দ্য পালস টুডে
EN
ব্রেকিং
ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ২০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৯ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৬ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)সাদিপুর ইউনিয়নের জলাবদ্ধতা দূর করবেন সজীব: ৫০ হাজার মানুষের আশা জাগলোফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৫ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১২ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১১ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৮ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৭ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)বিশ্ব শান্তির জন্য সর্বজনীন মানবিক দর্শন খুঁজে বের করা অত্যাবশ্যক: সোপনশক্তিশালী বাতাসে গ্রীসের উপকূলীয় রিসোর্টে আগুন লড়াই অগ্নিনির্বাপকদেরপাকিস্তানের হিমপাতে লাপতা আরোহীদের খোঁজ চালিয়ে যাচ্ছে উদ্ধার দলমশার প্রজনন নিয়ন্ত্রণ ছাড়া ডেঙ্গু রোধ অসম্ভব: বিশেষজ্ঞরাঢাকায় বিশেষ অভিযানে ৪৭ জন আটক, যাত্রাবাড়ী ও গুলশানে ডিএমপির কার্যকলাপরাজধানীতে অপরাধ দমন অভিযানে ৪৩১ জন আটক, ২৩ মামলা দায়েরখুলনায় মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে পরিবারের তিন সদস্য নিহত, একজন আহতমার্কিন বিশেষ প্রতিনিধি সার্জিও গোরের সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ২৪ আগস্ট থেকে ২য় সিএএস আন্তর্জাতিক স্কোয়াশ চ্যাম্পিয়নশিপবাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা, আবহাওয়া অধিদপ্তরের সতর্কীকরণকিয়েভে রুশ হামলায় মৃতের সংখ্যা বেড়ে নয়ে দাঁড়িয়েছে, ২৩ জন আহতপেরুর প্রাক্তন রাষ্ট্রপতি হুমালা মুক্তি পেলেন, দুর্নীতির দায়ে দণ্ড বাতিলপ্যালেস্টাইনের পতাকা উত্তোলনে সিঙ্গাপুরে ম্যাসিভ অ্যাটাকের কনসার্ট নিষিদ্ধট্রাম্পের ইরান কৌশল: কোনো স্পষ্ট পথ নেইসেউতায় ৬০ হাজার শরণার্থী অনুপ্রবেশ, ইউরোপে বড় সঙ্কট

মুক্তিযুদ্ধের সংগঠক ও মুজিব বাহিনীর প্রধান মুক্তিযোদ্ধা আলী হোসেনের মৃত্যু

মুক্তিযুদ্ধের সংগঠক ও একাত্তরে বৃহত্তর যশোর অঞ্চলের মুজিব বাহিনীর প্রধান মুক্তিযোদ্ধা আলী হোসেন (মনি) মারা গেছেন।

লিখেছেন নিজস্ব প্রতিবেদক
শেয়ার
বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর প্রধান মুক্তিযোদ্ধা আলী হোসেন মারা গেছেন

মুক্তিযুদ্ধের সংগঠক ও একাত্তরে বৃহত্তর যশোর অঞ্চলের মুজিব বাহিনীর প্রধান মুক্তিযোদ্ধা আলী হোসেন (মনি) মারা গেছেন। আজ শুক্রবার ভোর সাড়ে ছয়টার দিকে যশোর জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।

পরিবার সূত্রে জানা গেছে, গত ১২ মে যশোর শহরের রেলবাজার এলাকার নিজ বাসভবনে অসুস্থ হয়ে পড়েন আলী হোসেন। পরে তাঁকে যশোর জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। দুই দিন পর উন্নত চিকিৎসার জন্য রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে যশোরে ফিরিয়ে আনা হয়। তবে আবার অসুস্থ হয়ে পড়লে গত সোমবার তাঁকে আবার যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর উপপ্রধান মুক্তিযোদ্ধা রবিউল আলম বলেন, আলী হোসেন শুধু একজন মুক্তিযোদ্ধা ছিলেন না, তিনি ইতিহাসের গুরুত্বপূর্ণ সময়ের একজন সাক্ষী ছিলেন। তাঁর মৃত্যুতে মুক্তিযোদ্ধাদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

পরিবারের সদস্যরা জানান, আলী হোসেনের স্ত্রী ও একমাত্র ছেলে রাজেন আলী আগেই মারা গেছেন। তাঁর একমাত্র মেয়ে, কানাডাপ্রবাসী ফারজানা আলী, দেশে এসে বাবার চিকিৎসার দেখভাল করছিলেন। আজ আসরের নামাজের পর যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাজা অনুষ্ঠিত হবে। পরে সদর উপজেলার কাজীপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

সকালে মৃত্যুর পর আলী হোসেনের মরদেহ নিজ বাসভবনে নেওয়া হয়। সেখানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতা–কর্মীরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

মুক্তিযুদ্ধবিষয়ক বিভিন্ন গ্রন্থ ও স্থানীয় মুক্তিযোদ্ধাদের সূত্রে জানা গেছে, আলী হোসেন ষাটের দশকে তৎকালীন কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি ছিলেন। ছয় দফা আন্দোলন ও ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা পালন করেন। মুক্তিযুদ্ধের প্রথম দিকেই ভারতে গিয়ে দেরাদুনে প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণ শেষে বৃহত্তর যশোর অঞ্চলে মুক্তিযুদ্ধে অংশ নেন।

স্বাধীনতার পর আলী হোসেন জাসদ প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন এবং জেলা জাসদের সভাপতির দায়িত্ব পালন করেন। পরে দলীয় বিভক্তির পর জাসদের (ইনু) জেলা সভাপতি হন। ১৯৯৭ সালে জাসদ পুনরায় একীভূত হলে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। দলীয় কোনো পদে না থাকলেও বিভিন্ন নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে সক্রিয়ভাবে প্রচারণা চালিয়েছেন।

আলী হোসেন ১৯৪৫ সালের ১৭ জানুয়ারি যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের কাজীপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি যশোর মুসলিম একাডেমি থেকে এসএসসি, সরকারি মাইকেল মধুসূদন কলেজ থেকে এইচএসসি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

সাধারণ জিজ্ঞাসা

আলী হোসেন কোন দলের সঙ্গে যুক্ত ছিলেন?
আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন।
আলী হোসেন কোথায় জন্মগ্রহণ করেন?
যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের কাজীপুর গ্রামে।

বিষয়

মন্তব্য

আরও: বাংলাদেশ

সব দেখুন →
DSCC Administrator inaugurates 'i Tech & Consultancy' operations | Others
বাংলাদেশ

DSCC প্রশাসক আনুষ্ঠানিকভাবে 'আই টেক অ্যান্ড কনসালটেন্সি'র কার্যক্রম উদ্বোধন করলেন

Every citizen should pledge to plant at least one tree: Dulu | News
বাংলাদেশ

ডিসাস্টার ম্যানেজমেন্ট মন্ত্রীর আহ্বান: প্রতিটি নাগরিক অন্তত একটি গাছ রোপণ করুক

DSCC announces seven-day 'crash program' to prevent dengue in Kamrangirchar | Others
বাংলাদেশ

কামরাঙ্গীরচরে ডেঙ্গু প্রতিরোধে দাসের সপ্তাহব্যাপী বিশেষ কর্মসূচি শুরু

Tree plantation essential for environmental balance: Zahid | News Flash
বাংলাদেশ

জাহিদের আহ্বান: পরিবেশ ভারসাম্য বজায় রাখতে গাছ লাগানো অপরিহার্য

Rail police to take stern action to prevent stone-throwing on trains | News
বাংলাদেশ

ট্রেনে পাথর ছোঁড়ার ঘটনা রোধে রেল পুলিশ কঠোর পদক্ষেপ নেবে

2 tourists’ bodies recovered from Bandarban hill basin | District
বাংলাদেশ

বন্দরবানের পাহাড়ি হ্রদ থেকে দুই পর্যটকের মৃতদেহ উদ্ধার

DMP ensures security for DNCC eviction drive at Kazipara | Others
বাংলাদেশ

ডিএমপির নিরাপত্তায় ডিএনসিসির কাজিপাড়া থেকে অবৈধ অতিক্রম অপসারণ

Strict action against unfit vehicles, drivers without licenses: DNCC administrator | News
বাংলাদেশ

ডিএনসিসি অপ্রয়োজন যানবাহন ও লাইসেন্সহীন চালকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে

সর্বশেষ সংবাদ

Peru ex-president Humala walks free after conviction quashed | International
আন্তর্জাতিক

পেরুর প্রাক্তন রাষ্ট্রপতি হুমালা মুক্তি পেলেন, দুর্নীতির দায়ে দণ্ড বাতিল

Massive Attack banned from Singapore over Palestinian flag display | News
বিনোদন

প্যালেস্টাইনের পতাকা উত্তোলনে সিঙ্গাপুরে ম্যাসিভ অ্যাটাকের কনসার্ট নিষিদ্ধ

Tanker struck by 'unknown projectile' off Oman: UKMTO | International
আন্তর্জাতিক

ওমানের উপকূলে অজ্ঞাত বস্তুর আঘাতে ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত: ব্রিটিশ সংস্থার রিপোর্ট

Amazon surges as US stocks shrug off bond yield worries | Business
বাণিজ্য

ওয়াল স্ট্রিটে অ্যামাজনের বিপুল লাভের কারণে উল্লেখযোগ্য বৃদ্ধি, বন্ড ইয়েল্ড উদ্বেগ অস্বীকৃত

Peru moves to join Trump's anti-cartel alliance | International
আন্তর্জাতিক

পেরু ট্রাম্পের অ্যান্টি-কার্টেল জোটে যোগদানের জন্য আগ্রহ প্রকাশ করলো

Argentina, S.Korea announce critical minerals partnership | International
আন্তর্জাতিক

আর্জেন্টিনা ও দক্ষিণ কোরিয়ার মধ্যে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ চুক্তির ঘোষণা

Figures behind rush for Hormuz oil export alternatives | Top News
আন্তর্জাতিক

হোর্মুজ জলসংকটে তেল রপ্তানির বিকল্প রুট খোঁজে উপসাগরীয় দেশগুলো

South Africa's WAFCON hopes hang in the balance after dramatic draw | Sports
খেলা

ড্রয়ের পর দক্ষিণ আফ্রিকার ডাব্লিউএএফসিওএন কোয়ার্টার-ফাইনাল আশা ঝুঁকিতে

Fire breaks out at Red Square church in Moscow: TASS | International
আন্তর্জাতিক

মস্কোর রেড স্কোয়ারের সেন্ট বাসিলস ক্যাথেড্রালে অগ্নিকাণ্ড: টাস