দ্য পালস টুডে
EN
ব্রেকিং
ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ২০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৯ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৬ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)সাদিপুর ইউনিয়নের জলাবদ্ধতা দূর করবেন সজীব: ৫০ হাজার মানুষের আশা জাগলোফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৫ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১২ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১১ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৮ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৭ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)সাবেক গুগল কর্মীর চিঠিতে এআই-এর বিপন্নতার সতর্কবাণীকানাডার প্রধানমন্ত্রী বিশ্বব্যাপী বিনিয়োগকারীদের কাছে দেশের সুযোগ উপস্থাপন করছেনমিন্টুর সামাজিক অবক্ষয় ও দুর্নীতি রোধে সম্মিলিত চেষ্টার দাবিকাইকোবাদের আহ্বান: সকলের সহযোগিতায় নির্বিঘ্নে হজ্জ অভিযানতথ্য মন্ত্রণালয় স্থায়ী কমিটির প্রথম বৈঠকে স্বচ্ছতা ও দায়বদ্ধতার দাবিহ্যান্সি ফ্লিক লামিন ইয়ামালের ব্যালন ডি'অর দাবিতে সমর্থন দিলেনটাস্কিন ও ইবাদতের উদ্যোগে দেশব্যাপী ফাস্ট বোলার হান্টের সূচনাশিল্প অঞ্চলে গ্যাস সরবরাহ উন্নতির ফলে ব্যবসায়ীরা পাচ্ছেন স্বাচ্ছন্দ্যরাষ্ট্রপতির আহ্বান: সিলেটের পর্যটন ও চা শিল্পে বিনিয়োগ বৃদ্ধিরবি ও বিসিবি দেশব্যাপী নতুন বোলার আবিষ্কারের জন্য 'রবি বোলার হান্ট' শুরু করলসাংস্কৃতিক মন্ত্রী নজরুলের আদর্শ অনুসরণে যুব সম্প্রদায়কে আহ্বান করলেনমুডি’স বাংলাদেশের সার্বভৌম আউটলুক স্থিতিশীলে উন্নীত করেছেশেয়ারবাজারে চাপ কমার আশ্বাসের সাথে ফিরল ব্যারেন হান্টিংশান্তো বিপিএলকে উদীয়মান খেলোয়াড়দের জন্য গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে দেখছেনবালোঁ দ’অরের ভোটের সময় কমে, তারকারা অ্যাওয়ার্ডের জন্য প্রচারণায় অগ্রসর

সরকার বাইক, অটোরিকশা ও সম্পদে কর আরোপের পরিকল্পনা স্থগিত করল

রাজস্ব আয় বাড়ানোর লক্ষ্যে বাইক, অটোরিকশা ও সম্পদে কর আরোপের পরিকল্পনা থেকে সরে আসছে সরকার।

লিখেছেন নিজস্ব প্রতিবেদক
শেয়ার
বাইক, অটোরিকশা ও সম্পদে কর আরোপের পরিকল্পনা থেকে সরে আসছে সরকার

রাজস্ব আয় বাড়ানোর লক্ষ্যে বাইক, অটোরিকশা ও সম্পদে কর আরোপের পরিকল্পনা থেকে সরে আসছে সরকার। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে মোটরসাইকেল ও অটোরিকশার ওপর অগ্রিম আয়কর বসানোর চিন্তা করেছিল। বিত্তশালী ব্যক্তিদের ওপরও সংস্থাটি সম্পদ কর আরোপের পরিকল্পনা হাতে নিয়েছিল; কিন্তু সরকারের সর্বোচ্চ মহল থেকে সবুজসংকেত না পাওয়ায় আপাতত এসব কর আরোপের চিন্তা থেকে পিছু হটেছে এনবিআর।

অর্থ মন্ত্রণালয় ও এনবিআর সূত্রে জানা গেছে, এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান গত মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাজেট নিয়ে দ্বিতীয় দফায় বৈঠক করেন। ওই বৈঠকে প্রধানমন্ত্রী সাধারণ মানুষের কথা চিন্তা করে কিছু নির্দেশনা দেন। সে অনুযায়ী এনবিআর বাইক (মোটরসাইকেল) ও অটোরিকশার ওপর অগ্রিম আয়কর আরোপসহ বেশ কয়েকটি প্রস্তাবিত পদক্ষেপ থেকে সরে আসে।

নাম প্রকাশ না করার শর্তে এনবিআর–সংশ্লিষ্ট একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ‘আমরা করের আওতা বাড়ানোর জন্য কিছু পদক্ষেপ নিয়ে অগ্রসর হচ্ছিলাম; কিন্তু সরকারের সবুজসংকেত না পাওয়ায় শেষ মুহূর্তে এসব করারোপের চিন্তা বাদ দিতে হচ্ছে। তাই বাজেট প্রস্তাব অনুযায়ী কর আদায়ে জোর দেওয়া ছাড়া কোনো উপায় নেই। কারণ, এবার করহার সেভাবে বাড়ছে না।’

ব্যক্তি পর্যায়ের ব্যবসা–বাণিজ্য সহজ করার জন্য সরকার সর্বোচ্চ নজর দিচ্ছে বলে জানান এই কর্মকর্তা। নতুন বাজেটে ৪ কোটি টাকা পর্যন্ত নিট সম্পদকে করছাড় দিয়ে ৪ কোটি টাকার বেশি সম্পদ থাকলে দশমিক ২৫ থেকে ২ শতাংশ পর্যন্ত সম্পদ কর আরোপের পরিকল্পনা করেছিল এনবিআর।

অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, দায়িত্ব গ্রহণের প্রথম বছরে জনগণের ওপর করের বোঝা বাড়ানোর পক্ষে নয় সরকার। তাই ভ্যাটসহ বিভিন্ন ধরনের করারোপের প্রস্তাবগুলো বাদ দেওয়া হচ্ছে।

বাজেটে ব্যাটারিচালিত অটোরিকশাকে প্রথমবারের মতো অগ্রিম আয়করের আওতায় আনার পরিকল্পনা করেছিল এনবিআর। গ্রাম-শহর ভিত্তিতে করের হার এক হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা নির্ধারণের চিন্তা ছিল এনবিআরের। তাতে এ খাত থেকে হাজার কোটি টাকার কর আদায়ের সম্ভাবনা ছিল।

একইভাবে মোটরসাইকেলের মালিকদের কাছ থেকেও অগ্রিম আয়কর নেওয়ার চিন্তা করেছিল এনবিআর। সংস্থাটির প্রাথমিক প্রস্তাবে ১১১ থেকে ১২৫ সিসির মোটরসাইকেলের জন্য বছরে ২ হাজার টাকা, ১২৬ থেকে ১৬৫ সিসির জন্য ৫ হাজার টাকা ও ১৬৫ সিসির বেশি মোটরসাইকেলের জন্য ১০ হাজার টাকা অগ্রিম আয়কর আরোপের পরিকল্পনা ছিল; কিন্তু নতুন এ প্রস্তাব নিয়ে বাইকাররা আন্দোলনে নামেন। তাঁরা এনবিআরের সামনে মানববন্ধন করেন। তরুণ বাইকাররা সেখানে জড়ো হয়। ফলে বাইকের ওপর করের বোঝা চাপানোর সিদ্ধান্ত থেকে পিছু হটে সরকার।

‘ন্যূনতম কর’ আদায় করা হলেও পরে তা ফেরত না দেওয়া কিংবা সমন্বয় করা হয় না বলে ব্যবসায়ীদের অভিযোগ ছিল। তাই ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে ন্যূনতম কর ও উৎসে কর (টিডিএস) ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে যাচ্ছে এনবিআর। নতুন নিয়মে উৎসে কাটা কর আর চূড়ান্ত ন্যূনতম কর হিসেবে আটকে থাকবে না। বছর শেষে প্রকৃত করদায়ের সঙ্গে তা সমন্বয়ের সুযোগ পাবেন করদাতারা। অতিরিক্ত কর কাটা হলে তা পরবর্তী বছরে সমন্বয় করা হবে বা আবেদন করলে তিন মাসের মধ্যে ফেরত পাওয়া যাবে।

বর্তমানে উৎসে কাটা কর অনেক ক্ষেত্রে প্রকৃত করদায়ের চেয়ে বেশি হলেও তা ফেরত বা সমন্বয়ের সুযোগ নেই। এতে কম মুনাফার প্রতিষ্ঠানগুলোকেও অতিরিক্ত করের চাপ নিতে হয়। ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এনবিআর এ পরিবর্তনের উদ্যোগ নিয়েছে।

উৎসে কর সমন্বয়ের নতুন ব্যবস্থা ই-টিডিএস বা ডিজিটাল–পদ্ধতিতে পরিচালিত হবে। এতে রপ্তানিমুখী শিল্প, আমদানিকারক, সরবরাহকারী ও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো সবচেয়ে বেশি সুবিধা পাবে বলে জানিয়েছে এনবিআর। দীর্ঘদিন ধরে ন্যূনতম এই কর ফেরত না দেওয়া নিয়ে অভিযোগ করে আসছিলেন ব্যবসায়ীরা।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ১১ জুন জাতীয় সংসদে নতুন অর্থবছরের বাজেট পেশ করবেন। এবারে বাজেটের আকার হতে পারে প্রায় ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা, যা চলতি ২০২৫-২৬ অর্থবছরের তুলনায় ১ লাখ ৪০ হাজার কোটি টাকা বেশি। চলতি অর্থবছরের বাজেটের আকার ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। নতুন বাজেটে বিপুল অর্থের জোগান নিশ্চিত করতে কর ও ভ্যাট আদায়ে বড় ধরনের সংস্কার এবং করজাল সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে।

আগামী অর্থবছরে এনবিআরের মোট রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হতে পারে ৬ লাখ ৪ হাজার কোটি টাকা।

সাধারণ জিজ্ঞাসা

সরকার কেন বাইক ও অটোরিকশায় কর আরোপের পরিকল্পনা থেকে সরে এসেছে?
সাধারণ মানুষের কথা চিন্তা করে প্রধানমন্ত্রীর নির্দেশনায় এনবিআর এসব কর আরোপের চিন্তা থেকে পিছু হটেছে।

বিষয়

মন্তব্য

আরও: অর্থনীতি

সব দেখুন →
Agent banking accounts rise to 27.22m in June | Business
অর্থনীতি

এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্টের সংখ্যা ২৭.২২ মিলিয়নে পৌঁছেছে: বাংলাদেশ ব্যাংক

Govt working to revive fragile economy: Shahe Alam | News
অর্থনীতি

অর্থনীতির ভঙ্গুর অবস্থা পুনরুদ্ধারে সরকারের চেষ্টা: শাহে আলম

মার্কিন কেন্দ্রীয় ব্যাংক তৃতীয় বছরে প্রথমবারের মতো আগ্রহের হার বাড়াতে পারে
অর্থনীতি

মার্কিন কেন্দ্রীয় ব্যাংক তৃতীয় বছরে প্রথমবারের মতো আগ্রহের হার বাড়াতে পারে

বলিভিয়া আইএমএফ ত্রাণের বিনিময়ে ২০২৭ সালের মধ্যে জ্বালানি সাবসিডি বন্ধ করবে
অর্থনীতি

বলিভিয়া আইএমএফ ত্রাণের বিনিময়ে ২০২৭ সালের মধ্যে জ্বালানি সাবসিডি বন্ধ করবে

AI's role cannot be overlooked in building trillion-dollar economy: Rehan Asif   | Business
অর্থনীতি

এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যে এআইয়ের ভূমিকা অপরিহার্য: রেহান আসিফ

Argentine industry reels from Milei's free-market revolution | Business
অর্থনীতি

আর্জেন্টিনার শিল্পখাতে মাইলির মুক্ত-বাজার নীতির ফলে দুর্দশা

Brent oil passes $100 on Mideast flare-up, stoking inflation fears | Business
অর্থনীতি

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় ব্রেন্ট তেলের দাম $১০০ ছাড়িয়েছে, মুদ্রাস্ফীতির উদ্বেগ বাড়ল

Bond yields jump despite $6 bn US government intervention | Business
অর্থনীতি

মার্কিন বন্ডের উপর ছাড় হার বাড়ছে, বন্ড বায়ব্যাক সত্ত্বেও

Carney touts Canada 'pivot' away from US as Trump levels new threat | Business
অর্থনীতি

কানাডা মার্কিন অর্থনৈতিক বন্ধন থেকে দূরে চলে যাচ্ছে বলে কারনির দাবি

ECB meets, weighing a tricky balance between savers and spenders | Business
অর্থনীতি

ইসিবি মিটিং শুরু: মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বাড়ানোর সম্ভাবনা

সর্বশেষ সংবাদ

Gas supply improves in industrial areas; businesses get comfort | At a Glance
বাংলাদেশ

শিল্প অঞ্চলে গ্যাস সরবরাহ উন্নতির ফলে ব্যবসায়ীরা পাচ্ছেন স্বাচ্ছন্দ্য

President stresses more investment in Sylhet’s tourism, tea industries | News Flash
বাংলাদেশ

রাষ্ট্রপতির আহ্বান: সিলেটের পর্যটন ও চা শিল্পে বিনিয়োগ বৃদ্ধি

Robi, BCB launch nationwide search for bowling stars | Sports
খেলা

রবি ও বিসিবি দেশব্যাপী নতুন বোলার আবিষ্কারের জন্য 'রবি বোলার হান্ট' শুরু করল

Cultural minister urges youth to embrace Nazrul’s ideals | News
বাংলাদেশ

সাংস্কৃতিক মন্ত্রী নজরুলের আদর্শ অনুসরণে যুব সম্প্রদায়কে আহ্বান করলেন

Shanto sees BPL as platform for emerging cricketers | Sports
খেলা

শান্তো বিপিএলকে উদীয়মান খেলোয়াড়দের জন্য গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে দেখছেন

As Ballon d'Or vote nears, stars campaign for the award | Sports
খেলা

বালোঁ দ’অরের ভোটের সময় কমে, তারকারা অ্যাওয়ার্ডের জন্য প্রচারণায় অগ্রসর

WTO warns of 'most serious and sustained' trade disruptions | International
বাণিজ্য

WTO সতর্ক করেছে: বিশ্ব বাণিজ্য ব্যবস্থায় দীর্ঘমেয়াদী ও গুরুতর বিঘ্নের হুমকি

Millions affected as floods strike India's Bihar | International
আন্তর্জাতিক

বিহারে বন্যার কারণে প্রায় পাঁচ মিলিয়ন মানুষ প্রভাবিত, ২০ জন মারা গেছেন

Dr Zubaida calls for supportive environment for children to realise full potential  | News Flash
শিক্ষা

ডঃ জুবায়েদা শিশুদের জন্য উপযুক্ত পরিবেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন

Berlin's run-down public spaces at heart of election campaign | International
আন্তর্জাতিক

বার্লিনের রাজ্য নির্বাচনে রাজনীতিবিদরা নগরীর অবনমিত স্থানগুলোর উন্নতির প্রতিশ্রুতি দিলেন

রাশিয়ায় কঠোর নিয়ন্ত্রণে নির্বাচন: যুদ্ধের পঞ্চম বছরে ক্রেমলিনের চাপমাপ
আন্তর্জাতিক

রাশিয়ায় কঠোর নিয়ন্ত্রণে নির্বাচন: যুদ্ধের পঞ্চম বছরে ক্রেমলিনের চাপমাপ

US military says Iran war has led to munitions shortfall | News Flash
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের কারণে মার্কিন বাহিনীর গোলাবারুদের ঘাটতি মাথা চড়া

North Korea's Kim pledges 'invariable support' in Putin letter | International
আন্তর্জাতিক

কিম জং উনের চিঠিতে পুতিনের জন্য 'অপরিবর্তনীয় সমর্থন'ের আশ্বাস