দ্য পালস টুডে
EN
ব্রেকিং
ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ২০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৯ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৬ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)সাদিপুর ইউনিয়নের জলাবদ্ধতা দূর করবেন সজীব: ৫০ হাজার মানুষের আশা জাগলোফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৫ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১২ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১১ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৮ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৭ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)বিএনপি চেয়ারম্যান টারিক রহমানকে দেওয়া হল রাষ্ট্রপতি প্রার্থী নির্বাচনের দায়িত্বকৃষিমন্ত্রী জাতীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরলেনআফ্রোজা বললেন, সরকার হজ্জ ব্যবস্থাপনাকে দামী এবং পরিদর্শনযোগ্য করবেবিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভা শেষ: নেতৃবৃন্দের গুরুত্বপূর্ণ আলোচনাচুয়াডাঙ্গা সীমান্তে স্বর্ণ চোরাধরা অভিযানে বর্ডার গার্ড বাংলাদেশের গ্রেফতার ও জব্দরাজশাহী কলেজের 150 বছর উদযাপনের জন্য নিবন্ধন শুরুবাগেরহাটের মাদ্রাসার সেপ্টিক ট্যাঙ্কের প্রাচীর ভেঙে এক শ্রমিকের মৃত্যুস্বাস্থ্যমন্ত্রী শরিয়তপুর হাসপাতালে অনিয়ম বন্ধের জন্য চেতাবনি দিলেনজাফলং পর্যটন উন্নয়নের জন্য সিলেট-জাফলং রেলপথ বর্ধনের পরিকল্পনারাজশাহী শিশু একাডেমীতে গাছ রোপন ও সাংস্কৃতিক কর্মসূচি আয়োজনজনসেবা এবং সার্বজনীন অধিকার সুরক্ষা সরকারের প্রাথমিক দায়িত্ব: হেলালখালেদা জিয়াকে স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রামের প্রতীক বলে বর্ণনা করলেন স্বাপনপ্রতিবন্ধী নাগরিকদের অপ্রকাশিত প্রতিভা আবিষ্কারে সহায়তা করবে সরকার: ফকিরসেপ্টেম্বরে চালু হবে রংপুরের নতুন শিশু হাসপাতালডুলু: শিশুদের শিক্ষা ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে মোবাইল সিম কার্ডের ৩০০ টাকা কর প্রত্যাহার

সরকার ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে মোবাইলের সিম কার্ডের ওপর আরোপিত ৩০০ টাকা কর প্রত্যাহার করেছে।

লিখেছেন নিজস্ব প্রতিবেদক
শেয়ার
মোবাইলের সিম কার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার

সরকার মোবাইলের সিম কার্ডের ওপর আরোপিত ৩০০ টাকা কর সম্পূর্ণভাবে প্রত্যাহার করেছে। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এ ঘোষণা দেওয়া হয়েছে। এখন থেকে যে দামে সিম বিক্রি হবে তার উপর ১৫ শতাংশ কর আদায় করা হবে। দেশের সাধারণ মানুষের কাছে মোবাইল সেবা আরও সহজলভ্য করাই এই উদ্যোগের লক্ষ্য। এর ফলে এখন থেকে আরও কম মূল্যে সিম কেনা যাবে।

আজ বৃহস্পতিবার বিকেলে বাজেট অধিবেশনের বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বর্তমানে টেলিযোগাযোগ খাতে করের হার প্রায় ৫০ শতাংশ। তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে তা প্রায় ২৫ শতাংশ। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় এ হার অনেক বেশি। তাই এ খাতের বিকাশে সরকার এ ধরনের ট্যাক্স ক্রমান্বয়ে যৌক্তিক হারে কমানোর উদ্যোগ নিয়েছে।

অর্থমন্ত্রী আরও বলেন, ‘কর কমানোর উদ্যাগের অংশ হিসেবে দেশের সাধারণ মানুষের কাছে মোবাইল সেবা আরও সহজলভ্য করার লক্ষ্যে প্রতিটি মোবাইল সিমের ওপর আরোপিত ৩০০ টাকা হারে কর সম্পূর্ণরূপে প্রত্যাহারের প্রস্তাব করছি।’

তবে এই সিদ্ধান্তে বড় অঙ্কের রাজস্ব ছাড় দিতে হচ্ছে সরকারকে। অর্থমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, এই কর প্রত্যাহারের ফলে আগামী অর্থবছরে প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা রাজস্ব আয় কমবে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সূত্র বলছে, সরকার আইসিটিকে সর্বোচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত খাত হিসেবে গড়ে তুলতে চায়। এ লক্ষ্যে কর, ভ্যাট ও লাইসেন্সিং নীতিমালায় ব্যাপক সংস্কার আনা হচ্ছে।

সিম কর প্রত্যাহারের প্রস্তাবকে স্বাগত জানিয়েছে মোবাইল অপারেটরগুলো। গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার তানভীর মোহাম্মদ বলেন, ‘জাতীয় বাজেটে সিম ট্যাক্স প্রত্যাহারের প্রস্তাবকে গ্রামীণফোন স্বাগত জানাচ্ছে।...করপোরেট আয়কর এবং সম্পূরক শুল্কসহ টেলিকম খাতের করের ক্ষেত্রে ধাপে ধাপে হ্রাসের একটি রোডম্যাপ প্রণয়ন করা হলে তা আরও কার্যকর হতো।’

রবি আজিয়াটার চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার সাহেদ আলম বলেন, ‘জাতীয় বাজেটে সিম কর প্রত্যাহারের প্রস্তাবকে আমরা স্বাগত জানাই। সিম কর প্রত্যাহারের ফলে দেশের প্রায় ৪০ শতাংশ এখনো সংযুক্ত নয়, এমন জনগোষ্ঠী ডিজিটাল সংযোগের আওতায় আসতে পারবে। এর মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্যসেবা, আর্থিক সেবা এবং বিভিন্ন অর্থনৈতিক সুযোগে তাদের প্রবেশাধিকার বৃদ্ধি পাবে।’

বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, ‘টেলিযোগাযোগ খাতকে জাতীয় থ্রাস্ট সেক্টর হিসেবে স্বীকৃতি এবং কিছু কর হ্রাসসহ এই খাতকে সহায়তায় সরকারের গৃহীত উদ্যোগগুলোকে আমরা স্বাগত জানাই। এই পদক্ষেপগুলো ডিজিটাল অন্তর্ভুক্তি ত্বরান্বিত করতে, বিনিয়োগ আকৃষ্ট করতে এবং দেশের ডিজিটাল রূপান্তরকে আরও এগিয়ে নিতে সহায়তা করবে।’

সাধারণ জিজ্ঞাসা

সিম কর প্রত্যাহারের কারণ কী?
দেশের সাধারণ মানুষের কাছে মোবাইল সেবা আরও সহজলভ্য করাই এই উদ্যোগের লক্ষ্য।
সিম কর প্রত্যাহারের ফলে রাজস্ব আয় কমবে কত?
প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা রাজস্ব আয় কমবে।

বিষয়

মন্তব্য

আরও: অর্থনীতি

সব দেখুন →
14 entrepreneurs receive Tk 11.20 lakh grants in Thakurgaon | District
অর্থনীতি

ঠাকুরগাঁও-এ ১৪ উদ্যোক্তাকে সৌরশক্তি চালিত কৃষিযন্ত্র কেনার জন্য ১১.২০ লক্ষ টাকা অনুদান

BB cuts policy rate to 9.5pc to spur growth, boost private credit | Business
অর্থনীতি

বাংলাদেশ ব্যাংক ৯.৫০ শতাংশে নামিয়েছে মূল নীতির হার, অর্থনৈতিক উদ্দীপনার লক্ষ্যে

PM directs completing process for reopening closed factories by 2026 | News Flash
অর্থনীতি

প্রধানমন্ত্রী ২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানাগুলো পুনরায় চালুর নির্দেশ দিলেন

BB introduces monthly reporting for private sector foreign debt | Business
অর্থনীতি

বাংলাদেশ ব্যাংক করলো বেসরকারি খাতের বৈদেশিক ঋণের জন্য মাসিক রিপোর্টিং বাধ্যতামূলক

Workers' remittances rise 18.9pc to $2.71 billion in 29 days of July | Business
অর্থনীতি

জুলাইয়ের প্রথম ২৯ দিনে ১৮.৯ শতাংশ বৃদ্ধিতে ২.৭১ বিলিয়ন ডলার কর্মী প্রবাসী অর্থ প্রেরণ

Extreme heat puts South Asia's jobs, growth at risk: WB | News Flash
অর্থনীতি

বিশ্বব্যাংকের সতর্কবাণী: চরম তাপ দক্ষিণ এশিয়ার চাকরি ও অর্থনৈতিক বৃদ্ধি হুমকির মুখে

South Korean stocks bounce after rout, oil holds gains on Mideast woes      | Business
অর্থনীতি

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় তেলের দাম বৃদ্ধি, দক্ষিণ কোরিয়ার শেয়ারবাজারে প্রভাব

Cuba says three quarters of hotels shuttered | Business
অর্থনীতি

মার্কিন নিষেধাজ্ঞা ও জ্বালানি সংকটে কিউবার তিন-চতুর্থাংশ হোটেল বন্ধ

Prof Mahbub calls for greater domestic value addition for self-reliant economy | News
অর্থনীতি

প্রফেসর মাহবুব স্বনির্ভর অর্থনীতির জন্য দেশীয় মূল্যসংযোজন বৃদ্ধির আহ্বান দিলেন

Remittance inflow up 19.8pc to $2.62bn by July 28  | Business
অর্থনীতি

জুলাইয়ের প্রথম ২৮ দিনে ১৯.৮ শতাংশ বেড়ে ২.৬২ বিলিয়ন ডলারে পৌঁছেছে প্রবাসীদের অর্থপ্রেরণ

সর্বশেষ সংবাদ

Worker killed, another injured in septic tank wall collapse in Bagerhat | District
বাংলাদেশ

বাগেরহাটের মাদ্রাসার সেপ্টিক ট্যাঙ্কের প্রাচীর ভেঙে এক শ্রমিকের মৃত্যু

Health minister warns of strict action against irregularities in hospitals | News
স্বাস্থ্য

স্বাস্থ্যমন্ত্রী শরিয়তপুর হাসপাতালে অনিয়ম বন্ধের জন্য চেতাবনি দিলেন

Tree plantation program held at Rajshahi Shishu Academy | District
শিক্ষা

রাজশাহী শিশু একাডেমীতে গাছ রোপন ও সাংস্কৃতিক কর্মসূচি আয়োজন

Serving people, protecting their rights govt's key responsibilities: Helal | Others
রাজনীতি

জনসেবা এবং সার্বজনীন অধিকার সুরক্ষা সরকারের প্রাথমিক দায়িত্ব: হেলাল

Khaleda Zia a bold symbol of leadership and democracy: Swapon | News
রাজনীতি

খালেদা জিয়াকে স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রামের প্রতীক বলে বর্ণনা করলেন স্বাপন

Govt to facilitate differently abled citizens to flourish latent talent: Faqir | News
বাংলাদেশ

প্রতিবন্ধী নাগরিকদের অপ্রকাশিত প্রতিভা আবিষ্কারে সহায়তা করবে সরকার: ফকির

Tree care must go hand in hand with preventing social decay: Dulu | News
বাংলাদেশ

ডুলু: শিশুদের শিক্ষা ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ

Gor wraps up Bangladesh visit pledging stronger strategic, economic ties | News Flash
আন্তর্জাতিক

সার্জিও গোরের বাংলাদেশ সফরের সমাপ্তিতে ঘনিষ্ঠ কৌশলগত ও অর্থনৈতিক বন্ধনের প্রতিশ্রুতি

DMP calls public for vigilance against rumours, not to panic over bomb scare  | News
বাংলাদেশ

ঢাকা মেট্রোর নিচে বোমার নকল জিনিস পাওয়া গেছে, ডিএমপি জনসাধারণকে সতর্ক করলো

Charfashion-Monpura to be developed as eco-friendly tourism hub: Nurul Islam Nayon | Interview
বাংলাদেশ

চরফ্যাশন-মনপুরা বাস্তুবান্ধব পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: নুরুল ইসলাম নায়ন

Govt doesn't want to gag people's voices: Law Minister | News
রাজনীতি

নতুন সাইবার আইনে মুক্ত বাণীর রক্ষা নিশ্চিত: আইন মন্ত্রী