দ্য পালস টুডে
EN
ব্রেকিং
ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ২০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৯ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৬ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)সাদিপুর ইউনিয়নের জলাবদ্ধতা দূর করবেন সজীব: ৫০ হাজার মানুষের আশা জাগলোফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৫ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১২ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১১ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৮ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৭ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)বাংলাদেশ পূজা উদ্ঘাটন ফ্রন্টের নতুন কমিটি গঠিতসিলেটে ভারতীয় সৌন্দর্যপ্রসাধন ও ওষুধ জব্দ, মূল্য ৩০ লক্ষ টাকার বেশিইউজিসি চেয়ারম্যানের আহ্বান: উচ্চ শিক্ষায় নৈতিকতা, সহনশীলতা ও ন্যায়বিচারসরকারের লক্ষ্য: পর্যটন খাত থেকে ৬-৭ শতাংশ জিডিপি অবদানগাইবান্ধায় স্বাস্থ্যমন্ত্রী হাসপাতাল পরিদর্শন করেন, অনিয়মের অভিযোগ নিয়ে ব্যবস্থা নির্দেশবাংলাদেশের মোট বিদেশী মুদ্রা সংরক্ষণ ৩৬.৪৭ বিলিয়ন ডলারে পৌঁছাল৭৯ জন অপরাধী টেজগাঁও থেকে গ্রেপ্তার: অপরাধ মুক্তি অভিযানগণতান্ত্রিক আন্দোলনের শিকারদের স্বীকৃতি ও সহায়তা দিবে সরকার: শালেহ শিবলীরাজশাহীর বোয়ালিয়া থানায় বিএনপি শুরু করল বৃক্ষরোপণ কর্মসূচিশিল্পকলা একাডেমি ২০২৪ সালের জুলাই মাসে শহিদ ও যোদ্ধাদের স্মরণে কর্মসূচির আয়োজন করবেজুলাই বিপ্লবের সাফল্যের পিছনে সকল মানুষের অংশগ্রহণ: মাহদি আমিনদুলু: স্বাস্থ্যকর সাংস্কৃতিক অনুশীলন মানবীয় মূল্যবোধ ও জাতীয় পরিচয় গড়ে তোলবেনতুন বাংলাদেশ গঠনে ঈমানদারতা ও জনসেবা অপরিহার্য: মির হেলালপর্যটন মন্ত্রী আফ্রোযা বললেন, নিরাপদ পর্যটন নিশ্চিতকরণে একত্রিত উদ্যোগ গ্রহণ হবেনাহিদের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের চ্যালেঞ্জ বৃদ্ধি

টিআইবি বললো, কালোটাকা বৈধকরণের সুযোগ না দেয়ায় সরকারকে ‘সতর্ক সাধুবাদ’

প্রস্তাবিত জাতীয় বাজেটে আপাতত কালোটাকা বৈধ করার সুযোগ না রাখায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) সরকারকে ‘সতর্ক সাধুবাদ’ জানিয়েছে।

লিখেছেন নিজস্ব প্রতিবেদক
শেয়ার
আপাতত কালোটাকা বৈধ করার সুযোগ না রাখায় ‘সতর্ক সাধুবাদ’

প্রস্তাবিত জাতীয় বাজেটে আপাতত কালোটাকা বৈধ করার সুযোগ না রাখায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) সরকারকে ‘সতর্ক সাধুবাদ’ জানিয়েছে।

আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, কালোটাকা সাদা করার সুযোগ না দেওয়া সরকারের দুর্নীতিবিরোধী অঙ্গীকারের পক্ষে একটি ইতিবাচক বার্তা। তবে অতীতে দেখা গেছে, বিনিয়োগ, কর্মসংস্থানসহ নানা অজুহাতে পরে অর্থ বিলে এই সুযোগ ফিরিয়ে আনা হয়। কোনোভাবেই বাজেটে যেন কালোটাকা বৈধ করার অনৈতিক সুযোগটি আর ফিরে না আসে, সেই প্রত্যাশার কথা জানান তিনি।

ইফতেখারুজ্জামান বলেন, স্বাধীনতার পরে নিরবচ্ছিন্নভাবে এই সুযোগ (কালোটাকা সাদা করা) দেওয়া হলেও, এর মাধ্যমে প্রকৃত অর্থে সৎ করদাতাদের নিরুৎসাহিত করার পাশাপাশি ‘কর ফাঁকি’ দেওয়ার সংস্কৃতির সৃষ্টি হয়েছে। দুর্নীতিসহায়ক এই চর্চার বিপরীতে সরকার একটি দৃষ্টান্ত স্থাপন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

নতুন পে-স্কেল প্রসঙ্গে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হলে দুর্নীতিমুক্ত কর্মসম্পাদন অসম্ভব। এই বিবেচনায় আর্থিক সক্ষমতার কঠিন সীমাবদ্ধতা সত্ত্বেও প্রস্তাবিত বাজেটে বেতন বৃদ্ধির ঘোষণা যৌক্তিক। তবে যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী নিজের ও পরিবারের সম্পদের হিসাব নিয়মিত হালনাগাদ করবেন, কেবল তাঁদের জন্যই নতুন পে-স্কেল প্রযোজ্য হওয়া উচিত।

সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের ওপর প্রভাব বিবেচনায় উল্লেখযোগ্যসংখ্যক নিত্যপণ্য ও সেবায় শুল্ককর ছাড় দেওয়ার যেসব প্রস্তাব করা হয়েছে, তা সাধুবাদ পাওয়ার যোগ্য বলে উল্লেখ করেন ইফতেখারুজ্জামান। তিনি বলেন, বাজেট বক্তৃতায় কর প্রশাসনের দক্ষতা বৃদ্ধি এবং করব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার যে অঙ্গীকার করা হয়েছে, তা বাস্তবায়ন করতে হবে। সৎভাবে অর্থ উপার্জনকারীরা যাতে হয়রানিমুক্ত পরিবেশে কর দিতে পারেন, তা নিশ্চিত করতে হবে।

ইফতেখারুজ্জামান বলেন, রাজস্ব প্রশাসনের কিছু অসাধু ও দুর্নীতিবাজ কর্মচারীর ব্যাপারে বিভিন্ন সময়ে যে অভিযোগ উত্থাপিত হয়, তা আমলে নিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। ঋণনির্ভর বাজেট থেকে রাজস্বনির্ভর বাজেটে যেতে হলে যোগসাজশের কর ফাঁকি বন্ধ করাসহ জাতীয় রাজস্ব বোর্ডকে দুর্নীতিমুক্ত করতে হবে।

বাজেট বাস্তবায়ন প্রক্রিয়ায় সুশাসন নিশ্চিত করার সুস্পষ্ট কোনো আলোচনা বা পথরেখা না থাকার বিষয়টি হতাশাজনক উল্লেখ করে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘আশা করছি, চূড়ান্ত বাজেটে এ বিষয়ে আলোকপাত করা হবে।’

সাধারণ জিজ্ঞাসা

টিআইবি কী বলেছে কালোটাকা বৈধ করার সুযোগ না রাখা সম্পর্কে?
টিআইবি বলেছে, এটি সরকারের দুর্নীতিবিরোধী অঙ্গীকারের পক্ষে একটি ইতিবাচক বার্তা।

বিষয়

মন্তব্য

আরও: বাংলাদেশ

সব দেখুন →
Speakers for maintaining objectivity, professionalism in journalism | News
বাংলাদেশ

গাজীপুর ওয়ার্কশপে সাংবাদিকতায় নিরপেক্ষতা ও পেশাদারিত্বের আহ্বান

Energy’s Add’l Secy Ziaul Haque given additional charge as BPC Chairman | Others
বাংলাদেশ

শক্তি অতিরিক্ত সচিব জিয়াউল হাকেকে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান হিসেবে অতিরিক্ত দায়িত্ব

M.T. Hossain Institute in Lalmonirhat needs immediate renovation | Others
বাংলাদেশ

লালমনিরহাটের ঐতিহাসিক এমটি হোসেন ইনস্টিটিউটের অবিলম্বে সংস্কার দরকার

Sustainable improvement in law and order govt's top priority: Home Minister  | News Flash
বাংলাদেশ

স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, আইন-শৃঙ্খলা উন্নয়ন সরকারের শীর্ষ অগ্রাধিকার

সর্বশেষ সংবাদ

Shilpakala Academy to hold commemorative programme for July martyrs, warriors tomorrow | Others
শিক্ষা

শিল্পকলা একাডেমি ২০২৪ সালের জুলাই মাসে শহিদ ও যোদ্ধাদের স্মরণে কর্মসূচির আয়োজন করবে

July Mass Uprising was a collective movement of all people: Mahdi Amin | National
রাজনীতি

জুলাই বিপ্লবের সাফল্যের পিছনে সকল মানুষের অংশগ্রহণ: মাহদি আমিন

Healthy cultural practice will help build value-based generation: Dulu | National
শিক্ষা

দুলু: স্বাস্থ্যকর সাংস্কৃতিক অনুশীলন মানবীয় মূল্যবোধ ও জাতীয় পরিচয় গড়ে তোলবে

Afroza urges collective efforts to ensure safe tourism nationwide | Tourism
ভ্রমণ

পর্যটন মন্ত্রী আফ্রোযা বললেন, নিরাপদ পর্যটন নিশ্চিতকরণে একত্রিত উদ্যোগ গ্রহণ হবে

Prafulla Chandra Roy's 165th birth anniv celebrated in Paikgacha | News
বিজ্ঞান

প্রফুল্লচন্দ্র রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপিত: বিজ্ঞান ও শিক্ষার অগ্রদূতকে স্মরণ

Imrul completes Level-2 coaching course in Australia | Sports
খেলা

ইমরুল কেয়েস অস্ট্রেলিয়ার লেভেল-২ ক্রিকেট কোচিং কোর্স সম্পূর্ণ করলেন

Nationwide AI training programme launched to equip youths with advanced skills | News
প্রযুক্তি

দেশব্যাপী যুবদের জন্য আইটি দক্ষতা বিকাশমূলক এআই প্রশিক্ষণ চালু

Accredited labs can reduce overseas treatment costs: Muhit | News
স্বাস্থ্য

স্বীকৃত পরীক্ষাগার স্থাপনে বৈদেশিক চিকিৎসার খরচ কমবে: মুহিত

Formulating clear policy on AI use pressing need: CU VC | News
শিক্ষা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলরের ভাষণ: এইচআইভি বৈজ্ঞানিক অধ্যয়ন ও নীতি প্রয়োজন

Imrul completes Level-2 coaching course in Australia | Sports
খেলা

আইমারুল কেয়েস অস্ট্রেলিয়ার লেভেল-২ কোচিং কোর্স সম্পন্ন করেছেন

Mohammad Rashedul Haque takes charge as BOESL MD  | Others
চাকরি

মোহাম্মদ রাশেদুল হাক বিওইএসএল-এর নতুন এমডি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন

Two firefighting helicopters collide while battling Greece wildfire | International
আন্তর্জাতিক

গ্রীসে বন্যা নিয়ন্ত্রণের সময় দুটি হেলিকপ্টারের সংঘর্ষ, চারজন আহত

Govt appoints law firm to seek Benazir’s return from UAE: Home Minister | News
রাজনীতি

সরকার বেনাজির আহমেদকে ফিরিয়ে আনার জন্য আইন ফার্ম নিয়োগ করেছে

PRI discussion stresses policy independence for Bangladesh's sustainable development | Business
বাণিজ্য

বিশেষজ্ঞরা টেকসই উন্নয়নের জন্য বাংলাদেশের নীতি স্বাধীনতা শক্তিশালীকরণে জোর দিলেন