আতিকুর রহমান বলেন, ‘কিন্তু এটি শিক্ষার অবকাঠামো উন্নয়নের বাজেট, নাকি শিক্ষার মানোন্নয়নের বাজেট—এটা আমাদের জানা উচিত। স্বাস্থ্য খাতে যে বাজেট দেওয়া হয়েছে, সেটা কি স্বাস্থ্যের অবকাঠামো উন্নয়নের বাজেট, নাকি স্বাস্থ্যের মানোন্নয়নের বাজেট? এগুলোর বাস্তবায়ন কীভাবে হবে, দুর্নীতি রোধ কীভাবে হবে, সেগুলা (উল্লেখ থাকলে) আরও সুন্দর একটা বাজেট হতে পারত।’

সরকার বিভিন্ন রাজনৈতিক দল ও জনগণের উদ্বেগগুলো আমলে নিয়ে বাজেট সংশোধন করবে বলে সংবাদ সম্মেলনে আশা প্রকাশ করেন এনসিপির যুগ্ম সদস্যসচিব ও ছায়া বাজেট কমিটির সদস্য আলাউদ্দীন মোহাম্মদ। তিনি বলেন, ‘আমরা একটা জনকল্যাণমূলক ও রূপান্তরকামী বাজেট চাই।’

এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন দলের যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন (শিশির)।

এই খবরের পরিভাষা

সাধারণ জিজ্ঞাসা

এনসিপি কী অভিযোগ করেছে?
এনসিপি বলেছে, নেতা-কর্মীদের পকেট ভারী করে বাজেট দেওয়া হয়েছে।
বাজেটের আকার কীরূপ বলে এনসিপি মনে করে?
এনসিপি বলেছে, বাজেটের আকারটা পুরোপুরি কাল্পনিক ও ইউটোপিয়ান হয়েছে।
বাজেটে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে কিনা?
এনসিপি বলেছে, বাজেটে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি।

বিষয়

মন্তব্য

আরও: অর্থনীতি

সব দেখুন →
Agent banking accounts rise to 27.22m in June | Business
অর্থনীতি

এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্টের সংখ্যা ২৭.২২ মিলিয়নে পৌঁছেছে: বাংলাদেশ ব্যাংক

Govt working to revive fragile economy: Shahe Alam | News
অর্থনীতি

অর্থনীতির ভঙ্গুর অবস্থা পুনরুদ্ধারে সরকারের চেষ্টা: শাহে আলম

মার্কিন কেন্দ্রীয় ব্যাংক তৃতীয় বছরে প্রথমবারের মতো আগ্রহের হার বাড়াতে পারে
অর্থনীতি

মার্কিন কেন্দ্রীয় ব্যাংক তৃতীয় বছরে প্রথমবারের মতো আগ্রহের হার বাড়াতে পারে

বলিভিয়া আইএমএফ ত্রাণের বিনিময়ে ২০২৭ সালের মধ্যে জ্বালানি সাবসিডি বন্ধ করবে
অর্থনীতি

বলিভিয়া আইএমএফ ত্রাণের বিনিময়ে ২০২৭ সালের মধ্যে জ্বালানি সাবসিডি বন্ধ করবে

AI's role cannot be overlooked in building trillion-dollar economy: Rehan Asif   | Business
অর্থনীতি

এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যে এআইয়ের ভূমিকা অপরিহার্য: রেহান আসিফ

Argentine industry reels from Milei's free-market revolution | Business
অর্থনীতি

আর্জেন্টিনার শিল্পখাতে মাইলির মুক্ত-বাজার নীতির ফলে দুর্দশা

Brent oil passes $100 on Mideast flare-up, stoking inflation fears | Business
অর্থনীতি

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় ব্রেন্ট তেলের দাম $১০০ ছাড়িয়েছে, মুদ্রাস্ফীতির উদ্বেগ বাড়ল

Bond yields jump despite $6 bn US government intervention | Business
অর্থনীতি

মার্কিন বন্ডের উপর ছাড় হার বাড়ছে, বন্ড বায়ব্যাক সত্ত্বেও

Carney touts Canada 'pivot' away from US as Trump levels new threat | Business
অর্থনীতি

কানাডা মার্কিন অর্থনৈতিক বন্ধন থেকে দূরে চলে যাচ্ছে বলে কারনির দাবি

ECB meets, weighing a tricky balance between savers and spenders | Business
অর্থনীতি

ইসিবি মিটিং শুরু: মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বাড়ানোর সম্ভাবনা

সর্বশেষ সংবাদ

Gas supply improves in industrial areas; businesses get comfort | At a Glance
বাংলাদেশ

শিল্প অঞ্চলে গ্যাস সরবরাহ উন্নতির ফলে ব্যবসায়ীরা পাচ্ছেন স্বাচ্ছন্দ্য

President stresses more investment in Sylhet’s tourism, tea industries | News Flash
বাংলাদেশ

রাষ্ট্রপতির আহ্বান: সিলেটের পর্যটন ও চা শিল্পে বিনিয়োগ বৃদ্ধি

Robi, BCB launch nationwide search for bowling stars | Sports
খেলা

রবি ও বিসিবি দেশব্যাপী নতুন বোলার আবিষ্কারের জন্য 'রবি বোলার হান্ট' শুরু করল

Cultural minister urges youth to embrace Nazrul’s ideals | News
বাংলাদেশ

সাংস্কৃতিক মন্ত্রী নজরুলের আদর্শ অনুসরণে যুব সম্প্রদায়কে আহ্বান করলেন

Shanto sees BPL as platform for emerging cricketers | Sports
খেলা

শান্তো বিপিএলকে উদীয়মান খেলোয়াড়দের জন্য গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে দেখছেন

As Ballon d'Or vote nears, stars campaign for the award | Sports
খেলা

বালোঁ দ’অরের ভোটের সময় কমে, তারকারা অ্যাওয়ার্ডের জন্য প্রচারণায় অগ্রসর

WTO warns of 'most serious and sustained' trade disruptions | International
বাণিজ্য

WTO সতর্ক করেছে: বিশ্ব বাণিজ্য ব্যবস্থায় দীর্ঘমেয়াদী ও গুরুতর বিঘ্নের হুমকি

Millions affected as floods strike India's Bihar | International
আন্তর্জাতিক

বিহারে বন্যার কারণে প্রায় পাঁচ মিলিয়ন মানুষ প্রভাবিত, ২০ জন মারা গেছেন

Dr Zubaida calls for supportive environment for children to realise full potential  | News Flash
শিক্ষা

ডঃ জুবায়েদা শিশুদের জন্য উপযুক্ত পরিবেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন

Berlin's run-down public spaces at heart of election campaign | International
আন্তর্জাতিক

বার্লিনের রাজ্য নির্বাচনে রাজনীতিবিদরা নগরীর অবনমিত স্থানগুলোর উন্নতির প্রতিশ্রুতি দিলেন

রাশিয়ায় কঠোর নিয়ন্ত্রণে নির্বাচন: যুদ্ধের পঞ্চম বছরে ক্রেমলিনের চাপমাপ
আন্তর্জাতিক

রাশিয়ায় কঠোর নিয়ন্ত্রণে নির্বাচন: যুদ্ধের পঞ্চম বছরে ক্রেমলিনের চাপমাপ

US military says Iran war has led to munitions shortfall | News Flash
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের কারণে মার্কিন বাহিনীর গোলাবারুদের ঘাটতি মাথা চড়া

North Korea's Kim pledges 'invariable support' in Putin letter | International
আন্তর্জাতিক

কিম জং উনের চিঠিতে পুতিনের জন্য 'অপরিবর্তনীয় সমর্থন'ের আশ্বাস