দ্য পালস টুডে
EN
ব্রেকিং
ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ২০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৯ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৬ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)সাদিপুর ইউনিয়নের জলাবদ্ধতা দূর করবেন সজীব: ৫০ হাজার মানুষের আশা জাগলোফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৫ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১২ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১১ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৮ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৭ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পে গাছ রোপণ উদ্যোগ শুরু: পরিবেশ মন্ত্রীর ঘোষণাভারতীয় হাইকমিশন জালিয়াতির বিরুদ্ধে সতর্কতা জারি করলোবিমানবন্দরে অনাধিকৃত দ্রোন রোধে অ্যান্টি-ড্রোন সিস্টেম স্থাপনের সিদ্ধান্তজাত্রাবারীতে পুলিশের বিশেষ অভিযানে ২০ জন গ্রেফতাররাঙামাটির তরুণ অভিযাত্রীর সাইক্লিং চ্যালেঞ্জ: সমুদ্র থেকে হিমালয় পর্যন্তপ্রধানমন্ত্রীর পরামর্শদাতা জাবিহুল্লাহ বলেন, দ্রুত বাস্তবায়ন হোক বিপিএনের নির্বাচন ম্যানিফেস্টোপুলিশ শান্তি মিশনে ১২৫-সদস্যের এফপিইউ ও এসডব্লিউএটি প্লাটুন প্রেরণের প্রস্তুতি শুরুআরইউইটি-এ সিএপি-11.0 রোডশো: শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে মার্গদর্শনআগস্টের প্রথম পাঁচ দিনে বাংলাদেশের রেমিট্যান্স প্রবাহ ৮৩.৭% বেড়েছেআফ্রোজা খানম: বিমানবন্দরে ভিআইপি, সিআইপিদের জন্য সমান নিরাপত্তা চেকজাতীয় প্যারা স্পোর্টস প্রতিযোগিতায় আন্তর্জাতিক মানের লক্ষ্য ব্যক্ত করলেন রাষ্ট্রমন্ত্রীরাজশাহী বিশ্ববিদ্যালয়ে জাতীয় বৃক্ষ রোপন উদ্যোগের সূচনাসারা দেশে ডেঙ্গুর নতুন ঝড়, গত 24 ঘন্টায় 471 নতুন রোগী শনাক্তএই অর্থবছরেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: মির শাহে আলমলালমনিরহাটে ১৩০ বোতল ফেয়ারডিল সহ এক ব্যক্তি গ্রেফতার

মে মাসে ৪৪০ কোটি ডলারের পণ্য রপ্তানি, গত বছরের তুলনায় কম

মে মাসে দেশ থেকে ৪৪০ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে।

লিখেছেন নিজস্ব প্রতিবেদক
শেয়ার
মে মাসে ৪৪০ কোটি ডলারের পণ্য রপ্তানি

মে মাসে দেশ থেকে ৪৪০ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। রপ্তানির এই পরিমাণ আগের মাস অর্থাৎ এপ্রিলের তুলনায় বাড়লেও গত বছরের একই সময়ের তুলনায় কিছুটা কম।

গত মাসে আগের বছরের একই সময়ের তুলনায় শীর্ষ পাঁচ খাতের তিনটিতে রপ্তানি কমেছে। এর মধ্যে তৈরি পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য এবং কৃষিপণ্য রপ্তানি কমেছে; রপ্তানি বেড়েছে পাট ও পাটজাত পণ্য এবং হোমটেক্সটাইল পণ্যের।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, ঈদের কারণে লম্বা সরকারি ছুটি ছিল। এ জন্য পোশাকসহ কিছু খাতে রপ্তানি কিছুটা কমতে পারে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আজ বুধবার পণ্য রপ্তানি আয়ের সর্বশেষ তথ্য প্রকাশ করেছে। তাতে দেখা যায়, গত এপ্রিল মাসের তুলনায় মে মাসে প্রায় ১০ শতাংশ রপ্তানি বেড়েছে। এপ্রিল মাসে প্রায় ৪০১ কোটি ডলারের রপ্তানি আয় এসেছিল। তবে গত মে মাসের রপ্তানির পরিমাণ গত বছরের মে মাসের তুলনায় ৭ শতাংশ কম। গত বছরের মে মাসে প্রায় ৪৭৪ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছিল।

দেশের রপ্তানি আয়ের মূল চালিকা শক্তি তৈরি পোশাক খাতে মে মাসে কিছুটা নেতিবাচক প্রভাব দেখা গেছে। ইপিবির তথ্যে দেখা যায়, সর্বশেষ মে মাসে তৈরি পোশাক খাত থেকে মোট আয় এসেছে ৩৫৯ কোটি ৪১ লাখ ডলার। এর মধ্যে নিটওয়্যার খাত থেকে ১৯৬ কোটি ৯৩ লাখ এবং ওভেন গার্মেন্টস থেকে ১৬২ কোটি ৪৮ লাখ ডলার রপ্তানি হয়েছে। গত ২০২৪–২৫ অর্থবছরের মে মাসে ৩৯২ কোটি ডলারের রপ্তানি আয় এসেছিল। সে হিসাবে গত বছরের তুলনায় মে মাসে তৈরি পোশাক খাতে ৮ শতাংশের বেশি রপ্তানি কমেছে।

তৈরি পোশাক খাতের বাইরে অন্য দুটি প্রধান খাতেও গত বছরের মে মাসের তুলনায় রপ্তানি কমেছে। মে মাসে চামড়া ও চামড়াজাত পণ্য থেকে ১০ কোটি ৯৩ লাখ ডলার আয় এসেছে। গত বছরের মে মাসে এই খাত থেকে সাড়ে ১২ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছিল। অর্থাৎ রপ্তানি কমেছে প্রায় ১৩ শতাংশ।

কৃষিপণ্য রপ্তানি করে মে মাসে আয় হয়েছে ৬ কোটি ৭১ লাখ ডলার। গত বছরের মে মাসে এ খাত থেকে ৬ কোটি ৮৬ লাখ ডলারের রপ্তানি আয় এসেছিল। সে হিসাবে এ খাতে রপ্তানি কমেছে ২ শতাংশ।

অন্যদিকে পাট ও পাটজাত পণ্য খাতে মে মাসে রপ্তানি বেড়েছে। গত মাসে এ খাত থেকে ৯ কোটি ১৬ লাখ ডলারের রপ্তানি আয় এসেছে। এর মধ্যে পাট সুতা থেকেই এসেছে প্রায় ৫ কোটি ডলার। গত বছরের মে মাসে এই খাত থেকে ৮ কোটি ৪৫ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছিল। অর্থাৎ গত বছরের তুলনায় এই খাতে রপ্তানি বেড়েছে প্রায় সাড়ে ৮ শতাংশ।

মে মাসে হোম টেক্সটাইল পণ্য রপ্তানি প্রায় ৪ শতাংশ বেড়েছে। মে মাসে এ খাত থেকে ৮ কোটি ৭২ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়। গত বছরের একই সময়ে এ খাতে রপ্তানির পরিমাণ ছিল ৮ কোটি ৪০ লাখ ডলার।

এ ছাড়া গত মে মাসে প্লাস্টিক পণ্য খাত থেকে ২ কোটি ৭২ লাখ ডলার, হিমায়িত ও জীবন্ত মাছ রপ্তানি করে ২ কোটি ৯২ লাখ ডলার আয় হয়েছে।

সামগ্রিকভাবে চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-মে) মোট ৪ হাজার ৩৮০ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় আড়াই শতাংশ কম। গত বছর একই সময়ে প্রায় ৪৫০ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছিল।

চলতি অর্থবছরের প্রথম মাসে অর্থাৎ জুলাইয়ে ৪৭৭ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়। তখন প্রবৃদ্ধি হয়েছিল প্রায় ২৫ শতাংশ। তারপর থেকে মার্চ পর্যন্ত প্রতি মাসেই পণ্য রপ্তানি কমেছে। সর্বশেষ গত এপ্রিল মাসে রপ্তানি আবার ইতিবাচক ধারায় ফেরে। এপ্রিলে মোট ৪০০ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়, যা গত বছরের একই মাসের তুলনায় ৩৩ শতাংশ বেশি।

সাধারণ জিজ্ঞাসা

মে মাসে কোন খাতের রপ্তানি বেড়েছে?
পাট ও পাটজাত পণ্য এবং হোমটেক্সটাইল পণ্যের রপ্তানি বেড়েছে।
মে মাসে কোন খাতের রপ্তানি কমেছে?
তৈরি পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য এবং কৃষিপণ্য রপ্তানি কমেছে।

বিষয়

মন্তব্য

আরও: বাণিজ্য

সব দেখুন →
Commerzbank profit surges as UniCredit circles | Business
বাণিজ্য

কমার্জব্যাঙ্কের দ্বিতীয় ত্রৈমাসিক লাভ দ্বিগুণ বৃদ্ধি, ইউনিক্রেডিট অধিগ্রহণের জন্য আগ্রহী

Cathay Pacific says profit soars 71% in first half | Business
বাণিজ্য

হংকংয়ের ক্যাথে প্যাসিফিকের লাভ ৭১% বৃদ্ধি, মধ্যপ্রাচ্য এড়িয়ে চলা চাহিদা বৃদ্ধির কারণ

Taiwan probes 17 China-funded firms over high-tech talent poaching | Business
বাণিজ্য

তাইওয়ানের তদন্তকারীরা চীন-অর্থায়িত কোম্পানিগুলোর বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে

Indonesia's economic growth slows in second quarter | Business
বাণিজ্য

ইন্দোনেশিয়ার অর্থনৈতিক বৃদ্ধি দ্বিতীয় ত্রৈমাসিকে ধীর হয়েছে

US Fed approves Santander's acquisition of regional bank | Business
বাণিজ্য

মার্কিন ফেডারেল রিজার্ভ স্পেনীয় ব্যাঙ্ক সান্তান্ডারের ওয়েবস্টার অধিগ্রহণ অনুমোদন করলো

US says joint yen intervention aimed to prevent Asian instability | Business
বাণিজ্য

মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপান ইয়েনের দুর্বলতা রোধে যৌথ হস্তক্ষেপ করেছে

সর্বশেষ সংবাদ

Police begins preparations to deploy 125-member FPU with SWAT platoon to UN peacekeeping mission | Others
বাংলাদেশ

পুলিশ শান্তি মিশনে ১২৫-সদস্যের এফপিইউ ও এসডব্লিউএটি প্লাটুন প্রেরণের প্রস্তুতি শুরু

VIPs, CIPs to face equal airport security checks: Afroza  | News
বাংলাদেশ

আফ্রোজা খানম: বিমানবন্দরে ভিআইপি, সিআইপিদের জন্য সমান নিরাপত্তা চেক

Govt. to organise national para sports meet in int’l standard | News
খেলা

জাতীয় প্যারা স্পোর্টস প্রতিযোগিতায় আন্তর্জাতিক মানের লক্ষ্য ব্যক্ত করলেন রাষ্ট্রমন্ত্রী

Man held with 130 bottles of Fairdyl in Lalmonirhat | District
বাংলাদেশ

লালমনিরহাটে ১৩০ বোতল ফেয়ারডিল সহ এক ব্যক্তি গ্রেফতার

Khalilur seeks UNDP support for smooth LDC graduation | News
রাজনীতি

কেএলএফ লিসি শ্রেণী থেকে বেরিয়ে আসতে ইউএনডিপির সহায়তা চায়

Acting Speaker joins doa, milad mahfil for July Uprising martyrs, injured | News
রাজনীতি

জাতীয় সংসদের কার্যকরী স্পিকার মাহফিল-ই-মিলাদ ও দোয়া অনুষ্ঠানে অংশ নিলেন

Fifth-grader Anushree's letter reaches PM, dream comes true with harmonium gift | News Flash
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর কাছে পৌঁছালো অনুশ্রীর চিঠি, হারমোনিয়াম উপহারে সত্যি হলো স্বপ্ন

'Amra BNP Paribar' makes documentary on struggles of July families | Others
রাজনীতি

জুলাই গণআন্দোলনের শহিদ ও আহত পরিবারের সংগ্রাম নিয়ে নতুন ডকুমেন্টারি

57 underprivileged, disabled students receive financial aid in Patuakhali | District
শিক্ষা

পটুয়াখালীতে ৫৭ অসামান্য শিক্ষার্থীকে ৫,৭০,০০০ টাকার অর্থসাহায্য

Govt moves to formalise gold sector with revised policy to boost legal trade | News
অর্থনীতি

সরকারের নতুন নীতি: স্বর্ণ ব্যবসাকে আনুষ্ঠানিক খাতে আনার উদ্যোগ